Vivo X90 Pro Plus - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 09 Mar 2023 09:13:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ক্যামেরা সেগমেন্টে তুলকালাম করতে হাজির Vivo X90 Pro+, এতে আছে 50MP রেয়ার এবং 32MP সেলফি ক্যামেরা https://www.91mobiles.com/bengali/vivo-x90-pro-plus-price-and-specifications-details-5g-vivo-mobile-phone-know-more-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x90-pro-plus-price-and-specifications-details-5g-vivo-mobile-phone-know-more-in-bengali/#respond Fri, 25 Nov 2022 06:36:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=33959 লঞ্চ হল Vivo X90 Pro Plus স্মার্টফোন

The post ক্যামেরা সেগমেন্টে তুলকালাম করতে হাজির Vivo X90 Pro+, এতে আছে 50MP রেয়ার এবং 32MP সেলফি ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
চাইনিজ টেক কোম্পানি ভিভো গত 23 নভেম্বর টেক মার্কেটে তাদের বহুপ্রতীক্ষিত স্মার্টফোন সিরিজ Vivo X90 Series লঞ্চ করেছে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে Vivo X90, Vivo X90 Pro এবং Vivo X90 Pro+ নামের তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই তিনটি ফোনই 5G স্মার্টফোন এবং এতে যথেষ্ট অ্যাডভান্স ফিচার ও শক্তিশালী স্পেসিফিকেশন যোগ করা হয়েছে। এর মধ্যে Vivo X90 Pro+ ফোনটি 12GB RAM, Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট, 50MP+50MP+48MP+64MP কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ এবং 32MP সেলফি ক্যামেরার মতো উল্লেখযোগ্য ফিচার যুক্ত এবং Vivo X90 Series এর সবচেয়ে বড় মডেল। এই পোস্টে Vivo X90 Pro+ ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: 240km range এর সঙ্গে লঞ্চ হল নতুন Electric Scooter, দাম 70 হাজার টাকার থেকেও কম

Vivo X90 Pro Plus এর স্পেসিফিকেশন

Vivo X90 Pro+ এর ডিসপ্লে

Vivo X90 Pro+ ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 3200 × 1440 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড QHD+ E6 EMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই LTPO স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 1200 হার্টস টাচ সাম্পেলিং রেটে কাজ করে। এছাড়াও এই স্ক্রিন 1800 নিটস ব্রাইটনেস, 8000000:1 কন্ট্রাস্ট রেশিও, 1440 হার্টস PWM ডিমিং, 1.07 বিলিয়ন কালার এবং MEMC এর মতো ফিচার সাপোর্ট করে।

Vivo X90 Pro+ এর প্রসেসর

Vivo X90 Pro+ ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম সহ অরিজিনওএস 3 তে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 3.20 ক্লক স্পীড যুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসর যুক্ত এবং 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Adreno 740 জিপিইউ যোগ করা হয়েছে। আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ Redmi Note 11S স্মার্টফোনে পাবেন বিশাল ডিসকাউন্ট , লো বাজেটে পাবেন দারুণ ফিচার 

Vivo X90 Pro+ এর RAM

কোম্পানির Vivo X90 Pro+ ফোনটি মার্কেটে 12GB RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 8GB Expandable RAM টেকনোলজি সাপোর্ট করে। ফলে হেভি প্রসেসিং এবং মাল্টি টাস্কিঙের সময় প্রয়োজন হলে Vivo X90 Pro+ ফোনটি 20GB RAM এর পারফরমেন্স দিটে সক্ষম।

Vivo X90 Pro+ এর ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Vivo X90 Pro+ ফোনটিতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.75 অ্যাপার্চারযুক্ত 50MP IMX989 প্রাইমারি সেন্সরের সঙ্গে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 48MP IMX598 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, f/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP IMX758 2X পোর্ট্রেট লেন্স এবং f/3.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 64MP OmniVision OV64B পেরিস্কোপ লেন্স আছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আরও পড়ুন: মাত্র 5384 টাকায় পেয়ে যাবেন Ather 450X Gen 3, সিঙ্গেল চার্জে চলবে 146 কিমি

Vivo X90 Pro+ এর ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে নতুন Vivo X90 Pro+ ফোনটিতে 4,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এছাড়া ওয়্যারলেস পদ্ধতিতে চার্জের জন্য এতে 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচারও রয়েছে।

Vivo X90 Pro Plus এর দাম

মার্কেটে Vivo X90 Pro Plus ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির একটি ভেরিয়েন্টে 12GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং আরেকটি মডেলে 12GB RAM এবং 512GB মেমরি আছে। এই দুটি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে RMB 6499 এবং RMB 6999। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 74,400 টাকা এবং 80,000 টাকার কাছাকাছি। আরও পড়ুন:  Jio Vs Airtel : 24 দিনের ভ্যালিডিটি সহ কোন রিচার্জ প্ল্যানটি বেশি ভালো Jio নাকি Airtel! 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ক্যামেরা সেগমেন্টে তুলকালাম করতে হাজির Vivo X90 Pro+, এতে আছে 50MP রেয়ার এবং 32MP সেলফি ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x90-pro-plus-price-and-specifications-details-5g-vivo-mobile-phone-know-more-in-bengali/feed/ 0