Vivo T4 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 24 Aug 2025 08:13:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 কনফার্ম হল Vivo T4 Pro স্মার্টফোনের লঞ্চ ডেট, পাওয়া যাবে শক্তিশালী ফিচার https://www.91mobiles.com/bengali/vivo-t4-pro-india-launch-date-26-august-confirmed-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-t4-pro-india-launch-date-26-august-confirmed-know-more-in-bengali/#respond Sun, 24 Aug 2025 08:56:14 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66859 শীঘ্রই আসতে চলেছে Vivo T4 Pro

The post কনফার্ম হল Vivo T4 Pro স্মার্টফোনের লঞ্চ ডেট, পাওয়া যাবে শক্তিশালী ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে Vivo তাদের নতুন টি-4 সিরিজের Vivo T4 Pro 5G ফোনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 26 আগস্ট দুপুর 12টা সময়ে প্রিমিয়াম মিড রেঞ্জে ফোনটি লঞ্চ করা হবে। ইতিমধ্যেই ফ্লিপকার্টের মাইক্রোসাইটে ফোনটি লাইভ হয়ে গেছে। এই সাইটের মাধ্যমে ফোনটির ডিজাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। কোম্পানির তাদের নতুন ফোনের মাধ্যমে ইউজারদের কম দামে ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T4 Pro 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

প্রকাশ্যে আসা টিজার ইমেজ অনুযায়ী Vivo T4 Pro ফোনটি প্রিমিয়াম ফিনিশ সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে ভার্টিক্যাল প্যাটার্ন দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে গ্লসি ব্ল্যাক ভার্টিক্যাল মডিউলের ক্যামেরা সেটআপ রয়েছে। এতে কালার আউটলাইন দেওয়া হয়েছে। ক্যামেরা মডিউলে “Tele Lens” মার্কিং রয়েছে, এর ফোনটিতে 3x Periscope টেলিফটো ক্যামেরা থাকবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। এছাড়া ফোনটিতে Vivo এর সিগনেচার Aura Light পোট্রেট সিস্টেমও রয়েছে, এর ফলে আরও ভালোভাবে লো-লাইট ফটোগ্রাফি উপভোগ করা যাবে।

Vivo T4 Pro ফোনটিতে Quad Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে নতুন Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকবে বলে জানা গেছে। আগের তুলনায় এই চিপসেটে আরও ভালো AI প্রসেসিং এবং পাওয়ার এফিয়েন্সি পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6500mAh বড় ব্যাটারি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত ফোনের চার্জিং স্পীড সম্পর্কে জানানো হয়নি, তবে এতে ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে বড় বিশেষত্ব হল Vivo T4 Pro ফোনের ক্যামেরা সেটআপ বাটন। এই ফোনটিতে 50MP Sony IMX882 OIS প্রাইমারি সেন্সর এবং 50MP Periscope টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 3x অপ্টিক্যাল জুম সাপোর্ট করবে। এই বাজেট রেঞ্জে প্রথম এই ফিচার ব্যাবহার করা হবে। এছাড়া ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরার সাহায্যে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।

কোম্পানির অফিসিয়াল বক্তব্য অনুযায়ী Vivo T4 Pro ফোনটি ভারতে 25,000 টাকা থেকে 30,000 টাকা রেঞ্জে লঞ্চ করা হবে। এই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত Realme GT 6T, iQOO Neo 10 এবং Motorola Edge 60 Fusion ফোনগুলি সঙ্গে আপকামিং ফোনটির প্রতিযোগিতা হতে পারে।

তবে Vivo T4 Pro ফোনটিতে Periscope Telephoto ক্যামেরা, Aura Light পোট্রেৎ ফিচার ও কোয়াড কার্ভড ডিসপ্লে দেওয়া হতে পারে। যারা 30 হাজার টাকা বাজেট রেঞ্জে প্রিমিয়াম ফোন উপভোগ করতে চাইছেন, তাদের জন্য Vivo T4 Pro ফোনটি একটি ভালো অপশন হতে চলেছে। অর্থাৎ যেসব ইউজাররা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সহ প্রিমিয়াম ডিজাইন, ডিসপ্লে এবং বড় ব্যাটারি চাইছেন, সেইসব ইউজারদের জন্য এটি একটি দারুণ অপশন।

যদি কারোর বাজেট 25 থেকে 30 হাজার টাকার মধ্যে হয় এবং উপরোক্ত ডিটেইলস অনুযায়ী ফোন কিনতে চান, তবে Vivo T4 Pro ফোনের জন্য অপেক্ষা করতে পারেন। অন্যদিকে যারা হাই-এন্ড গেমিং ফোন চাইছেন, তাদের জন্য iQOO Neo 10 এবং Realme GT 6T ফোনটি একটি অপশন। 26 আগস্ট লঞ্চের পরই Vivo T4 Pro ফোনটির সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে জানা যাবে।

The post কনফার্ম হল Vivo T4 Pro স্মার্টফোনের লঞ্চ ডেট, পাওয়া যাবে শক্তিশালী ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t4-pro-india-launch-date-26-august-confirmed-know-more-in-bengali/feed/ 0
কনফার্ম হল ভারতে Vivo T4 Pro ফোনের লঞ্চ, থাকবে 3X পেরিস্কোপ জুম ক্যামেরা https://www.91mobiles.com/bengali/vivo-t4-pro-india-launch-confirmed-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-t4-pro-india-launch-confirmed-know-details-in-bengali/#respond Sat, 16 Aug 2025 06:42:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66668 ভারতে লঞ্চ হবে Vivo T4 Pro

The post কনফার্ম হল ভারতে Vivo T4 Pro ফোনের লঞ্চ, থাকবে 3X পেরিস্কোপ জুম ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে ভারতের বাজারে Vivo তাদের Vivo T4R 5G ফোনটি লঞ্চ করেছিল। এবার এই সিরিজের প্রিমিয়াম Vivo T4 Pro ফোনটি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টের মাইক্রোসাইটের মাধ্যমে এই বিষয়ে জানিয়েছে। ফোনটিতে ক্যামেরা সেটআপের ক্ষেত্রে সবচেয়ে বড় আপগ্রেড করা হতে পারে। এই ফোনটি মিড বাজেট রেঞ্জে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা টিজার এবং সম্ভাব্য ডিটেইলস সম্পর্কে।

ফ্লিপকার্টে আপকামিং Vivo T4 Pro ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়েছে। এই সাইটে কমিং সুন লিখে ফোনটির ডিজাইন দেখানো হয়েছে। নিচে দেওয়া ছবিতে প্রিমিয়াম গোল্ড ফিনিশ সহ দেখা যাচ্ছে, এর ওপর সূক্ষ্ম ভার্টিক্যাল প্যাটার্ন দেওয়া হয়েছে। ফোনটির ক্যামেরা সেটআপে গ্লসি ব্ল্যাক ভার্টিক্যাল মডিউল রয়েছে। এতে গোল্ড আউটলাইন দিয়ে হাইলাইট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ফোনটিতে ডুয়েল লেন্স ক্যামেরা এবং “Tele Lens” মার্কিং রয়েছে, এর ফলে এতে ফ্ল্যাগশিপ-লেভেলের 3x পেরিস্কোপ জুম থাকবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে Vivo এর সিগনেচার Aura Light-ও দেখা গেছে, যা পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে আলোকে ব্যালান্স করতে সাহায্য করবে।

লিক অনুযায়ী Vivo T4 Pro ফোনটিতে 6.78-ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে। এতে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন স্মুথ স্ক্রলিং এবং গেমিঙের ক্ষেত্রে দারুণ উপভোগ করা যাবে। ফোনটিতে Snapdragon 7 Gen 4 চিপসেট থাকবে বলে শোনা গেছে, এটি AI প্রসেসিং এবং পাওয়ার এফিশিয়েন্সি আরও উন্নতি করবে। Vivo T4 Pro ফোনের সবচেয়ে বড় হাইলাইট এর ক্যামেরা সেটআপ হতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরায় 50MP Sony IMX882 OIS প্রাইমারি লেন্স + 50MP পেরিস্কোপ টেলিফটো 3x অপটিক্যাল জুম সহ দেওয়া হতে পারে। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এটি ভিডিও রেকর্ডিং পছন্দ করা ইউজারদের জন্য আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটি দাম সম্পর্কে জানানো হয়নি, তবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি 30,000 টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে। এই মিড বাজেট রেঞ্জে ক্যামেরা ফিচার, ডিসপ্লে এবং ডিজাইন সহ ফোনটি একটি ভালো অপশন হতে পারে। অন্যদিকে এই মাসের শেষের দিকে ফোনটি লঞ্চ করা হতে পারে।

Vivo T4 Pro ফোনটি বাজারে উপস্থিত Realme GT 6T, iQOO Neo 10 এবং Motorola Edge 60 Fusion ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। Vivo T4 Pro ফোনটির 3x Periscope টেলিফটো ক্যামেরা এবং Aura Light পোট্রেট টেকনোলোজি এটিকে ফটোগ্রাফি ফোকাস ইউজারদের কাছে আকর্ষণীয় করে তুলবে।

যারা 30 হাজার টাকা বাজেট রেঞ্জে ফ্ল্যাগশিপের মতো ক্যামেরা, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিতে প্রফেশনাল আউটপুট, প্রিমিয়াম ডিজাইন এবং ডিসপ্লে কোয়ালিটি সহ ফোন উপভোগ করতে চাইছেন, কোম্পানির পক্ষ থেকে ফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

যারা মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা সেটআপ, ডিজাইন এবং দারুণ পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাঁরা আপকামিং Vivo T4 Pro ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে ফোনটির লঞ্চ ডেট এবং অন্যান্য ফিচার সম্পর্কে জানা মাত্রই পোস্টের মাধ্যমে আপডেট করে দেওয়া হবে।

The post কনফার্ম হল ভারতে Vivo T4 Pro ফোনের লঞ্চ, থাকবে 3X পেরিস্কোপ জুম ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t4-pro-india-launch-confirmed-know-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল Vivo T4 Pro ফোনের লঞ্চ টাইমলাইন ও ফিচার, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-t4-pro-launch-timeline-price-range-and-key-features-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-t4-pro-launch-timeline-price-range-and-key-features-leaked-know-details-in-bengali/#respond Tue, 12 Aug 2025 08:33:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66577 লিক হল Vivo T4 Pro ফোনের ডিটেইলস

The post প্রকাশ্যে এল Vivo T4 Pro ফোনের লঞ্চ টাইমলাইন ও ফিচার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই Vivo ভারতের বাজারে তাদের নতুন T সিরিজের Vivo T4 Pro ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি আগের Vivo T3 Pro মডেলের সাক্সেসার হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি, তবে আগেই লিকের মাধ্যমে ফোনের দাম, ফিচার এবং লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T4 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার যোগেশ ব্রারের বক্তব্য অনুযায়ী 2025 সালের শেষের দিকে Vivo T4 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 30,000 টাকার চেয়ে কম দামে পেশ করবে বলে জানানো হয়েছে। এই মিড বাজেট রেঞ্জের ফোনটি বাজারে উপস্থিত বেশ কিছু মডেলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আপকামিং Vivo T4 Pro ফোনটিতে 50MP Sony IMX882 সেন্সর থাকবে বলে জানা গেছে। এই সেটআপে 3x Periscope টেলিফটো সেন্সর সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফি প্রেমীদের জন্য ফোনটির ক্যামেরা সেগমেন্টে দুর্দান্ত ফিচার দেওয়া হতে পারে। এছাড়াও ফোনের ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরার মাধ্যমে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে বলে জানা গেছে। নিচে দেওয়া পোস্টের মাধ্যমে এই বিষয়ে জানানো হয়েছে।

এখনও পর্যন্ত লিকের মাধ্যমে আপকামিং ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। শুধুমাত্র ফোনের দাম এবং ক্যামেরা ডিটেইলস সম্পর্কে জানা গেছে। তাই কোম্পানির পক্ষ থেকে ইউজারদের আরও ভালো অনুভূতি দেওয়া জন্য এই মিড বাজেট রেঞ্জের ফোনে দুর্দান্ত ফিচার যোগ করতে পারে। আগামী দিনে আপকামিং ফোনের আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

আগের Vivo T3 Pro ফোনে 6.77 ইঞ্চির 3D কার্ভড AMOLED FHD+ রেজোলিউশন ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে 4500 নিটস পিক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনটিতে Snapdragon 7 Gen 3 প্রসেসর সহ 5500mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50MP Sony IMX882 প্রাইমারি লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অন্যান্য ফিচার হিসাবে WiFi 6, Bluetooth 5.4, IP64 রেটিং, AI ফিচার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত ভারতের বাজারে ভিভো তাদের T4 সিরিজের অধীনে Vivo T4, Vivo T4x, Vivo T4 Lite, Vivo T4 Ultra এবং Vivo T4R 5G ফোনগুলি লঞ্চ করেছ। এই ফোনগুলির দাম 11,000 টাকা থেকে 39,999 টাকা রাখা হয়েছে। সম্প্রতি 31 জুলাই Vivo T4R ফোনটির 8GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্ট 19,499 টাকা এবং 8GB RAM +256GB স্টোরেজ ভেরিয়েন্ট 21,499 টাকা ও টপ মডেল12GB +256GB স্টোরেজ ভেরিয়েন্ট 23,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

এখনও পর্যন্ত পকাশে আসা তথ্য অনুযায়ী যারা 30 হাজার টাকার চেয়ে কম দামে দুর্দান্ত ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Vivo T4 Pro 5G ফোনটি একটি দারুণ অপশন হতে চলেছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 3x Periscope জুম এবং 4K ভিডিও রেকর্ডিঙের মতো দুর্দান্ত ফিচার থাকবে। কোম্পানির পক্ষ থেকে আরও বড় আপগ্রেড করা হলে ফোনটি Realme, iQOO এবং Motorola ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। ভবিষ্যতে নতুন তথ্য জানা গেছে পোস্টের মাধ্যমে আপডেট করে দেওয়া হবে।

The post প্রকাশ্যে এল Vivo T4 Pro ফোনের লঞ্চ টাইমলাইন ও ফিচার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t4-pro-launch-timeline-price-range-and-key-features-leaked-know-details-in-bengali/feed/ 0