Vivo S9 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 05 Mar 2021 18:30:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC চিপসেটের সঙ্গে লঞ্চ হল সবচেয়ে পাতলা 5G ফোন Vivo S9, সঙ্গে এসেছে Vivo S9e https://www.91mobiles.com/bengali/vivo-s9-5g-slimmest-phone-launch-with-dimensity-1100-processor-vivo-s9e-tags-along/ https://www.91mobiles.com/bengali/vivo-s9-5g-slimmest-phone-launch-with-dimensity-1100-processor-vivo-s9e-tags-along/#respond Thu, 04 Mar 2021 06:00:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14612 লঞ্চ হল Vivo S9 সিরিজ

The post বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC চিপসেটের সঙ্গে লঞ্চ হল সবচেয়ে পাতলা 5G ফোন Vivo S9, সঙ্গে এসেছে Vivo S9e first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো আজ তাদের ঘরোয়া মার্কেট চীনে বহু প্রতীক্ষিত ‘ভিভো এস9’ সিরিজ লঞ্চ করে দিয়েছে। এই সিরিজে Vivo S9 5G এবং Vivo S9e নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই সিরিজ কোম্পানির ‘ভিভো এস7’ সিরিজের আপগ্ৰেডেড ভার্সন হিসেবে মার্কেটে আনা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনগুলিতে অসাধারণ পারফরম‍্যান্সের সঙ্গে সুন্দর ক‍্যামেরাও যোগ করা হয়েছে। এই দুটি ফোন‌ই লঞ্চের আগেই ভিভোর চাইনিজ ওয়েবসাইটে প্রিবুকিঙের জন্য লিস্টেড করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: Covid-19 Vaccine এর জন্য কিভাবে রেজিস্টার করবেন? জেনে নিন স্টেপ বাই স্টেপ

Vivo S9 5G এবং Vivo S9e এর ডিজাইন

আজও ভিভোর নাম সেই সব কোম্পানির লিস্টে আছে যারা তাদের বেশিরভাগ মিড রেঞ্জ ও আপার মিড রেঞ্জের ফোনে নচ যোগ করে। এই ট্রেন্ড বজায় রেখেই কোম্পানি তাদের Vivo S9 5G তে দুটি সেলফি ক‍্যামেরাসহ বড় নচ যোগ করেছে। অন‍্যদিকে Vivo S9e তে সেলফি ক‍্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। নচ থাকার দরুণ উভয় ফোনে ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে অল্প করে চিন পার্ট আছে। 

দুটি ফোনের‌ই ব‍্যাক প‍্যানেলের ডিজাইন অনেকটাই এক রকম। উভয় ফোনের ব‍্যাক প‍্যানেলে রেক্ট‍্যাঙ্গুলার শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এই ক‍্যামেরা মডিউল অনেকটা ভিভো এস50 এবং অন‍্যান‍্য ভিভো ফোনের মতো। এছাড়া Vivo S9 সিরিজ দেখলে আইফোন 12 সিরিজের কথা মনে পড়বে, কারণ এই সিরিজের ফোনগুলিতে আইফোন 12 সিরিজের মতো ফ্ল‍্যাট সাইড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 সিরিজ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব

কোম্পানির বক্তব্য অনুযায়ী Vivo S9 এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা 5জি স্মার্টফোন। এই ফোনটির থিকনেস মাত্র 7.35 এম‌এম এবং ওজন 173 গ্ৰাম। উভয় স্মার্টফোন তিনটি করে কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

Vivo S9 এর ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানির Vivo S9 ফোনটিতে 6.44 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে যা 90 হার্টস রিফ্রেশরেট ও 180 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটে কাজ করে। এই ডিসপ্লেতে TUV Rheinland Eye Comfort সার্টিফিকেশন ও SGS Seamless সার্টিফিকেশন এবং HDR10+ সাপোর্ট করে।

আরও পড়ুন: জেনে নিন কিভাবে ডাউনলোড করবেন Mirzapur 2 Full HD ওয়েব সিরিজ, উপভোগ করুন কালীন ভাইয়া ও গুড্ডুর তুলকালাম

এই ফোনটিতে বিশ্বের প্রথম 6mm Dimensity 1100 SoC দেওয়া হয়েছে। এই চিপসেটের ক্লক স্পীড 2.6 গিগাহার্টস। এই ফোনে 8 জিবি ও 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি এবং 256 জিবি UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে। উল্লেখ্য এই ফোনে মেমরি কার্ড ব্যবহার করা যায় না।

ফোটোগ্রাফির জন্য Vivo S9 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে OIS ফিচারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে অটোফোকাসসহ 44 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ওয়াইড অ্যাঙ্গেল ও পোর্ট্রেট সেলফির জন্য 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। কম আলোয় সুন্দর সেলফির জন্য ফোনের ফ্রন্ট প‍্যানেলে দুটি সফ্ট লাইট‌ও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 8GB র‍্যামের সাথে Xiaomi Mi 11 Lite ওয়েবসাইটে লিস্টেড হল, 5G এর শক্তির সাথে খুব শীঘ্রই হবে লঞ্চ

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। Vivo S9 অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ভিভোর নতুন অরিজিন ওএসে কাজ করে।

Vivo S9e এর স্পেসিফিকেশন

এই সিরিজের দ্বিতীয় ফোন Vivo S9e একটি যথেষ্ট অ্যাফোর্ডেবল স্মার্টফোন। এতে 6.44 ইঞ্চির স‍্যামসাং OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এতে 90 হার্টস রিফ্রেশরেট, 180 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেট, HDR10 এবং TUV Rheinland Eye Comfort সার্টিফিকেশন রয়েছে।

আরও পড়ুন: ভারতে 8 মার্চ লঞ্চ হবে OPPO F19 সিরিজ, শুরু হল প্রি-অর্ডার

এই ফোনে ডায়মেনসিটি 820 চিপসেটের সঙ্গে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোটোগ্রাফির জন্য Vivo S9e তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 120° ফিল্ড অফ ভিউ সাপোর্টেড আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 4cm ম‍্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী রয়েছে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 10 ও অরিজিন ওএসে কাজ করে।

আরও পড়ুন: Oppo লঞ্চ করবে আরেকটি নতুন 5G ফোন Reno 5Z, শক্তিশালী ব‍্যাটারীর সঙ্গে এতে থাকবে দুর্দান্ত প্রসেসর

Vivo S9 5G এবং Vivo S9e এর দাম

কোম্পানির নতুন Vivo S9 5G ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট ¥2,999 (প্রায় 33,759 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে ফোনটির 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ¥3,299 (প্রায় 37,000 টাকা) রাখা হয়েছে। ফোনটি আগামী 12 মার্চ প্রথম সেল করা হবে।

অন‍্যদিকে Vivo S9e ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ¥2,399 (প্রায় 27,000 টাকা) এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট ¥2,699 (প্রায় 30,000 টাকা) দামে পেশ করা হয়েছে। আগামী 22 মার্চ থেকে ফোনটির সেল শুরু হবে। ভারতে Vivo S9 সিরিজের লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC চিপসেটের সঙ্গে লঞ্চ হল সবচেয়ে পাতলা 5G ফোন Vivo S9, সঙ্গে এসেছে Vivo S9e first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s9-5g-slimmest-phone-launch-with-dimensity-1100-processor-vivo-s9e-tags-along/feed/ 0
লিক হল বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC যুক্ত Vivo S9 5G এর ফুল স্পেসিফিকেশন, শীঘ্রই আসছে মার্কেটে https://www.91mobiles.com/bengali/vivo-s9-5g-key-specifications-revealed-90hz-display-and-64mp-camera/ https://www.91mobiles.com/bengali/vivo-s9-5g-key-specifications-revealed-90hz-display-and-64mp-camera/#respond Wed, 17 Feb 2021 05:00:15 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=14241 লিক হল Vivo S9 5G

The post লিক হল বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC যুক্ত Vivo S9 5G এর ফুল স্পেসিফিকেশন, শীঘ্রই আসছে মার্কেটে first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো বিশ্বের MediaTek Dimensity 1100 SoC এর সঙ্গে Vivo S9 5G লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেছে। 5জি কানেক্টিভিটির সঙ্গে এই ফোনটি কোম্পানি আগামী 5 মার্চ তাদের ঘরোয়া মার্কেট চীনে পেশ করবে। যদিও ফোনটির লঞ্চ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি। এবার অফিসিয়াল লঞ্চের আগে Vivo S9 5G এর সম্পর্কে জানা গেছে। Digital Chat Station ও Arsenal তাদের লেটেস্ট লিকে ফোনটির প্রায় সমস্ত ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছে।

আরও পড়ুন: 5000mAh ব‍্যাটারীর সঙ্গে লো বাজেট ক‍্যাটাগরিতে ভারতে আসছে Moto E7 Power, দাম হবে 10,000 টাকারও কম

Digital Chat Station এর কথা অনুযায়ী Vivo S9 5G তে 44 মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর থাকবে। এর আগের একটি রিপোর্টে বলা হয়েছে এতে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা দেওয়া হবে। এছাড়া ফোনটির ক‍্যামেরার ডিজাইন হুবহু ভিভো ভি20 প্রোয়ের মতো হবে।

অন‍্যদিকে Arsenal ভিভোর এই আগামী ফোনটি সম্পর্কে জানিয়েছে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.44 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনের ওয়াইড নচে 44 মেগাপিক্সেলের প্রাইমারি ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর এবং একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Nokia 5.4, স্পেসিফিকেশনের ক্ষমতায় প্রতিযোগিতায় ফেলবে চাইনিজ ব্র‍্যান্ডগুলিকে

এই ফোনটি ফ্ল‍্যাট অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে পেশ করা হবে। ফোনটি মাত্র 7.31 এম‌এম পাতলা এবং এর ওজন মাত্র 168 গ্ৰাম হবে। এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে।

Vivo S9 5G ফোনটি 8 জিবি/ 12 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি/ 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। কয়েক দিন আগে একটি ভিভো স্মার্টফোন V2072A মডেল নাম্বারের সঙ্গে গুগল প্লে কনসোলে দেখা গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে কোম্পানির এই আগামী স্মার্টফোন ডায়মেনসিটি 1100 অর্থাৎ MT6891 চিপসেটে রান করবে। ধারণা করা হচ্ছে এটিই Vivo S9 5G স্মার্টফোন।

আরও পড়ুন: Xiaomi ও Realme কে টক্কর দিতে এল Nokia 3.4 স্মার্টফোন, মাত্র 11,999 টাকা দামে হল লঞ্চ

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে এবং এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 এর সঙ্গে অরিজিন ওএসে কাজ করবে। কয়েক দিন আগে 3সি সার্টিফিকেশন সাইটে এই V2072A মডেল নাম্বারযুক্ত ফোনটি লিস্টেড হয় এবং এখানেও 33 ওয়াট ফাস্ট চার্জিঙের কথা বলা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লিক হল বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC যুক্ত Vivo S9 5G এর ফুল স্পেসিফিকেশন, শীঘ্রই আসছে মার্কেটে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s9-5g-key-specifications-revealed-90hz-display-and-64mp-camera/feed/ 0
লঞ্চের আগেই জানা গেল 64MP ক‍্যামেরাযুক্ত Vivo S9 5G এর গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব https://www.91mobiles.com/bengali/vivo-s9-5g-to-sport-90hz-display-and-44mp-dual-front-camera-key-specifications-leak/ https://www.91mobiles.com/bengali/vivo-s9-5g-to-sport-90hz-display-and-44mp-dual-front-camera-key-specifications-leak/#respond Fri, 05 Feb 2021 08:00:15 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=14122 লিক হল Vivo S9 5G 

The post লঞ্চের আগেই জানা গেল 64MP ক‍্যামেরাযুক্ত Vivo S9 5G এর গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
কয়েক দিন আগে খবর পাওয়া গেছে চীনের টেক কোম্পানি ভিভো তাদের ‘এস’ সিরিজের একটি নতুন ফোন Vivo S9 5G দিয়ে কাজ করছে। গত সপ্তাহের একটি রিপোর্ট অনুযায়ী ভিভো আগামী 6 মার্চ চীনে এই ফোনটি লঞ্চ করতে পারে। এছাড়াাফোনটি Vivo V2072A মডেল নাম্বারের সঙ্গে গুগল প্লে কনসোলেও দেখা গেছে। এইসব লিকের পর এবার এবার এই ফোনটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। বিখ্যাত টিপস্টার Digital Chat Station শেয়ার করেছেন।

ডিজিটাল চ‍্যাট স্টেশনের দেওয়া তথ্য অনুযায়ী এই তথাকথিত Vivo S9 5G তে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ওএল‌ইডি ডিসপ্লে থাকবে। জানিয়ে রাখি এর আগে কোম্পানি তাদের এস সিরিজের ফোনে এমোলেড ডিসপ্লে ব‍্যবহার করেছে। জানা গেছে এই ফোনে 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। তবে এখনও পর্যন্ত সেকেন্ডারি সেলফি লেন্স সম্পর্কে কিছু জানা যায়নি। Vivo S9 5G এর ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা দেওয়া হবে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

মনে করিয়ে দিই কয়েক দিন আগে ভিভোর একটি স্মার্টফোন V2072A মডেল নাম্বারের সঙ্গে গুগল প্লে কনসোলে দেখা গিয়েছিল। এই লিস্টিং থেকে জানা যায় ভিভোর এই আগামী ফোনটি ডায়মেনসিটি 1100 অর্থাৎ MT6891 চিপসেটে রান করবে। এই ফোনটি চীনে Vivo S9 5G নামে লঞ্চ করা হতে পারে। তবে এখনই স্পেসিফিকেশন সম্পর্কে সঠিকভাবে কিছু জানা যায়নি।

লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 1080 × 2400 পিক্সেল ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে 12 জিবি র‍্যাম ও অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম দেওয়া হবে। গুগল প্লে কনসোলে দেওয়া ছবিতে দেখা গেছে এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে সেলফি ক‍্যামেরার জন্য একটি চ‌ওড়া নচ দেওয়া হবে।

আমরা আগেই বলেছি এখনও পর্যন্ত Vivo S9 5G এর লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি। তাই এই মুহুর্তে সমস্ত তথ্য গুজব বলে মনে করা হচ্ছে। কোম্পানির ঘোষণার আগে সঠিকভাবে কিছুই বলা সম্ভব নয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই জানা গেল 64MP ক‍্যামেরাযুক্ত Vivo S9 5G এর গুরুত্বপূর্ণ তথ্য, জেনে নিন বিশেষত্ব first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s9-5g-to-sport-90hz-display-and-44mp-dual-front-camera-key-specifications-leak/feed/ 0