vivo X500s 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 15 Nov 2026 23:15:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ চীনে লঞ্চ হতে পারে vivo X500s 5G স্মার্টফোন, লিক হল ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-x500s-64mp-periscope-telephoto-camera-display-and-processor-detail-leaked-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x500s-64mp-periscope-telephoto-camera-display-and-processor-detail-leaked-know-details-in-bengali/#respond Mon, 16 Nov 2026 02:32:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=85735 প্রকাশ্যে এল vivo X500s 5G স্মার্টফোনের ডিটেইলস

The post 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ চীনে লঞ্চ হতে পারে vivo X500s 5G স্মার্টফোন, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
আগেই vivo X500 সিরিজের ভারতীয় লঞ্চ সম্পর্কে নিশ্চিত জানানো হয়েছিল। এই দিন কোম্পানির আসন্ন সিরিজের অধীনে vivo X500, X500 Pro এবং X500 Pro Max তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেশ করা হবে। একইসঙ্গে কোম্পানি তাদের Watch GT2 স্মার্টওয়াচ লঞ্চ করবে বলে জানিয়েছে। ভিভোর আপকামিং vivo X500 সিরিজ লঞ্চের আগেই এই সিরিজের একটি নতুন vivo X500s ফোনের লিক প্রকাশ্যে এসেছে। আপকামিং vivo X500s স্মার্টফোনের ডিসপ্লে, ক্যামেরা এবং প্রসেসর সংক্রান্ত লিক ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo X500s ফোনের স্পেসিফিকেশন (লিক)

চীনের টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে vivo X500s ফোনের তথ্য শেয়ার করেছে। এই লিকের মাধ্যমে ফোনের নাম প্রকাশ হয়নি, তবে টেক ওয়েবসাইট গিজমোচায়নার রিপোর্ট অনুযায়ী ওয়েইবো পোস্টে যে S-সিরিজের ফ্ল্যাগশিপ ফোনের কথা উল্লেখ করা হয়েছে সেটিই আপকামিং 5G স্মার্টফোন vivo X500s। লিক অনুযায়ী শীঘ্রই চীনের বাজারে ফোনটি পেশ করা হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী vivo X500s ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 9 সিরিজের চিপসেট সহ লঞ্চ করা হবে। রিপোর্টের মাধ্যমে ফোনের নাম জানা যায়নি। তবে vivo X500s ফোনটিতে MediaTek Dimensity 9600M বা MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি vivo X500 ফোনটি ডায়মেনসিটি 9600এম সহ কাজ করে।

vivo X500s 5G ফোনে 6.85 ইঞ্চির 2K+ ডিসপ্লে দেওয়া হতে পারে। LTPO টেকনোলজি দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং হাই নিটস পীক ব্রাইটনেস আউটপুট পাওয়া যাবে।

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফটোগ্রাফির জন্য vivo X500s 5G ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 64MP periscope telephoto সেন্সর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি vivo X500 এবং X500 Pro ফোনদুটিতে 64MP 3.5x periscope telephoto ক্যামেরা দেওয়া হয়েছে। অর্থাৎ আপকামিং vivo X500s 5G ফোনটিতে একই ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে সিরিজে উপস্থিত মডেলের ক্যামেরা সেটআপে 64MP টেলিফটো লেন্স, vivo X500 ফোনটিতে 50MP Sony LYT828 প্রাইমারি সেন্সর এবং 50MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে vivo X500 ফোনে 50MP Sony LYT910 প্রাইমারি সেন্সর ও 50MP ultra-wide অ্যাঙ্গেল লেন্স রয়েছে। vivo X500 Pro Max ফোনটি 50MP Sony LYT910 প্রাইমারি সেন্সর+ 200MP Samsung HP0 3.5x OIS telephoto সেন্সর + 50MP ultra-wide ক্যামেরা যোগ করা হয়েছে।

The post 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ চীনে লঞ্চ হতে পারে vivo X500s 5G স্মার্টফোন, লিক হল ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x500s-64mp-periscope-telephoto-camera-display-and-processor-detail-leaked-know-details-in-bengali/feed/ 0