Vivo T3 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 25 Dec 2024 08:31:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Redmi Note 14 ফোনের সেরা বিকল্প: 20000 টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে বেস্ট অপশন https://www.91mobiles.com/bengali/redmi-note-14-best-alternatives-check-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/redmi-note-14-best-alternatives-check-list-in-bengali/#respond Wed, 25 Dec 2024 08:31:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59630 Redmi Note 14 ফোনের বেস্ট অপশনের লিস্ট

The post Redmi Note 14 ফোনের সেরা বিকল্প: 20000 টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে বেস্ট অপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি ভারতের বাজারে Redmi Note 14 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটির প্রাথমিক দাম 18,999 টাকা রাখা হয়েছে। এই সস্তা স্মার্টফোনে ব্রাইট AMOLED ডিসপ্লে, সুন্দর ক্যামেরা সেটআপ এবং দারুণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। যেসব গ্রাহকরা Redmi Note 14 ফোনটি কিনতে চান না তাদের দুশ্চিন্তা দূর করার জন্য এই পোস্টে ফোনটির কিছু সেরা বিকল্প সম্পর্কে আলোচনা করা হল। এই তুলনা পড়ে ইউজাররা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।

Redmi Note 14 ফোনের সেরা বিকল্প এবং দাম

স্মার্টফোন প্রাথমিক দাম
iQOO Z9s 19,999 টাকা
Samsung Galaxy A16 5G 18,899 টাকা
Vivo T3 19,999 টাকা
Realme 13 17,999 টাকা
OnePlus Nord CE 4 Lite 19,999 টাকা

 

Redmi Note 14

Redmi Note 14 ফোনটি সুন্দর ফিচার সহ একটি সস্তা স্মার্টফোন। ফোনটির ব্রাইট AMOLED ডিসপ্লেতে মুভি, শো দেখার দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যায়। একইসঙ্গে ফোনটির OIS ক্যামেরা ফাস্ট এবং স্টেবল শট ক্যাপচার করতে সক্ষম। দীর্ঘমেয়াদী ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হেভি ইউজারদের জন্য একটি দারুণ অপশন।

Redmi Note 14 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.67-ইঞ্চির 120Hz FHD+ AMOLED ডিসপ্লে
  • প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 7025 আলট্রা প্রসেসর
  • স্টোরেজ: 8GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ
  • ক্যামেরা: 50MP প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড, 2MP ম্যাক্রো সহ রেয়ার ক্যামেরা সেটআপ এবং 20MP ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারি: 45W ফাস্ট চার্জিং সহ 5,110mAh ব্যাটারি
  • দাম: 18,999 টাকা থেকে শুরু

iQOO Z9s

iQOO Z9s ফোনটির পিল শেপের ক্যামেরা মডিউলের দৌলতে বেশ সুন্দর দেখায়। এই ফোনের AMOLED প্যানেল ভাইব্রেন্ট কালার ও দারুণ ভিউইং অ্যাঙ্গেল দিতে সক্ষম। যার ফলে মিডিয়া এক্সপেরিয়েন্স সুন্দর হয়ে ওঠে। ফোনটির শক্তিশালী ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও এই ফোনটির বিশ্বস্ত প্রসেসিং সমস্ত ডেইলি টাস্ক স্মুথভাবে সামলাতে সক্ষম।

iQOO Z9s ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.77-ইঞ্চির 120Hz FHD+ AMOLED ডিসপ্লে
  • প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর
  • স্টোরেজ: 12GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ
  • ক্যামেরা: 50MP প্রাইমারি, 2MP ডেপ্থ সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ এবং 20MP ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারি: 44W ফাস্ট চার্জিং সহ 5,500mAh ব্যাটারি
  • দাম: 19,999 টাকা থেকে শুরু
বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম
স্কোর
আনটুটু 7,02,347
গীকবেঞ্চ (সিঙ্গেল কোর) 1,044
গীকবেঞ্চ (মাল্টি কোর) 3,011
পিসিমার্ক ব্যাটারি টেস্ট 16 ঘন্টা 11 মিনিট
চার্জিঙের সময় (20% থেকে 100%) 66 মিনিট

 

কেন কিনবেন?

  • প্রিমিয়াম ডিজাইন
  • সুন্দর ডিসপ্লে
  • দীর্ঘমেয়াদি ব্যাটারি ব্যাকআপ

কেন কিনবেন না?

  • সাধারণ ক্যামেরা
  • ব্লোটওয়্যার

Samsung Galaxy A16 5G

Samsung Galaxy A16 5G ফোনটি কম দামে একটি দারুণ স্মার্টফোন। এই ফোনে ফ্ল্যাট ব্যাক ডিজাইনের সঙ্গে এর্গোনমিক বাটন প্লেসমেন্ট রয়েছে। ফোনটির সুপার AMOLED ডিসপ্লে ভাইব্রেন্ট ও ক্লিয়ার ভিজুয়াল দিতে সক্ষম। এই ফোনের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ফটোগ্রাফির শৌখিনদের ল্যান্ডস্কেপ ক্যাপচার করার জন্য একটি অসাধারণ অপশন করে তোলে। সবচেয়ে বড় কথা এই ফোনে ছয় বছর পর্যন্ত ওএস এবং সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই প্রাইস রেঞ্জে নিঃসন্দেহে এটি একটি দুর্দান্ত ফিচার।

Samsung Galaxy A16 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.7-ইঞ্চির 90Hz FHD+ Super AMOLED ডিসপ্লে
  • প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর
  • স্টোরেজ: 8GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ
  • ক্যামেরা: 50MP প্রাইমারি, 5MP আলট্রা ওয়াইড, 2MP ডেপ্থ সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ, 13MP ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারি: 25W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি
  • দাম: 18,899 টাকা থেকে শুরু
বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম স্কোর
আনটুটু 4,11,561
গীকবেঞ্চ (সিঙ্গেল কোর) 735
গীকবেঞ্চ (মাল্টি কোর) 1,948
পিসিমার্ক ব্যাটারি টেস্ট 9 ঘন্টা, 42 মিনিট
চার্জিঙের সময় (20% থেকে 100%) 79 মিনিট

 

কেন কিনবেন?

  • স্টাইলিশ ডিজাইন
  • সুন্দর ডিসপ্লে
  • দীর্ঘদিন সফটওয়্যার সাপোর্ট

কেন কিনবেন না?

  • সাধারণ ক্যামেরা
  • বক্সে চার্জার নেই

Vivo T3

Vivo T3 ফোনটি এই প্রাইস রেঞ্জের একটি ব্যালেন্সড স্মার্টফোন এবং ফোনটি বিভিন্ন সেগমেন্টে দারুণ পারফর্ম করে। ফোনটির ইউনিক ডিজাইন এক নজরে মন কাড়তে বাধ্য। আবার স্মুথ প্রসেসিং গেমিং ও মাল্টি টাস্কিং সামলাতে সক্ষম। সুন্দর ব্যাটারি লাইফ ও ফাস্ট চার্জিং সহ এই ফোনটি নিঃসন্দেহে একটি দারুণ অপশন।

Vivo T3 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.67-ইঞ্চির 120Hz FHD+ AMOLED ডিসপ্লে
  • প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 প্রসেসর
  • স্টোরেজ: 8GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ
  • ক্যামেরা: 50MP প্রাইমারি, 2MP ডেপ্থ সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ, 16MP ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারি: 44W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি
  • দাম: 19,999 টাকা থেকে শুরু
বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম স্কোর
আনটুটু 7,15,922
গীকবেঞ্চ (সিঙ্গেল কোর) 1,177
গীকবেঞ্চ (মাল্টি কোর) 2,646
পিসিমার্ক ব্যাটারি টেস্ট 15 ঘন্টা, 16 মিনিট
চার্জিঙের সময় (20% থেকে 100%) 70 মিনিট

কেন কিনবেন?

  • সুন্দর পারফরমেন্স
  • আকর্ষণীয় ডিজাইন
  • ফাস্ট চার্জিং

কেন কিনবেন না?

  • সাধারণ সফটওয়্যার সাপোর্ট
  • ব্লোটওয়্যার

Realme 13

যারা গোটা দিন ব্যাকআপ পছন্দ করেন তাদের জন্য Realme 13 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনে দারুণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। একইসঙ্গে ফোনটির স্টেরিও স্পিকার সেটআপ জোরালো ও ইমার্সিভ মিডিয়া এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপ দিনের আলোয় আকর্ষণীয় ভাইব্রেন্ট শট ক্যাপচার করতে পারে।

Realme 13 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.72-ইঞ্চির 120Hz FHD+ IPS LCD ডিসপ্লে
  • প্রসেসর: মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর
  • স্টোরেজ: 12GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ
  • ক্যামেরা: 50MP প্রাইমারি, 2MP সেকেন্ডারি সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ, 16MP ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারি: 45W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি
  • দাম: 17,999 টাকা থেকে শুরু
বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম স্কোর
আনটুটু 4,52,218
গীকবেঞ্চ (সিঙ্গেল কোর) 782
গীকবেঞ্চ (মাল্টি কোর) 1,978
পিসিমার্ক ব্যাটারি টেস্ট 11 ঘন্টা, 12 মিনিট
চার্জিঙের সময় (20% থেকে 100%) 63 মিনিট

কেন কিনবেন?

  • সুন্দর ব্যাটারি ব্যাকআপ
  • সুন্দর অডিও আউটপুট
  • ক্যামেরা পারফরমেন্স

কেন কিনবেন না?

  • AMOLED প্যানেলের অভাব
  • সাধারণ পারফরমেন্স

OnePlus Nord CE 4 Lite

OnePlus Nord CE 4 Lite ফোনটি রেডমি নোট 14 ফোনের অন্যতম সেরা একটি অপশন। এই ফোনে 5500mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি বেশ হালকা এবং হাতে ধরে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাবহারের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। ফোনটির সুন্দর এমোলেড ডিসপ্লে ভাইব্রেন্ট কালার ও দারুণ ভিউইং অ্যাঙ্গেল দিতে সক্ষম। এই ফোনের 50MP ক্যামেরা দিনের আলোয় সুন্দর ছবি ক্যাপচার করতে পারে।

OnePlus Nord CE 4 Lite ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: 6.67-ইঞ্চির 120Hz FHD+ AMOLED ডিসপ্লে
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর
  • স্টোরেজ: 8GB RAM + 256GB পর্যন্ত স্টোরেজ
  • ক্যামেরা: 50MP প্রাইমারি, 2MP ডেপ্থ সেন্সর সহ রেয়ার ক্যামেরা সেটআপ, 16MP ফ্রন্ট ক্যামেরা
  • ব্যাটারি: 80W ফাস্ট চার্জিং সহ 5,500mAh ব্যাটারি
  • দাম: 19,999 টাকা থেকে শুরু
বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম স্কোর
আনটুটু 4,75,981
গীকবেঞ্চ (সিঙ্গেল কোর) 914
গীকবেঞ্চ (মাল্টি কোর) 2,056
পিসিমার্ক ব্যাটারি টেস্ট 11 ঘন্টা, 32 মিনিট
চার্জিঙের সময় (20% থেকে 100%) 50 মিনিট

কেন কিনবেন?

  • স্টাইলিশ ডিজাইন
  • সুন্দর ডিসপ্লে
  • দারুণ ব্যাটারি ব্যাকআপ

কেন কিনবেন না?

  • পুরনো প্রসেসর
  • সাধারণ লো লাইট ক্যামেরা পারফরমেন্স

 

The post Redmi Note 14 ফোনের সেরা বিকল্প: 20000 টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে বেস্ট অপশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/redmi-note-14-best-alternatives-check-list-in-bengali/feed/ 0
Vivo T3 5G নাকি realme Narzo 70 Turbo? জেনে নিন 20 হাজার টাকা সেগমেন্টে কোন ফোনটি সেরা https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-and-realme-narzo-70-turbo-phone-comparison-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-and-realme-narzo-70-turbo-phone-comparison-in-bengali/#respond Fri, 13 Sep 2024 11:38:54 +0000 https://www.91mobiles.com/bengali/?p=55768 Vivo T3 5G এবং realme Narzo 70 Turbo ফোনের তুলনা

The post Vivo T3 5G নাকি realme Narzo 70 Turbo? জেনে নিন 20 হাজার টাকা সেগমেন্টে কোন ফোনটি সেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে 20 হাজার টাকা বাজেটে realme Narzo 70 Turbo 5G ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনে 14GB Virtual RAM যোগ করা হয়েছে, যা এই সেগমেন্টের অন্য কোনো ফোনেই নেই। এই রেঞ্জেই কিছু দিন আগে Vivo T3 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই দুটি ফোন এঁকে ওপরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। এই দুটি ফোনের তুলনা নিচে দেওয়া হল।

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন realme Narzo 70 Turbo Vivo T3
ডিসপ্লে 6.67″ FHD+ 120Hz E4 OLED 6.67″ FHD+ 120Hz AMOLED
প্রসেসর MediaTek Dimensity 7300 Energy MediaTek Dimensity 7200
স্টোরেজ 12GB RAM + 256GB Storage 8GB RAM + 256GB Storage
Virtual RAM 14GB Dynamic RAM 8GB Extended RAM
ওএস Android 14 + realme UI Android 14 + Funtouch OS
রেয়ার ক্যামেরা 50MP OV50D + 2MP Portrait 50MP IMX882 (OIS) + 2MP Bokeh
ফ্রন্ট ক্যামেরা 16MP Selfie 16MP Selfie
ব্যাটারি 5,000mAh Battery 5,500mAh Battery
চার্জিং 45W Fast Charging 44W SUPERVOOC
5G ব্যান্ড 9 5G Bands 8 5G Bands
ওয়াটার প্রুফ IP65 IP54

 

ডিসপ্লে

realme Narzo 70 Turbo 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির FHD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED Esports প্যানেলে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এই স্ক্রিনে 2000 নিট ব্রাইটনেস সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Rainwater Smart Touch ফিচার যোগ করা হয়েছে।

Vivo T3 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশ রেট, 1200 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 1800 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে DT-Star2 Glass প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসর

Narzo 70 Turbo ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.5 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এনার্জি প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী-জি615 জিপিইউ রয়েছে।

Vivo T3 5G ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 64 বিট মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি610 জিপিইউ যোগ করা হয়েছে।

বেঞ্চমার্ক রেজাল্ট

Benchmarks realme Narzo 70 Turbo 5G Vivo T3 5G
আনটুটু ফুল স্কোর 726959 715922
আনটুটু সিপিইউ স্কোর 213738 235132
আনটুটু জিপিইউ স্কোর 150005 179555
আনটুটু মেমরি স্কোর 196152 119964
আনটুটু ইউএক্স স্কোর 167064 181271
গীকবেঞ্চ সিঙ্গেল কোর 1052 1177
গীকবেঞ্চ মাল্টি কোর 2969 2646
পিসিমার্ক পারফরমেন্স 14895 11423

 

গেমিং পারফরমেন্স

Vivo T3 5G এবং realme Narzo 70 Turbo ফোনে গেম খেলার সময় কি ধরনের পারফরমেন্স পাওয়া যায় সেটি টেস্ট করার জন্য আমাদের টেস্টিং টীম উভয় ফোনে 30 মিনিট করে তিনটি গেম খেলা হয়েছে। এরপর তিনটি ফোনের ব্যাটারি ড্রপ ও ফোন হিট ডিটেইলস নিচে জানানো হল।

গেমিং পারফরমেন্স (30 মিনিট তেস রেজাল্ট)

गेमिंग परफॉर्मेंस (30 मिनट टेस्ट रिजल्ट) realme Narzo 70 Turbo 5G Vivo T3 5G
COD গ্রাফিক্স সেটিংস Very High Very High
COD-তে ফোন হিট 4.1° 8.7°
COD-তে ব্যাটারি ড্রপ 7% 6%
BGMI গ্রাফিক্স সেটিংস Ultra HDR HDR
BGMI-তে ফোন হিট 7.7°
BGMI-তে ব্যাটারি ড্রপ 7% 6%
Real Racing 3 গ্রাফিক্স সেটিংস Standard Standard
Real Racing 3-তে ফোন হিট 7.7° 8.2°
Real Racing 3-তে ব্যাটারি ড্রপ 5% 5%

 

স্টোরেজ

realme Narzo 70 Turbo ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। 14GB Virtual RAM এর মাধ্যমে এই ফোনে মোট 26GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 128GB এবং 256GB স্টোরেজ রয়েছে।

Vivo T3 5G ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনে 128GB এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে 8GB Virtual RAM যোগ করা হয়েছে, যার ফলে এতে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ফটোগ্রাফি

রেয়ার ক্যামেরা

realme Narzo 70 Turbo 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP OV50D প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে।

অপরদিকে Vivo T3 5G ফোনেও ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS ও EIS ফিচার সহ এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

realme Narzo 70 Turbo ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 82.3° ফিল্ড অফ ভিউ এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo T3 5G ফোনেও সেলফি, ভিডিও কল ও রীল তৈরির জন্য এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 1/31″ মাপের 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

realme Narzo 70 Turbo এবং Vivo T3 উভয় ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি রয়েছে। realme ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। অপরদিকে Vivo ফোনটিতে 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই দুটি ফোনের ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং ক্ষমতা যাচাই করার জন্য আমরা দুটি ফোনেই টেস্ট করেছি। এই টেস্টের রেজাল্ট নিচে শেয়ার করা হল।

ব্যাটারি টেস্ট realme Narzo 70 Turbo 5G Vivo T3 5G
চার্জিং স্পীড 45W Fast Charging 44W Fast Charging
পিসিমার্ক টেস্ট 9 ঘন্টা34 মিনিট 11 ঘন্টা16 মিনিট
ইউটিউব ব্যাটারি ড্রপ (30 মিনিট প্লেব্যাক) 3% 4%
20% থেকে 100% চার্জ টাইম 64 মিনিট 70 মিনিট

 

দামের তুলনা

realme NARZO 70 Turbo 5G ফোনের দাম

  • 6GB RAM + 128GB Storage – 16,999 টাকা
  • 8GB RAM + 128GB Storage – 17,999 টাকা
  • 12GB RAM + 256GB Storage – 20,999 টাকা

realme NARZO 70 Turbo 5G ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। ফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 16,999 এবং 8GB RAM + 128GB স্টোরেজ সহ মিড মডেলের দাম 17,999 টাকা। একইভাবে 12GB RAM + 256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 20,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি আগামী 16 সেপ্টেম্বর থেকে Turbo Yellow, Turbo Green এবং Turbo Purple কালারে সেল করা হবে।

Vivo T3 5G ফোনের দাম

  • 8GB RAM + 128GB Storage – 19,999 টাকা
  • 8GB RAM + 256GB Storage – 21,999 টাকা

Vivo T3 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির উভয় মডেলে 8GB RAM রয়েছে। এর সঙ্গে দুটি ভেরিয়েন্টে যথাক্রমে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা। Vivo T3 5G ফোনটি Cosmic Blue এবং Crystal Flake কালারে পেশ করা হয়েছে।

কোন ফোনটি বেস্ট?

Vivo T3 5G এবং realme Narzo 70 Turbo ফোনদুটি একে অপরকে করা টক্কর দিয়েছে। প্রসেসিং দুটি ফোনেরই দারুণ, তবে realme ফোনটি বেঞ্চমার্ক স্কোরের দিক থেকে কিছুটা এগিয়ে। realme ফোনে বেশি Virtual RAM রয়েছে এবং এর প্রভাব প্রসেসিঙের ক্ষেত্রেও দেখা যাবে।

এই দুটি ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশনই এক রকম। ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি ও চার্জিঙের ক্ষেত্রে বেশি পার্থক্য নেই। তবে আমাদের টেস্টিঙে Vivo T3 5G ফোনটি পাওয়ার ব্যাকআপের দিক থেকে এগিয়ে রয়েছে। এই ফোনের ব্যাটারি narzo 70 turbo ফোনের তুলনায় কিছুটা বেশি চলেছে।

দামের দিক থেকে realme Narzo 70 Turbo ফোনটি বেশি সস্তা। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেল Vivo T3 5G ফোনের চেয়ে 2 হাজার টাকা বেশি সস্তা। যে দামে 8GB RAM সহ Vivo T3 5G ফোনটি পাওয়া যায় তার চেয়ে 1,000 টাকা কম দামে 12GB RAM সহ Realme ফোনটি কেনা যাবে। গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী এবং অফার দেখে যে কোনো একটি ফোন কিনতে পারেন। দুটি ফোনই সেগমেন্টে সেরা।

The post Vivo T3 5G নাকি realme Narzo 70 Turbo? জেনে নিন 20 হাজার টাকা সেগমেন্টে কোন ফোনটি সেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-and-realme-narzo-70-turbo-phone-comparison-in-bengali/feed/ 0
Moto G85 নাকি Vivo T3? 20,000 টাকা রেঞ্জে কোন ফোনটি বেস্ট? জানুন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-vs-vivo-t3-5g-comparison-in-bengali/ https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-vs-vivo-t3-5g-comparison-in-bengali/#respond Mon, 12 Aug 2024 06:35:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54491 Moto G85 এবং Vivo T3 ফোনের তুলনা

The post Moto G85 নাকি Vivo T3? 20,000 টাকা রেঞ্জে কোন ফোনটি বেস্ট? জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
যেসব ইউজাররা 20,000 টাকার রেঞ্জে নতুন 5জি ফোন কেনার কথা ভাবছেন তাদের জানিয়ে রাখি Moto G85 এবং Vivo T3 5G ফোনদুটি এই রেঞ্জের বেস্ট অপশন হতে পারে। আকর্ষণীয় লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফোনদুটির মধ্যে কোন ফোনটি বেশি ভালো? এই বিষয়ে বিশদে জানার জন্য আমরা Moto G85 5G এবং Vivo T3 5G ফোনের তুলনা করেছি। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

দামের তুলনা

Moto G85 5G Vivo T3 5G
ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস ভেরিয়েন্ট লঞ্চ প্রাইস
8GB + 128GB ₹17,999 8GB + 128GB ₹19,999
-নেই- 8GB + 256GB ₹21,999
12GB + 256GB ₹19,999 -নেই-

 

Moto G85 5G এর দাম

Moto G85 5G ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM ও 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 17,999 টাকা। একইভাবে ফোনটির টপ মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম 19,999 টাকা। ভারতীয় বাজারে মোটোরোলা স্মার্টফোনটি Olive Green, Cobalt Blue এবং Urban Grey কালারে সেল করা হচ্ছে।

Vivo T3 5G এর দাম

Vivo T3 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এই ফোনটিতে 8GB RAM ও 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ রয়েছে। Vivo T3 5G স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের দাম 19,999 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা রাখা হয়েছে। Vivo T3 5G ফোনটি Cosmic Blue এবং Crystal Flake দুটি কালারে সেল করা হচ্ছে।

Moto G85 5G এর ছবি

Vivo T3 5G এর ছবি

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন Moto G85 5G Vivo T3 5G
স্ক্রিন 6.67″ 120Hz pOLED Curved 6.67″ 120Hz AMOLED
প্রসেসর Qualcomm Snapdragon 6s Gen 3 MediaTek Dimensity 7200
ওএস MyUX + Android 14 Funtouch OS 14 + Android 13
RAM + স্টোরেজ 12GB RAM + 256GB Storage 8GB RAM + 256GB Storage
ব্যাক ক্যামেরা 50MP OIS (f/1.79)
+
8MP Ultra-wide (f/2.2)
50MP OIS GN9 (f/1.79)
+
2MP lens (f/2.4)
ফ্রন্ট ক্যামেরা 32MP Selfie Camera (f/2.4) 16MP Selfie Camera (f/2.0)
চার্জিং 33W TurboPower 44W FlashCharge
ব্যাটারি 5,500mAh Battery 5,000mAh Battery

 

ডিসপ্লে

Moto G85 5G ফোনটিতে 20:9 অ্যাস্পেক্ট রেশিয় দিয়ে তৈরি 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি + পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই pOLED 3D Curved স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সহ 1600নিটস ব্রাইটনেস এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Vivo T3 5G ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি+ পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট, 1200Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1200নিটস ব্রাইটনেস রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে DT-Star2 Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর

Moto G85 5G ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এবং MyUX সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.30 গীগাহার্টজ ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 619 GPU সাপোর্ট করে।

Vivo T3 5G ফোনটি 4ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2.8 গীগাহার্টজ ক্লক স্পীডযুক্ত 64 বিট মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali 610 GPU উপস্থিত রয়েছে।

বেঞ্চমার্ক রেজাল্ট

Benchmarks Moto G85 5G Vivo T3 5G
আনটুটু ওভারঅল স্কোর 471687 715922
আনটুটু সিপিইউ স্কোর 150469 235132
আনটুটু জিপিইউ স্কোর 90187 179555
আনটুটু মেমরি স্কোর 103962 119964
আনটুটু ইউএক্স স্কোর 127069 181271
গীকবেঞ্চ সিঙ্গেল কোর 926 1177
গীকবেঞ্চ মাল্টি কোর 2145 2646

 

গেমিং পারফরমেন্স

Moto G85 5G এবং Vivo T3 5G ফোনদুটির গেমিং পারফরমেন্স টেস্টের জন্য আমাদের টেস্টিং টিম দুটি স্মার্টফোনেই 30 মিনিট করে 3টি গেম খেলেছে। গেম খেলার সময় কোন ফোন কেমন পারফরমেন্স দিয়েছে এবং খেলার পর কোন ফোনের ব্যাটারি কতটা কমেছে ও কতটা হীট হয়েছে সেই বিষয়ে নিচে জানানো হল।

গেমিং পারফরমেন্স (30 মিনিট টেস্ট রেজাল্ট) Moto G85 5G Vivo T3 5G
COD গ্রাফিক্স সেটিংস Very High Very High
COD-তে ফোন হীট 6.1° 8.7°
COD-তে ব্যাটারি ড্রপ 8% 6%
BGMI গ্রাফিক্স সেটিংস HD HDR
BGMI-তে ফোন হীট 5.4° 7.7°
BGMI-তে ব্যাটারি ড্রপ 6% 6%
Real Racing 3 গ্রাফিক্স সেটিংস Standard Standard
Real Racing 3-তে ফোন হীট 4.1° 8.2°
Real Racing 3-তে ব্যাটারি ড্রপ 6% 5%

 

স্টোরেজ

Moto G85 5G ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ দুটি মডেলে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে RAM Boost ফিচার রয়েছে। ফিজিক্যাল RAM এবং 12GB ভার্চুয়াল RAM এর মাধ্যমে এতে 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে 128GB এবং 256GB স্টোরেজ রয়েছে। তবে এতে মেমরি কার্ড ব্যাবহার করা যাবে না।

Vivo T3 5G ফোনটি 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB ভার্চুয়াল RAM এবং 8GB ফিজিক্যাল RAM ব্যাবহার করে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি 1টিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।

ফটোগ্রাফি

ব্যাক ক্যামেরা

Moto G85 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। এতে OIS ফিচারযুক্ত f/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT600 মেইন সেন্সর রয়েছে। একইসঙ্গে সেটআপে f/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP আল্ট্রা ওয়াইড লেন্সও দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Vivo T3 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS এবং EIS ফিচারযুক্ত f/1.79 অ্যাপার্চারযুক্ত Sony IMX882 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া এতে f/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের বোকে লেন্সও রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

সেলফি এবং ভিডিও কলের জন্য Moto G85 5G ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 0.7µm পিক্সেল সাইজের সেন্সর সহ f/2.4 অ্যাপার্চারে কাজ করে এবং কোয়াড পিক্সেল ফিচার সাপোর্ট করে।

Vivo T3 5G ফোনে সেলফি তোলা, রিল বানানো এবং ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটি 1/31″ সেন্সর সহ f/2.0 অ্যাপার্চারে কাজ করে।

Moto G85 5G ক্যামেরা স্যাম্পেল

Vivo T3 5G ক্যামেরা স্যাম্পেল

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Moto G85 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার পুরোপুরি চার্জ করলে 34 ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এছাড়াও, দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 30W TurboPower চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 5G ফোনটিতে 44W FlashCharge সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ব্যাটারি টেস্ট Moto G85 5G Vivo T3 5G
চার্জিং স্পীড 33W ফাস্ট চার্জিং 44W ফাস্ট চার্জিং
পিসিমার্ক ব্যাটারি লাইফ 11 ঘন্টা 13 মিনিট 11 ঘন্টা 16 মিনিট
ইউটিউব ভিডিও ব্যাটারি ড্রপ (30 মিনিট প্লেব্যাক) 4% 4%
20% থেকে 100% চার্জ টাইম 62 মিনিট 70 মিনিট

কোন ফোনটি কোথায়ে এগিয়ে?

Moto G85 স্মার্টফোনটি Vivo T3 ফোনটির থেকে সস্তা। Vivo T3 ফোনটির তুলনায় Moto G85 স্মার্টফোনটিতে কম দামে 12GB RAM সহ 256GB Storage পাওয়া যায়। Moto G85 ফোনটিতে কার্ভ ডিসপ্লে যা Vivo T3 ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লের থেকে ভালো। কার্ভ ডিজাইনের মাধ্যমে অসাধারণ ভিজুয়াল আউটপুট পাওয়া যায়।

ক্যামেরার দিক দিয়ে মেগাপিক্সেল এবং অ্যাপারচারের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোন প্রায় একইরকম। তবে ক্যামেরা স্যাম্পলে Moto G85 ফোনটির ছবি বেশি উজ্জ্বল এবং কালারফুল লাগে। হ্যাঁ Moto G85 ফোনটির সেলফি ক্যামেরা Vivo T3 ফোনটির থেকে বেশি বড়ো।

প্রসেসিঙের ক্ষেত্রে Vivo T3 5G ফোনটি Moto G85 ফোনটিকে একপাক্ষিকভাবে পরাজিত করে। সমস্ত বেঞ্চমার্ক স্কোরে এটি Motorola ফোনটিকে পিছনে ফেলে দিয়েছে। অন্যদিকে মোবাইল গেমিঙের ক্ষেত্রে Vivo ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স পাওয়া যায়। তবে একইসঙ্গে এই ফোনটি বেশি গরমও হয়ে যায়।

ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে Moto G85 ফোনটিতে Vivo T3 ফোনটির তুলনায় বড় ব্যাটারি দেওয়া হয়েছে। তবে এই ফোনটিতে Vivo ফোনটির থেকে কম ব্যাকআপ পাওয়া যায়। অন্যদিকে Moto G85 5G ফোনটি Vivo T3 ফোনটির তুলনায় চার্জিং স্পীড কম হলেও, বড় ব্যাটারির জন্য এটি Vivo ফোনের থেকে দ্রুত চার্জ হয়।

যেসব ইউজাররা মোবাইল গেমিঙের জন্য নতুন ফোন খুঁজছেন তাদের জন্য Vivo T3 5G ফোনটি ভালো অপশন। এছাড়া লুক, ক্যামেরা এবং ব্যাটারি চার্জিঙের জন Moto G85 ফোনটি ভালো অপশন।

The post Moto G85 নাকি Vivo T3? 20,000 টাকা রেঞ্জে কোন ফোনটি বেস্ট? জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/moto-g85-5g-vs-vivo-t3-5g-comparison-in-bengali/feed/ 0
Vivo T3 5G স্মার্টফোনে দেওয়া হচ্ছে 2000 টাকা ডিসকাউন্ট, আগের থেকে কম দামে পাওয়া যাবে https://www.91mobiles.com/bengali/2000-discount-offer-on-vivo-t3-5g-phone-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/2000-discount-offer-on-vivo-t3-5g-phone-know-price-and-specifications-in-bengali/#respond Sat, 03 Aug 2024 04:38:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=54164 2000 টাকার ডিসকাউন্টে পাওয়া যাবে Vivo T3 5G স্মার্টফোন

The post Vivo T3 5G স্মার্টফোনে দেওয়া হচ্ছে 2000 টাকা ডিসকাউন্ট, আগের থেকে কম দামে পাওয়া যাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo T3 5G Phone স্মার্টফোনটিতে 2000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে তাদের ‘টি’ সিরিজের অধীনে Vivo T3 5G স্মার্টফোনটির সমস্ত মডেল ডিসকাউন্ট সহ কম দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T3 5G স্মার্টফোনটির ডিসকাউন্ট অফার, দাম, ফিচার এবং অন্যান্য স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo T3 5G এর অফার প্রাইস

Vivo T3 5G স্মার্টফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা রাখা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 2000 টাকার ব্যাক অফার দেওয়া হচ্ছে। 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত এই ডিসকাউন্ট অফার চলবে। এই অফার চলাকালীন HDFC, SBI এবং ICICI কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 2000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। ডিসকাউন্টের পর এই ফোনটির দাম যথাক্রমে: 17,999 টাকা এবং 19,999 টাকা হবে।

জানিয়ে রাখি কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র এই ডিসকাউন্ট অফার পাওয়া যাবে। ভিভো ই-স্টোর থেকে Vivo T3 5G স্মার্টফোনটি কেনার জন্য (এখানে ক্লিক করুন)।

Vivo T3 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo T3 5G ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 1200হার্টস স্যাম্পেলিং রেট এবং1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে DT-Star2 Glass প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: কোম্পানি এই ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8Ghz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে মালী 610 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ: Vivo T3 5G ফোনটি ভারতে 8GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনটি 128GB স্টোরেজ এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হয়। এই ফোনটিতে 8GB ভার্চুয়াল RAM + এবং 8GB ফিজিক্যাল RAM এর সহযোগিতায় মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটিতে 1টিবি মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo T3 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাক প্যানেলে এফ/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপারচারযুক্ত 2 মেগাপিক্সেল বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

The post Vivo T3 5G স্মার্টফোনে দেওয়া হচ্ছে 2000 টাকা ডিসকাউন্ট, আগের থেকে কম দামে পাওয়া যাবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/2000-discount-offer-on-vivo-t3-5g-phone-know-price-and-specifications-in-bengali/feed/ 0
20 হাজার টাকা বাজেটে কোন ফোনটি বেশি এগিয়ে? Vivo T3 5G বনাম realme Narzo 70 Pro 5G ফোনের তুলনা https://www.91mobiles.com/bengali/mobile-comparison-under-20000-realme-narzo-70-pro-vivo-t3-5g-read-in-bengali/ https://www.91mobiles.com/bengali/mobile-comparison-under-20000-realme-narzo-70-pro-vivo-t3-5g-read-in-bengali/#respond Sun, 31 Mar 2024 04:38:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47896 Vivo T3 5G এবং realme Narzo 70 Pro 5G ফোনের তুলনা

The post 20 হাজার টাকা বাজেটে কোন ফোনটি বেশি এগিয়ে? Vivo T3 5G বনাম realme Narzo 70 Pro 5G ফোনের তুলনা first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি ভারতে Vivo T3 5G স্মার্টফোন লঞ্চ হয়েছে। 20 হাজার টাকা রেঞ্জের এই ফোনে 8GB RAM, 50MP Camera এবং 5,000mAh Battery এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। মাত্র কয়েক দিন আগে একই রেঞ্জে লঞ্চ হওয়া realme Narzo 70 Pro 5G ফোনটি এই ফোনটিকে কড়া টক্কর দেয়। এই দুটি মিড রেঞ্জ 5জি ফোনের মধ্যে কোন ফোনটি বেশি এগিয়ে তা জানার জন্য দুটি ফোনের দাম ও স্পেসিফিকেশনের তুলনা করে দেখানো হল।

দামের তুলনা

ভেরিয়েন্ট Vivo T3 5G realme Narzo 70 Pro 5G
8GB RAM + 128GB Storage ₹19,999 ₹19,999
8GB RAM + 256GB Storage ₹21,999 ₹21,999

 

Vivo T3 5G ফোনের দাম

Vivo T3 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি 8GB RAM এর সঙ্গে 128GB ও 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। ফোনের বেস মডেল এবং টপ মডেলের দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা রাখা হয়েছে। Vivo T3 5G ফোনটি Cosmic Blue এবং Crystal Flake কালারে সেল করা হয়।

realme Narzo 70 Pro 5G ফোনের দাম

realme Narzo 70 Pro 5G ফোনটিও দুটি মডেলে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস মডেল 8GB RAM + 128GB Storage সহ 19,999 টাকা দামে সেল করা হয়। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB Storage সহ টপ মডেলের দাম 21,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Glass Green এবং Glass Gold কালারে বাজারে আনা হয়েছে।

ডিজাইনের তুলনা

Vivo T3 5G এর ফটো

realme Narzo 70 Pro 5G এর ফটো

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন Vivo T3 5G realme Narzo 70 Pro 5G
Screen 6.67″ 120Hz AMOLED Display 6.67″ 120Hz AMOLED Display
Processor MediaTek Dimensity 7200 MediaTek Dimensity 7050
OS + UI Android 14 + Funtouch OS 14 Android 14 + realme UI 5.0
RAM + Storage 8GB RAM + 256GB Storage 8GB RAM + 256GB Storage
Virtual RAM 8GB Extended RAM 8GB Dynamic RAM
Back Camera 50MP Dual Rear Camera 50MP Triple Rear Camera
Front Camera 16MP Selfie Camera 16MP Selfie Camera
Battery 5,000mAh Battery 5,000mAh Battery
Fast Charging 44W FlashCharge 67W SUPERVOOC
5G Bands 8 5G Bands 9 5G Bands

 

ডিসপ্লে

  • 6.67″ FHD+ AMOLED Display
  • 120Hz Refresh Rate
  • 1800nits brightness

Vivo T3 5G ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1200Hz টাচ স্যাম্পেলিং রেট, 394PPI পিক্সেল ডেনসিটি, 91.90% স্ক্রিন টু বডি রেশিও এবং 1800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে DT-Star2 Glass এর প্রোটেকশন দেওয়া হয়েছে।

  • 6.67″ FHD+ AMOLED Display
  • 120Hz Refresh Rate
  • 2000 nits brightness

রিয়েলমি তাদের Realme Narzo 70 Pro 5G ফোনে 6.67 ইঞ্চির এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে যোগ করেছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 394PPI পিক্সেল ডেন্সিটি, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 100% P3 কালার গামুট, 2000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর

  • MediaTek Dimensity 7200 (4nm)
  • 2.8GHz clock speed core + Arm Cortex-A715 CPU
  • ARM Mali-G610 MC4 GPU

কোম্পানি এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8Ghz ক্লক স্পীডযুক্ত 64 বিট মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর যোগ করেছে। গ্রাফিক্সের জন্য এতে মালী 610 জিপিইউ রয়েছে।

  • MediaTek Dimensity 7050 (6nm)
  • 2 Arm Cortex-A78 (2.6GHz) + 6 Arm Cortex-A55 (2.0GHz) CPU
  • ARM Mali Mali-G68 GPU

Realme Narzo 70 Pro 5G মোবাইলে কোম্পানি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তইর এবং 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেন্সিটি 7050 অক্টাকোর প্রসেসর ব্যবহার করেছে।গ্রাফিক্সের জন্য এতে এআরএম মালী জি68 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ

  • 8GB Extended RAM
  • 8GB RAM
  • 256GB Storage

Vivo T3 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 8GB LPDDR4X RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM +256GB UFS2.2 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 8GB turbo RAM সাপোর্ট করে, যার ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এছাড়াও এই ফোনে মাইক্রোএসডি ব্যাবহার করে স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।

  • 8GB Dynamic RAM
  • 8GB RAM
  • 256GB Storage

Realme Narzo 70 Pro 5G ফোনে ডেটা স্টোর করার জন্য 8GB পর্যন্ত র‍্যাম এবং 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গেই এই ফোনে 8GB ভার্চুয়াল র‍্যাম দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনে 16GB পর্যন্ত র‍্যাম উপভোগ করা যাবে। এছাড়া মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 2টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ব্যাক ক্যামেরা

  • 50MP OIS Sony IMX882 camera
  • 2MP Bokeh camera
  • Hybrid Image Stabilization8 (OIS + EIS)

ফটোগ্রাফির জন্য Vivo T3 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স এবং একটি ফ্লিকার লেন্স রয়েছে।

  • 50MP Sony IMX890 camera
  • 8MP Ultra-wide Camera
  • 2MP Macro Lens

ফটোগ্রাফির জন্য Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল সোনী আইএমএক্স890 প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেল অ্যাল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2MP থার্ড সেন্সর ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির ক্যামেরা 16mm Focal Length এবং 112° FOV সাপোর্ট করে।

ফ্রন্ট ক্যামেরা

  • 16MP Selfie Camera
  • f/2.0 Aperture
  • Night, Portrait Mode

Vivo T3 5G ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 1/31″ মাপের এই সেন্সর এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় Night, Portrait, Photo, Video, Dual-View Video এবং Live Photo ফিচার রয়েছে এবং এই ক্যামেরা 1080p video recording ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

  • 16MP Selfie Camera
  • f/2.05 Aperture
  • 24mm Focal Length, 80° FOV

সেলফি এবং ভিডিও কলের জন্য realme Narzo 70 Pro 5G ফোনে 16MP ক্যামেরা রয়েছে। এই 4পি লেন্স এফ/2.05 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই সেলফি ক্যামেরা ফোকাল লেন্থ 24 মিমি এবং 80 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে।

ব্যাটারি

  • 5,000mAh Battery
  • 44W FlashCharge

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 5G ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

  • 5,000mAh Battery
  • 67W SUPERVOOC Charge

পাওয়ার ব্যাকআপের জন্য Narzo 70 Pro 5G ফোনে 67 ওয়াট সুপারভুক চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 19 মিনিটের মধ্যে 1 থেকে 50% পর্যন্ত চার্জ হতে পারে।

The post 20 হাজার টাকা বাজেটে কোন ফোনটি বেশি এগিয়ে? Vivo T3 5G বনাম realme Narzo 70 Pro 5G ফোনের তুলনা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/mobile-comparison-under-20000-realme-narzo-70-pro-vivo-t3-5g-read-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Vivo T3 5G, এতে আছে 50MP ক্যামেরা, 8GB RAM এবং Dimensity 7200 চিপসেট https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-launched-in-india-price-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-launched-in-india-price-specifications-details-in-bengali/#respond Thu, 21 Mar 2024 13:32:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47542 ভারতে লঞ্চ হয়েছে Vivo T3 5G

The post ভারতে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Vivo T3 5G, এতে আছে 50MP ক্যামেরা, 8GB RAM এবং Dimensity 7200 চিপসেট first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো তাদের সস্তা 5G স্মার্টফোন সেগমেন্টে নতুন Vivo T3 5G লঞ্চ করেছে। এই ফোনে 8GB RAM + 256জিবি পর্যন্ত স্টোরেজ, মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 চিপসেট, 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা, 5000mAh ব্যাটারির মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড সোনী OIS অ্যান্টি শেক ক্যামেরা রয়েছে। ই ডিভাইসের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Vivo T3 5G ফোনের ডিজাইন

Vivo T3 5G ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে পিরামিডের মতো ইউনিক ডিজাইন রয়েছে। ব্যাক প্যানেলে অবস্থিত রেয়ার ক্যামেরা মডিউলে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিঙ রয়েছে। এছাড়া ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন অবস্থিত।

Vivo T3 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo T3 5G ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 394PPI পিক্সেল ডেনসিটি, 91.90% স্ক্রিন টু বডি রেশিও এবং 1800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: কোম্পানি এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8Ghz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর যোগ করেছে। জানিয়ে রাখি এই ফোনটি ANTUTU প্ল্যাটফর্মে প্রায় 734K পয়েন্ট পেয়েছে।

স্টোরেজ: Vivo T3 5G ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এতে 8GB LPDDR4X RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM +256GB UFS2.2 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 8GB turbo RAM সাপোর্ট করে, যার ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo T3 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল বোকে লেন্স এবং একটি ফ্লিকার লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: Vivo T3 5G ফোনে ডুয়েল সিম 5জি, আইপি54 রেটিং, ডুয়েল স্টেরিও স্পিকার, ওয়াইফাই 6, ব্লুটুথ ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

ওএস: Vivo T3 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 সহ পেশ করা হয়েছে।

Vivo T3 5G ফোনের দাম এবং সেল

  • ভারতে Vivo T3 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM 256GB স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ফোনটির 128GB স্টোরেজ সহ বেস মডেল 19,999 টাকা এবং 256GB স্টোরেজ সহ টপ মডেল 21,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
  • এই ফোনটি কসমিক ব্লু এবং ক্রিস্টাল ব্ল্যাক কালারে সেল করা হবে।
  • কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি কেনার সময় SBI এবং HDFC ব্যাক কার্ড পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া 3 মাসের নোকস্ট EMI এর মাধ্যমেও এই ফোনটি কেনা যাবে।
  • এই অফার প্রয়োগ করে ফোনটির বেস মডেল 17,999 টাকা এবং টপ মডেল 19,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • আগামী 27 মার্চ দুপুর 12টা থেকে শপিং সাইট ফ্লিপকার্ট, কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইলস স্টোরের মাধ্যমে Vivo T3 5G ফোনটি সেল করা হবে।

The post ভারতে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Vivo T3 5G, এতে আছে 50MP ক্যামেরা, 8GB RAM এবং Dimensity 7200 চিপসেট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-launched-in-india-price-specifications-details-in-bengali/feed/ 0
21 মার্চ লঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo T3 5G ফোনের ডিটেইলস, এই ওয়েবসাইটে লিস্টেড হল ফোনটি https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-specifications-leaked-on-google-play-console-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-specifications-leaked-on-google-play-console-details-in-bengali/#respond Mon, 18 Mar 2024 17:27:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47396 ভারতে 21 মার্চ লঞ্চ হতে চলেছে Vivo T3 5G ফোনটি

The post 21 মার্চ লঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo T3 5G ফোনের ডিটেইলস, এই ওয়েবসাইটে লিস্টেড হল ফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে 21 মার্চ Vivo T3 5G স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। ফোনটি বাজারে আসার আগেই কোম্পানির পক্ষ জানানো হয়েছে ভিভো টি3 5জি ফোনটিতে MediaTek Dimensity 7200 চিপসেট দেওয়া হবে। তবে আজ এই আপকামিং ভিভো ফোনটিকে Google Play Console এ লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং থেকে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এই ফোনের ডিটেইলস সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হল।

Vivo T3 5G এর লিস্টিং ডিটেইল

  • গুগল প্লে কনসোলে Vivo T3 5G ফোনটি V2334 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • লিস্টিং অনুযায়ী এই স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ওএস Android 14 সহ লঞ্চ করা হবে।
  • Vivo T3 5G স্মার্টফোনটি 8GB RAM সহ গুগল প্লে কনসোলে লিস্টেড করা হয়েছে। তবে এই ফোনটির একাধিক ভেরিয়েন্টও বাজারে আসতে পারে।
  • গুগল প্লে কনসোলে Vivo T3 5G ফোনটিতে 440PPI সাপোর্টেড Full HD+ ডিসপ্লে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • লিস্টিং থেকে জানা গেছে আপকামিং ভিভো ফোনটিতে MediaTek MT688 কোডনেম সহ চিপসেট যোগ করা হবে, এটি ডায়মনসিটি 7200 চিপসেটের কোডনেম।
  • Vivo T3 5G ফোনটিতে 2.8Ghz Octa-Core Processor দেওয়া হবে বলে লিস্টিঙে জানানো হয়েছে।
  • গুগল প্লে কনসোলে থেকে জানা গেছে ভিভো টি3 5জি ফোনটি 4x ARM Mali G610 GPU সাপোর্ট করবে।

Vivo T3 5G এর দাম (লিক)

ভিভো টি3 5জি একটি মিড রেঞ্জ ফোন হতে চলেছে এবং এই ফোনের দাম 20 হাজার টাকার চেয়ে কম রাখা হবে। Vivo T3 5G ফোনের দাম 18,999 টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী এই ফোনটি Crystal Flake এবং Cosmic Blue কালারে লঞ্চ হতে পারে। ফোনটির সঠিক দাম এবং লঞ্চ ডিটেইলস সম্পর্কে জানার জন্য আপাতত 21 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Vivo T3 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক অনুযায়ী Vivo T3 5G ফোনটিতে ফুলএইচডি + রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এমোলেড প্যানেলে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা যাচ্ছে।
  • প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে Vivo T3 5G ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হবে। এই চিপসেটটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং Nothing Phone 2a ফোনটিও এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। ভিভো টি3 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।
  • মেমরি: লিক অনুযায়ী ভিভো টি3 5জি ফোনটিতে 8জিবি এক্সটেন্ডেড RAM ফিচার যোগ করা হবে। এই ফোনে 8জিবি ফিজিক্যাল RAM থাকবে, ফলে এতে মোট 16জিবি RAM উপভোগ করা যাবে। এই ভিভো 5জি ফোনটি 128জিবি এবং 256জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ভিভো টি3 5জি ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিক থেকে জানা গেছে ফোনটির ব্যাক প্যানেলে ওআইএস ফিচার সহ এফ/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেলের আইএমএক্স882 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হবে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 5G ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। লিক থেকে জানা গেছে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।

The post 21 মার্চ লঞ্চের আগেই প্রকাশ্যে এল Vivo T3 5G ফোনের ডিটেইলস, এই ওয়েবসাইটে লিস্টেড হল ফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-specifications-leaked-on-google-play-console-details-in-bengali/feed/ 0
জানা গেল ভারতে Vivo T3 ফোনের লঞ্চ ডেট, এই তারিখ থেকে সস্তায় পাওয়া যাবে নতুন 5G ফোন https://www.91mobiles.com/bengali/21-march-vivo-t3-5g-launch-date-in-india-confirmed-by-brand-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/21-march-vivo-t3-5g-launch-date-in-india-confirmed-by-brand-details-in-bengali/#respond Fri, 15 Mar 2024 16:56:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47345 সামনে এল Vivo T3 5G ফোনের লঞ্চ ডেট

The post জানা গেল ভারতে Vivo T3 ফোনের লঞ্চ ডেট, এই তারিখ থেকে সস্তায় পাওয়া যাবে নতুন 5G ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Vivo T3 5G ফোনটির লঞ্চ কনফার্ম করা হয়েছে। এই স্মার্টফোনটি 21 মার্চ ভারতে ঞ্চ করা হবে বলে কোম্পানির তরফ থেকে আজ অফিসিয়ালি জানানো হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টে ভিভো টি3 ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। ফলে ফোনটির লঞ্চ ডিটেইলস সহ ছবি এবং ডিজাইন দেখা গেছে।

ভারতে Vivo T3 5G ফোনের লঞ্চ ডিটেইলস

ভারতে ভিভো টি 3 5জি ফোনটি 21 মার্চ লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12টায় কোম্পানি একটি ইভেন্টের আয়োজন করেছে এবং এই ইভেন্ট ব্র্যান্ডের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম সহ ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ দেখানো হবে। একই সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টেও Vivo T3 5G ফোনের লঞ্চ লাইভ দেখা যাবে। ফোনটির দাম, অফার এবং দাম 21 মার্চ প্রকাশ্যে আসবে।

Vivo T3 5G এর দাম (লিক)

ভিভো টি3 5জি একটি মিড রেঞ্জ ফোন হতে চলেছে এবং এই ফোনের দাম 20 হাজার টাকার চেয়ে কম রাখা হবে। Vivo T3 5G ফোনের দাম 18,999 টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী এই ফোনটি Crystal Flake এবং Cosmic Blue এই দুটি কালারে লঞ্চ হতে পারে।, ফোনটির সঠিক দাম এবং লঞ্চ ডিটেইলস সম্পর্কে জানার জন্য আপাতত 21 মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Vivo T3 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক অনুযায়ী Vivo T3 5G ফোনটিতে ফুলএইচডি + রেজোলিউশন সহ 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এমোলেড প্যানেলে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা যাচ্ছে।
  • প্রসেসর: Vivo T3 5G ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হতে পারে। এই চিপসেটটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং Nothing Phone 2a ফোনটিও এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। ভিভো টি3 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।
  • মেমরি: লিক অনুযায়ী ভিভো টি3 5জি ফোনটিতে 8জিবি এক্সটেন্ডেড RAM ফিচার যোগ করা হবে। এই ফোনে 8জিবি ফিজিক্যাল RAM থাকবে, ফলে এতে মোট 16জিবি RAM উপভোগ করা যাবে। এই ভিভো 5জি ফোনটি 128জিবি এবং 256জিবি স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ভিভো টি3 5জি ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিক থেকে জানা গেছে ফোনটির ব্যাক প্যানেলে ওআইএস ফিচার সহ এফ/1.79 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেলের আইএমএক্স882 প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হবে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 5G ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। লিক থেকে জানা গেছে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
  • অন্যান্য: লিক থেকে জানা গেছে ভিভো টি3 5জি ফোনটিতে IP54 রেটিং, 10 5G band, 1TB microSD card সাপোর্ট এবং 7.95mm থিকনেস দেওয়া হতে পারে।

The post জানা গেল ভারতে Vivo T3 ফোনের লঞ্চ ডেট, এই তারিখ থেকে সস্তায় পাওয়া যাবে নতুন 5G ফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/21-march-vivo-t3-5g-launch-date-in-india-confirmed-by-brand-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হবে Vivo T3 5G, দেখে নিন টিজার ভিডিও https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-india-launch-confirmed-see-teaser-video-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-india-launch-confirmed-see-teaser-video-details-in-bengali/#respond Tue, 12 Mar 2024 08:50:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47196 ভারতে লঞ্চ হতে চলেছে Vivo T3 5G

The post ভারতে লঞ্চ হবে Vivo T3 5G, দেখে নিন টিজার ভিডিও first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো তাদের টি সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। ব্র্যান্ড এই সিরিজে তাদের নতুন ফোন Vivo T3 5G লঞ্চ করবে। টিজারের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্লাটফমে ফোনটি লঞ্চের কথা জানানো হয়েছে। জানিয়ে রাখি এর আগে এই ফোনর কিছু স্পেসিফিকেশন এবং অন্যান্য লিকক প্রকাশ্যে এসেছে। ফোনটির সম্ভাব্য ফিচার এবং ভিডিও সম্পর্কে নীচে বিস্তারিত জানানো হল।

Vivo T3 5G এর টিজার

  • ভিভো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে Vivo T3 5G ফোনের নতুন ভিডিও শেয়ার করেছে এবং লঞ্চ সম্পর্কে জানিয়ে দিয়েছে।
  • নিচে পোস্টে দেখা যাচ্ছে কোম্পানি লাইট, ক্যামেরা ও টার্বো শব্দগুলি ব্যাবহার করেছে। অর্থাৎ ফোনটিতে অসাধারণ 5G স্পীড এবং ক্যামেরা সহ অন্যান্য স্পেসিফিকেশন দেওয়া হবে।
  • কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে Vivo T3 5G ফোনটি এক্সক্লুসিভাবে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে।

Vivo T3 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক অনুযায়ী Vivo T3 5G ফোনটিতে 6.67 ইঞ্চির ফুলএইচডি + এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই পাঞ্চ হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: এই ফোনটিতে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।
  • স্টোরেজ: নতুন লিক থেকে জানা গেছে নতুন ভিভো ফোনটিতে 8জিবি RAM + 256জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। এর সাথেই 8জিবি এক্সটেন্ডেড RAM দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ভিভো টি3 ফোনটিতে ডুয়াল রিয়ায় ক্যামেরা দেওয়া হবে। এই ফোনটিতে ওআইএস সহ 50 মেগাপিক্সেল আইএমএক্স 882 প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স দেওয়া হতে পারে। সেলফি তোলার জন্য ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: Vivo T3 ফোনটিতে 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনটিতে তাড়াতাড়ি চার্জ করার জন্য 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।
  • অন্যান্য: ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP54 রেটিং, কানেক্টিভিটি ফিচার হিসেবে 10 5G ব্যান্ড, মাইক্রো এসডি কার্ড স্লট, ডুয়াল সিম 5জি, ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন প্রয়োজনীয় িচার দেওয়া হতে পারে।
  • ওএস: Vivo T3 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।

The post ভারতে লঞ্চ হবে Vivo T3 5G, দেখে নিন টিজার ভিডিও first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-india-launch-confirmed-see-teaser-video-details-in-bengali/feed/ 0
এই মাসে লঞ্চ হতে চলেছে Vivo T3 5G জেনে নিন কেমন হবে ফোনটির স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-launch-in-india-soon-with-mediatek-dimensity-7200-soc-specifications-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-launch-in-india-soon-with-mediatek-dimensity-7200-soc-specifications-leaked-details-in-bengali/#respond Wed, 06 Mar 2024 07:44:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46966 শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo T3 5G

The post এই মাসে লঞ্চ হতে চলেছে Vivo T3 5G জেনে নিন কেমন হবে ফোনটির স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো ভারতে তাদের ‘টি’ সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি, তবে একটি লিক থেকে জানা গেছে ভারতে Vivo T3 5G ফোন লঞ্চ হতে চলেছে। টিপস্টার অভিষেক যাদব ইন্টারনেটে Vivo T3 5G ফোনের লঞ্চ টাইমলাইন ও স্পেসিফিকেশন শেয়ার করেছেন, এই বিষয়ে নীচে বিস্তারিত জানানো হল।

ভারতে Vivo T3 5G লঞ্চ ডিটেইল (লিক)

লিক অনুযায়ী ভারতে এই মাসে অর্থাৎ 2024 সালের মার্চ মাসে Vivo T3 5G ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি এখনো পর্যন্ত কোনো আভাস দেয়নি, তবে লিক অনুসারে Vivo T3 5G ফোনটি মার্চের
শেষ সপ্তাহের মধ্যে ভারতে লঞ্চ হয়ে যাবে।

ভারতে Vivo T3 5G স্পেসিফিকেশন (লিক)

  • লিক অনুযায়ী Vivo T3 5Gফোনে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200 চিপসেট দেওয়া হবে।
  • জানিয়ে রাখি এই অক্টাকোর প্রসেসর 2.8 গিগাহার্টস স্পীডে কাজ করে।
  • Vivo T3 5G ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ বাজারে পেশ করা হতে পারে।
  • লিক থেকে জানা গেছে এই ফোনে Sony IMX882 রেয়ার ক্যামেরা সেন্সর থাকবে।
  • Vivo T3 5G তে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত এমোলেড থাকবে বলে জানা গেছে।

Vivo T2 5G এর দাম ও স্পেসিফিকেশন

  • 6GB RAM + 128GB Storage = ₹15,999
  • 6GB RAM + 128GB Storage = ₹17,999

ডিসপ্লে: Vivo T2 5G তে 2400×1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির এফ‌এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1300 নিটস ব্রাইটনেস এবং 360 হার্টস টাচ স্যাম্পেলিং রেট যোগ করা হয়েছে।

পারফরম্যান্স: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং ফানটাচ্ ওএসে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন695 SoC আছে, এর সঙ্গে Adreno 619 GPU দেওয়া হয়েছে।

ক্যামেরা: Vivo T2 ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা আছে, এতে ওআইএস এবং ইআইএস সহ এফ/1.79 অ্যাপচারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আর এফ/2.4 অ্যাপচারযুক্ত 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সেন্সর আছে। এই ফোনে সেলফি আর ভিডিও চ্যাট এর জন্যে এফ/2.0 অ্যাপচারযুক্ত 16MP ফন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: এছাড়াও ফোনটিতে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনটিতে ডুয়াল ব্রান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।

The post এই মাসে লঞ্চ হতে চলেছে Vivo T3 5G জেনে নিন কেমন হবে ফোনটির স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t3-5g-launch-in-india-soon-with-mediatek-dimensity-7200-soc-specifications-leaked-details-in-bengali/feed/ 0