Vivo V29 Pro 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 08 Jul 2023 13:52:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Vivo V29 সিরিজের অধীনে কোন কোন ফোন লঞ্চ হবে? কত হবে দাম? জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-v29-pro-5g-price-in-india-specifications-and-series-launch-leaked-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v29-pro-5g-price-in-india-specifications-and-series-launch-leaked-details-in-bengali/#respond Sat, 08 Jul 2023 05:00:00 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42062 Vivo V29 সিরিজের অধীনে এইসব স্মার্টফোন লঞ্চ হবে

The post Vivo V29 সিরিজের অধীনে কোন কোন ফোন লঞ্চ হবে? কত হবে দাম? জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo ‘V’ সিরিজটি ব্র্যান্ডের সবচেয়ে সফল স্মার্টফোন সিরিজের মধ্যে অন্যতম। প্রতি বছর এর নতুন জেনারেশন মার্কেটে আসে। এবার কোম্পানি Vivo V29 সিরিজ নিয়ে আসছে যা আকর্ষণীয় লুক এবং চমৎকার ক্যামেরার পাশাপাশি শক্তিশালী স্পেসিফিকেশন সাপোর্ট করবে। এই পোস্টে আপনাদের Vivo V29 সিরিজের ডিটেইলস এবং লিক রিপোর্ট সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: OnePlus Nord 3 5G-কে কড়া প্রতিদ্বন্দিতা দিতে সক্ষম এই 5টি স্মার্টফোন, দেখে নিন তালিকা

Vivo V29 সিরিজের স্মার্টফোন

Vivo V29 সিরিজের অধীনে তিনটি মোবাইল ফোন লঞ্চ হতে পারে। মিডিয়া রিপোর্ট এবং লিক রিপোর্ট অনুযায়ী এবার কোম্পানি এই সিরিজের অধীনে Vivo V29 5G, Vivo V29 Pro 5G এবং Vivo V29 Lite 5G ফোনগুলি মার্কেটে আনবে। এর মধ্যে V29 Lite মডেলটিও Vivo V29e 5G নামে ভারতের মার্কেটে লঞ্চ হতে পারে।

Vivo V29 সিরিজের দাম (সম্ভাব্য)

  • Vivo V29 Pro 5G ফোনটি 39,999 টাকা দামে লঞ্চ হতে পারে।
  • Vivo V29e 5G ফোনটি 35,999 টাকা দামে লঞ্চ হতে পারে।
  • Vivo V29 5G ফোনটি 31,999 টাকা দামে লঞ্চ হতে পারে।

এই সিরিজের সবচেয়ে বড় মডেল Vivo V29 Pro 40 হাজারের কাছাকাছি দামে লঞ্চ হতে পারে। যেখানে ভ্যানিলা মডেলের দাম 35 হাজার থেকে শুরু হবে আর V29E মডেলের দাম 31 হাজারের কাছাকাছি রাখা হবে বলে মনে করা হচ্ছে। উপরোক্ত দামগুলি শুধুমাত্র অনুমান এবং লিক রিপোর্টের ভিত্তিতে জানানো হচ্ছে। মার্কেটে ফোনগুলি ভিন্ন দামেও লঞ্চ হতে পারে।

Vivo V29 Pro Vivo V29 সিরিজ লঞ্চের ডিটেইলস (সম্ভাব্য)

Vivo-এর তরফে এখনও পর্যন্ত নতুন ‘V’ সিরিজ লঞ্চ করার বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি, তবে কয়েক সপ্তাহ আগে ব্র্যান্ডের ফিলিপাইনের ওয়েবসাইটে একটি টিজার ইমেজ শেয়ার করা হয়েছিল যেখানে V29 Pro Coming Soon লেখা ছিল। টেক মার্কেটে গুঞ্জন রয়েছে যে কোম্পানি আগস্ট মাসে তাদের V29 সিরিজ লঞ্চ করতে পারে এবং এটি ভারত সহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হতে পারে।

Vivo V29 Pro ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • 6.7″ 120Hz OLED ডিসপ্লে
  • 50MP সেলফি ক্যামেরা
  • 64MP রেয়ার ক্যামেরা
  • 66W 5,000mAh ব্যাটারি
  • 12GB RAM + 256GB স্টোরেজ

স্ক্রিন: ফিলিপাইনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যে এই মোবাইলটি কার্ভড ডিসপ্ল যুক্ত হবে। এটিতে 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি বড় 6.7-ইঞ্চি স্ক্রিন থাকবে, যা OLED প্যানেলে নির্মিত হবে এবং 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। আরও পড়ুন: লিক রিপোর্টে সামনে এল OnePlus-এর ফোল্ডেবল ফোনের নাম, জেনে নিন লঞ্চ ডিটেইলস

রেয়ার ক্যামেরা: Vivo V29 Pro ফটোগ্রাফির দিক থেকেও বিশেষ হবে। এই ফোনের প্রোডাক্ট পেজে প্রকাশ করা হয়েছে যে এই স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে এবং এই ফোনে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে।

ফ্রন্ট ক্যামেরা: ব্যাক ক্যামেরার পাশাপাশি কোম্পানি এই ফোনের ফ্রন্ট ক্যামেরাকেও শক্তিশালী করেছে। কোম্পানি ফিলিপাইনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছিল যে Vivo V29 Pro ফোনটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সাপোর্ট করবে।

ব্যাটারি: এই Vivo ফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হবে, যা দীর্ঘ ব্যাকআপ সাপোর্ট করবে।

চার্জিং: বড় ব্যাটারি ফাস্ট চার্জ করার জন্য Vivo V29 Pro স্মার্টফোনটি 66W ফাসড় চার্জিং টেকনোলজি সহ মার্কেটে লঞ্চ করা হবে। এই টেকনোলজি কয়েক মিনিটের মধ্যে ব্যাটারি 0 থেকে 100% চার্জ করবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung Galaxy M34 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

মেমরি ভেরিয়েন্ট: V29 Pro স্মার্টফোনের শুধুমাত্র একটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্ট Vivo ফিলিপাইনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই ফোনে 12GB ফিজিক্যাল র‍্যাম দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে, যার সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজও থাকবে।

Vivo V29 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • 6.5″ AMOLED 120Hz ডিসপ্লে
  • Qualcomm Snapdragon 778G+
  • 64MP রেয়ার ক্যামেরা
  • 32MP সেলফি ক্যামেরা
  • 4,500mAh ব্যাটারি

স্ক্রিন: Vivo V29 5G ফোনটি 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.5 ইঞ্চি ডিসপ্লে সাপোর্ট করবে। এটি একটি AMOLED প্যানেল স্ক্রীন হতে পারে যেখানে 120Hz রিফ্রেশরেট পাওয়া যাবে।

প্রসেসর: এই Vivo ফোনে Qualcomm Snapdragon 778G Plus Octacore প্রসেসর থাকবে বলে লিক রিপোর্টে জানা গেছে।

ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo V29 5G ফোনে একটি কোয়াড রেয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে, যার মধ্যে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। আরও পড়ুন: আনলিমিটেড 5G ডেটা সহ এই Airtel রিচার্জ প্ল্যানগুলির দাম 500 টাকারও কম, দেখে নিন তালিকা

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Vivo V29 5G ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V29 5G ফোনে 4,500 mAh ব্যাটারি দেখা যাবে।

Vivo V29e 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • 6.78″ AMOLED 120Hz ডিসপ্লে
  • 8GB ভার্চুয়াল RAM
  • Qualcomm Snapdragon 695
  • 64MP রেয়ার + 16MP ফ্রন্ট ক্যামেরা
  • 44W 5,000mAh ব্যাটারি

স্ক্রিন: V29 Lite 5G ফোনটি ভারতে V29e নামে লঞ্চ হতে পারে। এই দুটি ফোনের স্পেসিফিকেশনও একই রকম হবে বলে অনুমান করা হচ্ছে। এই মোবাইলটি 6.78 ইঞ্চি FullHD + AMOLED ডিসপ্লে সাপোর্ট করে যা 120Hz রিফ্রেশরেট, 1300নিটস ব্রাইটনেস এবং 2160pw ডিমিং সাপোর্ট করে।

প্রসেসর: Vivo V29 Lite 5G ফোনটি 6nm Qualcomm Snapdragon 695 Octacore প্রসেসরে লঞ্চ করা হয়েছে যা 2.2GHz পর্যন্ত ক্লক স্পিডে রান করে। আরও পড়ুন: ফ্রড এড়াতে কীভাবে আধার বায়োমেট্রিক লক এবং আনলক করবেন, জেনে নিন পদ্ধতি

RAM: এই মোবাইল ফোনটি 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে। এটি ফোনে উপস্থিত 8GB RAM এর সাথে যুক্ত হয়ে ফোনটিকে 16GB RAM এর পাওয়ার দেয়।

ক্যামেরা: V29 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে। এই ফোনে OIS সাপোর্ট সহ 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর + 2 মেগাপিক্সেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই Vivo ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V29 Lite 5G ফোনটিতে 5,000mAh দেওয়া হয়েছে যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo V29 সিরিজের অধীনে কোন কোন ফোন লঞ্চ হবে? কত হবে দাম? জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v29-pro-5g-price-in-india-specifications-and-series-launch-leaked-details-in-bengali/feed/ 0