Vivo S7e 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 06 Nov 2020 15:32:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 8GB RAM ও 64MP ক‍্যামেরাসহ লঞ্চ হল Vivo S7e, জেনে নিন এর বিশেষত্ব https://www.91mobiles.com/bengali/vivo-s7e-5g-launched-with-8gb-ram-64mp-camera-price-specification/ https://www.91mobiles.com/bengali/vivo-s7e-5g-launched-with-8gb-ram-64mp-camera-price-specification/#respond Thu, 05 Nov 2020 10:28:21 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13266 চীনে লঞ্চ হল Vivo S7e 5G 

The post 8GB RAM ও 64MP ক‍্যামেরাসহ লঞ্চ হল Vivo S7e, জেনে নিন এর বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো চীনে তাদের ‘এস’ সিরিজে Vivo S7e নামে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। তবে কোম্পানি ফোনটির দাম জানানোর আগেই এর ফিচার ও স্পেসিফিকেশন ঘোষণা করে দিয়েছে। চীনে আগামী 11 নভেম্বর ফোনটির দাম ঘোষণা করা হবে, যা সেখানে সিঙ্গেলস ডে হিসেবে পালিত হয়। এই ফোনটি মিরর ব্ল‍্যাক, ফ‍্যান্টম ব্লু ও সিলভার মুন কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। জেনে নিন ফোনটির সব ফিচার ও স্পেসিফিকেশন

কম দামে 5G

আশা করা হচ্ছে Vivo S7e ফোনটি একটি এন্ট্রি লেভেল 5জি স্মার্টফোন হবে। মনে করা হচ্ছে ফোনটির দাম কিছু দিন আগে লঞ্চ করা ওয়ানপ্লাস এন10 এর কাছাকাছি হবে। ওয়ানপ্লাসের উদ‍্যোগের পর এখন সব কোম্পানিই চেষ্টা করছে কম দামে 5জি স্মার্টফোন লঞ্চ করে গ্ৰাহকদের আকর্ষণ করতে।

স্পেসিফিকেশন

Vivo S7e 5G ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিও, 90.1 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও ও 408 পিপিআই পিক্সেল ডেনসিটিসহ 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেটে রান করে এবং এতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo S7e 5G এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo S7e 5G তে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,100 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে ইউএসবি টাইপ সি পোর্ট, 5জি এস‌এ / এন‌এস‌এ, ব্লুটুথ 5.0 ও 3.5 এম‌এম অডিও জ‍্যাক আছে।

The post 8GB RAM ও 64MP ক‍্যামেরাসহ লঞ্চ হল Vivo S7e, জেনে নিন এর বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s7e-5g-launched-with-8gb-ram-64mp-camera-price-specification/feed/ 0
32MP সেলফি ক‍্যামেরাসহ লঞ্চ হতে পারে Vivo S7e 5G, প্রতিযোগিতার মুখে Xiaomi https://www.91mobiles.com/bengali/vivo-s7e-details-design-surface-online/ https://www.91mobiles.com/bengali/vivo-s7e-details-design-surface-online/#respond Tue, 03 Nov 2020 17:38:40 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13218 লিক হল Vivo S7e 5G 

The post 32MP সেলফি ক‍্যামেরাসহ লঞ্চ হতে পারে Vivo S7e 5G, প্রতিযোগিতার মুখে Xiaomi first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo তাদের ‘এস’ সিরিজের ফোনের লিস্টে একটি নতুন স্মার্টফোন যোগ করতে চলেছে। এই ফোনটি S7e 5G নামে পেশ করা হতে পারে। এই ফোনটি অফিসিয়ালি লঞ্চের আগেই অনলাইনে এর স্পেসিফিকেশন জানা গেছে। এক বিখ্যাত টিপস্টার টুইটে ফোটো শেয়ার করে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছেন। Vivo S7e 5G ফোনটি সম্পর্কে বলা হচ্ছে এই ফোনটি কোম্পানির ‘Vivo S7’ সিরিজের পরবর্তী স্মার্টফোন হতে চলেছে। আপাতত ফোনটির লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: লিক হল Moto G10 Play এর ডিজাইন ও স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে এই সুন্দর ফোনটি

ডিজাইন

বিখ্যাত টিপস্টার Digital Chat Station টুইট করে Vivo S7e 5G এর কথা জানিয়েছেন। তথ্য অনুযায়ী ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনটির নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট দেওয়া হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি, তাই মনে করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার থাকবে।

Vivo S7e 5G এর স্পেসিফিকেশন

লিক রিপোর্ট অনুযায়ী Vivo S7e 5G তে 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হবে যা 60 হার্টস রিফ্রেশরেটে কাজ করবে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 90.1 শতাংশ। এই ফোনটি 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেটে রান করবে এবং গ্ৰাফিক্সের জন্য এতে Mali-G57 দেওয়া হবে। তবে ফোনটির র‍্যাম ও স্টোরেজ অপশন সম্পর্কে কিছু এখনও জানা যায়নি।

আরও পড়ুন: Jio ও Airtel এর আগে তাদের প্ল‍্যানের দাম বাড়ানোর জন্য প্রস্তুত Vi, জেনে নিন কতটা বাড়বে রিচার্জের খরচ

ফোটোগ্ৰাফির জন্য Vivo S7e 5G তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে যার প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হবে বলে জানা গেছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে।

ছবিতে বলা হয়েছে এই ফোনে 4,100 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে, তবে এতে কোনো ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে কি না সেবিষয়ে কিছু জানা যায়নি। কানেক্টিভিটির জন্য এতে 5জি ফিচার দেওয়া হবে। Vivo S7e 5G ফোনটির ডায়মেনশন 161 × 74.04 × 7.73 mm এবং ওজন 171.3 গ্ৰাম হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post 32MP সেলফি ক‍্যামেরাসহ লঞ্চ হতে পারে Vivo S7e 5G, প্রতিযোগিতার মুখে Xiaomi first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s7e-details-design-surface-online/feed/ 0