Vivo V29 Pro - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 04 Oct 2023 10:30:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 12GB RAM, 50MP ক্যামেরা এবং 80W চার্জিং সহ লঞ্চ হল Vivo V29 Pro, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/vivo-v29-pro-launched-in-india-check-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v29-pro-launched-in-india-check-price-and-specifications-in-bengali/#respond Wed, 04 Oct 2023 10:30:55 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43955 ভারতে লঞ্চ হল Vivo V29 Pro

The post 12GB RAM, 50MP ক্যামেরা এবং 80W চার্জিং সহ লঞ্চ হল Vivo V29 Pro, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo ভারতে তাদের সবচেয়ে জনপ্রিয় V সিরিজে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি Vivo V29 এবং V29 Pro পেশ করেছে। এই ফোনদুটি শুধুমাত্র দেখতেই স্টাইলিশ নয়, বরং এই ফোনের ক্যামেরা এবং স্পেসিফিকেশনও যথেষ্ট শক্তিশালী। এই ফোনে 12GB RAM, 50MP ক্যামেরা এবং এমোলেড ডিসপ্লের মতো বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। Vivo V29 সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Vivo V29 Pro সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Samsung ভারতে লঞ্চ করল Galaxy S23 FE, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Vivo V29 Pro এর দাম এবং অফার

ভারতের বাজারে Vivo V29 Pro ফোনটি 8GB RAM + 256GB মেমরি এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 39,999 টাকা এবং 42,999 টাকা। আজ থেকেই এই ফোনের প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 10 অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্ট ও অফলাইন ভিভো পার্টনার রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে। কোম্পানি এই ফোন কেনার সময় এইচডিএফসি ব্যাঙ্ক এবং এসবিআই ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে 3,500 টাকার ডিসকাউন্ট দেবে বলে জানিয়েছে।

Vivo V29 Pro এর ডিজাইন

এখনও পর্যন্ত ভি সিরিজের Vivo V29 Pro ফোনটি স্মার্ট লুক সহ এখনও পর্যন্ত সবচেয়ে হিরো প্রোডাক্ট। এই ফোনটি হিমালয়ান ব্লু এবং স্পেস ব্ল্যাক কালারে পেশ করেছে। ফোনটির বডি গ্লাস দিয়ে তৈরি এবং অত্যন্ত পাতলা। ফোনটি মাত্র 7.4 এমএম চওড়া। এর ওজন 188 গ্রাম। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল Nokia XR21 লিমিটেড এডিশন স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Vivo V29 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo V29 Pro তে 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2800 × 1260 পিক্সেল রেজলিউশন এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এতে AMOLED প্যানেল জহ করা হয়েছে। এছাড়া এই ফোনের ডিসপ্লে 1300 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: কোম্পানি এই ফোনটি MediaTek Dimensity 8200 চিপসেটের সঙ্গে পেশ করেছে। এই অক্টাকোর প্রসেসরটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি। এই প্রসেসর হেভি পারফরমেন্সের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং এটি 64 বিটে কাজ করে।
  • স্টোরেজ: কোম্পানি এই ফোনটি 8GB এবং 12GB RAM এর সঙ্গে পেশ করেছে। ফোনটি LPDDR5x RAM টেকনোলজি সাপোর্ট করে। এছাড়া এতে virtual RAM ফিচারও রয়েছে। এই ফোনে 256GB UFS 3.1 স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo V29 Pro তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে অরা লাইটের সঙ্গে OIS ফিচারযুক্ত এবং f/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, f/1.98 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল পোর্টেট লেন্স এবং 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4600mAh ব্যাটারি রয়েছে। ফোনটির রিটেইলবক্সের মধ্যেই চার্জার পাওয়া যাবে।

Vivo V29 Pro এর প্রতিদ্বন্দ্বী

কোম্পানি তাদের Vivo V29 Pro ফোনটি 40 হাজার টাকা ওপরের প্রাইস ব্র্যাকেটে পেশ করেছে। এই প্রাইস রেঞ্জে OPPO Reno 10 Pro এবং OnePlus 11R ফোনদুটি এই ফোনটিকে কড়া টক্কর দেবে। উভয় ফোনেই শক্তিশালী ফিচারের পাশাপাশি অসাধারণ ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: গীকবেঞ্চে লিস্টেড OPPO Find N3 Flip এর গ্লোবাল মডেল, শীঘ্রই হতে পারে লঞ্চ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12GB RAM, 50MP ক্যামেরা এবং 80W চার্জিং সহ লঞ্চ হল Vivo V29 Pro, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v29-pro-launched-in-india-check-price-and-specifications-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল Vivo V29 সিরিজের স্পেসিফিকেশন, লঞ্চের আগেই দেখে নিন সম্পূর্ণ ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-v29-series-specifications-revealed-before-launch-read-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v29-series-specifications-revealed-before-launch-read-in-bengali/#respond Mon, 25 Sep 2023 11:05:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43840 ভারতে লঞ্চ হবে Vivo V29 সিরিজ

The post প্রকাশ্যে এল Vivo V29 সিরিজের স্পেসিফিকেশন, লঞ্চের আগেই দেখে নিন সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • 4 অক্টোবর লঞ্চ হতে পারে V29 সিরিজ।
  • এই সিরিজে V29 এবং V29 Pro স্মার্টফোন পেশ করা হবে।
  • এতে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হবে।

চাইনিজ টেক কোম্পানি ভিভো শীঘ্রই ভারতে তাদের প্রিমিয়াম V29 সিরিজ পেশ করতে চলেছে। এই সিরিজে Vivo V29 এবং Vivo V29 Pro ফোন পেশ করা হবে। আগামী 4 অক্টোবর এই ফোনগুলি লঞ্চ করা হতে পারে। লঞ্চের আগেই এই ফোনদুটির স্পেসিফিকেশন লিকের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই পোস্টে এই বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

Vivo V29 সিরিজের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: লিক অনুযায়ী Vivo V29 সিরিজের ফোনে কোম্পানি 3D পার্টিকল ডিজাইন যোগ করবে। এতে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল থাকবে। সঙ্গে 1.5কে এমোলেড প্যানেল দেওয়া হবে।
  • স্টোরেজ: এই সিরিজের দুটি ফোন দুটি করে স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। Vivo V29 ফোনটি 8GB RAM + 128GB মেমরি এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে। অন্যদিকে সিরিজের প্রো মডেল 8GB RAM + 256GB ও 12GB RAM + 256GB স্টোরেজ মডেলে সেল করা হবে। ছবিতে দেখতে পারেন এই ফোনে একসঙ্গে 30টি অ্যাপ্লিকেশন চালানো যাবে।
  • ক্যামেরা: এই ফোনে স্মার্ট অরা লাইট ফিচার থাকবে। এর সাহায্যে রাতেও সুন্দর ফটোগ্রাফি করা যাবে। প্রো ডিভাইসের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে 50 মেগাপিক্সেল সোনী আইএমএক্স 766 প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেল 2X পোর্ট্রেট লেন্স সোনী আইএমএক্স 663 থাকবে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
  • ব্যাটারি: Vivo V29 সিরিজে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4600mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটি মাত্র 18 মিনিটের মধ্যে 50 শতাংশ এবং 30 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।

জানিয়ে রাখি ভারতে এই সিরিজে আগেই Vivo V29e পেশ করা হয়েছে। এবং গ্লোবাল মার্কেটে Vivo V29 লঞ্চ হয়েছে। অন্যদিকে Vivo V29 মডেল প্রথমবার লঞ্চ হতে চলেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post প্রকাশ্যে এল Vivo V29 সিরিজের স্পেসিফিকেশন, লঞ্চের আগেই দেখে নিন সম্পূর্ণ ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v29-series-specifications-revealed-before-launch-read-in-bengali/feed/ 0
কেমন হবে Vivo V29 এবং Vivo V29 Pro এর লুক? লঞ্চের আগেই দেখে নিন ডিজাইন https://www.91mobiles.com/bengali/vivo-v29-and-vivo-v29-pro-5g-phone-design-leak-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v29-and-vivo-v29-pro-5g-phone-design-leak-details-in-bengali/#respond Mon, 18 Sep 2023 07:50:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43734 শীঘ্রই লঞ্চ হবে Vivo V29 এবং Vivo V29 Pro

The post কেমন হবে Vivo V29 এবং Vivo V29 Pro এর লুক? লঞ্চের আগেই দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • V29 এবং V29 Pro ফোনে 3D কার্ভড 1.5K এমোলেড ডিসপ্লে থাকবে।
  • V29 Pro ফোনে SonyIMX766 সেন্সর এবং V29 ফোনে ISOCELL GN5 সেন্সর থাকবে।
  • দুটি ফোনেই আলট্রা স্লিম লাইটওয়েট বডি ডিজাইন দেখা যাবে।

গত মাসে Vivo V29 5G ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল এবং এবার এই ফোনের ভারতে লঞ্চের কথা শোনা যাচ্ছে। সম্প্রতি আমরা খবর পেয়েছি এই মাসের শেষের দিকে ভারতে Vivo V29 এবং Vivo V29 Pro 5G ফোনদুটি লঞ্চ হবে। এবার এই ফোনদুটির ডিজাইন এবং ক্যামেরা ডিটেইলস সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য পাওয়া গেছে।

Vivo V29 সিরিজের ডিজাইন

  • ইন্ডাস্ট্রি সোর্স অনুযায়ী V29 এবং V29 Pro ফোনে 3D কার্ভড 1.5K AMOLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশরেট এবং HDR10+ সার্টিফিকেশন পাওয়া যাবে।
  • উভয় ফোনে আলট্রা স্লিম এবং হালকা বডি থাকবে বলে জানা গেছে।
  • Vivo V29 এবং Vivo V29 Pro ফোনে অরা লাইটের হাইপার স্মার্টের আপগ্রেড ভার্সন অরা লাইট থাকবে।
  • উভয় মডেলে 80W চার্জিং স্পীড থাকবে বলে নিশ্চিত জানা গেছে।
  • সোর্স মারফৎ জানা গেছে Vivo V29 ফোনটিতে ISOCELL GN5 সেন্সর থাকবে এবং Vivo V29 Pro ফোনে Sony IMX766 লেন্স যোগ করা হবে।

Vivo V29 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo V29 5G ফোনটিতে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে আছে। এই স্ক্রিনে পাঞ্চ হোল কাটআউট সহ সেলফি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G চিপসেটে কাজ করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 642এল জিপিইউ রয়েছে।
  • RAM+স্টোরেজ: য়ান্ত্রজাতিক বাজারে Vivo V29 5G ফোনটি 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB ভেরিয়েন্টে সেল করা হয়।
  • সফটওয়্যার: Vivo V29 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফ্যান টাচ ওএস 13 এ কাজ করে।
  • ক্যামেরা: এই ফোনে OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP মোনোক্রোম সেন্সর রয়েছে। সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Vivo V29 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,600mAh ব্যাটারি রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post কেমন হবে Vivo V29 এবং Vivo V29 Pro এর লুক? লঞ্চের আগেই দেখে নিন ডিজাইন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v29-and-vivo-v29-pro-5g-phone-design-leak-details-in-bengali/feed/ 0
সামনে এল Vivo V29 এবং Vivo V29 Pro এর লঞ্চ টাইমলাইন, জেনে নিন ফিচার https://www.91mobiles.com/bengali/vivo-v29-and-vivo-v29-pro-india-launch-timeline-revealed-know-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v29-and-vivo-v29-pro-india-launch-timeline-revealed-know-in-bengali/#respond Thu, 14 Sep 2023 10:44:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=43684 এই মাসেই লঞ্চ হবে Vivo V29 এবং Vivo V29 Pro

The post সামনে এল Vivo V29 এবং Vivo V29 Pro এর লঞ্চ টাইমলাইন, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • এই মাসেই লঞ্চ হতে পারে এই দুটি ভিভো স্মার্টফোন।
  • ফোনদুটির ভারতীয় মডেলের স্পেসিফিকেশন আলাদা হতে পারে।
  • উভয় ফোনে প্রিমিয়াম ডিজাইন দেওয়া হতে পারে।

সম্প্রতি ভিভো ভারতের বাজারে তাদের Vivo V29e ফোনটি পেশ করেছিল। খুব তাড়াতাড়ি এই সিরিজের অধীনে Vivo V29 এবং Vivo V29 Pro ফোনদুটি লঞ্চ করা হবে বলে খবর পাওয়া গেছে। আমরা সোর্সের মাধ্যমে খবর পেয়েছি এই ফোনদুটি এই মাসেই পেশ করা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনদুটির লঞ্চ টাইমলাইন এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo V29 এবং Vivo V29 Pro এর লঞ্চ টাইমলাইন

  • রিপোর্ট অনুযায়ী আপকামিং Vivo V29 এবং Vivo V29 Pro প্রিমিয়াম স্মার্টফোনদুটি এই মাসের শেষের দিকে পেশ করা হতে পারে।
  • ফোনদুটির স্পেসিফিকেশন ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে সেট করা হয়েছে বলে জানা গেছে।
  • সোর্স মারফৎ ফোনের কালার অপশন সম্পর্কেও জানা গেছে। এই ফোন মাজেস্টিক কালারে সেল করা হবে।
  • এই ফোনের ডিজাইন অত্যন্ত প্রিমিয়াম রাখা হবে। যা ভারতীয় ইউজারদের যথেষ্ট আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে।

Vivo V29 এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

  • ডিসপ্লে: Vivo V29 5G ফোনটিতে 6.78 ইঞ্চির এমোলেড ডিসপ্লে আছে। এই স্ক্রিন 1.5কে রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট, 452 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G চিপসেটে কাজ করে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 642এল জিপিইউ রয়েছে। এছাড়া সুন্দর পারফরমেন্সের জন্য কোম্পানি এই ফোনে বিসি কুলিং সিস্টেম যোগ করেছে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 8GB RAM এবং 8GB virtual RAM রয়েছে। এই ফোনে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এতে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার এবং 4600mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এতে ডুয়েল সিম 5জি সাপোর্ট, IP68 রেটিং, ব্লুটুথ, ওয়াইফাই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রয়োজনীয় ফিচার আছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে। আগামী দিনে এই ফোনটি কোম্পানির পক্ষ থেকে আপগ্রেড পাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post সামনে এল Vivo V29 এবং Vivo V29 Pro এর লঞ্চ টাইমলাইন, জেনে নিন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v29-and-vivo-v29-pro-india-launch-timeline-revealed-know-in-bengali/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo V29 Pro স্মার্টফোন, প্রকাশিত হল গ্লোবাল টিজার https://www.91mobiles.com/bengali/vivo-v29-pro-will-be-launched-in-india-soon-global-teaser-also-surfaced-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v29-pro-will-be-launched-in-india-soon-global-teaser-also-surfaced-in-bengali/#respond Tue, 25 Jul 2023 10:00:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=42692 Vivo V29 Pro ফোনের স্পেসিফিকেশন

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo V29 Pro স্মার্টফোন, প্রকাশিত হল গ্লোবাল টিজার first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • Vivo V29 Pro ফোনটি BIS তালিকায় দেখা গেছে।
  • এই ফোনটির গ্লোবাল টিজার ভিডিও প্রকাশিত হয়েছে।
  • এই ফোনে MediaTek Dimensity 8200 প্রসেসর পাওয়া যাবে।

মোবাইল নির্মাতা Vivo শীঘ্রই তাদের V-সিরিজ প্রসারিত করতে চলেছে। এই সিরিজের অধীনে কোম্পানি Vivo V29, V29 Pro 5G এবং V29e স্মার্টফোন লঞ্চ করতে পারে। যেহেতু ফোনগুলি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, তাই অনুমান করা হচ্ছে যে ফোনগুলি শীঘ্রই ভারতের মার্কেটে লঞ্চ হবে। এর পাশাপাশি এই সিরিজের গ্লোবাল টিজারও প্রকাশিত হয়েছে। এই পোস্টে আপনাদের এই সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 100MP ক্যামেরা সহ 31 জুলাই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে realme 11 স্মার্টফোন, দেখে নিন ডিটেইলস

Vivo V29 Pro BIS তালিকা

Vivo এর নতুন ডিভাইসটি V2251 মডেল নম্বর সহ BIS সাইটে তালিকাভুক্ত হয়েছে। তালিকায় ফোনটির মডেল নম্বর ছাড়া অন্য কোনও ডিটেইলস দেওয়া হয়নি তবে এটি স্পষ্ট যে ডিভাইসটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। এই নতুন মোবাইলটি প্রিমিয়াম সেগমেন্টের হবে। যার মধ্যে অনেক দুর্দান্ত ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে ডিভাইসটি গিকবেঞ্চেও তালিকাভুক্ত হয়েছে। যেখানে এই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে।

Vivo V29 গ্লোবাল টিজার

Vivo V29 দ্বারা শেয়ার করা গ্লোবাল টিজার ভিডিওতে ভ্যানিলা Vivo V29 মডেলের একটি বড় ক্যামেরা মডিউল দেখা গেছে। যেখানে 2টি সার্কুলার ক্যামেরা কাটআউট এবং একটি ছোট LED ফ্ল্যাশ রয়েছে। এই ফোনের ক্যামেরা সেটআপ দেখে মনে হচ্ছে ডিভাইসটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। এর পাশাপাশি নিচের দিকে Vivo এর ব্র্যান্ডিং দেখা যাবে। পাওয়ার এবং ভলিউম আপ ডাউন বাটনগুলি ডানদিকে থাকবে। আরও পড়ুন: ভারতে লঞ্চের আগেই লিক হল Redmi 12 ফোনের দাম! দেখে নিন ডিটেইলস

Vivo V29 Pro গিকবেঞ্চ তালিকা

  • Geekbench তালিকায় এই ডিভাইসটি V2251 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে।
  • এই ফোনে MediaTek Dimensity 8200 প্রসেসর থাকবে বলে জানা গেছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G610 GPU থাকবে।
  • এই ফোনে 12GB র‍্যাম থাকবে বলে জানা গেছে।
  • তালিকা অনুযায়ী এটাও নিশ্চিত করা হয়েছে যে এই ফোনটি Android 13 বেসড Funtouch OS 13-এ রান করবে।

Vivo V29 Pro ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: এই ডিভাইসটিতে একটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এতে 120Hz রিফ্রেশরেট পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: তালিকা অনুযায়ী পারফরম্যান্সের জন্য এই ডিভাইসটিতে MediaTek Dimensity 8200 প্রসেসর থাকবে।
  • স্টোরেজ: এই ডিভাইসটি 12GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে।
  • ক্যামেরা: এই ফোনে একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স থাকবে বলে অনুমান করা হচ্ছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 50-মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।
  • ব্যাটারি: এই ডিভাইসটিতে একটি 5000mAh ব্যাটারি থাকবে যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
  • অন্যান্য: অন্যান্য ফিচারের মধ্যে এই ফোনে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, ডুয়াল সিম 5G সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ সাপোর্ট পাওয়া যাবে।
  • OS: এই মোবাইলটি Android 13 বেসড Funtouch OS 13-এ রান করবে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo V29 Pro স্মার্টফোন, প্রকাশিত হল গ্লোবাল টিজার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v29-pro-will-be-launched-in-india-soon-global-teaser-also-surfaced-in-bengali/feed/ 0
Vivo V29 Pro স্মার্টফোনে পাওয়া যাবে 50MP Selfie ক্যামেরা এবং 12GB RAM, শীঘ্রই ভারতে হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/50-mp-selfie-camera-phone-vivo-v29-pro-specifications-revealed-launch-in-india-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/50-mp-selfie-camera-phone-vivo-v29-pro-specifications-revealed-launch-in-india-soon-details-in-bengali/#respond Mon, 22 May 2023 11:00:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40405 লিক হল Vivo V29 Pro এর স্পেসিফিকেশন

The post Vivo V29 Pro স্মার্টফোনে পাওয়া যাবে 50MP Selfie ক্যামেরা এবং 12GB RAM, শীঘ্রই ভারতে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • সিরিজের সবচেয়ে বড় মডেল হবে Vivo V29 Pro ফোনটি।
  • ভিভো ভি29 প্রোতে 120 হার্টস রিফ্রেশরেট পাওয়া যাবে।
  • এতে 66W fast charging ফিচার থাকবে।

খুব তাড়াতাড়ি মার্কেটে লঞ্চ হবে Vivo V29 series। আগামী মাসে অর্থাৎ জুন মাসের শুরুর দিকে এই সিরিজ গ্লোবালি লঞ্চ করা হতে পারে। এর কিছু সময় পরেই ভারতেও ফোনটি পেশ করা হবে। আমরা কিছু দিন আগেই এই সিরিজের Vivo V29 Lite 5G ফোনটি সম্পর্কে এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করেছিলাম। এবার আমরা সিরিজের সবচেয়ে বড় মডেল Vivo V29 Pro ফোনটি সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছি। টিপস্টার সুধাংশুর থেকে Vivo V29 Pro ফোনটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। নিচে সেবিষয়ে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল দুর্দান্ত স্মার্টফোন! জেনে নিন ডিটেইলস

Vivo V29 Pro এর স্পেসিফিকেশন

  • 6.7″ Curved OLED Screen

আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী Vivo V29 Pro ফোনে 6.7 ইঞ্চির বড় স্ক্রিন দেওয়া হবে। এই স্ক্রিন 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করবে এবং এটি কার্ভড ওএলইডি প্যানেল দিয়ে তৈরি হবে। Vivo V29 Pro ফোনে 120 হার্টস রিফ্রেশরেট পাওয়া যাবে।

  • 12GB RAM + 256GB Storage

Vivo V29 Pro সম্পর্কে শোনা যাচ্ছে এতে 12GB RAM থাকবে এবং এর সঙ্গে এই ফোনে 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে। তবে আশা করা হচ্ছে এই ফোনটি একাধিক ভেরিয়েন্তটে পেশ করা হবে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল লো বাজেট Samsung Galaxy A14 স্মার্টফোন, জেনে নিন দাম

  • 64MP triple rear এবং 50MP front Camera

ফটোগ্রাফির জন্য Vivo V29 Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে এবং সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

  • 5000mAh battery এবং 66W fast charging

Vivo V29 Pro তে 5000mAh ব্যাটারি দেওয়া হবে। এছাড়া বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 66W ফাস্ট চার্জিং ফিচার থাকবে। আরও পড়ুন: 8GB + 8GB RAM সহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে Vivo Y36 4G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo V29 Pro স্মার্টফোনে পাওয়া যাবে 50MP Selfie ক্যামেরা এবং 12GB RAM, শীঘ্রই ভারতে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50-mp-selfie-camera-phone-vivo-v29-pro-specifications-revealed-launch-in-india-soon-details-in-bengali/feed/ 0
64MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 5G প্রসেসরসহ লঞ্চ হবে Vivo V29 Pro https://www.91mobiles.com/bengali/64mp-camera-5000mah-battery-and-5g-processor-are-the-leaked-specs-of-vivo-v29-pro-check-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/64mp-camera-5000mah-battery-and-5g-processor-are-the-leaked-specs-of-vivo-v29-pro-check-details-in-bengali/#respond Fri, 14 Apr 2023 11:00:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38987 লিক হল Vivo V29 Pro

The post 64MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 5G প্রসেসরসহ লঞ্চ হবে Vivo V29 Pro first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • শীঘ্রই লঞ্চ হবে Vivo V29 সিরিজ।
  • থাকবে মিডিয়াটেক প্রসেসর।
  • পাওয়া যাবে 64MP প্রাইমারি এবং 50MP ফ্রন্ট ক্যামেরা।

ভিভোর ‘ভি’ সিরিজের স্মার্টফোন ভারতে যথেষ্ট জনপ্রিয় এবং কয়েক মাস আগেই কোম্পানি দেশের বাজারে ভিভো ভি27 সিরিজ লঞ্চ করেছিল। এবার আমরা কোম্পানির আপকামিং ভিভো ভি29 সিরিজ সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য পেয়েছি। ভারতের অন্যতম টিপস্টার পারস গুগলানির মাধ্যমে এই তথ্য জানা গেছে। তিনি জানিয়েছেন কোম্পানি খুব তাড়াতাড়ি ভিভো ভি29 প্রো লঞ্চ করতে পারে। এর পাশাপাশি তিনি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও তথ্য শেয়ার করেছেন। এই ফোনটি Mediatek Dimensity 8000 সিরিজের চিপসেটে রান করবে এবং এতে কার্ভড এজ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। আরও পড়ুন: চমৎকার ডিজাইন এবং দুর্দান্ত ক্যামেরাসহ শীঘ্রই ভারতে লঞ্চ হবে Vivo X90 সিরিজ, জেনে নিন স্পেসিফিকেশন

Vivo V29 Pro 5G : স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে এবং ডিজাইন

  • 6.7 ইঞ্চি AMOLED কার্ভড ডিসপ্লে
  • ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

টিপস্টার পারস গুগলানির পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী এই ফোনে 6.7 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ফোনটির ডিসপ্লে প্যানেল দুই সাইড দিয়ে কার্ভড হবে। ফোনটির ব্যাক প্যানেলে কালার চেঞ্জিং প্যানেল দেওয়া হতে পারে।

প্রসেসর, RAM, স্টোরেজ এবং অপারেটিং সিস্টেম

  • Dimensity 8000 সিরিজের 5G প্রসেসর
  • 12GB RAM এবং 256GB স্টোরেজ

ভিভো তাদের এই জনপ্রিয় সিরিজের আপকামিং ফোনে মিডিয়াটেক প্রসেসর যোগ করতে পারে। ফোনটি Mediatek Dimensity 8000 সিরিজের 5G চিপসেটে রান করবে বলে শোনা গেছে। লিক থেকে জানা গেছে এই ফোনে 12GB RAM এবং 256GB স্টোরেজ যোগ করা হতে পারে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে। আরও পড়ুন: 108MP ক্যামেরাসহ OnePlus Nord CE 3 Lite ফোনকে সমানে সমানে টক্কর দেয় এইসব ফোন, জেনে নিন ডিটেইলস

ক্যামেরা

  • 64MP প্রাইমারি ক্যামেরা
  • 50MP ফ্রন্ট ক্যামেরা

ফটোগ্রাফি সেগমেন্ট সম্পর্কে টিপস্টার জানিয়েছেন আপকামিং Vivo V29 Pro তে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) ফিচারযুক্ত 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। এছাড়া সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

ব্যাটারি এবং চার্জিং

  • 5000mAh ব্যাটারি
  • 66W ফাস্ট চার্জিং

আপকামিং Vivo V29 Pro ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এর সঙ্গে এতে 66W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। কোম্পানির এই আপকামিং ডিভাইস সম্পর্কে এখনও পর্যন্ত এটুকুই জানা গেছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল ASUS ROG Phone 7, দেখে নিন এই দুর্দান্ত ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

কবে লঞ্চ হবে Vivo V29 Pro 5G?

ভারতসহ বিশ্বের মার্কেটে কোম্পানির এই আপকামিং ফোনটি V2251 মডেল নাম্বারের সঙ্গে পেশ করা হবে। ফোনটির লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানা যায়নি। তবে কোম্পানির লঞ্চ টাইমলাইন অনুযায়ী ফোনটি ভারতে আগস্ট বা নভেম্বরে পেশ করা হতে পারে। মূলত উৎসবের মরশুমের আগে কোম্পানি মার্কেটে তাদের প্রোডাক্ট ছড়িয়ে দিতে চায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 64MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি এবং 5G প্রসেসরসহ লঞ্চ হবে Vivo V29 Pro first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/64mp-camera-5000mah-battery-and-5g-processor-are-the-leaked-specs-of-vivo-v29-pro-check-details-in-bengali/feed/ 0