Vivo V15 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 10 Jul 2023 09:12:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দাম কমল Vivo V15 Pro এবং S1 এর, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-and-vivo-s1-price-cut-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-and-vivo-s1-price-cut-in-india-in-bengali/#respond Tue, 03 Dec 2019 08:51:08 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9629 এখন আরও সস্তা Vivo V15 Pro এবং S1

The post দাম কমল Vivo V15 Pro এবং S1 এর, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় স্মার্টফোন মার্কেটে টেক কোম্পানি Vivo তাদের ফোন সম্পর্কে যথেষ্ট অ্যাগ্ৰেসিভ হয়ে উঠেছে। কোম্পানি বিগত কিছু দিনে একের পর এক ফোন লঞ্চ করেছে। আবার অন‍্যদিকে কিছু ফোনের দাম‌ও কমিয়ে দিয়েছে। আরও একবার কোম্পানি তাদের দুটি অত‍্যন্ত জনপ্রিয় ফোনের দাম কমিয়ে দিয়েছে। Vivo তাদের V15 Pro এবং S1 এর দুটি ভেরিয়েন্টের দাম কমিয়েছে। Vivo V15 Pro এর 6 জিবি র‍্যাম মডেলের দাম 2,000 টাকা কমানো হয়েছে। অন‍্যদিকে Vivo S1 এর দাম 1,000 টাকা প্রাইস কাট হয়েছে। 

আরও পড়ুন : সস্তা হল OPPO A9 2020 এবং OPPO Reno 2Z, 2,000 টাকা পর্যন্ত কম দামে পাওয়া যাবে এই ফোনদুটি

Vivo V15 Pro ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট আগে 21,990 টাকা দামে বেচা হত। এখন 2,000 টাকা প্রাইস কাটের পর ফোনটির দাম 19,990 টাকা হয়ে গেছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি Vivo V15 Pro ফোনটি গত মার্চ মাসে ভারতীয় বাজারে লঞ্চ করা হয় এবং তখন ফোনটির দাম ছিল 28,990 টাকা। কিন্তু গত নয় মাসে ফোনটির দাম প্রায় 9,000 টাকা কমে গেছে। অন‍্যদিকে কোম্পানি গত আগস্ট মাসে ভারতে Vivo S1 ফোনটি লঞ্চ করে এবং এই ফোনটির দাম এই প্রথম কমানো হল। প্রাইস কাটের পর ফোনটির দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 15,990 টাকা এবং 17,990 টাকা হয়ে গেছে।

Vivo V15 Pro এর স্পেসিফিকেশন

Vivo V15 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 6.39 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন রেজলিউশন 1080 × 2316 পিক্সেল এবং এতে সুপার এমোলেড ডিসপ্লে প‍্যানেল ব‍্যবহার করা হয়েছে।  এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইয়ের সঙ্গে ফনটাচ ওএসসহ পেশ করা হয়েছে।

আরও পড়ুন : Exclusive : দেখুন Vivo V17 এর প্রথম ঝলক এবং জেনে নিন ভারতে ফোনটি কোন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে

Vivo V15 Pro ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। এই ফোনটির দুটি ভেরিয়েন্টে যথাক্রমে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি আছে। আপাতত শুধুমাত্র ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টে প্রাইস কাট করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo V15 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দুটি সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের পপ-আপ ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন : কোনো দুর্ঘটনাগ্রস্ত মানুষের ফোন আনলক না করেই কিভাবে তাঁর বাড়ির লোককে খবর দেবেন?

Vivo S1 এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Vivo S1 ফোনটি বিশেষভাবে অফলাইন মার্কেটের জন্য পেশ করেছিল। এই ফোনে ওয়াটারড্রপ নচের সঙ্গে 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা আছে। এর সঙ্গে এতে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর ও 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo S1 এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দাম কমল Vivo V15 Pro এবং S1 এর, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-and-vivo-s1-price-cut-in-india-in-bengali/feed/ 0
Vivo V15 Pro, Y17 এবং Y90 এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-y17-and-y90-prices-in-india-slashed-before-diwali-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-y17-and-y90-prices-in-india-slashed-before-diwali-in-bengali/#respond Thu, 10 Oct 2019 11:16:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8567 দাম কমল Vivo V15 Pro, Vivo Y90 এবং Vivo Y17 এর

The post Vivo V15 Pro, Y17 এবং Y90 এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
এই উৎসবের মরশুমে গ্ৰাহকদের উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়ে চীনের স্মার্টফোন প্রস্ততকারক কোম্পানি Vivo তাদের Vivo Y90, Vivo Y17 এবং Vivo V15 Pro এর নতুন দাম ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে এই তিনটি ফোনের দাম পাকাপাকি ভাবে কমিয়ে দেওয়া হয়েছে। কোম্পানি “Happy Diwali Dhamaka” নামে দিয়ে এই দাম কমিয়েছে, যেখানে ফোনগুলির দাম 2,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে। 

BSNL সাবস্ক্রাইবারদের জন্য সুখবর, এই প্ল‍্যানে প্রতি মাসে পাওয়া যাবে 1.5 জিবি অতিরিক্ত ডেটা

নতুন দাম

Vivo V15 Pro ফোনটি আগে 23,990 টাকা দামে বেচা হচ্ছিল। এখন প্রাইস কাটের পর এই ফোনটি 21,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে Vivo Y17 ফোনটি এখন 14,990 টাকার বদলে 13,990 টাকা দামে কেনা যাবে। বাজেট ক‍্যাটাগরি স্মার্টফোন Vivo Y90 স্মার্টফোনের দাম কমানোর আগে 6,990 টাকা দামে সেল করা হত। এখন প্রাইস কাটের পর ফোনটির দাম 6,490 টাকা হয়ে গেছে। কোম্পানির এই তিনটি স্মার্টফোন‌ই নতুন দামে দেশের সমস্ত অনলাইন এবং অফলাইন প্ল‍্যাটফর্মে বেচা হচ্ছে। 

Vivo V15 Pro স্পেসিফিকেশন

Vivo V15 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1080 × 2316 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লেযুক্ত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। 

Reliance Jio আর থাকবে না ফ্রি, কলিঙের জন্য দিতে হবে দাম

ফোটোগ্ৰাফির জন্য Vivo V15 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গেই 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং 5 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V15 Pro তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

Vivo V15 Pro একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য Vivo V15 Pro তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

ডিসেম্বরে লঞ্চ হবে এক সপ্তাহের ব‍্যাটারী লাইফ‌ওয়ালা স্মার্টফোন

Vivo Y90 স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Vivo Y90 ফোনটি 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.22 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওযুক্ত ফনটাচ ওএস 4.5 এর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক এমটি6761 হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে Vivo Y90 ফোনটি 2 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। 

Vivo Y90 এর মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে Vivo Y90 তে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য এই ফোনে 4,030 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

Exclusive : এবছরের শেষে লঞ্চ হবে Realme TV, ভারতে শাওমিকে বাজিমাতের চেষ্টা

Vivo Y17 স্পেসিফিকেশন

Vivo Y17 ফোনটিতে 6.35 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। এই ফোনে 4 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের শুটার দেওয়া হয়েছে। Vivo Y17 অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo V15 Pro, Y17 এবং Y90 এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-y17-and-y90-prices-in-india-slashed-before-diwali-in-bengali/feed/ 0
Vivo ভারতে 6টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, আসতে চলেছে U সিরিজ‌ও https://www.91mobiles.com/bengali/vivo-to-launch-6-new-smartphone-india-including-u-series-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-to-launch-6-new-smartphone-india-including-u-series-in-bengali/#respond Wed, 21 Aug 2019 18:14:09 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7824 Vivo লঞ্চ করবে 6টি নতুন স্মার্টফোন

The post Vivo ভারতে 6টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, আসতে চলেছে U সিরিজ‌ও first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo জানিয়ে,দিয়েছে যে কোম্পানি ভারতে তাদের Z সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি Vivo Z1 Pro এর আপগ্ৰেডেড ভার্সন হবে যা আগামী মাসে মার্কেটে লঞ্চ করে দেওয়া হবে। এবার Vivo সম্পর্কে আরও একটি আকর্ষণীয় খবর শোনা যাচ্ছে যে কোম্পানি ভারতে একটি নতুন স্মার্টফোন সিরিজ আনার প্রস্তুতি নিচ্ছে যা “U” সিরিজ নামে পেশ করা হবে। Vivo India এর ডাইরেক্টর Nipun Marya ইন্ডিয়ান পাব্লিকেশনকে দেওয়া একটি ইন্টারভিউতে Vivo U সিরিজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।

256 জিবি স্টোরেজ ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+, জেনে নিন দাম

Vivo U সিরিজ সম্পর্কে Nipun Marya ইকোনমিক টাইমসকে দেওয়া বক্তব্যে বলেন কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে এই নতুন স্মার্টফোন সিরিজ আনতে চলেছে। Vivo U সিরিজকে কোম্পানি Z সিরিজের মতো শুধুমাত্র অনলাইন সেগমেন্টে লঞ্চ করবে যা শুধুমাত্র ই-কমার্স ওয়েবসাইটে সেল করা হবে। Vivo India এর হেডের কথা অনুযায়ী Vivo U সিরিজ 8,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকার মধ‍্যবর্তী বাজেটে লঞ্চ করা হবে। এই সিরিজের প্রথম স্মার্টফোন Vivo U1 হতে পারে।

লঞ্চ হবে 6টি নতুন স্মার্টফোন
কোম্পানির নতুন স্মার্টফোন সিরিজ ছাড়া এই ইন্টারভিউতে বলা হয় যে Vivo আগামী উৎসবের মরশুমে ভারতে 6টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। এই সব স্মার্টফোন অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে বেচা হবে। এই নতুন 6টি স্মার্টফোন Vivo U Series, Vivo Z Series, Vivo S Series এবং Vivo V Series এর মধ্যে পেশ করা হবে। প্রসঙ্গত আমরা আগেই আমাদের রিপোর্টে Vivo V17 Pro এবং Vivo V17 স্মার্টফোন সম্পর্কে জানিয়েছি।

64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে সেপ্টেম্বরে লঞ্চ হবে Realme XT, জানালো কোম্পানি

কোম্পানির স্ট্র‍্যাটেজি অনুযায়ী Vivo তাদের 8,000 টাকা ও তার থেকে বেশি দামের বাজেটের স্মার্টফোনের জন্য Vivo U Series পেশ করবে। আবার কোম্পানির 15,000 টাকা থেকে 20,000 টাকা দামের স্মার্টফোনের জন্য কোম্পানির কাছে থাকবে Vivo S Series। এক‌ই ভাবে 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যবর্তী বাজেটের ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে কোম্পানি ভারতীয় মার্কেটে Vivo V Series এর ব‍্যবহার করবে।

Vivo V17 সিরিজ
এই সিরিজে লঞ্চ হতে চলা Vivo V17 Pro স্মার্টফোনে পপ আপ ক‍্যামেরার সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে। যেহেতু এটি Vivo V15 এর আপগ্ৰেডেড ভার্সন তাই এতে অনেকগুলি আপগ্ৰেড দেখা যেতে পারে। Vivo V15 Pro তে 6.39 ইঞ্চির এমোলেড স্ক্রিন দেখা গেছিল। সেখানে দাঁড়িয়ে Vivo V17 Pro তে আরও বড়ো স্ক্রিন থাকতে পারে এবং এই ফোনটিতেও কোম্পানি এমোলেড স্ক্রিন ব‍্যবহার করতে পারে।

চারটি ক‍্যামেরা ও 128 জিবি স্টোরেজসহ লঞ্চ হলো Realme 5 ও Realme 5 Pro, প্রাথমিক দাম মাত্র 9,999 টাকা

এছাড়া আগের ফোনে কোয়ালকম 600 সিরিজের প্রসেসর ছিল। এবার কোম্পানি কোয়ালকম 700 সিরিজের প্রসেসরের সঙ্গে এই নতুন ফোনটি পেশ করতে পারে। আশা করা হচ্ছে কোম্পানি স্ন‍্যাপড্রাগন 730 বা 730জি চিপসেটের সঙ্গে এই স্মার্টফোন পেশ করবে। এছাড়া এই ফোনটির 6 জিবি ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট দেখা যেতে পারে। মনে করা হচ্ছে যে Vivo V17 সিরিজের দাম 30,000 টাকার আশেপাশে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo ভারতে 6টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, আসতে চলেছে U সিরিজ‌ও first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-to-launch-6-new-smartphone-india-including-u-series-in-bengali/feed/ 0
Vivo V15 Pro এর দাম কমলো 3,000 টাকা, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-price-drop-rs-3000-now-available-at-rs-23990-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-price-drop-rs-3000-now-available-at-rs-23990-in-bengali/#respond Fri, 02 Aug 2019 09:40:52 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7610 দাম কমলো Vivo V15 Pro এর

The post Vivo V15 Pro এর দাম কমলো 3,000 টাকা, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে আমরা জানিয়েছিলাম টেক কোম্পানি ভিভো তাদের Vivo V15 ও Vivo V15 Pro মডেলের প্রোডাকশন বন্ধ করে দিয়েছে এবং খুব তাড়াতাড়ি ফোনদুটির প্রাইস কাট করতে পারে। সেই মুহূর্তে দাঁড়িয়ে কোম্পানি একথা অস্বীকার করলেও এখন কোম্পানি প্রায় এবিষয়ে সত‍্যতার ছাপ বসিয়ে দিয়েছে। গতকাল কোম্পানি Vivo V15 Pro এর দামে বড়সড় প্রাইস কাট ঘটিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির দাম 3,000 টাকা কমানো হয়েছে। যদিও এই মুহূর্তে প্রাইস কাট শুধুমাত্র 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টেই করা হয়েছে। আগে এই ফোনটি কেনার জন্য 26,990 টাকার দাম দিতে হতো, কিন্তু গতকাল থেকে মাত্র 23,990 টাকার বিনিময়ে এই ফোনটি কেনা যাচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে কোনো অফিসিয়াল তথ্য পাওয়া যায়নি, তবে অফলাইন রিটেইল স্টোর থেকে আমরা একথা জানতে পেরেছি। এমনকি অনলাইন স্টোর ফ্লিপকার্টেও নতুন দাম আপডেট করে দেওয়া হয়েছে।

Exclusive : Samsung আনতে চলেছে অত্যন্ত কম দামে ডুয়েল ক‍্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত Galaxy A10s, তথ্য হলো লিক

Vivo V15 সিরিজ কোম্পানি এই বছরেরই মার্চ মাসে লঞ্চ করেছিল এবং খুব অল্প সময়ের মধ্যেই এই সিরিজ অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটির ডিজাইন ও অন‍্যান‍্য স্পেসিফিকেশন অফলাইন মার্কেটের তুলনায় যথেষ্ট অ্যাডভান্স। ফোনটি লঞ্চের পর থেকেই অনেক বেশি সংখ‍্যায় ফোনটির কেনাবেচা হয়েছে। কিন্তু এর মধ্যেই শোনা গেছিল কোম্পানি Vivo V17 সিরিজ ভারতে লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে এবং এই কারণেই পুরোনো মডেলের প্রাইস কাট করা হতে পারে। এই নিয়ে Vivo V15 Pro এর দাম দ্বিতীয় বার কমানো হলো। এর আগে গত মে মাসে কোম্পানি এই ফোনটির দাম কমিয়েছিল। ভারতীয় বাজারে এই ফোনটি 28,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। মে মাসে 2,000 টাকা প্রাইস কাটের পর এই ফোনটি 26,990 টাকা দামে সেল করা হতো। এবার Vivo V15 Pro এর দাম আরও 3,000 টাকা কমানো হলো।

স্পেসিফিকেশন
Vivo V15 Pro তে 6.39 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং ফোনটির ফ্রন্ট প‍্যানেল সম্পূর্ণভাবে বেজল লেস। এই ফোনটির স্ক্রিন রেজলিউশন 1080 × 2316 পিক্সেল অর্থাৎ ফুল এইচডি প্লাস। সবচেয়ে বড়ো কথা এতে সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।

4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও তিনটি রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Huawei Y9 Prime, জেনে কবে কখন সেল হবে

Vivo V15 Pro এর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্টে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এতে মেমরি কার্ড ব্যবহার করে ফোনের ইন্টারনাল মেমরি বাড়ানোও যায়। এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে এবং এতে কোম্পানির ফনটাচ ওএসের লেয়ারিং আছে। কোম্পানির পক্ষ থেকে Vivo V15 Pro তে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেট দেওয়া হয়েছে এবং এতে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। মাঝারি রেঞ্জে এটি একটি অন‍্যতম ভালো প্রসেসর হিসেবে পরিচিত।

ক‍্যামেরা
ফোটোগ্ৰাফির দিক থেকে এই ফোনটি যথেষ্ট অ্যাডভান্স। Vivo V15 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির প্রাইমারি ক‍্যামেরা সেন্সর 48 মেগাপিক্সেলের। এর সঙ্গে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর ও 5 মেগাপিক্সেলের তৃতীয় ক‍্যামেরা সেন্সর আছে। এতে ওয়াইড অ্যাঙ্গেলের সঙ্গে বোকে এফেক্ট সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V15 Pro তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Exclusive : আজ থেকে শুরু হলো Vivo S1 এর প্রিবুকিং, পাওয়া যাচ্ছে 2,500 টাকা পর্যন্ত ক‍্যাশব‍্যাক অফার

সিকিউরিটির জন্য Vivo V15 Pro তে ইধ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo V15 Pro এর দাম কমলো 3,000 টাকা, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-price-drop-rs-3000-now-available-at-rs-23990-in-bengali/feed/ 0
48 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 32 এমপি পপ-আপ সেলফি ক‍্যামেরা, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হল ভিভো ভি15 প্রো https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-launched-in-india-with-32mp-popup-and-48mp-tripal-rear-camera-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-launched-in-india-with-32mp-popup-and-48mp-tripal-rear-camera-in-bengali/#respond Wed, 20 Feb 2019 16:01:55 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5120 ভিভো লঞ্চ করল ভি15 প্রো

The post 48 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 32 এমপি পপ-আপ সেলফি ক‍্যামেরা, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হল ভিভো ভি15 প্রো first appeared on 91Mobiles Bengali.

]]>
গত কয়েক দিন ধরে ভিভোর আগামী স্মার্টফোন ভিভো ভি15 প্রো সম্পর্কে অনেক কথা শোনা যাচ্ছে। কোম্পানি অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে ফোনটি 20 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হবে। আজ এই ফোনটির ওপর থেকে পর্দা তুলে নেওয়া হয়েছে। কোম্পানি ভারতীয় বাজারে তাদের প্রথম ফ্ল‍্যাগশিপ ফোন ভি15 প্রো লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার, পপ-আপ ফ্রন্ট ক‍্যামেরা ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার মতো ফিচার দেওয়া হয়েছে। ভারতে ফোনটি 6 মার্চ থেকে সেল করা হবে এবং এটি অনলাইন স্টোর আমাজন ইন্ডিয়ার সঙ্গে অফলাইন স্টোর থেকেও কেনা যাবে। এই ফোনের প্রাথমিক দাম 29,990 টাকা রাখা হয়েছে।

ডুয়েল ক‍্যামেরা ও ওয়াটারড্রপ নচের সঙ্গে লঞ্চ হল ভিভোর সস্তা ফোন ইউ1

ক‍্যামেরা
ভিভো ভি15 প্রোর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে এর ক‍্যামেরা অন‍্যতম। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেল পপ আপ সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে যা সেলফি তোলার সময় ফোন বডির বাইরে বেরিয়ে আসে ফোটো তোলা আবার ফোন বডির ভেতরে চলে যাবে। এই ফিচার কোম্পানি গত বছর লঞ্চ করা ভিভো নেক্সে ব‍্যবহার করেছে। এর সেলফি ক‍্যামেরাটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের। ব‍্যাক প‍্যানেলে প্রাইমারি সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের (12 × 4)। এতে পিক্সেল বাইনিং টেকনিকের ব‍্যবহার করা হয়েছে যা 12 এমপির সেন্সর হয়েও 48 এমপির ফোটো তুলতে সক্ষম। দ্বিতীয় সেন্সরটি 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও তৃতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সিং সেন্সর। সব মিলিয়ে ক‍্যামেরা সেগমেন্ট যথেষ্ট অ্যাডভান্স ও শক্তিশালী।

স্পেসিফিকেশন
ভিভো ভি15 প্রো গ্লাস ফিনিশের সঙ্গে পেশ করা হয়েছে এবং ফ্রন্ট প‍্যানেল সম্পূর্ণ বেজল লেস। কোম্পানি এতে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ (1080 × 2316 পিক্সেল রেজলিউশন) স্ক্রিন দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা বলা যেতে পারে যে এই ফোনে সুপার এমোলেড স্ক্রিন প‍্যানেলের ব‍্যবহার করা হয়েছে যা উন্নত কোয়ালিটীর জন্য সুপরিচিত।

জিওনি কম দামে অসাধারণ ফিচারের সঙ্গে লঞ্চ করল এফ205 প্রো, জেনে নিন এই ফোনের বিশেষত্ব

এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে এবং এতে অক্টাকোর প্রসেসর (2 × 2.0 গিগাহার্টসের ক্রিও 460 গোল্ড ও 6×1.7 গিগাহার্টসের ক্রিও 460 সিলভার) দেওয়া হয়েছে। এটি কোয়ালকমের নতুন প্রসেসর যা দুর্দান্ত প্রসেসিঙের জন্য পরিচিত। কোম্পানি ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে পেশ করেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ফোনটি ভিভোর ফনটাচ ওএসে কাজ করে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইযুক্ত।

কানেক্টিভিটি ফিচার
ভিভো ভি15 প্রোতে ডুয়েল সিম ব্যবহার করা যায় এবং উভয় সিমে 4জি ব‍্যবহার করা যায়। এছাড়া ওয়াইফাই ও ব্লুটুথ আছেই। সবচেয়ে বড় কথা এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যা এই ফোনের একটি প্রিমিয়াম ফিচার। ডেটা ও চার্জিঙের জন্য এতে মাইক্রোইউএসবি পোর্ট দেওয়া হয়েছে এবং এটিই একটি খামতি বলা যেতে পারে। এই রেঞ্জের ফোনে ইউএসবি টাইপ সি আশা করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 48 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 32 এমপি পপ-আপ সেলফি ক‍্যামেরা, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হল ভিভো ভি15 প্রো first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-launched-in-india-with-32mp-popup-and-48mp-tripal-rear-camera-in-bengali/feed/ 0
ভিভো ভি15 প্রো আমাজনে হল লিস্টেড, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-listed-on-amazon-pop-up-selfie-triple-rear-camera-in-display-fingerprint-sensor-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-listed-on-amazon-pop-up-selfie-triple-rear-camera-in-display-fingerprint-sensor-in-bengali/#respond Sun, 10 Feb 2019 07:10:15 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4734 আমাজনে লিস্টেড হল ভিভো ভি15 প্রো

The post ভিভো ভি15 প্রো আমাজনে হল লিস্টেড, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী 20 ফেব্রুয়ারি ভিভো ভারতে একটি ইভেন্টের আয়োজন করতে চলেছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি তাদের “ভি” স্মার্টফোন সিরিজের ফোনের সংখ্যা বাড়াবে। ভিভো ওই দিন ভি15 প্রো ও ভি15 ফোনদুটি লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে জানানোর আগেই 91মোবাইলস ভিভো ভি15 প্রোর ফোটো ও স্পেসিফিকেশন শেয়ার করেছে। আজ শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে ভিভোর ভি সিরিজের এই আগেই ডিভাইস লিস্টেড করে দেওয়া হয়েছে।

আবার কমল স‍্যামসাং গ‍্যালাক্সি এ6 এর দাম, পাওয়া যাচ্ছে লঞ্চ প্রাইসের থেকে 6,500 টাকা সস্তায়

আমাজন ইন্ডিয়াতে আপাতত ভিভো ভি15 প্রো লিস্টেড করা হয়েছে। আমাজন ইন্ডিয়ার এই লিস্টিং থেকে একদিকে স্পষ্ট হয়ে গেছে ঐই ফোনটি অনলাইনে শুধুমাত্র আমাজন ইন্ডিয়াতে বিক্রি করা হবে এবং আমাজন তাদের এই লিস্টিঙে ভি15 প্রোর লুক‌ও অফিসিয়ালি জারি করে দিয়েছে। আমাজনে ইন্ডিয়ার ওয়েবপেজে ভিভো ভি15 প্রোর পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ঝলক‌ও দেখানো হয়েছে।

এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা সেগমেন্ট হবে। প্রসঙ্গত এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে যা ফোন বডির ভেতরে থাকবে। সেলফির কম‍্যান্ড দিলে এই সেন্সর পপ আপ ক‍্যামেরা হিসেবে বেরিয়ে আসবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেল (12 × 4) এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও তৃতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের হবে।

6 জিবি র‍্যাম ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত হবে 3 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এম30, লিক হল স্পেসিফিকেশন

ভিভো ভি15 প্রোতে ফুল ভিউ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের নিচের দিকে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আজ এমএসপি তাদের রিপোর্টে বলেছে এই ডিভাইসে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। আগেই জানা গেছে ভিভো ভি15 প্রো ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করবে

ভিভো ভি15 প্রো সম্পর্কে নতুন রিপোর্টে এর ব‍্যাটারীর কথাও বলা হয়েছে। এমএসপির তথ্য অনুযায়ী এই ফোনে 3,700 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হবে যা ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনিক সাপোর্ট করবে। ভিভো আগামী 20 ফেব্রুয়ারি ভারতে ভি15 প্রো লঞ্চ করতে চলেছে। এই ফোনটির দাম 30 হাজার টাকা থেকে 35 হাজার টাকার মধ্যে হতে পারে। জানা গেছে আগামী 15 ফেেব্রুয়ারি থেকে ভিভো ভি15 প্রোর প্রিবুকিং চালু হয়ে যাবে। তবে ফোনটির সেল কবে থেকে শুরু হবে তা জানতে 20 ফেব্রুয়ারির অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভিভো ভি15 প্রো আমাজনে হল লিস্টেড, 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে এই দুর্দান্ত স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-listed-on-amazon-pop-up-selfie-triple-rear-camera-in-display-fingerprint-sensor-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই জেনে নিন 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত ভিভো ভি15 প্রোর ফুল স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-full-specification-32mp-pop-up-selfie-48mp-triple-rear-camera-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-full-specification-32mp-pop-up-selfie-48mp-triple-rear-camera-in-bengali/#respond Thu, 07 Feb 2019 09:48:33 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4613 লিক হল ভিভো ভি15 প্রোর স্পেসিফিকেশন

The post লঞ্চের আগেই জেনে নিন 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত ভিভো ভি15 প্রোর ফুল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
91মোবাইলস গত কয়েক দিন ধরে ভিভোর আগামী দিনে ভারতে লঞ্চ করা স্মার্টফোন ভি15 প্রো সম্পর্কে একাধিক এক্সক্লুসিভ খবর পেশ করেছে। ভিভো ভি15 প্রোর ফোটোর সঙ্গে এর স্পেসিফিকেশন‌ও আমাদের টীম‌ও শেয়ার করেছে। ভিভোর এই ফোন আগামী 20 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করা হবে। আজ আবারও লঞ্চের আগেই ফোনটির সম্পর্কে একটি এক্সক্লুসিভ খবর পাওয়া গেছে যেখানে ভি15 প্রোর ডিসপ্লে সাইজ ও ব‍্যাটারীর কথা বলা হয়েছে।

আবার কমল স‍্যামসাঙের চার রেয়ার ক‍্যামেরাওয়ালা গ‍্যালাক্সি এ9 এর দাম, জেনে নিন এখন কত দামে কিনবেন ফোনটি

ভিভো ভি15 প্রো সম্পর্কে আমরা আগেও বলেছি এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা সেগমেন্ট হবে। প্রসঙ্গত এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে যা ফোন বডির ভেতরে থাকবে। সেলফির কম‍্যান্ড দিলে এই সেন্সর পপ আপ ক‍্যামেরা হিসেবে বেরিয়ে আসবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেটআপে 48 মেগাপিক্সেল (12 × 4) এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও তৃতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের হবে।

ভিভো ভি15 প্রোতে ফুল ভিউ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের নিচের দিকে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আজ এম‌এসপি তাদের রিপোর্টে বলেছে এই ডিভাইসে 6.39 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। আগেই জানা গেছে ভিভো ভি15 প্রো ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করবে।

6 জিবি র‍্যাম ও 48 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত হবে মোটো জেড4 প্লে, লিক হল স্পেসিফিকেশন

ভিভো ভি15 প্রো সম্পর্কে নতুন রিপোর্টে এর ব‍্যাটারীর কথাও বলা হয়েছে। এম‌এসপির তথ্য অনুযায়ী এই ফোনে 3,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে যা ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনিক সাপোর্ট করবে। ভিভো আগামী 20 ফেব্রুয়ারি ভারতে ভি15 প্রো লঞ্চ করতে চলেছে। এই ফোনটির দাম 30 হাজার টাকা থেকে 35 হাজার টাকার মধ্যে হতে পারে। জানা গেছে আগামী 15 ফেেব্রুয়ারি থেকে ভিভো ভি15 প্রোর প্রিবুকিং চালু হয়ে যাবে। তবে ফোনটির সেল কবে থেকে শুরু হবে তা জানতে 20 ফেব্রুয়ারির অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই জেনে নিন 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরাযুক্ত ভিভো ভি15 প্রোর ফুল স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-full-specification-32mp-pop-up-selfie-48mp-triple-rear-camera-in-bengali/feed/ 0
এক্সক্লুসিভ : লঞ্চের আগেই দেখুন ভিভো ভি15 প্রো, দেখে নিন ফোনটির রিয়েল ইমেজ https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-real-image-48mp-triple-rear-camera-32mp-pop-up-selfie-in-display-fingerprint-sensor-full-specification-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-real-image-48mp-triple-rear-camera-32mp-pop-up-selfie-in-display-fingerprint-sensor-full-specification-in-bengali/#respond Tue, 05 Feb 2019 15:25:14 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4492 ভিভো ভি15 প্রো লঞ্চের আগেই ব‍্যাক প‍্যানেলের ফোটো দেখা গেল

The post এক্সক্লুসিভ : লঞ্চের আগেই দেখুন ভিভো ভি15 প্রো, দেখে নিন ফোনটির রিয়েল ইমেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
91মোবাইলসের তরফ থেকে কয়েক দিন আগেই ভিভোর আগামী স্মার্টফোন ভি15 প্রোর ফুল স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। আমাদের এক্সক্লুসিভ খবরে আমরা ভি15 প্রোর স্পেসিফিকেশনের সঙ্গে এর ডিজাইন সম্পর্কেও জানিয়েছিলাম। আমরা আরও বলেছিলাম আগামী 15 ফেব্রুয়ারি থেকে ফোনটির প্রি বুকিং চালু হয়ে যাবে যা 20 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। আজ লঞ্চের আগেই আমরা ফোনটির রিয়েল ইমেজ নিয়ে এসেছি। ভিভো ভি15 প্রোর ফোটো দেখে ফোনটি বাজারে আসার আগেই আপধারা জেনে যাবেন ফোনটি কেমন দেখতে।

শাওমি দিচ্ছে তাদের ফোনে 4,000 টাকা পর্যন্ত ছাড়, জেনে নিন কোন কোন ফোনে পাওয়া যাবে অফার

ভিভো ভি15 প্রো আর কিছু দিনের মধ্যেই ভারতে লঞ্চ হবে। আজ আমরা আমাদের রিপোর্টে ভিভো ভি15 প্রোর ব‍্যাক প‍্যানেলের ইমেজ শেয়ার করব। ভি15 প্রোর ব‍্যাক প‍্যানেল অত‍্যন্ত গ্লসি। ভি11 প্রোর মতো এই ফোনটিও গ্ৰেডিয়েন্ট লুকের সঙ্গে পেশ করা হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেল অত্যন্ত শাইনি হ‌ওয়ায় এটি খুবই আকর্ষণীয় দেখতে। ভি15 প্রোতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে।

ফোনের ব‍্যাক প‍্যানেলের বাঁ দিকে ওপরের দিকে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি ক‍্যামেরা সেন্সর ফ্ল‍্যাশ লাইটের নিচে ও অপরটি ওপরে অবস্থিত। রেয়ার ক‍্যামেরা সেট‌আপের ওপর “এআই ট্রিপল ক‍্যামেরা” লেখা আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও বাঁ দিকের প‍্যানেলে পাওয়ার বাটন আছে। রেয়ার ক‍্যামেরার ওপরে হালকা বডি স্পট ফোটোয় দেখা গেছে। এখান থেকেই ফোনের পপ আপ সেলফি ক‍্যামেরা বেরিয়ে আসবে।

পাবজি খেলার জন্য বাড়ি থেকে ফোন কিনে না দেওয়ায় আত্মহত্যা করল যুবক

ভিভো ভি15 প্রোর সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা সেগমেন্ট। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে এতে পপ আপ সেলফি ক‍্যামেরা আছে। ভিভো ভি15 প্রোতে 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে যা ফোন বডির মধ্যে থাকবে। সেলফির কম‍্যান্ড দিলে এই সেন্সর পপ আপ ক‍্যামেরা হিসেবে বেরিয়ে আসবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেল (12 × 4) এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও তৃতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের হবে।

ভিভো ভি15 প্রোতে ফুল ভিউ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের নিচের দিকে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। ভিভো ভি15 প্রো ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করবে। ভিভো আগামী 20 ফেব্রুয়ারি ভারতে ভি15 প্রো লঞ্চ করতে চলেছে। এই ফোনটির দাম ও সেল সম্পর্কে খুব তাড়াতাড়ি জানানো হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এক্সক্লুসিভ : লঞ্চের আগেই দেখুন ভিভো ভি15 প্রো, দেখে নিন ফোনটির রিয়েল ইমেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-real-image-48mp-triple-rear-camera-32mp-pop-up-selfie-in-display-fingerprint-sensor-full-specification-in-bengali/feed/ 0
এক্সক্লুসিভ : 48 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 32 এমপি পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে ভিভো ভি15 প্রো https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-full-specification-32mp-pop-up-selfie-48mp-triple-rear-camera-6gb-ram-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-full-specification-32mp-pop-up-selfie-48mp-triple-rear-camera-6gb-ram-in-bengali/#respond Mon, 04 Feb 2019 05:56:47 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=4414 20 ফেব্রুয়ারি লঞ্চ হবে ভিভো ভি15 প্রো

The post এক্সক্লুসিভ : 48 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 32 এমপি পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে ভিভো ভি15 প্রো first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো ভি15 প্রোর খবর যেদিন থেকে টেক জগতে এসেছে সেদিন থেকেই 91মোবাইলস এই ফোনটি সম্পর্কে একাধিক এক্সক্লুসিভ খবর পাঠকদের জন্য পেশ করেছে। কোম্পানি ঘোষণা করার আগেই আমরা জানিয়ে দিয়েছিলাম ভিভো ফেব্রুয়ারিতে তাদের ভি স্মার্টফোন সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন স্মার্টফোন লঞ্চ করবে যা ভি15 প্রো নামে লঞ্চ করা হবে। আমরা গতকাল জানিয়েছিলাম আগামী 15 ফেব্রুয়ারি থেকে ভি15 প্রো ফোনটির প্রি বুকিং শুরু হতে চলেছে যা 20 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। আজ লঞ্চের আগেই আমরা ফোনটির স্পেসিফিকেশন জানাতে চলেছি।

শুরু হল শাওমি রেডমি গো এর সেল, ভারতে দাম মাত্র 5,000 টাকার কাছাকাছি

ভিভো ভি15 প্রোর সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা সেগমেন্ট। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে এতে পপ আপ সেলফি ক‍্যামেরা আছে। ভিভো ভি15 প্রোতে 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে যা ফোন বডির মধ্যে থাকবে। সেলফির কম‍্যান্ড দিলে এই সেন্সর পপ আপ ক‍্যামেরা হিসেবে বেরিয়ে আসবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেল (12 × 4) এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও তৃতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের হবে।

স‍্যামসাংকে টক্কর দিতে হুয়াই আনতে চলেছে 5জি ফোল্ডেবল ফোন, সামনে এল 3ডি ইমেজ

ভিভো ভি15 প্রোতে ফুল ভিউ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের নিচের দিকে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। ভিভো ভি15 প্রো ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করবে। ভিভো আগামী 20 ফেব্রুয়ারি ভারতে ভি15 প্রো লঞ্চ করতে চলেছে। এই ফোনটির দাম ও সেল সম্পর্কে খুব তাড়াতাড়ি জানানো হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post এক্সক্লুসিভ : 48 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 32 এমপি পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে ভিভো ভি15 প্রো first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-full-specification-32mp-pop-up-selfie-48mp-triple-rear-camera-6gb-ram-in-bengali/feed/ 0