Vivo T1x - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 23 Jul 2022 11:02:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ লো বাজেট এ লঞ্চ হল Vivo T1x স্মার্টফোন, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/5000mah-battery-and-50mp-camera-smartphone-vivo-t1x-launched/ https://www.91mobiles.com/bengali/5000mah-battery-and-50mp-camera-smartphone-vivo-t1x-launched/#respond Wed, 20 Jul 2022 10:57:03 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28961 11,999 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হল Vivo T1x স্মার্টফোনটি

The post 5000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ লো বাজেট এ লঞ্চ হল Vivo T1x স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে লঞ্চ হল Vivo T1x স্মার্টফোন। Vivo-এর এই লেটেস্ট বাজেট স্মার্টফোনটি কোম্পানি T সিরিজের নতুন সদস্য। এই Vivo ফোনে সেলফি ক্যামেরার জন্য একটি ওয়াটারড্রপ নচ রয়েছে। এর সাথে ফোনটি ফ্ল্যাট এজ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সাথে পেশ করা হয়েছে। গেমিং এর সময় যাতে ঠান্ডা থাকে সেইজন্য Vivo এর এই ফোনে গ্রাফাইট কুলিং প্লেট, উচ্চ তাপ পরিবাহিত কপার ফয়েল, তাপ পরিবাহী জেল এবং কুলিং টার্বো কুলিং সিস্টেম, এই 4 টি স্তরে পেশ করা হয়েছে। এই ফোনটি মাল্টি টার্বো 5.0 এর সাথে আসে যা নেটওয়ার্ক কানেকশন, সিস্টেম প্রসেসরের, স্পিড এবং পাওয়ার সেভিং এর মতো ফিচারগুলি সাপোর্ট করে।

Vivo T1x স্মার্টফোনের প্রধান স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই ফোনটিতে একটি 6.58-ইঞ্চি FHD+ ডিসপ্লে, Snapdragon 680 প্রসেসর, 4G নেটওয়ার্ক কানেকশন, Android 12 OS, 18W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি এবং 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর সাপোর্ট রয়েছে।

Vivo T1x এর দাম

Vivo T1x স্মার্টফোনের বেস ভেরিয়েন্টটি 4GB RAM + 64GB স্টোরেজ সহ 11,999 টাকা দামে পেশ করা হয়েছে। এর সাথে এই ফোনের 128GB স্টোরেজ সহ ভেরিয়েন্টটি 12,999 টাকায় পেশ করা হয়েছে। ভারতে Vivo T1x স্মার্টফোনের সেল 27 জুলাই থেকে Flipkart এবং Vivo-এর ই-স্টোরে শুরু হবে। কোম্পানির লঞ্চ অফার সম্পর্কে বললে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডগুলি ব্যবহার করে ফোনটি কিনলে 1000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে৷

Vivo T1x এর স্পেসিফিকেশন

  • 6.58-ইঞ্চি Full HD+ ডিসপ্লে (90Hz রিফ্রেশরেট)
  • Qualcomm Snapdragon 680 প্রসেসর
  • 6GB RAM এবং 128GB স্টোরেজ
  • Android 12 OS
  • 50MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা
  • 8MP সেলফি শুটার
  • 5000mAh ব্যাটারি, 18W ফাস্ট চার্জিং

Vivo T1x স্মার্টফোনটিতে একটি 6.58-ইঞ্চি ফুল HD + 2.5D LCD ডিসপ্লে রয়েছে, যার রেজলিউশন 2408×1080 পিক্সেল। এই ফোনে সেলফি ক্যামেরার জন্য ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.6 শতাংশ এবং রিফ্রেশরেট 90Hz। এই Vivo ফোনটি Qualcomm-এর Snapdragon 680 প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য Adreno 610 GPU, 4GB/6GB RAM এবং 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এর সাথে এই ফোনটিতে 2GB এক্সপেন্ডেবল র‍্যাম দেওয়া হয়েছে। এই Vivo ফোনটি Android 12-এর উপর ভিত্তি করে Funtouch OS কাস্টম স্কিনে রান করে।

Vivo T1x স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এর সাথে এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8MP ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo T1x স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকবে। এই ভিভো ফোনটিতে 4-লেয়ার কুলিং সিস্টেম রয়েছে। এই ফোনে একটি 5000mAh ব্যাটারি আছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি VEG (Vivo Energy Guardian) টেকনোলজির সাথে আনা হয়েছে যা ব্যাটারির কার্যক্ষমতা বাড়ায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা সহ লো বাজেট এ লঞ্চ হল Vivo T1x স্মার্টফোন, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-battery-and-50mp-camera-smartphone-vivo-t1x-launched/feed/ 0
লঞ্চের আগেই লিক হলো vivo T1x-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম, জেনে নিন ফোনটি সম্পর্কে সবকিছু https://www.91mobiles.com/bengali/vivo-t1x-price-and-specifications-leaked-ahead-20-july-india-launch/ https://www.91mobiles.com/bengali/vivo-t1x-price-and-specifications-leaked-ahead-20-july-india-launch/#respond Mon, 18 Jul 2022 07:56:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28738 Vivo T1x-এর লিক রিপোর্ট

The post লঞ্চের আগেই লিক হলো vivo T1x-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম, জেনে নিন ফোনটি সম্পর্কে সবকিছু first appeared on 91Mobiles Bengali.

]]>
এই মাসের 20 জুলাই ভিভো নিজের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি নিজের টি সিরিজে নতুন স্মার্টফোন vivo T1x পেশ করতে চলেছে। লঞ্চের আগে ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন 91 মোবাইলসের কাছে চলে এসেছে। আমরা এই তথ্য ভারতের প্রসিদ্ধ টিপস্টার যোগেশ ব্রারের থেকে পেয়েছি, তিনি ফোনটির স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম পর্যন্ত সমস্ত তথ্য প্রদান করেছে। vivo T1x ফোনটিকে কোম্পানি Qualcomm-এর Snapdragon 680 প্রসেসরের সাথে লঞ্চ করতে চলেছে এবং এই ফোনে 50 এমপি রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। এর সাথে এই ফোনে 5,000mAh-এর ব্যাটারি দেওয়া যেতে পারে। এই আর্টিকেলে‌র মাধ্যমে জেনে নেওয়া যাক vivo T1x-এর স্পেসিফিকেশন এবং দাম।

vivo T1x-এর দাম

vivo T1x ফোনটিকে কোম্পানি 12,000 টাকার দামে পেশ করতে চলেছে। যোগেশ ব্রারের তথ্য অনুযায়ী এই ফোনটির 4 জিবি RAM এবং 64 জিবি মেমোরি যুক্ত মডেলটিকে 11,999 টাকা দামে লঞ্চ করা যেতে পারে। আবার বাকি দুটি মডেলের দাম বেশি হতে পারে।

vivo T1x-এর স্পেসিফিকেশন

ভিভো টি 1 এক্স ফোনটি কোম্পানির একটি বাজেট ফোন, কিন্তু লিক রিপোর্ট দেখে বলা যেতে পারে ফোনটির স্পেসিফিকেশন ভালো হতে চলেছে। এই ফোনে 90Hz রিফ্রেশরেট যুক্ত স্কিন দেওয়া যেতে পারে, স্ক্রিনটি 6.58 ইঞ্চির FHD+ LCD যুক্ত হতে পারে। এই ফোনের পাওয়ার বাটনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া যেতে পারে। কোম্পানি এই ফোনে 2.5D ফ্ল্যাট বডির ব‍্যবহার করেছে এবং ফোনটি মাত্র 8.0mm মোটা হতে পারে। অর্থাৎ এই ফোনে স্লিম ডিজাইন দেখা যেতে পারে। এর সাথেই ফোনটির ওজন 200 গ্রামের কম হতে পারে। আমাদের কাছে উপলব্ধ তথ্য অনুযায়ী vivo T1x-এর ওজন মাত্র 182g হতে পারে।

এই ফোনটি Qualcomm Snapdragon 680 চিপসেটে কাজ করতে পারে এবং এই ফোনটিকে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা যেতে পারে। 4GB RAM এর সাথে 64GB মেমোরি এবং 4GB RAM-এর সাথে 128GB মেমোরি, আবার 6GB RAM ভেরিয়েন্টটিকে 128GB স্টোরেজের সাথে পেশ করা যেতে পারে। লিক রিপোর্টে দাবি করা হয়েছে যে এই ফোনটি AnTuTu সাইটে 276k-এর বেশি স্কোর করতে সফল হয়েছে। কম বাজেটের হওয়া সত্তেও কোম্পানি ফোনটিকে কুলিং ফিচারের সাথে পেশ করতে পারে। এই ফোনে 4 Layer কুলিং সিস্টেম দেওয়া যেতে পারে, এই সিস্টেম‌টি গেমিংয়ের সময়ে হিট হতে দেবে না।

ক্যামেরার কথা বলা হলে vivo T1x ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। ফোনের মেন ক্যামেরা 50MP-এর হতে পারে, এই ক‍্যামেরা‌টি সুপার নাইট মোড ফিচার যুক্ত হতে পারে। অন্যান্য সেন্সর 2MP-এর হতে পারে। সেলফির জন্য ফ্রন্টে 8MP-এর সিঙ্গেল ক্যামেরা দেওয়া যেতে পারে। এই ফোনটি 5000mAh ব্যাটারি সহ 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। কোম্পানি এই ফোনে VEG (vivo Energy Guardian) টেকনোলজি‌র ব‍্যবহার করতে পারে, এই ফিচার‌টি ব্যাটারি এফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করতে পারে। এই সিস্টেমটি ওভার হিটিঙের সময়ে ব্যাটারি ড্যামেজ হওয়ার থেকে বাঁচায়।

ভারতীয় বাজারে vivo T1x ফোনটি 20 জুলাই লঞ্চ হতে চলেছে এবং সেই দিন‌ই ফোনের অফার এবং উপলব্ধতা সম্পর্কে জানা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই লিক হলো vivo T1x-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দাম, জেনে নিন ফোনটি সম্পর্কে সবকিছু first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t1x-price-and-specifications-leaked-ahead-20-july-india-launch/feed/ 0
50MP ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ শীঘ্রই ভারতে এন্ট্রি নিতে চলেছে Vivo এর এই স্মার্টফোনটি https://www.91mobiles.com/bengali/vivo-t1x-india-launch-confirmed-check-details/ https://www.91mobiles.com/bengali/vivo-t1x-india-launch-confirmed-check-details/#respond Tue, 12 Jul 2022 10:03:22 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28630 Snapdragon 680 প্রসেসর সহ শীঘ্রই লঞ্চ হবে Vivo T1x স্মার্টফোনটি

The post 50MP ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ শীঘ্রই ভারতে এন্ট্রি নিতে চলেছে Vivo এর এই স্মার্টফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo নিশ্চিত করেছে যে কোম্পানি ভারতে তাদের নতুন T সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Vivo এর আগে ভারতে T সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে – Vivo T1 5G, Vivo T1 Pro 5G, এবং Vivo T1। এবার কোম্পানি এই সিরিজের চতুর্থ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি একটি টুইটে জানিয়েছে যে কোম্পানি শীঘ্রই নতুন T সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। এই Vivo স্মার্টফোনটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ সেল হবে।

যদিও Vivo তাদের টুইটে আসন্ন এই স্মার্টফোনের নাম বা অন্য কোনও তথ্য শেয়ার করেনি। ফ্লিপকার্টে ফোনের তালিকা থেকে এটা নিশ্চিত হওয়া গেছে যে Vivo-এর এই আসন্ন স্মার্টফোনটি হল Vivo T1x, যা শীঘ্রই ভারতে আসতে চলেছে। এই পোস্টে আপনাদের Vivo T1x স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত জানাবো।

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Vivo T1x

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে Vivo T1x স্মার্টফোনটি। Vivo ইতিমধ্যেই এই স্মার্টফোনটি কয়েকটি দেশে লঞ্চ করেছে। এই অবস্থায় vivo এর এই আসন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং অন্যান্য তথ্য ইতিমধ্যেই জানা গেছে। Vivo T1x স্মার্টফোনে Qualcomm-এর Snapdragon 680 প্রসেসর দেওয়া হবে। এই ফোনটি 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ দেওয়া হবে। এই ফোনটিতে একটি 6.58-ইঞ্চি ফুল HD + LCD স্ক্রিন থাকবে, যার রেজলিউশন 2408×1080 পিক্সেল। এই ফোনের রিফ্রেশরেট 90Hz।

Vivo এর এই আসন্ন ফোনে একটি 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। প্রাইমারি ক্যামেরার সাথে ফোনটিতে একটি 2MP ডেপথ এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সরও থাকবে। Vivo T1x স্মার্টফোনে 8MP সেলফি ক্যামেরা দেওয়া হবে। Vivo T1x স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি থাকবে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷

Vivo এর এই ফোনটি 4G কানেক্টিভিটি ডুয়াল সিম সাপোর্ট সহ আসবে। ফোনটিতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, মাল্টি-টার্বো 5.0, টাইপ-সি, 4 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এই Vivo ফোনটি Android 12 ভিত্তিক Funtouch OS 12-এ চলবে। এই ফোনটি কালো এবং নীল দুটি কালার অপশনে আসতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50MP ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ শীঘ্রই ভারতে এন্ট্রি নিতে চলেছে Vivo এর এই স্মার্টফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t1x-india-launch-confirmed-check-details/feed/ 0
Vivo আনতে চলেছে একদম নতুন ‘T1’ Series, সর্বপ্রথম লঞ্চ হবে Vivo T1 এবং Vivo T1x, লিক হলো স্পেসিফিকেশন্স https://www.91mobiles.com/bengali/vivo-t1-and-t1x-launch-date-19-october-specs-price-sale-detail-leak/ https://www.91mobiles.com/bengali/vivo-t1-and-t1x-launch-date-19-october-specs-price-sale-detail-leak/#respond Mon, 18 Oct 2021 01:20:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19022 Vivo T1 এবং Vivo T1x এর লিক রিপোর্ট

The post Vivo আনতে চলেছে একদম নতুন ‘T1’ Series, সর্বপ্রথম লঞ্চ হবে Vivo T1 এবং Vivo T1x, লিক হলো স্পেসিফিকেশন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo কোম্পানি টেক মার্কেটে কিছু নতুন করতে চলেছে। নিজের Vivo ‘Y’ Series এবং Vivo ‘V’ Series কে হিট করার পরে এখন ভিভো একটি ব্র‍্যান্ড নিউ স্মার্টফোন সিরিজ মার্কেটে আনতে চলেছে যা Vivo ‘T’ Series নামের সাথে এন্ট্রি নেবে। এই নতুন স্মার্টফোন সিরিজে Vivo T1 এবং Vivo T1x সর্বপ্রথম আসতে চলেছে। আবার এখন এই সিরিঈ নতুন তথ্য সামনে এসেছে যে ভিভো টি1 সিরিজ কাল অর্থাৎ 19 অক্টোবর টেক মঞ্চে প্রবেশ করবে এবং চিনে এটিকে লঞ্চ করা হবে।

Vivo T1

এখনো পর্যন্ত সামনে আসা মিডিয়া রিপোর্ট এবং লিক অনুযায়ী ভিভো টি1 স্মার্টফোনটিকে 6.58 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করতে পারে যা ওয়াটারড্রপ নচ ডিজাইনে তৈরি হবে। অ্যান্ডয়েড 11 আধারিত এই ফোনে প্রসেসিঙের জন্য মিডিয়াটেকের ডায়মনসিটি 900 চিপসেট দেখা যেতে পারে। লিক অনুযায়ী মার্কেটে এই ফোনটি 8 জিবি র‍্যাম এবং 12 জিবি র‍্যামে লঞ্চ হবে যার মধ্যে 128 জিবি এবং 256 জিবি স্টোরেজ দেখা যেতে পারে।

ফোটোগ্রাফির জন্য Vivo T1 এ ডুয়াল রেয়ার ক‍্যামেরা দেখা যেতে পারে। এই ক‍্যামেরা সেট‌আপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর দেওয়া যেতে পারে এবং সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া থাকতে পারে। পাওয়া ব‍্যাক‌আপের জন্য ভিভো টি1 স্মার্টফোনে 4,005 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়ার কথাও রিপোর্টে সামনে এসেছে।

Vivo T1x

ভিভো টি1 এক্সের ফিচার এবং স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই স্মার্টফোনটিকে 6.67 ইঞ্চির ফুল‌এইচডি+ ডিসপ্লেতে লঞ্চ করতে পারে ভিভো কোম্পানি। এই ফোনটিকে পাঞ্চহোল ডিসপ্লেতে দেখা যেতে পারে যা হাই রিফ্রেশরেট সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য ভিভো টি1 এক্স স্মার্টফোনে অ্যান্ডয়েড 11 ওএসের সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট দেওয়া যেতে পারে। এই ফোনটিকেও মার্কেটে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলে লঞ্চ করা যেতে পারে।

Vivo T1x এ ফোটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়ার কথা লিকের মাধ্যমে সামনে এসেছে। লিকে বলা হয়েছে যে এই ফোনটিকে 64 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সরের সাথে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং 2 মেগাপিক্সেলের থার্ড ক‍্যামেরা সেন্সর সাপোর্ট করবে। আবার সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনটিতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 4,900 এম‌এএইচের ব‍্যাটারী 44 ওয়াট ফাস্ট চার্জিং সহ দেওয়া যেতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo আনতে চলেছে একদম নতুন ‘T1’ Series, সর্বপ্রথম লঞ্চ হবে Vivo T1 এবং Vivo T1x, লিক হলো স্পেসিফিকেশন্স first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t1-and-t1x-launch-date-19-october-specs-price-sale-detail-leak/feed/ 0