Vivo T1x 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 21 Jul 2022 14:52:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে Vivo এর ধামাকাদার ফোন, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/5000mah-battery-and-50mp-camera-smartphone-vivo-t1x-4g-india-launch-price-and-specifications/ https://www.91mobiles.com/bengali/5000mah-battery-and-50mp-camera-smartphone-vivo-t1x-4g-india-launch-price-and-specifications/#respond Fri, 15 Jul 2022 14:50:18 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28791 মালয়েশিয়ার পর এবার ভারতে লঞ্চ হতে চলেছে Vivo T1X স্মার্টফোন

The post 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে Vivo এর ধামাকাদার ফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনা স্মার্টফোন কোম্পানি Vivo ভারতে Vivo T1x স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। Vivo-এর এই বাজেট স্মার্টফোনটি ভারতে 20 জুলাই পেশ করা হবে। এটি ভারতে লঞ্চ হওয়া কোম্পানির T সিরিজের চতুর্থ স্মার্টফোন। এই আসন্ন স্মার্টফোনটি Flipkart-এ সেল এর জন্য আসবে। লঞ্চের আগে এই ফোনের ল্যান্ডিং পেজ ফ্লিপকার্টে লাইভ করা হয়েছে। এই Vivo স্মার্টফোনটি লঞ্চের আগেই India Today Tech আসন্ন এই স্মার্টফোনের স্পেসিফিকেশন শেয়ার করেছে। এই স্পেসিফিকেশনগুলি টিপস্টার যোগেশ ব্রার এর থেকে শেয়ার করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে Vivo T1X 4G ফোনটি কয়েক মাস আগে মালয়েশিয়ায় লঞ্চ হয়েছিল, তবে এই ফোনের ভারত ভেরিয়েন্টটি সেই ফোনের তুলনায় অনেকটাই আলাদা হবে। এই পোস্টে আপনাদের ভারতে লঞ্চ হতে চলা Vivo T1X 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং অন্যান্য বিবরণ সম্পর্কে ডিটেইল এ জানাবো।

Vivo T1X এর স্পেসিফিকেশন (লিক)

Vivo T1X স্মার্টফোনটি ভারতে 4G কানেক্টিভিটির সাথে চালু করা হবে। India Today এর টেক রিপোর্টে দাবি করা হয়েছে যে Vivo T1X স্মার্টফোনটিতে একটি 6.58-ইঞ্চি IPS LCD প্যানেল থাকবে। এই ফোনের ডিসপ্লের রেজলিউশন হবে Full HD+ এবং রিফ্রেশরেট হবে 90Hz। Vivo T1X 4G স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 680 প্রসেসরের সঙ্গে আসবে। এর আগে কোম্পানি ভারতে Vivo T1 44W স্মার্টফোনটি লঞ্চ করেছিল।

Vivo এর আসন্ন স্মার্টফোনটি 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হবে। রিপোর্টে দাবি করা হয়েছে যে এই ফোনটিতে 5000mAh ব্যাটারি থাকবে। এর সাথে Vivo এর এই ফোনে 18W ফাস্ট চার্জিং স্পিড দেওয়া হবে। ক্যামেরা সেন্সর সম্পর্কে কথা বললে, আসন্ন T1X 4G স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনটির প্রাইমারি ক্যামেরা হবে 50MP। এর সাথে ফোনটিতে একটি 2MP এর একটি সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হবে। এই Vivo ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে Funtouch OS 12.1-এ চলবে।

Vivo T1X এর দাম

Vivo এর আসন্ন স্মার্টফোন Vivo T1X বাজেট সেগমেন্টে পেশ করা হবে। এই ফোনের স্পেসিফিকেশন থেকে অনুমান করা যায় যে এই ফোনটি ভারতে 15000 টাকার কম দামে পেশ করা হবে। এই Vivo ফোনটির সাথে Redmi Note 11, Poco M4 Pro, Realme 9, Moto G52 এবং অন্যান্য বাজেট স্মার্টফোন গুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে Vivo এর ধামাকাদার ফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-battery-and-50mp-camera-smartphone-vivo-t1x-4g-india-launch-price-and-specifications/feed/ 0
50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Vivo T1x 4G স্মার্টফোন, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/vivo-t1x-4g-launched-with-snapdragon-680-soc-and-50mp-camera/ https://www.91mobiles.com/bengali/vivo-t1x-4g-launched-with-snapdragon-680-soc-and-50mp-camera/#respond Tue, 26 Apr 2022 02:48:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25259 মালয়েশিয়ায় লঞ্চ হল Vivo T1x 4G স্মার্টফোন

The post 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Vivo T1x 4G স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo সম্প্রতি মালয়েশিয়ায় লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন Vivo T1x 4G। এই Vivo স্মার্টফোনটি 5G-সাপোর্ট যুক্ত Vivo T1x এর থেকে আলাদা, যা গত বছর অক্টোবর 2021 সালে চীনে লঞ্চ করেছিল। লেটেস্ট Vivo T1x 4G স্মার্টফোনটি 90Hz ডিসপ্লে, Qualcomm-এর Snapdragon 6-সিরিজ প্রসেসর এবং 50-মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করেছে। এই পোস্টে আপনাদের Vivo T1x 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Vivo T1x 4G এর স্পেসিফিকেশন এবং ফিচার

Vivo T1x 4G স্মার্টফোনটিতে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সহ 6.58-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যার সাথে একটি টিয়ারড্রপ নচ রয়েছে। এই ফোনটির রিফ্রেশ রেট 90Hz। এর সাথে এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.6 শতাংশ।

Vivo T1x 4G স্মার্টফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এই Vivo ফোনটিতে f/1.8 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ভিভো ফোনটিতে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। এর সাথে, Vivo-এর এই ফোনটি Android 12 OS-এর উপর ভিত্তি করে FunTouchOS 12-এ চলে।

Vivo T1x 4G স্মার্টফোনে Qualcomm-এর Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছে। এই Vivo স্মার্টফোনটি 4GB/6GB RAM এবং 64GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টে আসে। ভিভোর এই ফোনে ফেস আনলক এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Vivo T1x 4G স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি আছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর সাথে, এই Vivo ফোনটিতে ভার্চুয়াল RAM, ডুয়াল সিম সাপোর্ট, 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, USB-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক রয়েছে। এই ফোনের সাইজ 164.26 x 76.08 x 8mm এবং ওজন 182 গ্রাম।

Vivo T1x 4G এর দাম

Vivo T1x 4G স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি 4 GB RAM + 64 GB স্টোরেজ এবং 8 GB RAM + 128 GB স্টোরেজ। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 699 MYR (প্রায় 12,300 টাকা) এবং 899 MYR (প্রায় 15,800 টাকা)। এই Vivo স্মার্টফোনটি গ্র্যাভিটি ব্ল্যাক এবং স্পেস ব্লু কালার এই দুটি রঙে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Vivo T1x 4G স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t1x-4g-launched-with-snapdragon-680-soc-and-50mp-camera/feed/ 0