Vivo V17 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 19 May 2023 12:46:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Exclusive: ফেব্রুয়ারিতেই শুরু হবে Vivo V19 সিরিজের প্রিবুকিং https://www.91mobiles.com/bengali/vivo-v19-series-pre-booking-to-start-in-india-from-february-end-and-price-could-be-25000-to-30000-rs-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v19-series-pre-booking-to-start-in-india-from-february-end-and-price-could-be-25000-to-30000-rs-in-bengali/#respond Tue, 04 Feb 2020 10:36:31 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=10257 ফেব্রুয়ারিতে প্রিবুকিং শুরু হবে Vivo V19 সিরিজের 

The post Exclusive: ফেব্রুয়ারিতেই শুরু হবে Vivo V19 সিরিজের প্রিবুকিং first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে টেক কোম্পানি Vivo এর পক্ষ থেকে তাদের Vivo V19 এবং Vivo V19 Pro স্মার্টফোন লঞ্চের কথা জানা গিয়েছিল। আমরা জানিয়েছিলাম IPL T20 টুর্নামেন্টের ঠিক আগে এই ফোনগুলি বাজারে পেশ করা হবে। এবার আমরা জানতে পেরেছি এই মাসের শেষ থেকেই ভারতে Vivo V19 সিরিজ প্রিবুকিঙের জন্য পেশ করে দেওয়া হবে।

আরও পড়ুন: Motorola এর পর এবার Nokia ও পেশ করবে মুড়ে যাওয়া স্মার্টফোন

রিপোর্ট অনুযায়ী Vivo V19 সিরিজ 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ‍্যবর্তী রেঞ্জের প্রাথমিক দামে লঞ্চ করা হতে পারে। আশা করা হচ্ছে কোম্পানি তাদের Vivo V19 সিরিজটি অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে সেল করবে।

জানিয়ে রাখি Vivo কোম্পানি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ IPL এর মুখ‍্য প্রযোজক এবং আগামী IPL মার্চ মাসের 23 তারিখ থেকে শুরু হবে। তবে এই মুহূর্তে দাঁঁড়িয়ে Vivo V19 এবং Vivo V19 Pro এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। কিন্তু এটুকু স্পষ্ট বলা যেতে পারে Vivo V19 সিরিজের স্পেসিফিকেশন Vivo V17 সিরিজের চেয়ে আপগ্ৰেডেড হবে।

আরও পড়ুন: iPhone ইউজারদের জন্য Vodafone Idea বন্ধ করে দিল প্ল‍্যান, সমস‍্যার মুখে বহু উপভোক্তা

Vivo V17 Pro

কোম্পানির পক্ষ থেকে Vivo V17 Pro ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Vivo V17 Pro ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে এবং এটি সুরক্ষিত রাখার জন্য কর্নিং গোরিলা গ্লাস 6 ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.1 এর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo V17 Pro এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 48 মেগাপিক্সেলের। এর সঙ্গে 13 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর, 8 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের সেন্সর যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য দুটি সেন্সর পপ আপ মেকানিজমে অবস্থিত। এর মধ্যে প্রাইমারি সেলফি ক‍্যামেরা সেন্সরটি এফ/2.0 আ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের। এক‌ইভাবে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেলফি ক‍্যামেরা সেন্সর আছে।

আরও পড়ুন: লঞ্চ হতে চলেছে Moto G8 এবং Moto G8 Power, 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড ক‍্যামেরার সঙ্গে জানা গেল স্পেসিফিকেশন

এটি একটি 4জি সাপোর্টেড ডুয়েল সিম ফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo V17 Pro তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,100 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট আছে। Vivo V17 Pro ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে 27,990 টাকা দামে গ্লেশিয়ার আইস ও মিডনাইট অশিয়ান কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

Vivo V17

Vivo V17 ফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44 ইঞ্চির ফুল এইচডি+ ই3 সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে আছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। Vivo V17 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 এআইই চিপসেটে রান করে।

আরও পড়ুন: Exclusive: মার্চ মাসে ভারতে আসবে iQOO ব্র‍্যান্ড, এটি হবে Vivo এর চেয়ে একদম আলাদা

ফোটোগ্ৰাফির জন্য Vivo V17 এর ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 আ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.2 আ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 আ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V17 এ এফ/2.45 আ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

Vivo V17 ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Vivo V17 ফোনটি মিডনাইট অশিয়ান ও গ্লেসিয়ার আইস কালার ভেরিয়েন্টে 22,990 টাকা দামে সেল করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive: ফেব্রুয়ারিতেই শুরু হবে Vivo V19 সিরিজের প্রিবুকিং first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v19-series-pre-booking-to-start-in-india-from-february-end-and-price-could-be-25000-to-30000-rs-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল Vivo V17, এতে আছে চারটি রেয়ার ক‍্যামেরা, পাঞ্চ হোল ডিসপ্লে ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারী https://www.91mobiles.com/bengali/vivo-v17-launched-punch-hole-display-design-features-specifications-price-sale-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v17-launched-punch-hole-display-design-features-specifications-price-sale-india-in-bengali/#respond Mon, 09 Dec 2019 09:07:42 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9782 ভারতে লঞ্চ হল Vivo V17 

The post ভারতে লঞ্চ হল Vivo V17, এতে আছে চারটি রেয়ার ক‍্যামেরা, পাঞ্চ হোল ডিসপ্লে ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Vivo V17 Pro এর সফলতার পর কোম্পানি এই সিরিজে একটি নতুন ডিভাইস লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে মিড বাজেট সেগমেন্টে Vivo V17 লঞ্চ করা হয়েছে। পাঞ্চ হোল ডিসপ্লে ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপযুক্ত এই ফোনটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করা হচ্ছে। ভিভো ফ‍্যানদের জন্য এই ফোনটি আগামী 17 ডিসেম্বর থেকে সেল করা হবে। চলুন জেনে নেওয়া যাক Vivo V17 এর অসাধারণ লুক ও দুর্দান্ত স্পেসিফিকেশন সম্পর্কে।

আরও পড়ুন : Jio ইউজারদের জন্য সুখবর, ফিরে এল 149 টাকা ও 98 টাকার প্ল‍্যান

লুক ও ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে Vivo V17 ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির ডিসপ্লের ওপরের ডানদিকে এই পাঞ্চটি দেওয়া হয়েছে এবং এই ছেদের মধ্যেই ফোনটির সেলফি ক‍্যামেরা অবস্থিত। ফোনটির ডিসপ্লের তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে একটু চ‌ওড়া বডি পার্ট আছে। Vivo V17 ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলের ওপরের বাঁদিকে এই ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত।

Vivo V17 এর ক‍্যামেরা সেট‌আপটি “L” শেপের। এই সেট‌আপের তিনটি ক‍্যামেরা সেন্সর এক লাইনে ভার্টিক‍্যাল ভাবে অবস্থিত এবং চতুর্থ সেন্সরটি ডানদিকে দেওয়া হয়েছে। এই চতুর্থ সেন্সরের ওপর ফ্ল‍্যাশ লাইট আছে। Vivo V17 এর ক‍্যামেরা সেট‌আপের নিচে সেন্সর ডিটেইলস লেখা আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট অবস্থিত। ফোনটির নিচের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পীকার গ্ৰিল আছে।

আরও পড়ুন : কম দামে লঞ্চ হল Nokia 2.3, তবে কি ভারতে পিছিয়ে পড়বে শাওমি?

ক‍্যামেরা ডিটেইলস

ফোটোগ্ৰাফির জন্য Vivo V17 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V17 এ এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

স্পেসিফিকেশন

Vivo V17 ফোনটি কোম্পানির পক্ষ থেকে 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6 44 ইঞ্চির ফুল এইচডি+ ই3 সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে আছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটির পাঞ্চ হোলের সাইজ এখনও পর্যন্ত গোটা বিশ্বে ক্ষুদ্রতম। এই ফোনের স্ক্রিনের মধ্যেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করা হয়েছে। ভারতে ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন : 20 ডিসেম্বরের আগেই লঞ্চ হবে Realme XT 730G, দাম হবে 17,000 টাকার কাছাকাছি

Vivo V17 অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 এআইইতে রান করে। এই ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo V17 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি মিডনাইট আশিয়ান ও গ্লেসিয়ার আইস কালার ভেরিয়েন্টে 22,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং ফোনটি আগামী 17 ডিসেম্বর থেকে সেল করা হবে। Vivo V17 অফলাইন রিটেইল স্টোরের সঙ্গে অনলাইন শপিং সাইটেও সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হল Vivo V17, এতে আছে চারটি রেয়ার ক‍্যামেরা, পাঞ্চ হোল ডিসপ্লে ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারী first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v17-launched-punch-hole-display-design-features-specifications-price-sale-india-in-bengali/feed/ 0
Exclusive : দেখুন Vivo V17 এর প্রথম ঝলক এবং জেনে নিন ভারতে ফোনটি কোন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে https://www.91mobiles.com/bengali/vivo-v17-first-look-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v17-first-look-and-specifications-in-bengali/#respond Mon, 02 Dec 2019 17:59:17 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9611 চলে এল Vivo V17 এর স্পেসিফিকেশন

The post Exclusive : দেখুন Vivo V17 এর প্রথম ঝলক এবং জেনে নিন ভারতে ফোনটি কোন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
আমরা সবাই জানি Vivo তাদের V সিরিজে দুটি করে মডেল পেশ করে। এই বছরের শুরুতে কোম্পানি Vivo V15 এবং Vivo V15 Pro লঞ্চ করেছিল। আবার কোম্পানি দীপাবলির আগে Vivo V17 Pro লঞ্চ করে, কিন্তু Vivo V17 সম্পর্কে কোনো উল্লেখ করেনি। আমরা এবিষয়ে এক্সক্লুসিভ তথ্য পাই এবং আমরাই সবার আগে জানাই যে কোম্পানি ডিসেম্বরে Vivo V17 মডেল লঞ্চ করা হতে পারে। এবার আমাদের কাছে ফোনটি সম্পর্কে বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য আছে। শুধুমাত্র ফোনটির লুক নয় বরং সম্পূর্ণ স্পেসিফিকেশন আমরা পেয়ে গেছি।

আরও পড়ুন : Vodafone-Idea 50 শতাংশ পর্যন্ত বাড়ালো প্রিপেইড প্ল‍্যানের দাম, দিতে হবে আগের চেয়ে বেশি টাকা

Vivo V17 এর ডিজাইন

এই ফোনটি কিছু দিন আগে রাশিয়াতে লঞ্চ করা হয় এবং ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। ভারতে ফোনটি একদম অন‍্যরকম ভাবে পেশ করা হবে। কোম্পানি ফোনটি 6.44 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করবে এবং এর নাম রাখা হয়েছে “আইভিউ”। উন্নত ডিসপ্লে কোয়ালিটির জন্য কোম্পানি এতে E3 OLED প‍্যানেল ব‍্যবহার করেছে। আমরা যে পোস্টার পেয়েছি তাতে স্পষ্ট দেখা গেছে ফোনটির ব‍্যাক প‍্যানেলে “L” শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, বরং কোম্পানি এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করবে।

Vivo V17 এর স্পেসিফিকেশন

আমরা আগেই জানিয়েছিলাম ফোনটির ফ্রন্ট প‍্যানেলে দেওয়া পাঞ্চ হোলের মধ্যে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যা এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপের দ্বিতীয় সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর। তৃতীয় ও চতুর্থ দুটি সেন্সর‌‌ই 2 মেগাপিক্সেলের হবে এবং দুটিই এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন।

আরও পড়ুন : প্ল‍্যানের দাম বাড়ালো Airtel, জেনে নিন বিস্তারিত তথ্য

কোম্পানির পক্ষ থেকে Vivo V17 ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে এবং ভারতীয় বাজারে ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ পেশ করা হবে। এই ফোনে তিনটি স্লট আছে। অর্থাৎ এক‌ই সঙ্গে এক‌ই সময়ে এই ফোনে দুটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড ব্যবহার করা যাবে।

4জি সাপোর্টেড এই ফোনে চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo V17 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। কোম্পানি এই ব‍্যাটারীতে 18 ওয়াট ফাস্ট চার্জ যোগ করবে।

আরও পড়ুন : সস্তা ভয়েস কলের দিন শেষ, 6 ডিসেম্বর থেকে দাম বাড়বে Jio এর প্ল‍্যানের

লঞ্চ ও দাম

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি আগামী 9 ডিসেম্বর লঞ্চ করা হবে এবং এর দাম 22 হাজার টাকার কাছাকাছি হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive : দেখুন Vivo V17 এর প্রথম ঝলক এবং জেনে নিন ভারতে ফোনটি কোন স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ হবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v17-first-look-and-specifications-in-bengali/feed/ 0
Exclusive : পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে ভারতে লঞ্চ হবে Vivo V17 https://www.91mobiles.com/bengali/exclusive-vivo-v17-to-come-in-india-with-a-punch-hole-display-design-in-bengali/ https://www.91mobiles.com/bengali/exclusive-vivo-v17-to-come-in-india-with-a-punch-hole-display-design-in-bengali/#respond Thu, 28 Nov 2019 15:28:09 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9510 ভারতে পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে Vivo V17 

The post Exclusive : পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে ভারতে লঞ্চ হবে Vivo V17 first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Vivo V17 ফোনটি পাঞ্চ হোল ডিজাইনযুক্ত ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। তবে কিছু দিন আগে কোম্পানি রাশিয়াতে Vivo V17 ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছিল। আমরা ইন্ডাস্ট্রি সোর্স থেকে Vivo V17 এর পাঞ্চ হোল ডিজাইন সম্পর্কে তথ্য পেয়েছি। আমরা কয়েক দিন আগে আরও জানিয়েছিলাম যে কোম্পানি ভারতে Vivo V17 ফোনটি আগামী ডিসেম্বর মাসে লঞ্চ করবে। মনে করা হচ্ছে ভারতে ফোনটি 22,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হবে।

আরও পড়ুন : ভারতে আগামী মাসে লঞ্চ হবে Nokia Smart TV, চলে এল প্রথম লুক

এবার ভারতে লঞ্চ হতে চলা Vivo V17 এর ডিজাইন সম্পর্কিত তথ্য পাওয়া গেছে। প্রসঙ্গত রাশিয়াতে ফোনটি ওয়াটারড্রপ নচযুক্ত ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। মনে করা হচ্ছে যেহেতু ভারত ভিভোর জন্য বড় একটি মার্কেট তাই কোম্পানি ভারতে ফোনটি পাঞ্চ হোল ডিজাইন যোগ করে প্রিমিয়াম লুকসহ লঞ্চ করতে চায়, যেমনটা গ‍্যালাক্সি এস10 এর ক্ষেত্রে দেখা গেছে।

কোয়াড ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য Vivo V17 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের GM1 সেন্সর আছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V17 তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন : 10 ডিসেম্বর লঞ্চ হবে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা Xiaomi এর 5G ফোন Redmi K30

Vivo V17 স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Vivo V17 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লেযুক্ত। Vivo V17 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে।

রাশিয়াতে Vivo V17 ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo V17 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। রাশিয়াতে এই ফোনটি 22,990 রুবেল দামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় টাকায় এই দাম প্রায় 25,800 টাকার সমান। তবে আশা করা হচ্ছে ভারতে এই ফোনটি Vivo S1 Pro নয়, বরং Vivo V17 হিসেবে আসবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive : পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে ভারতে লঞ্চ হবে Vivo V17 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/exclusive-vivo-v17-to-come-in-india-with-a-punch-hole-display-design-in-bengali/feed/ 0
লঞ্চ হল Vivo V17, এতে আছে 8 জিবি র‍্যাম, 4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা https://www.91mobiles.com/bengali/vivo-v17-officially-launched-32mp-selfie-48mp-quad-rear-camera-4500mah-battery-8gb-ram-specs-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v17-officially-launched-32mp-selfie-48mp-quad-rear-camera-4500mah-battery-8gb-ram-specs-price-in-bengali/#respond Mon, 25 Nov 2019 13:11:51 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9421 রাশিয়াতে লঞ্চ হল Vivo V17

The post লঞ্চ হল Vivo V17, এতে আছে 8 জিবি র‍্যাম, 4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি Vivo এর “ভি” সিরিজের আগামী স্মার্টফোন Vivo V17 সম্পর্কে দীর্ঘদিন ধরে বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। সার্টিফিকেশন সাইটে লিস্টেড হ‌ওয়ার সঙ্গে সঙ্গে এই ফোনটির রিয়েল ইমেজ‌ও ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। এমনকি কিছু দিন আগে ফোনটি একটি মিউজিক ভিডিওতেও দেখা যায়, যার থেকে স্পষ্ট বোঝা যায় ফোনটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। এবার বিদেশী মিডিয়ার রিপোর্ট থেকে জানা গেছে আন্তর্জাতিক মঞ্চে Vivo V17 লঞ্চ করে দেওয়া হয়েছে এবং এই ফোনটি রাশিয়ান মার্কেটের মাধ্যমে টেক জগতে পা রেখেছে।

আরও পড়ুন : 9,999 টাকা দামে কোন ফোনটি ভালো? Realme 5s না Redmi Note 8?

রাশিয়ার স্মার্টফোন মার্কেটে Vivo V17 ফোনটি লঞ্চ করে দেওয়া হয়েছে। কোম্পানির রাশিয়ান ওয়েবসাইটে ফোনটি লিস্টেড করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ফোনটির প্রিঅর্ডার বুকিঙ‌ও করা যাচ্ছে। Vivo V17 এর প্রোডাক্ট পেজে ফোনটি সম্পর্কে সব তথ্য দেওয়া আছে, যেখান থেকে ফোনটির লুক, ডিজাইন, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে সবকিছু জানা গেছে। Vivo V17 ফোনটিকে গত সপ্তাহে ফিলিপিন্সে লঞ্চ করা Vivo S1 Pro এর রিব্র‍্যান্ডেড ভার্সন বলা হচ্ছে। 

Vivo V17 লুক

Vivo V17 ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝখানে “ডায়মন্ড” শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে চারটি ক‍্যামেরা সেন্সর আছে। চারটি সেন্সরের মধ্যে তিনটি সেন্সর এক লাইনে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত এবং চতুর্থ সেন্সরটি এই তিনটি সেন্সরের ডানদিকে দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেন্সরের বাঁদিকে “মিউজিক ওয়েভ” এর মতো চিহ্ন রয়েছে। ক‍্যামেরা সেট‌আপের ডায়মন্ড শেপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে মাঝ বরাবর ভার্টিক‍্যাল শেপে “Vivo Camera & Music” লেখা আছে।

আরও পড়ুন : Realme আনতে চলেছে নতুন স্মার্টফোন সিরিজ যা বিক্রি হবে শুধুমাত্র অফলাইন রিটেইল স্টোরে

Vivo V17 এর ব‍্যাক প‍্যানেলে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা সিকিউরিটি সেন্সর নেই, বরং এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর ওপর দিকে “ইউ” শেপের নচ আছে। ডিসপ্লের নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন এবং নিচের প‍্যানেলে ইউএসে পোর্ট দেওয়া হয়েছে।

কোয়াড ক‍্যামেরা

ফোটোগ্ৰাফির জন্য Vivo V17 তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের GM1 সেন্সর আছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V17 তে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন : 1,000 টাকা সস্তা হল 4,230 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত OPPO A5s, জেনে নিন নতুন দাম

Vivo V17 স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Vivo V17 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.38 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লেযুক্ত। Vivo V17 তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএস 9.2 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে।

রাশিয়াতে Vivo V17 ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo V17 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের বড় ব‍্যাটারী দেওয়া হয়েছে। রাশিয়াতে এই ফোনটি 22,990 রুবেল দামে লঞ্চ করা হয়েছে, ভারতীয় টাকায় এই দাম প্রায় 25,800 টাকার সমান। তবে আশা করা হচ্ছে ভারতে এই ফোনটি Vivo S1 Pro নয়, বরং Vivo V17 হিসেবে আসবে।  

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হল Vivo V17, এতে আছে 8 জিবি র‍্যাম, 4,500 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি ও 48 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v17-officially-launched-32mp-selfie-48mp-quad-rear-camera-4500mah-battery-8gb-ram-specs-price-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই চলে এল Vivo V17 এর রিয়েল ফোটো, একদম অন‍্য ধরনেরহবে এই ফোনের ক‍্যামেরা ডিজাইন https://www.91mobiles.com/bengali/vivo-v17-real-image-diamond-shape-rear-camera-setup-design-look-india-launch-soon-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v17-real-image-diamond-shape-rear-camera-setup-design-look-india-launch-soon-in-bengali/#respond Sun, 10 Nov 2019 16:39:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=9030 লিক হল Vivo V17 এর রিয়েল ফোটো

The post লঞ্চের আগেই চলে এল Vivo V17 এর রিয়েল ফোটো, একদম অন‍্য ধরনেরহবে এই ফোনের ক‍্যামেরা ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
এই মাসের শুরুতে আমরা চীনের টেক কোম্পানি Vivo সম্পর্কে একটি এক্সক্লুসিভ খবর দিয়েছিলাম, যেখানে কোম্পানির “ভি” সিরিজের আগামী ডিভাইস Vivo V17 এর ব‍্যাপারে কিছু তথ্য দেওয়া হয়েছিল। রিপোর্টে বলা হয়েছিল Vivo ভি সিরিজের এই আগামী ডিভাইস  Vivo V17 এর প্রোডাকশন শুরু হয়ে গেছে এবং এই স্মার্টফোনটি আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই ভারতীয় বাজারে চলে আসবে। এবার Vivo V17 এর লাইভ ইমেজ ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে যার থেকে এই ফোনটির লুক ও ডিজাইন জানা গেছে। 

আরও পড়ুন : 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে Moto G8, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

Vivo V17 এর ফোটো রাশিয়ান টেক পাবলিকেশনের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে। ফোটোয় ফোনটির ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল দেখানো হয়েছে যার ফলে লঞ্চের আগেই Vivo V17 ফোনটির লুক ও ডিজাইন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়া গেছে। Vivo V17 এর লুক অনেকটা চীনে লঞ্চ হ‌ওয়া Vivo S5 ফোনটির মতো। ফোনের ব‍্যাক প‍্যানেলে ডায়মন্ড শেপের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং ফ্রন্ট প‍্যানেলে ওয়াটারড্রপ নচ আছে। 

Vivo V17 লুক

Vivo V17 ফোনের ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ডায়মন্ড শেপে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে চারটি সেন্সর আছে। সেট‌আপে তিনটি সেন্সর লম্বালম্বি অর্থাৎ ভার্টিক‍্যাল শেপে এবং চতুর্থ সেন্সরটি এই তিনটি সেন্সরের ডানদিকে অবস্থিত। ক‍্যামেরা সেন্সরগুলির বাঁদিকে ক‍্যামেরা ডিটেইলস লেখা আছে। ক‍্যামেরা সেট‌আপের ডায়মন্ড শেপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে নিচে ভার্টিক‍্যাল শেপে “Vivo Camera & Music” লেখা আছে। 

আরও পড়ুন : 60 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হতে পারে OPPO Reno 3

Vivo V17 এর ব‍্যাক প‍্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা সিকিউরিটি সেন্সর দেওয়া হয়নি, তাই মনে করা হচ্ছে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে “ইউ” শেপের নচ আছে। ডিসপ্লের নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট আছে। ফোটোয় ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। 

Vivo V17 স্পেসিফিকেশন

লিক থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে, যেখানে বলা হয়েছে এই ফোনটি 6.38 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। আশা করা হচ্ছে Vivo V17 এ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। Vivo V17 ফোনটিতে 8 জিবি শক্তিশালী র‍্যাম দেওয়া হতে পারে এবং এর সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে মনে করা হচ্ছে। তবে মার্কেটে Vivo V17 ফোনটি একাধিক ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। 

আরও পড়ুন : Oppo Reno 2Z এবং Reno 2F এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

Vivo V17 কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে যার প্রাইমারি ক‍্যামেরা সেন্সর 48 মেগাপিক্সেলের হবে বলে জানানো হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে। প্রসঙ্গত জানিয়ে রাখি আমরা খবর পেয়েছি যে ভারতে Vivo V17 25,000 টাকার বাজেটে লঞ্চ করা হবে এবং Vivo V17 ফোনটি মার্কেটে চলে আসার পর Vivo V17 Pro ফোনটি ডিসকন্টিনিউ করে দেওয়া হতে পারে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চের আগেই চলে এল Vivo V17 এর রিয়েল ফোটো, একদম অন‍্য ধরনেরহবে এই ফোনের ক‍্যামেরা ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v17-real-image-diamond-shape-rear-camera-setup-design-look-india-launch-soon-in-bengali/feed/ 0
Vivo ভারতে 6টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, আসতে চলেছে U সিরিজ‌ও https://www.91mobiles.com/bengali/vivo-to-launch-6-new-smartphone-india-including-u-series-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-to-launch-6-new-smartphone-india-including-u-series-in-bengali/#respond Wed, 21 Aug 2019 18:14:09 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7824 Vivo লঞ্চ করবে 6টি নতুন স্মার্টফোন

The post Vivo ভারতে 6টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, আসতে চলেছে U সিরিজ‌ও first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo জানিয়ে,দিয়েছে যে কোম্পানি ভারতে তাদের Z সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। এই ফোনটি Vivo Z1 Pro এর আপগ্ৰেডেড ভার্সন হবে যা আগামী মাসে মার্কেটে লঞ্চ করে দেওয়া হবে। এবার Vivo সম্পর্কে আরও একটি আকর্ষণীয় খবর শোনা যাচ্ছে যে কোম্পানি ভারতে একটি নতুন স্মার্টফোন সিরিজ আনার প্রস্তুতি নিচ্ছে যা “U” সিরিজ নামে পেশ করা হবে। Vivo India এর ডাইরেক্টর Nipun Marya ইন্ডিয়ান পাব্লিকেশনকে দেওয়া একটি ইন্টারভিউতে Vivo U সিরিজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন।

256 জিবি স্টোরেজ ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+, জেনে নিন দাম

Vivo U সিরিজ সম্পর্কে Nipun Marya ইকোনমিক টাইমসকে দেওয়া বক্তব্যে বলেন কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে এই নতুন স্মার্টফোন সিরিজ আনতে চলেছে। Vivo U সিরিজকে কোম্পানি Z সিরিজের মতো শুধুমাত্র অনলাইন সেগমেন্টে লঞ্চ করবে যা শুধুমাত্র ই-কমার্স ওয়েবসাইটে সেল করা হবে। Vivo India এর হেডের কথা অনুযায়ী Vivo U সিরিজ 8,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকার মধ‍্যবর্তী বাজেটে লঞ্চ করা হবে। এই সিরিজের প্রথম স্মার্টফোন Vivo U1 হতে পারে।

লঞ্চ হবে 6টি নতুন স্মার্টফোন
কোম্পানির নতুন স্মার্টফোন সিরিজ ছাড়া এই ইন্টারভিউতে বলা হয় যে Vivo আগামী উৎসবের মরশুমে ভারতে 6টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে। এই সব স্মার্টফোন অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে বেচা হবে। এই নতুন 6টি স্মার্টফোন Vivo U Series, Vivo Z Series, Vivo S Series এবং Vivo V Series এর মধ্যে পেশ করা হবে। প্রসঙ্গত আমরা আগেই আমাদের রিপোর্টে Vivo V17 Pro এবং Vivo V17 স্মার্টফোন সম্পর্কে জানিয়েছি।

64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে সেপ্টেম্বরে লঞ্চ হবে Realme XT, জানালো কোম্পানি

কোম্পানির স্ট্র‍্যাটেজি অনুযায়ী Vivo তাদের 8,000 টাকা ও তার থেকে বেশি দামের বাজেটের স্মার্টফোনের জন্য Vivo U Series পেশ করবে। আবার কোম্পানির 15,000 টাকা থেকে 20,000 টাকা দামের স্মার্টফোনের জন্য কোম্পানির কাছে থাকবে Vivo S Series। এক‌ই ভাবে 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যবর্তী বাজেটের ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে কোম্পানি ভারতীয় মার্কেটে Vivo V Series এর ব‍্যবহার করবে।

Vivo V17 সিরিজ
এই সিরিজে লঞ্চ হতে চলা Vivo V17 Pro স্মার্টফোনে পপ আপ ক‍্যামেরার সঙ্গে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যাবে। যেহেতু এটি Vivo V15 এর আপগ্ৰেডেড ভার্সন তাই এতে অনেকগুলি আপগ্ৰেড দেখা যেতে পারে। Vivo V15 Pro তে 6.39 ইঞ্চির এমোলেড স্ক্রিন দেখা গেছিল। সেখানে দাঁড়িয়ে Vivo V17 Pro তে আরও বড়ো স্ক্রিন থাকতে পারে এবং এই ফোনটিতেও কোম্পানি এমোলেড স্ক্রিন ব‍্যবহার করতে পারে।

চারটি ক‍্যামেরা ও 128 জিবি স্টোরেজসহ লঞ্চ হলো Realme 5 ও Realme 5 Pro, প্রাথমিক দাম মাত্র 9,999 টাকা

এছাড়া আগের ফোনে কোয়ালকম 600 সিরিজের প্রসেসর ছিল। এবার কোম্পানি কোয়ালকম 700 সিরিজের প্রসেসরের সঙ্গে এই নতুন ফোনটি পেশ করতে পারে। আশা করা হচ্ছে কোম্পানি স্ন‍্যাপড্রাগন 730 বা 730জি চিপসেটের সঙ্গে এই স্মার্টফোন পেশ করবে। এছাড়া এই ফোনটির 6 জিবি ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্ট দেখা যেতে পারে। মনে করা হচ্ছে যে Vivo V17 সিরিজের দাম 30,000 টাকার আশেপাশে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo ভারতে 6টি নতুন স্মার্টফোন লঞ্চ করবে, আসতে চলেছে U সিরিজ‌ও first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-to-launch-6-new-smartphone-india-including-u-series-in-bengali/feed/ 0