Vivo V80 FE - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 13 Oct 2026 20:51:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 সার্টিফিকেশন সাইটে দেখা গেল Vivo V80 FE স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/vivo-v80-fe-certification-listing-launch-soon-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v80-fe-certification-listing-launch-soon-know-details-in-bengali/#respond Wed, 14 Oct 2026 04:37:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84219 সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo V80 FE

The post সার্টিফিকেশন সাইটে দেখা গেল Vivo V80 FE স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই Vivo তাদের V-সিরিজের Vivo V80 FE স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। কারণ সম্প্রতি ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল নাম্বার এবং মার্কেটিং নাম জানা গেছে। লিস্টিং থেকে এখনও পর্যন্ত ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। জানিয়ে রাখি আগে থেকেই ভারতে Vivo V80 ফোনটি সেল করা হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V80 FE ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Vivo V80 FE ফোনের সার্টিফিকেশন লিস্টিং

টিপস্টার Anvin সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন ওয়েবসাইটে Vivo V80 FE ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিতে ফোনটি V2624 মডেল নাম্বার এবং Vivo V80 FE মার্কেটিং নাম সহ দেখা গেছে।


সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি বা চার্জিং সংক্রান্ত ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। কোম্পানি এই ফোনে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে, এই লিস্টিং থেকে শুধুমাত্র এটুকুই মনে করা হচ্ছে।

Vivo V80 FE ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo V80 FE ফোনের ফিচার সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে এই ফোনের আগের মডেল অর্থাৎ Vivo V70 FE ফোনটির স্পেসিফিকেশন দেখে এই আপকামিং ফোনটি সম্পর্কে ধারণা করা যায়।

Vivo V70 FE ফোনটিতে 6.83 ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর, 7,000mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

আপকামিং Vivo V80 FE স্মার্টফোনে বড় ব্যাটারি এবং ক্যামেরা ফিচার দেওয়া হতে পারে। বর্তমান স্টোরেজ সহ বিভিন্ন কম্পোনেন্টের মূল্যবৃদ্ধির ফলে কোম্পানি এই ফোনটির দাম কম রাখার জন্য কিছু হার্ডওয়্যারের পরিবর্তন করতে পারে। তাই ব্যাটারি বা ক্যামেরা সেন্সরের ফেরবদল দেখা যেতে পারে।

ভারতের বাজারে Vivo V80 ফোনটির প্রাথমিক দাম 62,999 টাকা রাখা হতে পারে। তাই Vivo V80 FE ফোনটিতে কোম্পানির V-সিরিজের কম দামের ভালো অপশন হতে পারে। আসন্ন ফোনের দাম 45,000 টাকার থেকে 50,000 টাকার কাছাকাছি হতে পারে। তবে লঞ্চের সময় ফোনটির দাম কেমন রাখা হয় এখন সেটাই দেখার।

যারা শীঘ্রই নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo V70 FE ফোনটি দারুণ বিকল্প হয়ে উঠছে। এই ফোনটির দাম প্রায় 40,000 টাকা এবং এতে 200MP প্রাইমারি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

যারা নতুন ফোন খুঁজছেন, তারা আপকামিং Vivo V80 FE ফোনের লঞ্চ সংক্রান্ত অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

The post সার্টিফিকেশন সাইটে দেখা গেল Vivo V80 FE স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v80-fe-certification-listing-launch-soon-know-details-in-bengali/feed/ 0