Vivo X200T - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 27 Jan 2026 10:01:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 100x Zoom সহ ভারতে লঞ্চ হল Vivo X200T স্মার্টফোন, রয়েছে 12GB RAM, 50MP Selfie ক্যামেরা এবং 6200mAh ব্যাটারি https://www.91mobiles.com/bengali/vivo-x200t-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x200t-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 27 Jan 2026 11:42:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=72620 ভারতে পেশ হল Vivo X200T

The post 100x Zoom সহ ভারতে লঞ্চ হল Vivo X200T স্মার্টফোন, রয়েছে 12GB RAM, 50MP Selfie ক্যামেরা এবং 6200mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ ভিভো ভারতের বাজারে তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে Vivo X200T স্মার্টফোনটি পেশ করেছে। এই স্মার্টফোনটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। Vivo X200T স্মার্টফোনটিতে 12GB RAM, MediaTek Dimensity 9400+ প্রসেসর, 6200mAh ব্যাটারি এবং 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X200T স্মার্টফোনের দাম, সেল ডিটেইলস এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

ভারতে Vivo X200T স্মার্টফোনটি 12GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 59,999 টাকা এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 69,999 টাকা রাখা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে Vivo X200T স্মার্টফোনটির সেল শুরু হবে এবং এই স্মার্টফোনটি Stellar Black ও Seaside Lilac কালার অপশনে কেনা যাবে। কোম্পানির পক্ষ থেকে প্রথম সেল হিসাবে Vivo X200T স্মার্টফোনটিতে 5 হাজার টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এই অফার Kotak, HDFC এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে উপভোগ করা যাবে।

Vivo X200T 5G স্মার্টফোনটি 3nm আর্কিটেকচারে তৈরি 2.4GHz থেকে 3.73GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9400+ অক্টা-কোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে আমাদের টেস্টে স্মার্টফোনটি AnTuTu বেঞ্চমার্ক 28,21,319 স্কোর পেয়েছে। জানিয়ে রাখি এই স্কোর Vivo X300 স্মার্টফোনের 30,04,951 AnTuTu স্কোরের থেকে খুব একটা কম নয়। তবে X300 5G স্মার্টফোনটির দাম X200T স্মার্টফোনের তুলনায় প্রায় 16 হাজার টাকা বেশি।

Vivo X200T স্মার্টফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে কোম্পানির স্মার্টফোনটিতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo X200T স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে Vivo এর ইন-হাউস VCS 2.0 কালার সিস্টেম সহ 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN1 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল ও 100x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফটো Sony IMX882 সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X200T স্মার্টফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X200T 5G স্মার্টফোনটি ভারতে 6,200mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। আমাদের টেস্টে এই স্মার্টফোনটি PCMark ব্যাটারি বেঞ্চমার্ক 16 ঘন্টা 14 মিনিট স্কোর পেয়েছে। একইসঙ্গে এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

ভারতে এই নতুন Vivo 5G স্মার্টফোনটি Android 16 এবং OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে LPDDR5X Ultra RAM ফিচার রয়েছে, ফলে স্মুথ এবং দ্রুত মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Vivo X200T 5G স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়া কনেক্টিভিটির জন্য এতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং IR Blaster এর মতো ফিচার যোগ করা হয়েছে।

জানিয়ে রাখি Vivo X200T 5G স্মার্টফোনটি Vivo X200 সিরিজের চতুর্থ মডেল। এর আগে কোম্পানি ভারতে Vivo X200, X200 FE এবং Vivo X200 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। Vivo X200T স্মার্টফোনটি Motorola Signature ও OnePlus 15R স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই স্মার্টফোনগুলির দাম যথাক্রমে 59,999 টাকা এবং 47,999 টাকা হতে পারে। জানিয়ে রাখি এই দুটি স্মার্টফোনই Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ পেশ করা হয়েছে।

The post 100x Zoom সহ ভারতে লঞ্চ হল Vivo X200T স্মার্টফোন, রয়েছে 12GB RAM, 50MP Selfie ক্যামেরা এবং 6200mAh ব্যাটারি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x200t-launched-in-india-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
কনফার্ম হল Vivo X200T ভারতে স্মার্টফোনের লঞ্চ, Flipkart এ লাইভ হল মাইক্রো সাইট https://www.91mobiles.com/bengali/vivo-x200t-india-launch-flipkart-microsite-expected-specs-price-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x200t-india-launch-flipkart-microsite-expected-specs-price-details-in-bengali/#respond Fri, 16 Jan 2026 03:32:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=72140 লাইভ হল Vivo X200T স্মার্টফোনের মাইক্রো সাইট

The post কনফার্ম হল Vivo X200T ভারতে স্মার্টফোনের লঞ্চ, Flipkart এ লাইভ হল মাইক্রো সাইট first appeared on 91Mobiles Bengali.

]]>
দীর্ঘ দিন ধরে লিক এবং রিপোর্টের পর অবশেষে Vivo X200T ফোনটির লঞ্চ কনফার্ম হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনটি টিজ করা হয়েছে। এই ফোনটির ডেডিকেটেড মাইক্রোসাইট Flipkart এ লাইভ হয়ে গেছে। এই মাইক্রোসাইটের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে জানা গেছে। এখনও পর্যন্ত কোম্পানি তাদের আপকামিং ফোনের লঞ্চ ডেট জানায়নি, তবে এই মাসেই ফোনটি বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X200T ফোনের ডিটেইলস সম্পর্কে।

Flipkart এর মাইক্রোসাইটের মাধ্যমে Vivo X200T ফোনটির ডিজাইন ও ক্যামেরা সম্পর্কিত তথ্য প্রকাশ্যে এসেছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটিতে সার্কুলার ক্যামেরা মডিউল দেখা গেছে। ফোনটির চারপাশে মেটালিক রিং রয়েছে। এই ফোনের ক্যামেরা মডিউলে স্পষ্টভাবে ZEISS ব্র্যান্ডিং দেখা গেছে। ফলে ফোনটিতে ZEISS Optics সহ T* Coating দেওয়া হবে বলে জানা গেছে। এই কোটিং গ্লেয়ার ও রিফ্লেকশন কমাতে সাহায্য করতে পারে।

ফোনটির ক্যামেরার চারদিকে পিঙ্ক টোন ডিজাইন রয়েছে, এর ফলে ফোনটিতে একটি প্রিমিয়াম লুক পাওয়া যাচ্ছে। মাইক্রোসাইট অনুযায়ী ফোনটি OriginOS সহ কাজ করবে। এছাড়া ভবিষ্যতে আপকামিং ফোনটির আরও ফিচার শেয়ার করা হবে বলে মনে করা হচ্ছে।

টিপস্টার অভিষেক যাদব কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া সাইটে Vivo X200T ফোনের ডিটেইলস শেয়ার করেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী ফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে।

প্রসেসিঙের জন্য Vivo X200T ফোনটিতে MediaTek Dimensity 9400+ প্রসেসর দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি আউট-অফ-দ্য-বক্স Android 16 সহ কাজ করতে পারে। এছাড়া কোম্পানির ফোনটিতে 5টি বড় Android আপডেট এবং 7 বছরের সিকিউরিটি প্যাচ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর ফলে ফোনটি লং-টার্ম ব্যাবহারে জন্য শক্তিশালী ফ্ল্যাগশিপ অপশন হয়ে উঠতে পারে।

ফটোগ্রাফির জন্য Vivo X200T ফোনটিতে শক্তিশালী অপশন হবে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী ফোনটিতে ট্রিপল 50MP রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে OIS ফিচারযুক্ত Sony LYT-702 প্রাইমারি সেন্সর, Samsung JN1 সেন্সর এবং Sony LYT-600 পেরিস্কোপ লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X200T ফোনটিতে 6200mAh বড় ব্যাটারি এবং চার্জ করার জন্য 90W ওয়ার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে Wi-Fi 7, Bluetooth 5.4, eSIM সাপোর্ট, 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IP68/IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং এবং 4.5K ন্যানোফ্লুইড VC কুলিং সিস্টেমের মতো প্রিমিয়াম ফিচার থাকবে বলে জানা গেছে।

লিকের মাধ্যমে পাওয়া Vivo X200T ফোনটির স্পেসিফিকেশনগুলি অনেকটাই গত বছর চীনে লঞ্চ হওয়া Vivo X200s ফোনের মতো দেখাচ্ছে। তাই Vivo X200T ফোনটি আগের Vivo X200s ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলে আশা করা হচ্ছে।

আগের রিপোর্ট অনুযায়ী ভারতে Vivo X200T ফোনটি প্রায় 55,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। এই আসন্ন স্মার্টফোনটির আপকামিং Xiaomi 15T, iQOO Neo 11 এবং realme GT 8 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা প্রিমিয়াম ক্যামেরা, ফাস্ট চার্জিং এবং দারুণ পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Vivo X200T ফোনটি সেরা অপশন হতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

The post কনফার্ম হল Vivo X200T ভারতে স্মার্টফোনের লঞ্চ, Flipkart এ লাইভ হল মাইক্রো সাইট first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x200t-india-launch-flipkart-microsite-expected-specs-price-details-in-bengali/feed/ 0
Dimensity 9400+ চিপসেট সহ লঞ্চ হতে পারে Vivo X200T স্মার্টফোন, লিক হল লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/vivo-x200t-dimensity-9400-chipset-launch-timeline-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x200t-dimensity-9400-chipset-launch-timeline-leaked-know-details-in-bengali/#respond Sat, 20 Dec 2025 07:54:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71169 শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo X200T

The post Dimensity 9400+ চিপসেট সহ লঞ্চ হতে পারে Vivo X200T স্মার্টফোন, লিক হল লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo তাদের X200 সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি Vivo X200T নামে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এর আগেও এই বিষয়ে বেশ কিছু লিক প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে নতুন লিকের মাধ্যমে শুধুমাত্র প্রসেসর নয়, বরং ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কেও জানানো হয়েছে।

টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সের মাধ্যমে পোস্ট করে এই বিষয়ে জানিয়েছে। পোস্ট অনুযায়ী Vivo X200T ফোনটিতে শক্তিশালী MediaTek Dimensity 9400+ প্রসেসর দেওয়া হতে পারে। যদি প্রকাশ্যে আসা তথ্য সঠিক হয়, তবে আপকামিং X200T ফোনটি পারফরমেন্সের দিক দিয়ে Vivo এর টপ ফ্ল্যাগশিপ ফোনগুলির লিস্টে থাকবে। একইসঙ্গে ফোনটিতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। সাধারণত এই ফিচার প্রিমিয়াম ফোনের ক্ষেত্রে দেখা যায়। অন্যদিকে 2026 সালের জানুয়ারি মাসে Vivo X200T ফোনটি লঞ্চ করা হতে পারে।

লিক অনুযায়ী Vivo X200T ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। আসন্ন ফোনে তিনটি 50MP সেন্সর দেওয়া হতে পারে। এই ক্যামেরা সেটআপ ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য দারুণ পাক্রফরমেন্স দিতে সক্ষম হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 90W ওয়্যার্ড চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে। এর ফলে ফাস্ট চার্জিং ফিচারের দিক দিয়ে ফোনটি ভালো অপশন হিসাবে পরিচিত হতে পারে।

সফটওয়্যার সাপোর্টের দিক থেকেও ফোনটি উল্লেখযোগ্য হতে পারে। লিক অনুযায়ী Vivo X200T ফোনটিতে 5 বছরের Android OS আপডেট এবং 7 বছরের সিকিউরিটি প্যাচ দেওয়া হতে পারে। Vivo যদি সত্যিই এমন সাপোর্ট সহ ফোনটি লঞ্চ করে, তবে এটি ইউজারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে।

অ্যাডভান্স পারফরমেন্স ও থার্মাল ম্যানেজমেন্টের জন্য ফোনটিতে কিছু শক্তিশালী ফিচার দেওয়া হতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo X200T ফোনটিতে ভার্চুয়াল গ্রাফিক্স কার্ড, সুপার-রেজোলিউশন এবং ফ্রেম ইন্টারপোলেশন মতো ফিচার থাকতে পারে। একইসঙ্গে ফোনটিতে 4.5K ন্যানোফ্লুইড VC হিট ডিসিপেশন সিস্টেম যোগ করা হতে পারে। এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাবহারের পরও এই ফিচার ফোনটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।

যারা কম দামে শক্তিশালী পারফরমেন্স, ফাস্ট চার্জিং এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Vivo X200T ফোনটি ভালো অপশন হতে পারে। একইসঙ্গে যেসব ইউজাররা চমৎকার ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স চাইছেন, তাদের কাছে ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

আপকামিং Vivo X200T ফোনটি 2026 সালের শুরুতেই ভারতে আসন্ন বেশ কয়েকটি শক্তিশালী স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই লিস্টে Xiaomi 15T, iQOO Neo 11 এবং Realme GT 8 ফোনগুলি রয়েছে। ইতিমধ্যেই ফোনগুলি চীনে লঞ্চ করা হয়েছে। এবার ফোনটি লঞ্চের পরই এর সঠিক প্রতিযোগিতা সম্পর্কে জানানো যাবে। আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

যারা প্রিমিয়াম ক্যামেরা, ফাস্ট চার্জিং এবং শক্তিশালী পারফরমেন্স সহ এমন একটি ফোন খুঁজছেন, তাদের জন্য Vivo X200T ফোনটি ভালো অপশন হতে পারে। ইউজাররা এই স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

The post Dimensity 9400+ চিপসেট সহ লঞ্চ হতে পারে Vivo X200T স্মার্টফোন, লিক হল লঞ্চ টাইমলাইন এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x200t-dimensity-9400-chipset-launch-timeline-leaked-know-details-in-bengali/feed/ 0
লিক হল ভারতে vivo X200T ফোনের লঞ্চ টাইমলাইন এবং ফিচার, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-x200t-india-launch-timeline-features-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x200t-india-launch-timeline-features-leaked-know-details-in-bengali/#respond Fri, 12 Dec 2025 03:34:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=70840 লিক হল vivo X200T ফোনের ডিটেইলস

The post লিক হল ভারতে vivo X200T ফোনের লঞ্চ টাইমলাইন এবং ফিচার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
vivo X200 সিরিজের পর X300 সিরিজও লঞ্চ হয়ে গেছে। তবে এবার আগের সিরিজেই নতুন ফোন লঞ্চের কথা শোনা যাচ্ছে। স্মার্টপ্রিক্সের রিপোর্ট অনুযায়ী খুব তাড়াতাড়ি vivo ভারতের বাজারে তাদের vivo X200T স্মার্টফোন লঞ্চ করতে পারে। যারা মিড রেঞ্জে ফ্ল্যাগশিপ লেভেল স্মার্টফোনের খোঁজ করছেন তাদের এই ফোনটি বেশ পছন্দ হবে। লিক থেকে ফোনটির লঞ্চ টাইমলাইন এবং ফিচার সম্পর্কেও জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটির ডিটেইলস সম্পর্কে।

রিপোর্ট অনুযায়ী ভারতে 2026 সালের জানুয়ারি মাসের শেষের দিকে Vivo X200T ফোনটি লঞ্চ করা হতে পারে। অর্থাৎ নতুন বছরে কোম্পানির পক্ষ থেকে কম দামে সিরিজের লোয়ার মডেল পেশ করা হবে। এই টাইমলাইনের ফলে কোম্পানির কিছু দিন আগে লঞ্চ করা X300 সিরিজ এবং আপকামিং X200T ফোনটির মধ্যে কিছুটা সময়ও পাওয়া যাবে। এই সস্তা ফোনটি লঞ্চের পর ব্র্যান্ডের সেল বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ফিচারের দিক থেকে আপকামিং vivo X200T ফোনটি আগের X200 এবং X200 FE ফোনদুটির মিশ্রণ হিসাবে পেশ করা হতে পারে। ফোনটিতে X200 FE ফোনের মতো কম্প্যাক্ট, হালকা এবং এর্গনমিক ডিজাইন দেওয়া হতে পারে। আবার ফোনটির পারফরমেন্স হতে পারে X200 ফোনের মতো।

vivo X200T ফোনে ZEISS-ব্র্যান্ডিঙের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এটি প্রসেসিং এবং পারফরমেন্স অপটিমাইজেশনের ওপর বেশি ফোকাস করতে পারে। ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সহ বড় ব্যাটারি থাকতে পারে। এখনও ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এতে X200 FE ফোনে ব্যাবহৃত ব্যাটারির কাছাকাছি মাপের ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। এই ব্যাটারি দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম হবে।

vivo X200T ফোনটি মূলত সেইসব ইউজারদের টার্গেট করে পেশ করা হবে যারা খুব বেশি টাকা খরচ না করে ভালো পারফরমেন্স, ফাস্ট চার্জিং ফিচার এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন পছন্দ করেন। আবার যারা ZEISS টিউনিং ক্যামেরা সেটআপ ভালবাসেন তাদেরও এই ফোনটি পছন্দ হবে।

ভারতের বাজারে 2026 সালের শুরুতে আসন্ন বেশ কিছু শক্তিশালী স্মার্টফোন যেমন Xiaomi 15T, iQOO Neo 11 এবং realme GT 8 ফোনগুলির সঙ্গে vivo X200T ফোনটিকে প্রতিজগিতায় নামতে হতে পারে। তবে অফিসিয়াল লঞ্চের পরই সঠিক প্রতিদ্বন্দ্বী সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

যারা প্রিমিয়াম ক্যামেরা, ফাস্ট চার্জিং ফিচার এবং ভালো পারফরমেন্স সহ নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য vivo X200T ফোনটি ভালো অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতেই পারেন। অদূর ভবিষ্যতে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

The post লিক হল ভারতে vivo X200T ফোনের লঞ্চ টাইমলাইন এবং ফিচার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x200t-india-launch-timeline-features-leaked-know-details-in-bengali/feed/ 0