Vivo V21 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 18 Mar 2022 05:14:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 হোলির উপহার নিয়ে হাজির Vivo, Vivo Y73, Vivo V21e এবং Vivo V21 স্মার্টফোনগুলিতে থাকছে 2000 টাকা পর্যন্ত ছাড় https://www.91mobiles.com/bengali/vivo-y73-vivo-v21e-and-vivo-v21-smartphone-prices-cut-by-up-to-rs-2000/ https://www.91mobiles.com/bengali/vivo-y73-vivo-v21e-and-vivo-v21-smartphone-prices-cut-by-up-to-rs-2000/#respond Tue, 15 Mar 2022 02:33:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23569 Vivo কোম্পানির তিনটি স্মার্টফোনের দাম প্রায় 2 হাজার টাকা পর্যন্ত কমে গেছে

The post হোলির উপহার নিয়ে হাজির Vivo, Vivo Y73, Vivo V21e এবং Vivo V21 স্মার্টফোনগুলিতে থাকছে 2000 টাকা পর্যন্ত ছাড় first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা Vivo কোম্পানির স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ। কোম্পানি তাদের তিনটি স্মার্টফোনের দাম 2,000 টাকা পর্যন্ত কমিয়েছে। Vivo যে তিনটি স্মার্টফোনের দাম কমিয়েছে তার মধ্যে রয়েছে Vivo Y73, Vivo V21e এবং Vivo V21 স্মার্টফোন। এই তিনটি Vivo স্মার্টফোনের নতুন দাম ​​15 মার্চ থেকে কার্যকর হবে। এই পোস্টে আপনাদের এই তিনটি স্মার্টফোনের নতুন দাম সম্পর্কে জানাবো।

Vivo Y73 স্মার্টফোনটির নতুন দাম

Vivo 8GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্ট সহ Vivo Y73 স্মার্টফোনের দাম 1000 টাকা কমিয়েছে। এই Vivo স্মার্টফোনটির দাম আগে ছিল 20,990 টাকা, যা এখন 19,990 টাকায় কেনা যাবে।

Vivo Y73 (8+128)
পুরোনো দাম 20,990/- টাকা
নতুন দাম 19,990/- টাকা

Vivo V21e স্মার্টফোনটির নতুন দাম

exclusive-tech-news-vivo-v21e-5g-phone-india-price-full-specs-before-launch

কোম্পানি Vivo V21e স্মার্টফোনের দামও 1000 টাকা কমিয়েছে। Vivo-এর V21e স্মার্টফোনের 8GB RAM এবং 128GB ভেরিয়েন্ট আগে 24,990 টাকায় বিক্রি হয়েছিল, যা দাম কমার পরে মাত্র 23,990 টাকায় কেনা যাবে।

Vivo V21e (8+128)
পুরোনো দাম 24,990/- টাকা
নতুন দাম 23,990/- টাকা

Vivo V21 স্মার্টফোনটির নতুন দাম

কোম্পানি Vivo V21 স্মার্টফোনের দাম দুই হাজার টাকা কমিয়েছে। 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ এই স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট, যা আগে 29,990 টাকায় পাওয়া যেত, এখন তা 27,990 টাকায় নেমে এসেছে। যেখানে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি আগে 32,990 টাকায় পাওয়া যেত, এখন এর দাম 30,990 টাকায় নেমে এসেছে।

Vivo V21 এর দাম
ভেরিয়েন্ট পুরোনো দাম নতুন দাম
V21 (8+128) 29,990/- টাকা 27,990/- টাকা
V21 (8+256) 32,990/- টাকা 30,990/- টাকা

 

Vivo কোম্পানি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে। পাশাপাশি কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই স্মার্টফোনগুলির দামও আপডেট করেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post হোলির উপহার নিয়ে হাজির Vivo, Vivo Y73, Vivo V21e এবং Vivo V21 স্মার্টফোনগুলিতে থাকছে 2000 টাকা পর্যন্ত ছাড় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y73-vivo-v21e-and-vivo-v21-smartphone-prices-cut-by-up-to-rs-2000/feed/ 0
সামনে এল Vivo এর নতুন 5G ফোন, এটাই কি তবে Vivo V21 Pro 5G? https://www.91mobiles.com/bengali/vivo-new-5g-phone-appeared-on-geekbench-is-it-vivo-v21-pro-5g/ https://www.91mobiles.com/bengali/vivo-new-5g-phone-appeared-on-geekbench-is-it-vivo-v21-pro-5g/#respond Sat, 15 May 2021 06:00:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15827 লিক হল Vivo V21 Pro 5G

The post সামনে এল Vivo এর নতুন 5G ফোন, এটাই কি তবে Vivo V21 Pro 5G? first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে ভারতে Vivo V21 পেশ করা হয়েছিল। এই ফোনটি যথেষ্ট ভালো এবং সেই পরিমাণে জনপ্রিয়তাও লাভ করেছে। তবুও ফোনটি লঞ্চের পর থেকেই সমালোচনা শুরু হয় প্রো ভার্সন কবে আসবে, কারণ এর আগে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কোম্পানি তাদের ‘ভি’ সিরিজে প্রো মডেল পেশ করেছে। কিন্তু এবার এমনটা হয়নি। তবে কয়েক দিন আগে গীকবেঞ্চে একটি নতুন স্মার্টফোন লিস্টেড হতে দেখা গেছে যা মিডিয়াটেক ডায়মেনসিটি 900 চিপসেটে রান করবে। মনে করা হচ্ছে এই ফোনটিই Vivo V21 Pro 5G হবে। এমন মনে করা হচ্ছে কারণ এবার কোম্পানির ভিভো ভি21 মডেলটি মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেটে রান করে।

গীকবেঞ্চে এই আপকামিং ভিভো স্মার্টফোন V2123A মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। লিস্টিঙে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু বলা হয়নি, তবে এতে ফোনটির প্রসেসর ও র‍্যামের ডিটেইলস রয়েছে। গীকবেঞ্চে ফোনটি সিঙ্গেল কোরে 3,467 ও মাল্টি কোরে 8,852 পয়েন্ট পেয়েছে এবং স্কোর দেখে বোঝাই যাচ্ছে ফোনটির পারফরম্যান্স ভালো হবে। লিস্টেড ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ কাজ করবে এবং এতে 8 জিবি র‍্যাম দেওয়া হবে। এখনও পর্যন্ত স্ক্রিন, ক‍্যামেরা ও ব‍্যাটারি সম্পর্কে কিছু জানা যায়নি।

মিডিয়াটেক ডায়মেনসিটি 900 চিপসেট একটি 6 ন‍্যানোমিটার ফেব্রিকেশন টেকনোলজিতে তৈরি একটি চিপসেট এবং এতে কর্টেক্স-এ78 আর্কিটেকচার ব‍্যবহার করা হয়েছে। এতে 2.4 গিগাহার্টস ডুয়েল কোর ও 2 গিগাহার্টস হেক্সা কোর প্রসেসর রয়েছে। এর আগে কোম্পানি মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেট লঞ্চ করেছিল যা মিড রেঞ্জ সেগমেন্টে যথেষ্ট সুনাম অর্জন করেছে।

Vivo V21 5G এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Vivo V21 5G তে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.44 ইঞ্চির এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনে ওয়াটারড্রপ নচের সঙ্গে ফুল FHD+ ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 800ইউ চিপসেটে রান করে এবং এতে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। কোম্পানির নতুন টেকনোলজির দৌলতে এই ফোনে 3 জিবি অতিরিক্ত র‍্যাম ব‍্যবহার করা যাবে। এর পাশাপাশি এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌‌এএইচের ব‍্যাটারি যোগ করা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Vivo V21 5G তে OIS সাপোর্টেড 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ রয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে 44 মেগাপিক্সেলের OIS সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সামনে এল Vivo এর নতুন 5G ফোন, এটাই কি তবে Vivo V21 Pro 5G? first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-new-5g-phone-appeared-on-geekbench-is-it-vivo-v21-pro-5g/feed/ 0
ভারতীয় সাইটে লিস্টেড হল Vivo V21 5G, এগিয়ে আসছে লঞ্চ ডেট https://www.91mobiles.com/bengali/vivo-v21-5g-india-launch-soon-bis-listing/ https://www.91mobiles.com/bengali/vivo-v21-5g-india-launch-soon-bis-listing/#respond Tue, 13 Apr 2021 02:00:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15537 লিক হল Vivo V21

The post ভারতীয় সাইটে লিস্টেড হল Vivo V21 5G, এগিয়ে আসছে লঞ্চ ডেট first appeared on 91Mobiles Bengali.

]]>
গত বছর নভেম্বর মাসে আমরা খবর দিয়েছিলাম ভিভো তাদের আপকামিং স্মার্টফোন সিরিজ ‘ভিভো ভি21’ এ কাজ করছে। এই সিরিজে Vivo V21, Vivo V21 SE এবং Vivo V21 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। কয়েক দিন আগে চরম গুজব শোনা যাচ্ছিল যে শীঘ্রই ভারতে ভিভো ভি21 সিরিজ পেশ করা হতে পারে। এবার বিখ্যাত ভারতীয় টিপস্টার মুকুল শর্মা এবিষয়ে নতুন তথ্য জানিয়েছেন। তিনি টুইটের মাধ্যমে জানিয়েছেন ভিভোর একটি নতুন স্মার্টফোন V2050 মডেল নাম্বারের সঙ্গে BIS এ লিস্টেড করে দেওয়া হয়েছে। এই ফোনটি মার্কেটে Vivo V21 নামে পেশ করা হবে। এর থেকে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটির ভারতে লঞ্চ ডেট ঘোষণা করা হতে পারে।

ভারতীয় সাইটের লিস্টিং

ভিভো তাদের ‘ভিভো ভি21’ সিরিজের মধ্য দিয়ে 5জি সেন্ট্রিক মিড রেঞ্জ স্মার্টফোন পেশ করবে। এর আগে Vivo V21 5G।ফোনটি ইন্দোনেশিয়া টেলিকম সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। প্রসঙ্গত Vivo V21 5Gফোনটি গত বছর লঞ্চ করা ‘Vivo V20’ সিরিজের পরবর্তী প্রজন্ম।

Vivo V21 5G

খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে ভারতে Vivo V21 5G এর অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করা হতে পারে। লিস্টিঙে 5জির কথা উল্লেখ করা হয়েছে এবং মনে করা হচ্ছে ফোনটি মিডিয়াটেক ডায়মেনশন অথবা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেটে রান করতে পারে। গুজব শোনা যাচ্ছে রিয়েলমি ও শাওমির পর এবার ভিভোও তাদের নতুন মিড রেঞ্জ 5জি স্মার্টফোন লঞ্চ করে গ্ৰাহকদের আকর্ষণ করতে চাইছে।

Vivo V21 সিরিজে লঞ্চ হবে তিনটি ফোন

কিছু দিন আগের কানাঘুষো শোনা গেছে আপকামিং ‘ভিভো ভি21’ সিরিজে অভিনব ক‍্যামেরা সেট‌আপ থাকবে। তবে এই সিরিজের ফোনগুলির ডিজাইন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। আশা করছি গত বছরের ‘Vivo V20’ সিরিজের মতোই ‘Vivo V21’ লাইন‌আপেও তিনটি স্মার্টফোন পেশ করা হবে।

Vivo V21 SE 

কয়েক দিন আগের একটি রিপোর্টে বলা হয় Vivo V21 SE ফোনটি কোম্পানি তাদের iQOO U3 এর রিব্র‍্যান্ডেড ভার্সন হিসেবে পেশ করতে পারে। যদি এই কথা সত্যি হয় তবে এই ফোনে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক।স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 800 চিপসেটে রান করতে পারে। এছাড়া 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট‌ও থাকবে বলে মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতীয় সাইটে লিস্টেড হল Vivo V21 5G, এগিয়ে আসছে লঞ্চ ডেট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v21-5g-india-launch-soon-bis-listing/feed/ 0
শীঘ্র‌ই লঞ্চ হবে 64MP ক‍্যামেরাযুক্ত এই পাঁচটি সুন্দর স্মার্টফোন, দাম‌ও খুব বেশি নয় https://www.91mobiles.com/bengali/best-64-mp-camera-phone-to-launch-in-india-soon/ https://www.91mobiles.com/bengali/best-64-mp-camera-phone-to-launch-in-india-soon/#respond Thu, 04 Mar 2021 10:00:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14634 64 মেগাপিক্সেল ক‍্যামেরাযুক্ত ফোন

The post শীঘ্র‌ই লঞ্চ হবে 64MP ক‍্যামেরাযুক্ত এই পাঁচটি সুন্দর স্মার্টফোন, দাম‌ও খুব বেশি নয় first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি সুন্দর ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন নিতে চান এবং বাজেট‌ও খুব বেশি নয় তবে আপনার জন্য ভালো খবর আছে। খুব তাড়াতাড়ি ভারতে কম রেঞ্জের অনেকগুলি 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। সবচেয়ে বড় কথা এই ফোনগুলির দাম 12 হাজার টাকা থেকে 25 হাজার টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। স‍্যামসাং থেকে শুরু করে শাওমি ও রিয়েলমি পর্যন্ত এই লিস্টে ইতিমধ্যে নাম লিখিয়েছে। আমরা এমন পাঁচটি 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত স্মার্টফোনের লিস্ট তৈরি করেছি যা শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: আছাড় মারলে এবং পড়ে গেলেও ভাঙবে না Samsung এর আপকামিং Galaxy Xcover 5, লঞ্চের আগে চলে এল গুগলে

1. Xiaomi Redmi Note 10 Pro

শাওমি ভারতে তাদের Redmi Note 10 Pro ফোনটি লঞ্চ করে দিয়েছে। এই ফোনটির স্পেসিফিকেশন যেমন অসাধারণ তেমনই এর দাম‌ও আবার খুব বেশি নয়। এই ফোনটি Qualcomm Snapdragon 732G চিপসেটে রান করে ও এতে 6GB এবং 8GB RAM দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। শীঘ্রই ভারতে ফোনটির সেল শুরু হয়ে যাবে।

2. Samsung Galaxy A52

ভারতে খুব তাড়াতাড়ি Samsung Galaxy A52 ফোনটি পেশ করা হবে এবং এই ফোনটি ইম্প্রেস করবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী কোম্পানি এই ফোনে স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি অসাধারণ ক‍্যামেরা যোগ করবে। খবর পাওয়া গেছে এই ফোনটি Qualcomm Snapdragon 730G চিপসেটে রান করবে এবং এতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। আশা করা হচ্ছে এতে 8 জিবি র‍্যাম থাকবে। Samsung Galaxy A52 ফোনটি 64 মেগাপিক্সেলের কোয়াড ক‍্যামেরার সঙ্গে পেশ করার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

আরও পড়ুন: 108MP ক‍্যামেরা, 8GB RAM ও 5020mAh ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হল Redmi Note 10 Pro Max

3. Realme 8

রিয়েলমি কয়েক দিন আগেই জানিয়ে দিয়েছে কোম্পানি শীঘ্রই তাদের Realme 8 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। যদিও কোম্পানি আগেই ঘোষণা করে দিয়েছে তাদের রিয়েলমি 8 প্রোতে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হবে তবে আশা করা হচ্ছে Realme 8 মডেলে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা থাকবে। তাছাড়া 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা সম্পর্কে রিয়েলমি আগে থেকেই যথেষ্ট অ্যাক্টিভ।

4. Vivo V21

ভিভো শীঘ্রই তাদের ‘ভি’ সিরিজে নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এই সিরিজে Vivo V21 লঞ্চ করতে পারে এবং এই ফোনে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা যোগ করার সম্ভাবনা আছে। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত বেশি কিছু জানা যায়নি। তবে এর আগের Vivo V20 সিরিজে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেখা যাবে এবং এবারও এমনটাই হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বের প্রথম MediaTek Dimensity 1100 SoC চিপসেটের সঙ্গে লঞ্চ হল সবচেয়ে পাতলা 5G ফোন Vivo S9, সঙ্গে এসেছে Vivo S9e

5. Motorola Moto G30

এই মাসেই মোটোরোলা তাদের কম দামের Motorola Moto G30 লঞ্চ করতে চলেছে। এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এছাড়া এই ফোনে 6.5 ইঞ্চির স্ক্রিন, কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেট ও 6 জিবি র‍্যাম দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্র‌ই লঞ্চ হবে 64MP ক‍্যামেরাযুক্ত এই পাঁচটি সুন্দর স্মার্টফোন, দাম‌ও খুব বেশি নয় first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-64-mp-camera-phone-to-launch-in-india-soon/feed/ 0
Exclusive: কাজ চলছে Vivo V21 সিরিজে, জেনে নিন কবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/vivo-v21-series-in-the-works-exclusive-launch-2021/ https://www.91mobiles.com/bengali/vivo-v21-series-in-the-works-exclusive-launch-2021/#respond Thu, 26 Nov 2020 08:29:52 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13344 মার্কেটে আসছে Vivo V21 সিরিজ

The post Exclusive: কাজ চলছে Vivo V21 সিরিজে, জেনে নিন কবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো অফিসিয়াল আমাদের জানিয়েছে আগামী 2-3 মাসের মধ্যে Vivo V21 সিরিজ মার্কেটে লঞ্চ করা হতে পারে। যদিও এই আগামী সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে খুব বেশি তথ্য আমরা জানতে পারিনি। তবে আমাদের জানানো হয়েছে কোম্পানি তাদের Vivo V21 সিরিজে কাজ করছে এবং আগামী বছর মার্কেটে পেশ করে দেওয়া হবে। আমাদের ধারণা সত্যি হলে আগামী বছরের প্রথম কোয়ার্টারেই এই সিরিজের স্মার্টফোন মার্কেটে দেখা যাবে। Vivo V20 সিরিজের আপগ্ৰেডেড ভার্সন হিসেবে এই সিরিজে তিনটি স্মার্টফোন পেশ করার সম্ভাবনা আছে। মনে করিয়ে দিই কোম্পানি তাদের Vivo V20 সিরিজে Vivo V20, Vivo V20 SE ও Vivo V20 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল।

এখনও পর্যন্ত Vivo V21 এর স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। এমনকি এই সিরিজের স্মার্টফোন মডেল সম্পর্কে পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভিভো ভি20 সিরিজের অনুকরণে তৈরি করলে এই সিরিজে Vivo V21, Vivo V21 Pro ও Vivo V21 SE পেশ করার সম্ভাবনা আছে। কোম্পানি যদি আগামী ফেব্রুয়ারি মাসে তাদের এই আগামী স্মার্টফোন সিরিজ মার্কেটে নিয়ে আসে তবে এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ গত সেপ্টেম্বরে ‘ভিভো ভি20’ সিরিজ লঞ্চের মাত্র 5 মাস আগে কোম্পানির পক্ষ থেকে ‘ভিভো ভি19’ সিরিজ পেশ করা হয়েছিল।

এই মুহুর্তে দাঁড়িয়ে এই আগামী স্মার্টফোন সিরিজ সম্পর্কে আমাদের কাছে এর বেশি তথ্য নেই। অন‍্যদিকে আগামী 2 ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি দেশে Vivo V20 Pro লঞ্চ করার কথা। কয়েক দিন আগেই আমরা জানিয়েছিলাম ভারতে এই ফোনটি 29,990 টাকা দামে সেল করা হবে। ইতিমধ্যে গোটা দেশের অফলাইন রিটেইল স্টোরে ফোনটির প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং লঞ্চের পর আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে।

Vivo V20 Pro 5G এর স্পেসিফিকেশন

আগেই বাইরের কিছু মার্কেটে Vivo V20 Pro 5G ফোনটি লঞ্চ করা হয়ে গেছে, ফলে ফোনটির স্পেসিফিকেশন আমাদের জানা। এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.44 ইঞ্চির এফ‌এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। HDR10 এর সঙ্গে এতে ডুয়েল পাঞ্চ হোল সেলফি ক‍্যামেরা যোগ করা হয়েছে।

কোম্পানি এই ফোনে অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 765জি চিপসেট যোগ করেছে। এতে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। Vivo V20 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমসহ ফনটাচ ওএসে কাজ করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Vivo V20 Pro 5G এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ডুয়েল টোন ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung ISOCELL GW1 ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এই সেন্সরটি ম‍্যাক্রো লেন্সের‌ও কাজ করে এবং এই ফোনের তৃতীয় সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের একটি মোনোক্রোম লেন্স। কানেক্টিভিটির জন্য এতে 5G, 4G LTE, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post Exclusive: কাজ চলছে Vivo V21 সিরিজে, জেনে নিন কবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v21-series-in-the-works-exclusive-launch-2021/feed/ 0