Vivo X30 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 10 Sep 2025 17:03:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 মাত্র 7mm পাতলা ডিজাইন সহ পেশ হতে চলেছে Vivo X300 সিরিজ, থাকবে 200MP ক্যামেরা https://www.91mobiles.com/bengali/vivo-x300-series-7mm-slim-design-200mp-camera-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x300-series-7mm-slim-design-200mp-camera-know-details-in-bengali/#respond Thu, 11 Sep 2025 04:38:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=67395 শীঘ্রই আসতে চলেছে Vivo X300 সিরিজ

The post মাত্র 7mm পাতলা ডিজাইন সহ পেশ হতে চলেছে Vivo X300 সিরিজ, থাকবে 200MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo এর X300 ক্রমাগত শিরোনামে ছেয়ে রয়েছে এবং এই সিরিজের আপকামিং Vivo X300 ও Vivo X300 Pro ফোনগুলি সম্পর্কে ক্রমাগত বিভিন্ন তথ্য জানা যাচ্ছে। ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানেজার Han Boxiao তাঁর সোশ্যাল মিডিয়া সাইটে Vivo X300 সিরিজের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। একইসঙ্গে তিনি একটি নতুন ছবিও পোস্ট করেছেন। এই ছবির মাধ্যমে X300 সিরিজের সাইড প্রোফাইল দেখা গেছে। তাই আপকামিং সিরিজ নতুন ডিজাইন সহ পেশ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক X300 সিরিজের ডিটেইলস সম্পর্কে।

নিচে দেওয়া ইমেজের মাধ্যমে দেখানো হয়েছে ফোনটি ডিজাইন অত্যন্ত স্লিম হতে চলেছে। অনেকেই মনে করছেন ডুয়েল 200MP ক্যামেরা সেন্সর এবং শক্তিশালী পেরিস্কোপ টেলিফটো লেন্সের ফলে ফোনটির ব্যাক প্যানেল কিছুটা মোটা হতে পারে, তবে কোম্পানি ফোনটিকে বেশ পাতলা রাখবে।

কোম্পানি জানিয়েছে Vivo X300 সিরিজের ফোনের রেয়ার গ্লাস থেকে ক্যামেরা ডেকো মাত্র 1.28mm উঁচু হবে। এই অ্যাডভান্স কোল্ড কার্ভিং প্রসেসরের মাধ্যমে করা হয়েছে। এখানে সাধারণ গ্লাসের তুলনায় তিন গুণ মোটা গ্লাস ব্যাবহার করা হয়েছে। এর ফলে প্রোডাকশনে বেশি সময় ও নিখুঁততা লাগে, তবে রেজাল্ট অত্যন্ত প্রিমিয়াম ও স্লিম ডিজাইনে পাওয়া যায়। এই ফোনে শক্তিশালী ক্যামেরা হার্ডওয়্যার দেওয়ার পরও ফোনের প্রোফাইল অত্যন্ত পাতলা রয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Vivo X300 এবং X300 Pro ফোনের থিকনেস 7mm থেকে সামান্য বেশি হবে। ফলে এটি ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে Vivo X300 সিরিজে Zeiss সহ ডুয়েল 200MP সেন্সর দেওয়া হবে। এর ফলে টপ লেভেলের ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স করা যাবে। একইসঙ্গে পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এর মাধ্যমে জুম এবং ডিটেলিং কোয়ালিটির ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

এখনও পর্যন্ত Vivo এর পক্ষ থেকে Vivo X300 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে লিক রিপোর্ট অনুযায়ী 2025 সালের অক্টোবর মাসে Vivo X300 এবং X300 Pro ফোনদুটি লঞ্চ করা হতে পারে। এই ফোনগুলি হোম মার্কেটে লঞ্চ হওয়ার পরই, ভারত সহ গ্লোবাল বাজারে পেশ করা হবে। সবচেয়ে বড় বিশেষত্ব হল বিশ্বের প্রথম Dimensity 9500 প্রসেসর সহ Vivo X300 সিরিজ লঞ্চ করা হবে।

Vivo X300 সিরিজ লঞ্চের পর ফোনগুলি বাজারে উপস্থিত ফ্ল্যাগশিপ Xiaomi 15 Ultra এবং Apple iphone 17 pro ও আপকামিং Oppo Find X9 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ভিভো তাদের Zeiss ব্র্যান্ডিং এবং 200MP ডুয়েল ক্যামেরা টেকনোলোজির দিক দিয়ে এগিয়ে থাকতে পারে। যারা ফটোগ্রাফি, পারফরমেন্স এবং ডিজাইন সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি ভালো অপশন হতে চলেছে।

প্রথমে চীনে Vivo X300 সিরিজ লঞ্চের পর, শীঘ্রই ভারতের বাজারেও পেশ করা হতে পারে। তাই যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন। অফিসিয়াল লঞ্চ ডেট প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

The post মাত্র 7mm পাতলা ডিজাইন সহ পেশ হতে চলেছে Vivo X300 সিরিজ, থাকবে 200MP ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x300-series-7mm-slim-design-200mp-camera-know-details-in-bengali/feed/ 0
চলে এল Vivo X30 সিরিজ, এতে দুর্দান্ত ক‍্যামেরার সঙ্গে আছে অসাধারণ স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/vivo-x30-pro-launched-64mp-60x-zoom-quad-camera-sa-nsa-dual-mode-5g-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x30-pro-launched-64mp-60x-zoom-quad-camera-sa-nsa-dual-mode-5g-specifications-in-bengali/#respond Tue, 17 Dec 2019 07:07:40 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9823 আন্তর্জাতিক মঞ্চে লঞ্চ হল Vivo X30 এবং Vivo X30 Pro

The post চলে এল Vivo X30 সিরিজ, এতে দুর্দান্ত ক‍্যামেরার সঙ্গে আছে অসাধারণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি Vivo তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্য নিয়ে নতুন “এক্স” সিরিজ আনতে চলেছে এই ঘোষণার পর থেকেই এই সিরিজের জন্য অপেক্ষা করা হচ্ছিল। কোম্পানির পক্ষ থেকে Vivo X30 এর টিজারের মাধ্যমে জানিয়েও দেওয়া হয়েছিল যে এই সিরিজের স্মার্টফোন ফোটোগ্ৰাফির জন্য যথেষ্ট অ্যাডভান্স হবে। এবার Vivo তাদের এই সিরিজের ওপর থেকে পর্দা তুলে নিয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে এই সিরিজ পেশ করে দিয়েছে। Vivo এর পক্ষ থেকে X30 সিরিজে Vivo X30 ও Vivo X30 Pro এই দুটি ফোন লঞ্চ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোম্পানির এই নতুন Vivo X30 সিরিজ সম্পর্কে।

আরও পড়ুন : Jio এর আগে Airtel শুরু করল VoWi-Fi কলিং সার্ভিস, কোনো নেট‌ওয়ার্ক সিগন্যাল ছাড়াই করা যাবে কল

লুক ও ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে Vivo X30 ও Vivo X30 Pro ফোনদুটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে দেওয়া পাঞ্চ হোল এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে ছোট পাঞ্চ হোল যার সাইজ মাত্র 2.98 এম‌এম। জানিয়ে রাখি দুটি ফোনের ডিজাইন‌ই একরকম। ফোনটির ডিসপ্লের তিনদিক সম্পূর্ণভাবে বেজল লেস এবং নিচের দিকের বেজল‌ও অত্যন্ত পাতলা।

ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে এই সেট‌আপের তিনটি সেন্সর এক‌ই লাইনে ভার্টিক‍্যাল শেপে আছে এবং চতুর্থ সেন্সরটি এই সেট‌আপের ডানদিকে স্কয়ারের মধ্যে অবস্থিত। এই চতুর্থ সেন্সরের নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। Vivo X30 এর ক‍্যামেরা সেট‌আপের নিচে সেন্সর ডিটেইলস লেখা আছে এবং এখানে “64MP MEGA ZOOM” এর উল্লেখ আছে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে “Vivo 5G” লেখা আছে। ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে।

আরও পড়ুন : Exclusive : চলে এল OnePlus 8 Lite এর রেন্ডার, এতে থাকবে ডুয়েল রেয়ার ক‍্যামেরা ও পাঞ্চ হোল ডিসপ্লে

ক‍্যামেরা ডিটেইলস

Vivo X30 সিরিজের Vivo X30 ও Vivo X30 Pro ফোনদুটিতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের Samsung GM1 সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনদুটিতে 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 13 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি Vivo X30 Pro এর পেরিস্কোপ লেন্সটি 50mm প্রফেশনাল লেন্স যা 60x জুম সাপোর্ট করে। তবে Vivo X30 তে এই ফিচার নেই।

Vivo X30 সিরিজের এই দুটি ফোন‌ই OIS (Optical Image Stabilization) এবং EIS (Electronic Image Stabilization) এর মতো অ্যাডভান্স ফিচারযুক্ত। ফোনের ক‍্যামেরা সেট‌আপের আল্ট্রা ওয়াইড লেন্স 16mm থেকে শুরু করে 136mm পর্যন্ত ফোকাল লেন্থে কাজ করতে সক্ষম। এছাড়াও এই ফোনে পোর্ট্রেট ফোটোর জন্য 50 এম‌এম লেন্স ব‍্যবহার করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X30 ও Vivo X30 Pro ফোনদুটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন : সারপ্রাইজ দিল Vodafone, FUP লিমিট তুলে নিয়ে গোটা দেশে এখন কলিং ফ্রি, সঙ্গে নিয়ে এল আরও তিনটি সস্তা প্ল‍্যান

স্পেসিফিকেশন

Vivo X30 ও Vivo X30 Pro ফোনদুটি কোম্পানির পক্ষ থেকে 6.44 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে এই ফোনটি ফনটাচ ওএস 10 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি স‍্যামসাঙের এক্সিনস 980 চিপসেটে রান করে। এই প্রসঙ্গে বলে রাখি স‍্যামসাং এক্সিনস 980 চিপসেট 5G বেসব‍্যান্ড ইন্টিগ্রেটেড, যা ডুয়েল মোড 5G (SA / NSA 5G) সাপোর্ট করে। এই চিপসেটে কর্টেক্স এ77 আর্কিটেকচারের ব‍্যবহার করা হয়েছে। Vivo X30 ও Vivo X30 Pro ফোনদুটিতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,350 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ভেরিয়েন্ট ও দাম

Vivo X30 ও Vivo X30 Pro এই দুটি স্মার্টফোন‌ই দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। Vivo X30 ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 3,298 ইউয়ান (প্রায় 33,400 টাকা) এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 3,598 ইউয়ান (প্রায় 36,500 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে Vivo X30 Pro এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,998 ইউয়ান (প্রায় 40,500 টাকা) এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 4,298 ইউয়ান (প্রায় 43,500 টাকা) রাখা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post চলে এল Vivo X30 সিরিজ, এতে দুর্দান্ত ক‍্যামেরার সঙ্গে আছে অসাধারণ স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x30-pro-launched-64mp-60x-zoom-quad-camera-sa-nsa-dual-mode-5g-specifications-in-bengali/feed/ 0
লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম 60x Super Zoom ও 64 মেগাপিক্সেল সেন্সর‌যুক্ত স্মার্টফোন Vivo X30, বদলে যাবে ক‍্যামেরার সংজ্ঞা https://www.91mobiles.com/bengali/vivo-x30-5g-with-60x-super-zoom-quad-rear-camera-video-teaser-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x30-5g-with-60x-super-zoom-quad-rear-camera-video-teaser-in-bengali/#respond Wed, 27 Nov 2019 18:45:03 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=9466 60x Super Zoom এর সঙ্গে লঞ্চ হবে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা Vivo X30

The post লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম 60x Super Zoom ও 64 মেগাপিক্সেল সেন্সর‌যুক্ত স্মার্টফোন Vivo X30, বদলে যাবে ক‍্যামেরার সংজ্ঞা first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo ইতিমধ্যে অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী মাসে টেক মঞ্চে Vivo X30 নামে তাদের পরবর্তী স্মার্টফোন পেশ করবে। কোম্পানির পক্ষ থেকে Vivo X30 এর টিজার জারি করা হয়েছিল, যেখানে ফোনটির ব‍্যাক প‍্যানেল দেখা গেছিল। এই টিজার থেকে ফোনটির ডিজাইন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছিল। এবার আরও একবার Vivo X30 এর নতুন ভিডিও শেয়ার করা হয়েছে। এই ভিডিও প্রকাশ পাওয়ায় জানা গেছে যে Vivo X30 ফোনটি 60x Super Zoom এর সঙ্গে মার্কেটে লঞ্চ করা হবে। এই ভিডিও টিজার থেকে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে Vivo X30 অত‍্যন্ত বিশেষ ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে।

আরও পড়ুন : Realme নিয়ে এল কোম্পানির প্রথম 5G স্মার্টফোন Realme X50, প্রতিযোগিতায় অন‍্যান‍্য ব্র‍্যান্ড

60x Super Zoom

কোম্পানির শেয়ার করা নতুন ভিডিওতে Vivo X30 এর সাহায্যে আকাশে ওড়া একটি এরোপ্লেনের ফোটো তুলতে দেখা গেছে। এই ভিডিওতে ফোনটির সাহায্যে ধীরে ধীরে জুম করা হয়েছে, যেখানে 1x থেকে শুরু করে 60x এ গিয়ে থামে এবং তারপর ফোটো ক্লিক করা হয়। প্লেনের নিচে 60x Super Zoom লেখা হয়েছে এবং এর সঙ্গে Vivo X30 ও 5Gও লেখা আছে।

ক‍্যামেরা ডিটেইলস

Vivo X30 তে 60x Super Zoom এর ক্ষমতাসম্পন্ন ক‍্যামেরা লেন্স দেওয়া হবে, এর সঙ্গেই ফোনটির অন‍্যান‍্য ক‍্যামেরা ডিটেইলস‌ও কোম্পানির পক্ষ থেকে টিজ করা হয়েছে। Vivo এর জারি করা ভিডিওতে এক ব‍্যাক্তিকে লেন্স পরিস্কার করতে দেখা গেছে। ভিডিওয় দেখা গেছে একটি ক‍্যামেরা লেন্সের ওপর 16mm থেকে 123mm এর ফোকাল লেন্থ রেঞ্জ লেখা আছে। এর সঙ্গে এফ/1.8 অ্যাপার্চার থেকে এফ/3.0 অ্যাপার্চারের ক্ষমতাও ক‍্যামেরা লেন্সের ওপর লেখা আছে। ভিডিও থেকে আরও জানা গেছে Vivo X30 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপে টেলিফোটো লেন্স ও একটি পেরিস্কোপ থাকবে। 

আরও পড়ুন : ফোন কেনার সুবর্ণ সুযোগ : OnePlus 7 Pro এবং OnePlus 7T তে পাওয়া যাচ্ছে 10,000 টাকা পর্যন্ত ছাড়

Vivo X30 

Vivo X30 ফোনটি কোম্পানির পক্ষ থেকে ডুয়েল মোড 5G সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হবে। আরও জানানো হয়েছে যে প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে স‍্যামসাঙের এক্সিনস 980 চিপসেট দেওয়া হবে এবং এই চিপসেট 5জি কানেক্টিভিটি ক্ষমতাসম্পন্ন হবে। লিক অনুযায়ী Vivo X30 তে 6.5 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হবে যা 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত হবে। 

কোম্পানির পক্ষ থেকে Vivo X30 ফোনটিতে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এখনও পর্যন্ত পাওয়া তথ‍্য‍ অনুযায়ী এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। এর সঙ্গে Vivo X30 তে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা, 13 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর ও একটি 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা থাকবে।

আরও পড়ুন : Samsung Galaxy A51 হবে কোম্পানির সবচেয়ে সস্তা কোয়াড ক‍্যামেরা স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

Vivo X30 এর ক‍্যামেরা স্পেসিফিকেশন এখনও পর্যন্ত শুধুমাত্র লিকের মাধ্যমেই জানা গেছে, তাই 64 মেগাপিক্সেলের ক‍্যামেরার তথ্য আমাদের পক্ষ থেকে সঠিকভাবে বলা হচ্ছে না। কিন্তু যদি Vivo X30 তে সত্যিই 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকে তবে এটি পৃথিবীর প্রথম স্মার্টফোন হবে যা 64 মেগাপিক্সেলের সঙ্গে 60x Super Zoom যুক্ত হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লঞ্চ হতে চলেছে বিশ্বের প্রথম 60x Super Zoom ও 64 মেগাপিক্সেল সেন্সর‌যুক্ত স্মার্টফোন Vivo X30, বদলে যাবে ক‍্যামেরার সংজ্ঞা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x30-5g-with-60x-super-zoom-quad-rear-camera-video-teaser-in-bengali/feed/ 0