Vivo V21 SE - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 07 Jul 2021 13:11:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 8GB RAM আর Snapdragon 720G চিপসেটের সাথে সামনে আসলো Vivo V21 SE, লেটেস্ট Android এ কাজ করবে https://www.91mobiles.com/bengali/vivo-v21e-se-listed-with-snapdragon-720g-soc-8gb-ram-and-android-11/ https://www.91mobiles.com/bengali/vivo-v21e-se-listed-with-snapdragon-720g-soc-8gb-ram-and-android-11/#respond Wed, 07 Jul 2021 03:07:52 +0000 https://www.91mobiles.com/bengali/?p=16898 Vivo V21e 5G ফোনের স্পেসিফিকেশন্স

The post 8GB RAM আর Snapdragon 720G চিপসেটের সাথে সামনে আসলো Vivo V21 SE, লেটেস্ট Android এ কাজ করবে first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo কোম্পানি নিজের ‘ভি’ সিরিজে এখনো পর্যন্ত তিনটি পাওয়ারফুল স্মার্টফোন যোগ করেছে। এই ভিভো মোবাইল ফোন গুলি Vivo V21 5G, Vivo V21e আর Vivo V21e 5G নামের সাথে মার্কেটে এন্ট্রি নিয়েছে। অতুলনীয় লুক আর শক্তিশালী স্পেসিফিকেশন্স যুক্ত এই স্মার্টফোন সিরিজে কোম্পানি এখন আরো একটি নতুন সদস্য যোগ করতে চলেছে যা Vivo V21 SE নামের সাথে এন্ট্রি নেবে। ভিভো ফোন ভি21 এস‌ই সম্পর্কে কোম্পানি এখনো কোনো তথ্য জানায়নি কিন্তু এই মোবাইল‌টি সার্টিফিকেশন সাইট AI Benchmark এ স্পট হয়েছে।

Vivo V21 SE কে এআই বেঞ্চমার্কে ফোনের নামের সাথে লিস্ট করা গেছে যেখানে এর অ্যান্ড্রয়েড ওএস আর চিপসেটের তথ‍্য‌ও আছে। ওয়েবসাইটে ভিভো ভি21এস‌ই তে অ্যান্ড্রয়েড 11 ওএস এর সাথে Qualcomm Snapdragon 720G চিপসেট দেওয়ার কথা সামনে এসেছে এবং এর সাথেই ফোনে 8GB RAM ও দেখা গেছে। চিপসেট দেখে পরিস্কার হয়ে গেছে যে ভিভো ভি21 এস‌ই একটি 4G ফোন হবে। আপাতত ফোনের লঞ্চ আর অন‍্য স্পেসিফিকেশন্সের জন্য অপেক্ষা করা হচ্ছে।

Vivo V21e 5G Phone এর স্পেসিফিকেশন্স

ভিভো 5জি ফোন V21e কে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত 2400 × 1080 পিক্সেল রেজিউলেশনের 6.44 ইঞ্চির ফুল‌এইচডি+ এমোলেড ডিসপ্লে সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড 11 আধারিত ফানটাচ ওএস 11.1 এর সাথে এই ফোনে 2.2 গীগাহার্টজ ক্লক স্পিডেথ অক্টাকোর প্রসেসর এবং 7ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 700 চিপসেট দেওয়া আছে। কোম্পানি এই ফোনকে 8GB+3GB RAM এর সাথে লঞ্চ করেছে যা LPDDR4X RAM টেকনোলজি যুক্ত।

ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বলা হলে ভিভো ভি21ই 5জি ফোনকে ডুয়াল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সাথে লঞ্চ করা হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.79 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া আছে যার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এভাবেই ফোনকে সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ভিভো ফোন এফ/2.0 অ্যাপার্চারের 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Vivo V21e 5G Phone এ পাওয়ারফুল স্পেসিফিকেশন্সের সাথেই পাওয়ারফুল ব‍্যাটারী‌ও দেওয়া আছে। পাওয়া ব‍্যাক‌আপের জন্য ভিভো নিজের এই ফোনকে 4,000এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারী যুক্ত করেছে। আবার বড়ো ব‍্যাটারীকে দ্রুত চার্জ করার জন্য এই ফোনকে 44W Flash Charge টেকনিক যুক্ত করা হয়েছে যা 30 মিনিটেই ফোনকে 70 শতাংশ চার্জ করতে সক্ষম। ইন্ডিয়াতে Vivo V21e 5G ফোনের দাম 24,990 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 8GB RAM আর Snapdragon 720G চিপসেটের সাথে সামনে আসলো Vivo V21 SE, লেটেস্ট Android এ কাজ করবে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v21e-se-listed-with-snapdragon-720g-soc-8gb-ram-and-android-11/feed/ 0