The post 6 জিবি র্যাম ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে 15ই নভেম্বর লঞ্চ হবে ভিভো এক্স21এস first appeared on 91Mobiles Bengali.
]]>চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো থেকে ভিভো এক্স21এসের কথা জানা গেছে। একটি পোস্টে ভিভো এক্স21এসের লঞ্চ ডেটের সঙ্গে এর স্পেসিফিকেশন ও দামও শেয়ার করা হয়েছে। ওয়েইবোর তথ্য অনুযায়ী আগামী 15ই নভেম্বর ভিভো চীনে তাদের নতুন ফোন এক্স21এস লঞ্চ করবে। ওয়েইবোতে বলা হয়েছে ভিভো এক্স21এস মিলেনিয়াম পিঙ্ক ও স্ট্ররী নাইট ব্ল্যাক কালারে লঞ্চ করা হবে এবং এর দাম 2,798 ইউয়ান রাখা হবে। এই দাম ভারতীয় টাকায় প্রায় 30,000 টাকার সমান।

ভিভো এক্স21এসের স্পেসিফিকেশন সম্পর্কে লিকে বলা হয়েছে এই ফোনটি পলিকার্বনেট বডিতে তৈরি হবে এবং 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.28 ইঞ্চির ওএলইডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। তবে এই ফোনে কি ধরনের নচ দেওয়া হবে তা এখনও বলা হয়নি। লিক অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে ফনটাচ ওএস সহ পেশ করা হতে পারে যায সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেটে রান করবে।
কোম্পানির পক্ষ থেকে ভিভো এক্স21এস ফোনটিতে 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হতে পারে। লিকে বলা হয়েছে এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের দূটি ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে এবং সেলফির জন্য এতে 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে।
ভিভোর এই ফোনটি একটি ডুয়েল সিম ফোন হবে যা 4জি ভোএলটিই সাপোর্ট করবে। ভিভো এক্স21এস ফোনটিও ভিভো এক্স21 এর মতো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পেশ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,330 এমএএইচ ব্যাটারী দেখা যেতে পারে। আশা করা হচ্ছে আগামী 15ই নভেম্বর ফোনটি চীনে লঞ্চ করা হবে।
The post 6 জিবি র্যাম ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে 15ই নভেম্বর লঞ্চ হবে ভিভো এক্স21এস first appeared on 91Mobiles Bengali.
]]>The post উৎসব উপলক্ষে স্যামসাং ও ভিভোর উপহার, এইসব স্মার্টফোন এখন আরও সস্তা first appeared on 91Mobiles Bengali.
]]>ভিভো
ভিভো তাদের হাইএন্ড ডিভাইস এক্স21 এর দামে 4,000 টাকা কম করেছে। কোম্পানি মে মাসে ভারতে এই ফোনটি 35,990 টাকা দামে লঞ্চ করেছিল। প্রসঙ্গত ভিভো এক্স21 বিশ্বের প্রথম এমন ফোন যার মধ্যে স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই ফোনে 6.28 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 6 জিবি র্যাম আছে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। দাম কমার পর ফোনটি এখন 31,990 টাকা দামে কেনা যাবে।
ভিভো ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতে লঞ্চ করা প্রথম নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন ভিভো ভি9 এর থাম 2,000 টাকা কমানো হয়েছে। দাম কমানোর পর 20,990 টাকা দামের এই ফোনটি এখন 18,990 টাকা দামে কেনা যাবে। কোম্পানির সবচেয়ে সস্তা নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোনগুলির মধ্যে থেকে ভিভো ওয়াই83 এর দামও 1,000 টাকা কমানো হয়েছে। 14,990 টাকা দামে লঞ্চ হওয়া এই ফোনটি এখন থেকে মাত্র 13,990 টাকা দামে কেনা যাবে।
স্যামসাং
ফ্যানদের খুশি করতে স্যামসাং তাদের লো বাজেটে লঞ্চ করা গ্যালাক্সি জে4 এর দাম কমিয়েছে। এই ফোনটি 2 জিবি র্যাম ও 3,000 এমএএইচ ব্যাটারীসহ লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এই ফোনটি 9,999 টাকা দামে লঞ্চ করেছিল তবে এখন এর দাম 1,000 টাকা কমানো হয়েছে। অর্থাৎ 9,999 টাকা দামের স্যামসাং গ্যালাক্সি জে4 এখন মাত্র 8,999 টাকা দামে কেনা যাবে।
The post উৎসব উপলক্ষে স্যামসাং ও ভিভোর উপহার, এইসব স্মার্টফোন এখন আরও সস্তা first appeared on 91Mobiles Bengali.
]]>The post ভারতে লঞ্চ হল, ভিভো এক্স21, এতে আছে স্ক্রিনের নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 6 জিবি র্যাম এবং 128 জিবি মেমরি first appeared on 91Mobiles Bengali.
]]>এই ফোনটিতে 6.28 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে। কোম্পানি এতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস নচ ডিসপ্লে যোগ করেছে। ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.3 শতাংশ, অর্থাৎ ফ্রন্ট প্যানেলে স্ক্রিন ছাড়া আর কিছু দেখা যাবে না বললেই চলে। আপাতত প্রোটেকশনের সম্পর্কে কোম্পানি কোনো তথ্য দেয়নি।
ফোনটি ফনটাচ ওএস 4.0 তে কাজ করে এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.0 অরিও আছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেট আছে এবং 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ভিভো এক্স21 এ 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যার সঙ্গে 256 জিবির মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।
ফোটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশসহ 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা আছে। এবং সেলফির জন্য 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে। এই ফোনের ক্যামেরা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সযুক্ত যা উন্নত ফোটো তুলতে সাহায্য করে।
এই ডুয়েল সিম ফোনের দুটি স্লটেই 4জি ভোলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও ফোনে ফেস আনলক ফিচার আছে। পাওয়ার ব্যাকআপের জন্য আছে 3,200 এমএএইচ ব্যাটারী।
The post ভারতে লঞ্চ হল, ভিভো এক্স21, এতে আছে স্ক্রিনের নিচের দিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 6 জিবি র্যাম এবং 128 জিবি মেমরি first appeared on 91Mobiles Bengali.
]]>