Vivo T1 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 13 Apr 2023 07:37:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Vivo T1 vs Vivo T2 : জেনে নিন ক্যামেরা থেকে স্পেসিফিকেশন, কোন ফোনটি সেরা অপশন https://www.91mobiles.com/bengali/vivo-t1-vs-vivo-t2-which-phone-is-the-best-option-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-t1-vs-vivo-t2-which-phone-is-the-best-option-details-in-bengali/#respond Thu, 13 Apr 2023 07:00:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38924 Vivo T2 স্মার্টফোনটির দাম 18,999 টাকা

The post Vivo T1 vs Vivo T2 : জেনে নিন ক্যামেরা থেকে স্পেসিফিকেশন, কোন ফোনটি সেরা অপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • দুটি ফোনেই Qualcomm এর 5G প্রসেসর রয়েছে।
  • Vivo T2 ফোনে T1 এর তুলনায় বেশি 5G ব্যান্ড সাপোর্ট রয়েছে।
  • এই দুটি ফোনেই 16MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।

Vivo তাদের লেটেস্ট মিড রেঞ্জ স্মার্টফোন Vivo T2 5G লঞ্চ করেছে। এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া Vivo T1-এর উত্তরসূরি। এই দুটি Vivo স্মার্টফোন Qualcomm এর Snapdragon 695 প্রসেসরের সাথে আসে। Vivo 15,999 টাকা দামে T1 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। অন্যদিকে লেটেস্ট Vivo T2 স্মার্টফোনটির দাম 18,999 টাকা৷ এই পোস্টে আমি আপনাদের জানাব যে এই Vivo ফোনটি আগের ভেরিয়েন্টের তুলনায় কতটা আপগ্রেড হয়েছে। আরও পড়ুন: জেনে নিন OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনের কিছু ভালো ফিচার এবং খামতি, 4টি পয়েন্টে বুঝে যাবেন ফোনটি কেমন

Vivo T1 নাকি Vivo T2: স্পেসিফিকেশন এবং ফিচার

ডিসপ্লে

  • T2: 6.38 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে
  • T1: 6.58 ইঞ্চি FHD+ IPS ডিসপ্লে

Vivo-এর লেটেস্ট Vivo T2 স্মার্টফোনে একটি 6.38-ইঞ্চি FHD + AMOLED ডিসপ্লে রয়েছে। অন্যদিকে গত বছর লঞ্চ হওয়া T1 স্মার্টফোনে একটি 6.58-ইঞ্চি FHD + IPS LCD ডিসপ্লে রয়েছে। যদিও এই দুটি ফোনের ডিসপ্লের রেজলিউশন 2400×1080 পিক্সেল। ডিসপ্লের ক্ষেত্রে vivoT2 ফোনে কোম্পানি একটি বড় আপগ্রেড দিয়েছে।

প্রসেসর, RAM এবং স্টোরেজ

  • Snapdragon 695 প্রসেসর
  • 8GB RAM এবং 128GB স্টোরেজ

Vivo T1 এবং T2 উভয় স্মার্টফোনে Qualcomm এর Snapdragon 695 প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথে দুটি ফোনেই 128GB স্টোরেজ পাওয়া যাচ্ছে। T1 স্মার্টফোনটি 4GB, 6GB এবং 8GB অপশনে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে কোম্পানি T2 ফোনে 6GB এবং 8GB এর অপশন দিয়েছে। আরও পড়ুন: 18 এপ্রিল লঞ্চ হবে Xiaomi 13 Ultra স্মার্টফোন, এতে থাকতে পারে 12GB RAM এবং কোয়াড ক্যামেরা সেটআপ

ক্যামেরা

  • T1 : 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা
  • T2: 64MP ডুয়াল রেয়ার ক্যামেরা

গত বছর লঞ্চ হওয়া T1 স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল। এই ফোনের প্রাইমারি ক্যামেরা ছিল 50MP, যার সাথে 2MP এর দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ভিডিও কলিং এবং সেলফির জন্য এই ফোনে একটি 16MP ক্যামেরা দেওয়া হয়েছে। T2 তে কোম্পানি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। লেটেস্ট ফোনে প্রাইমারি ক্যামেরা আপগ্রেড করে 64MP করা হয়েছে। এছাড়াও এই ফোনে একটি 2MP সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য কোম্পানি এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দিয়েছে।

ব্যাটারি এবং চার্জিং

  • T1: 5000mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জ
  • T2: 4500mAh ব্যাটারি, 44W ফাস্ট চার্জ

Vivo T1 স্মার্টফোনটি 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে লেটেস্ট T2 স্মার্টফোনে 4500mAh ব্যাটারি রয়েছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

5G ব্যান্ড

Vivo T1 5G ব্যান্ড

  • 5G NSA : n77/78
  • 5G SA : n77/78

Vivo T2 5G ব্যান্ড

  • 5G NSA : n77/n78
  • 5G SA : n1/3/8/28A/77/78

Vivo T1 এবং T2 উভয় স্মার্টফোনই 5G সাপোর্ট সহ আসে। কিন্তু T1 ফোনে ইউজারদের মাত্র দুটি 5Gব্যান্ড সাপোর্ট দেওয়া হয়েছে। অন্যদিকে T2 তে ছয়টি ব্যান্ড সাপোর্ট রয়েছে। 5G ব্যান্ডের ক্ষেত্রেও Vivo লেটেস্ট ফোনটিকে অনেক আপগ্রেড করেছে। আরও পড়ুন: ভারতের বাজারে এসে গেল Realme Narzo N55 স্মার্টফোন, রয়েছে 64MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি

অন্যান্য ফিচার

গত বছর লঞ্চ হওয়া Vivo-এর T1 স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এর সাথে এই ফোনে 5 লেয়ার টার্বো কুলিং ফিচারও দেওয়া হয়েছে। এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের উপর বেস করে Funtouch OS 12-এ রান করে। এই ফোনে কানেক্টিভিটির জন্য 5G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, GPS এবং USB Type-C পোর্ট দেওয়া হয়েছে।

লেটেস্ট T2 স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট রয়েছে। এর সাথে এই ফোনটি লেটেস্ট Android 13-এ রান করে। কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে 5G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, GPS এবং USB টাইপ-সি পোর্ট রয়েছে।

উপসংহার

Vivo T1 এবং Vivo T2 উভয় স্মার্টফোনে Snapdragon 695 প্রসেসর দেওয়া হয়েছে তবে T2 স্মার্টফোনটি অনেক আপগ্রেড সহ লঞ্চ করা হয়েছে। Vivo এর লেটেস্ট স্মার্টফোনটি ফাস্ট চার্জিং, একাধিক 5G ব্যান্ড সাপোর্ট এবং আরও ভাল ক্যামেরা আপগ্রেড সহ লঞ্চ করা হয়েছে। তাই Vivo T1 এর তুলনায় Vivo T2 স্মার্টফোনটিকে আরও ভাল অপশন বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: জেনে নিন কাউকে না জানিয়ে লোকেশন ট্র্যাক করার সহজ ট্রিকস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo T1 vs Vivo T2 : জেনে নিন ক্যামেরা থেকে স্পেসিফিকেশন, কোন ফোনটি সেরা অপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t1-vs-vivo-t2-which-phone-is-the-best-option-details-in-bengali/feed/ 0
Xiaomi কে টক্কর দিতে ভারতে লঞ্চ হল Vivo T1 স্মার্টফোন! জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-vivo-t1-44w-fast-charging-launched-in-india-know-price-specs-sale-offer/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-vivo-t1-44w-fast-charging-launched-in-india-know-price-specs-sale-offer/#respond Wed, 04 May 2022 08:49:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25557 14,499 টাকায় লঞ্চ হল Vivo T1 স্মার্টফোন

The post Xiaomi কে টক্কর দিতে ভারতে লঞ্চ হল Vivo T1 স্মার্টফোন! জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo গতকাল ভারতীয় মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারিত করে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে৷ এই দুটি Vivo মোবাইল কোম্পানি তাদের ‘T’ সিরিজে অধীনে পেশ করেছে যা Vivo T1 এবং Vivo T1 Pro নামে লঞ্চ করা হয়েছে। আকর্ষণীয় লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ স্মার্টফোন দুটি আগামী সপ্তাহ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে সেল এর জন্য পাওয়া যাবে। এই পোস্টে আপনাদের Vivo T1 স্মার্টফোনের স্পেসিফিকেশন, দাম, সেল এবং অফার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাবো।

Vivo T1 44W এর দাম

Vivo কোম্পানি এই স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 4 GB RAM মেমরি সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 14,499 টাকা। ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 6 GB RAM + 128 GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে, যার দাম 16,999 টাকা। এই ফোনের সবথেকে বড় ভেরিয়েন্টটি 8 GB RAM + 128 GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে, যার দাম 17,999 টাকা। 8 মে থেকে এই ফোনের সেল শুরু হবে।

Vivo T1 এর স্পেসিফিকেশন

Vivo T1 এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনটি 2404 × 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.44-ইঞ্চি FullHD + Waterdrop Notch ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। ফোনের স্ক্রিনটি AMOLED প্যানেলে তৈরি যা 180Hz টাচ স্যাম্পলিং রেট এ কাজ করে। Vivo T1 এর ডিসপ্লে 408ppi এবং DCI-P3 কালার গামুটের মত ফিচার সাপোর্ট করে। এই ফোনের ডায়মেনশন হল 160.80×73.79×8.42mm এবং ওজন 182 গ্রাম।

Vivo T1 স্মার্টফোনটি Android 12 এ লঞ্চ করা হয়েছে যা FuntouchOS 12 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই মোবাইল ফোনে 2.4GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসর এবং 6-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 680 চিপসেট রয়েছে। Vivo এর এই স্মার্টফোনে 4GB এক্সটেন্ডেড RAM 2.0 ভার্সন রয়েছে, যার ফলে এই ফোনের ইন্টারনাল RAM মেমরিতে 4GB অতিরিক্ত পাওয়ার এর সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, এই Vivo মোবাইলটি 12 GB পর্যন্ত RAM সাপোর্ট করবে।

Vivo T1 এর ক্যামেরা

Vivo T1 স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ফোনের ব্যাক প্যানেলে, এলইডি ফ্ল্যাশ সহ একটি f / 1.8 অ্যাপারচার যুক্ত 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, সাথে f / 2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল সুপার bokeh লেন্স এবং f / 2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল সুপার ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.0 অ্যাপারচার সহ একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Vivo T1 স্মার্টফোনটি একটি 3D প্লাস্টিকের বডিতে তৈরি। সিকিউরিটির জন্য, এই ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে, একই সাথে এই ফোনে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি আছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে । Vivo T1 স্মার্টফোনটি Midnight Galaxy, Starry Sky এবং Ice Dawn কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Xiaomi কে টক্কর দিতে ভারতে লঞ্চ হল Vivo T1 স্মার্টফোন! জেনে নিন স্পেসিফিকেশন এবং ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-vivo-t1-44w-fast-charging-launched-in-india-know-price-specs-sale-offer/feed/ 0
Vivo আনতে চলেছে একদম নতুন ‘T1’ Series, সর্বপ্রথম লঞ্চ হবে Vivo T1 এবং Vivo T1x, লিক হলো স্পেসিফিকেশন্স https://www.91mobiles.com/bengali/vivo-t1-and-t1x-launch-date-19-october-specs-price-sale-detail-leak/ https://www.91mobiles.com/bengali/vivo-t1-and-t1x-launch-date-19-october-specs-price-sale-detail-leak/#respond Mon, 18 Oct 2021 01:20:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19022 Vivo T1 এবং Vivo T1x এর লিক রিপোর্ট

The post Vivo আনতে চলেছে একদম নতুন ‘T1’ Series, সর্বপ্রথম লঞ্চ হবে Vivo T1 এবং Vivo T1x, লিক হলো স্পেসিফিকেশন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo কোম্পানি টেক মার্কেটে কিছু নতুন করতে চলেছে। নিজের Vivo ‘Y’ Series এবং Vivo ‘V’ Series কে হিট করার পরে এখন ভিভো একটি ব্র‍্যান্ড নিউ স্মার্টফোন সিরিজ মার্কেটে আনতে চলেছে যা Vivo ‘T’ Series নামের সাথে এন্ট্রি নেবে। এই নতুন স্মার্টফোন সিরিজে Vivo T1 এবং Vivo T1x সর্বপ্রথম আসতে চলেছে। আবার এখন এই সিরিঈ নতুন তথ্য সামনে এসেছে যে ভিভো টি1 সিরিজ কাল অর্থাৎ 19 অক্টোবর টেক মঞ্চে প্রবেশ করবে এবং চিনে এটিকে লঞ্চ করা হবে।

Vivo T1

এখনো পর্যন্ত সামনে আসা মিডিয়া রিপোর্ট এবং লিক অনুযায়ী ভিভো টি1 স্মার্টফোনটিকে 6.58 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করতে পারে যা ওয়াটারড্রপ নচ ডিজাইনে তৈরি হবে। অ্যান্ডয়েড 11 আধারিত এই ফোনে প্রসেসিঙের জন্য মিডিয়াটেকের ডায়মনসিটি 900 চিপসেট দেখা যেতে পারে। লিক অনুযায়ী মার্কেটে এই ফোনটি 8 জিবি র‍্যাম এবং 12 জিবি র‍্যামে লঞ্চ হবে যার মধ্যে 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ দেখা যেতে পারে।

ফোটোগ্রাফির জন্য Vivo T1 এ ডুয়াল রেয়ার ক‍্যামেরা দেখা যেতে পারে। এই ক‍্যামেরা সেট‌আপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেওয়া যেতে পারে এবং সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া থাকতে পারে। পাওয়া ব‍্যাক‌আপের জন্য ভিভো টি1 স্মার্টফোনে 4,005 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়ার কথাও রিপোর্টে সামনে এসেছে।

Vivo T1x

ভিভো টি1 এক্সের ফিচার এবং স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই স্মার্টফোনটিকে 6.67 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করতে পারে ভিভো কোম্পানি। এই ফোনটিকে পাঞ্চহোল ডিসপ্লেতে দেখা যেতে পারে যা হাই রিফ্রেশরেট সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য ভিভো টি1 এক্স স্মার্টফোনে অ্যান্ডয়েড 11 ওএসের সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট দেওয়া যেতে পারে। এই ফোনটিকেও মার্কেটে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলে লঞ্চ করা যেতে পারে।

Vivo T1x এ ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়ার কথা লিকের মাধ্যমে সামনে এসেছে। লিকে বলা হয়েছে যে এই ফোনটিকে 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সরের সাথে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং 2 মেগাপিক্সেলের থার্ড ক‍্যামেরা সেন্সর সাপোর্ট করবে। আবার সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনটিতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,900 এম‌এএইচের ব‍্যাটারী 44 ওয়াট ফাস্ট চার্জিং সহ দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo আনতে চলেছে একদম নতুন ‘T1’ Series, সর্বপ্রথম লঞ্চ হবে Vivo T1 এবং Vivo T1x, লিক হলো স্পেসিফিকেশন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t1-and-t1x-launch-date-19-october-specs-price-sale-detail-leak/feed/ 0