Vivo Y01 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 29 Sep 2022 06:27:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দেখে নিন দশ হাজার টাকার কম বাজেটে Vivo-এর সেরা স্মার্টফোনগুলির তালিকা https://www.91mobiles.com/bengali/vivo-best-smartphones-under-rs-10000-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-best-smartphones-under-rs-10000-list-in-bengali/#respond Tue, 27 Sep 2022 06:18:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32382 9,499 টাকায় পেয়ে যাবেন Vivo Y15s স্মার্টফোনটি

The post দেখে নিন দশ হাজার টাকার কম বাজেটে Vivo-এর সেরা স্মার্টফোনগুলির তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোনের মার্কেটে কোম্পানিগুলো একে অপরকে টক্কর দিতে প্রায়শই নতুন নতুন অফার নিয়ে আসে। শুধু তাই নয় স্মার্টফোন কোম্পানিগুলো বিভিন্ন রেঞ্জের মোবাইল ইউজারদের পছন্দ ও প্রয়োজন এর কথা মাথায় রেখে বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করে। আজকের এই পোস্টে আমি আপনাদের স্মার্টফোন ব্র্যান্ড Vivo এর এন্ট্রি লেভেল স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য জানাবো। এই পোস্টে আমি আপনাদের Vivo এর দশ হাজার টাকার কম বাজেটে উপলব্ধ স্মার্টফোনগুলির সম্পর্কে জানাবো। এই স্মার্টফোনগুলি বাজেট সেগমেন্টে HD ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির মতো অনেক ফিচার সহ পেশ করা হয়েছে।

Vivo Best Smartphones Under Rs 10000

  • Vivo Y16
  • Vivo Y15s
  • Vivo Y01
  • Vivo Y91 1816
  • Vivo Y21
  • Vivo Y15C

Vivo Y16

লেটেস্ট Vivo V16 স্মার্টফোনটি ভারতে 9,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে। Vivo-এর এই ফোনে একটি 6.51-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এর সাথে এই ফোনটিতে MediaTek Helio P35 প্রসেসর, 5000mAh শক্তিশালী ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জিং সহ Android 12 OS সাপোর্টের সাথে পেশ করা হয়েছে। এই Vivo ফোনটিতে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সাথে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 13MP এবং সেকেন্ডারি ক্যামেরা 2MP। কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে 4G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, GPS, USB টাইপ-সি পোর্ট রয়েছে।

Vivo Y15s

Vivo Y15s স্মার্টফোনটি ইউনিক মিস্টিক ব্লু রঙে আসে। এই ফোনটি দশ হাজার টাকার কম দামে কেনা যাবে। Vivo-এর এই বাজেট স্মার্টফোনটি 3GB RAM, 32GB স্টোরেজ এবং 13MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ পেশ করা হয়েছে। এই Vivo ফোনটিতে একটি 8MP সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনে LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। Vivo-এর এই ফোনটির দাম 9,499 টাকা।

Vivo Y01

Vivo এর বাজেট স্মার্টফোন সেগমেন্টে এই ফোনটিও বেশ জনপ্রিয়। Vivo Y01 স্মার্টফোনটি 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই Vivo স্মার্টফোনটিতে একটি 6.51 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। Vivo এর এই স্মার্টফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। আপনি যদি দশ হাজার টাকার নিচে একটি Vivo স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Vivo Y01 স্মার্টফোন আপনার জন্য সেরা অপশন হতে পারে।

Vivo Y91 1816

Vivo Y91 1816 স্মার্টফোনটি ভারতে 2019 সালে লঞ্চ হয়েছিল। Vivo এর এই স্মার্টফোনটি বাজেট সেগমেন্টের একটি ফিচার প্রুফ স্মার্টফোন। এই স্মার্টফোনে AI ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে শক্তিশালী প্রসেসর, 32GB ROM স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে ব্লুটুথ, ওয়াই-ফাই কানেক্টিভিটি দেওয়া হয়েছে। ক্যামেরা ফিচারের মধ্যে এই ফোনটিতে 13MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo Y21

Vivo Y21 স্মার্টফোনটি দশ হাজার টাকারও কম বাজেটে একটি ভাল অপশন। Vivo-এর এই বাজেট স্মার্টফোনটি Amazon থেকে 7,490 টাকার প্রারম্ভিক দামে কেনা যাবে। এই Vivo স্মার্টফোনটিতে 4.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন 854×480 পিক্সেল। এর সাথে এই ফোনটিতে একটি 5MP প্রাইমারি ক্যামেরা, 2MP ফ্রন্ট ক্যামেরা, 1GB RAM, 16GB ইন্টারনাল স্টোরেজ এবং 1900 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Vivo Y15C

Vivo Y15C স্মার্টফোনটি 2022 সালে লঞ্চ হয়েছে। এই ফোনে 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট রয়েছে। এই Vivo ফোনটিতে একটি 6.51 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। Vivo Y15C স্মার্টফোনে 13MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ পেশ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি 8MP সেলফি ক্যামেরা রয়েছে। Vivo-এর এই ফোনটি মাত্র 9,499 টাকায় কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দেখে নিন দশ হাজার টাকার কম বাজেটে Vivo-এর সেরা স্মার্টফোনগুলির তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-best-smartphones-under-rs-10000-list-in-bengali/feed/ 0
আগের থেকে‌ও সস্তা‌য় কিনুন Vivo Y01 ফোন, জেনে নিন নতুন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/vivo-y01-smartphone-price-cut-by-rs-500/ https://www.91mobiles.com/bengali/vivo-y01-smartphone-price-cut-by-rs-500/#respond Mon, 27 Jun 2022 08:44:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27704 Vivo Y01-এর দামে ডিসকাউন্ট

The post আগের থেকে‌ও সস্তা‌য় কিনুন Vivo Y01 ফোন, জেনে নিন নতুন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে Vivo গত মাসে Y-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করে ছিল। ভিভোর এই স্মার্টফোনটিকে এন্ট্রি লেভেলে Vivo Y01 নামে পেশ করা হয়েছিল। ভিভো এই স্মার্টফোনটির দামে 500 টাকার ডিসকাউন্ট দিচ্ছে। Vivo Y01 ফোনটিকে এখন ভারতে 8,499 টাকা দামে কেনা যাবে। ভিভোর এই স্মার্টফোনটিকে একটি RAM এবং স্টোরেজ কনফিগারেশনের সাথে দুটি কালার অপশনে পেশ করা হয়েছিল। Vivo-এর লেটেস্ট স্মার্টফোনটিকে পলিকার্বনেট ব্যাক প্যানেলের সাথে লঞ্চ করা হয়েছে। ভিভোর এই ফোনটিকে 5000mAh ব্যাটারির সাথে পেশ করা হয়েছে। এর সাথে এই ফোনে রেক্টাঙ্গুলার ক‍্যামেরা মডিউল সেটআপ দেওয়া হয়েছে। এই আর্টিকেলে Vivo Y01 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সমন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

Vivo Y01-এর দাম

Vivo Y01 স্মার্টফোনটিকে 2GB RAM এবং 32GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ভিভো কোম্পানি এই ফোনটিকে 8,999 টাকা দামে লঞ্চ করেছে। এই ফোনটির দামের উপর 500 টাকার কমতি করা হয়েছে। ডিসকাউন্টের পর এই ফোনটিকে 8,499 টাকায় কেনা যাবে। ভিভোর এই ফোনটি ব্লু এবং ব্ল্যাক, এই দুটি কালার অপশনে পেশ করা হয়েছে।

Vivo Y01-এর স্পেসিফিকেশন

Vivo Y01 স্মার্টফোনে 6.51-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির রেজ্যুলেশন HD+ 720×1600 pixel। এই ফোনে ফ্রন্ট ক্যামেরার জন্য ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লেটির চারিদিকে পাতলা বেজল দেওয়া হয়েছে। এই এন্ট্রি লেভেল স্মার্টফোনের ডিসপ্লেটি 60Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। Vivo Y01 স্মার্টফোনে MediaTek Helio P35 SoC প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনে স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

Vivo Y01 স্মার্টফোনে 5,000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 10W চার্জিং সাপোর্ট করে। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এই ফোনে 8MP-এর রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে এলইডি ফ্ল্যাশ‌ও দেওয়া হয়েছে। এই ফোনটি ভিডিও কলিং এবং সেলফির জন্য 5MP-এর ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। Vivo Y01 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11 আধারিত Funtouch OS 11.1 এ রান করে। এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

The post আগের থেকে‌ও সস্তা‌য় কিনুন Vivo Y01 ফোন, জেনে নিন নতুন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y01-smartphone-price-cut-by-rs-500/feed/ 0
5000mAh ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Vivo এর লো বাজেট স্মার্টফোন Vivo Y01, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/5000mah-battery-phone-vivo-y01-launched-know-price-specification-sale-offer/ https://www.91mobiles.com/bengali/5000mah-battery-phone-vivo-y01-launched-know-price-specification-sale-offer/#respond Mon, 16 May 2022 05:30:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=26013 মাত্র 8,999 টাকায় লঞ্চ হল Vivo Y01 স্মার্টফোন।

The post 5000mAh ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Vivo এর লো বাজেট স্মার্টফোন Vivo Y01, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo ভারতে 5000mAh ব্যাটারি সহ একটি নতুন বাজেট স্মার্টফোন Vivo Y01 লঞ্চ করেছে। এই Vivo স্মার্টফোনটি রিভার্স চার্জিং এবং HD+ ডিসপ্লে সহ একাধিক শক্তিশালী ফিচার সহ পেশ করা হয়েছে। এই Vivo স্মার্টফোনটির ভারতে মাত্র 8,999 টাকায় লঞ্চ করা হয়েছে। লেটেস্ট Vivo Y01 স্মার্টফোনটি ভারতে কালো এবং নীল এই দুটি কালার অপশনে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি Vivo-এর ওয়েবসাইটের পাশাপাশি কোম্পানির সমস্ত পার্টনার স্টোর থেকেও কেনা যাবে। এই পোস্টে আপনাদের Vivo Y01 স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Vivo Y01 এর স্পেসিফিকেশন

  • 6.5 ইঞ্চি HD+ ডিসপ্লে
  • 5000mAh ব্যাটারি
  • 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা
  • 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • MediaTek Helio P35 প্রসেসর

Vivo Y01 এর ডিসপ্লে

Vivo Y01 স্মার্টফোনটি একটি 6.51 ইঞ্চি HD+ ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। Vivo এর এই ফোনে আই প্রোটেকশন মোডও দেওয়া হয়েছে। লো বাজেট এর এই ফোনটিতে একটি বড় এবং ভাল রেজলিউশনের ডিসপ্লে দেওয়া হয়েছে,যা ইউজারদের ভিডিও দেখা, অনলাইন স্ট্রিমিং, ভিডিও কলিং এবং গেমিং এর জন্য বেশ ভালো অভিজ্ঞতা প্রদান করে। বড় ডিসপ্লের কারণে ইউজাররা এই ফোনে তাদের পছন্দের সিনেমা এবং টিভি শো দেখতে পারবেন।

Vivo Y01 এর পারফরম্যান্স

Vivo Y01 স্মার্টফোনে MediaTek Helio P35 প্রসেসর দেওয়া হয়েছে। এর সাথে ফোনে ইউজারদের আরও ভালো পারফরম্যান্স দেওয়ার জন্য Multi-Turbo 3.0 এর সাপোর্টও দেওয়া হয়েছে। Vivo Y01 স্মার্টফোনটি একটি সিঙ্গেল ভেরিয়েন্টে 2GB RAM এবং 32GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনে স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যার সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

Vivo Y01 এর ডিজাইন এবং লুক

Vivo Y01 এর ডিজাইন সম্পর্কে বলতে গেলে, ফোনটি একটি স্লিক ডিজাইনে পেশ করা হয়েছে। ফোনটির পুরুত্ব মাত্র 8.28 mm। এর সাথে, ফোনের পিছনে 3D কভার পাওয়া যায়, যা এই ফোনটিকে একটি প্রিমিয়াম লুক দেয়। এই Vivo স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারির দেওয়া হয়েছে। এই Vivo ফোনটি Funtouch OS 11.1 এ চলে।

Vivo Y01 এর ক্যামেরা

Vivo জানিয়েছে যে এই স্মার্টফোনটি ফেস ওয়েক ফিচারের সাথে পেশ করা হয়েছে যা ফোন আনলক করতে সাহায্য করে। এর সাথে ফোনের ব্যাকে একটি সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। Vivo Y01 স্মার্টফোনের পিছনের প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 8MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফোনের সামনে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Vivo-এর এই ফোনে অনেকগুলি ক্যামেরা ফিচার পাওয়া যায়, যার মধ্যে টাইম ল্যাপস থেকে ফেস বিউটির মতো একাধিক ফিচার উপস্থিত আছে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5000mAh ব্যাটারি এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Vivo এর লো বাজেট স্মার্টফোন Vivo Y01, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-battery-phone-vivo-y01-launched-know-price-specification-sale-offer/feed/ 0
লো-বাজেটে লঞ্চ হলো ভিভোর নতুন মোবাইল VIVO Y01, পাওয়া যাবে 13MP Camera এবং 5,000mAh Battery https://www.91mobiles.com/bengali/5000mah-battery-vivo-mobile-phone-vivo-y01-launched-price-specs-sale-offer/ https://www.91mobiles.com/bengali/5000mah-battery-vivo-mobile-phone-vivo-y01-launched-price-specs-sale-offer/#respond Thu, 10 Mar 2022 03:42:17 +0000 https://www.91mobiles.com/bengali/?p=23507 গ্লোবালি লঞ্চ হ‌ওয়া Vivo Y01 স্মার্টফোনে‌র স্পেসিফিকেশন

The post লো-বাজেটে লঞ্চ হলো ভিভোর নতুন মোবাইল VIVO Y01, পাওয়া যাবে 13MP Camera এবং 5,000mAh Battery first appeared on 91Mobiles Bengali.

]]>
VIVO আজকে টেক মার্কেটে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারিত করার জন্য একটি নতুন মোবাইল ফোন vivo Y01 ফোন পেশ করেছে। এই স্মার্টফোনটিকে কম বাজেটে পেশ করা হয়েছে, ফোনটি Android 11 Go Edition, MediaTek Helio P35 চিপসেট, 13MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন সমর্থন করে। Vivo এই ফোনটিকে অফিসিয়াল করে দিয়েছে, তবে এখনও ফোনটির দাম প্রকাশ করেনি। Vivo Y01 ফোনটিকে আগামী দিনে বিভিন্ন বাজারে বিক্রির জন্য উপলব্ধ করা হবে।

VIVO Y01

Vivo Y01 ফোনটিকে কোম্পানি 20:9 অ্যাস্পেক্ট রেশিওতে পেশ করেছে, এর সাথেই ফোনটি 1600 x 720 পিক্সেল রেজল্যুশন যুক্ত 6.51 ইঞ্চি HD+ ডিসপ্লে সমর্থন করে। ওয়াটারড্রপ নচ ডিজাইনের এই ফোনের স্ক্রিনটি একটি IPS LCD প্যানেলে তৈরি হ‌ওয়ার সাথেই 270ppi সমর্থন করে। প্লাস্টিকের বডিতে তৈরি এই ফোনের ডাইমেনশন 163.96×75.2×8.28mm এবং ওজন 178 গ্রাম। Vivo এর এই ফোনটিকে Elegant Black এবং Sapphire Blue রঙে পেশ করা হয়েছে।

5000mah battery vivo mobile phone Vivo Y01 Launched Price Specs Sale Offer

VIVO Y01 ফোনটিকে Android 11 ‘Go’ এডিশনে লঞ্চ করা হয়েছে, এর সাথেই ফোনটি FuntouchOS 11.1 এর সাথে কাজ করে। প্রসেসিঙের জন্য, এই ফোনে 2.3GHz ক্লক স্পিডে অক্টা-কোর প্রসেসর সহ MediaTek এর Helio P35 চিপসেট দেওয়া হয়েছে এবং এই ফোনটি গ্রাফিক্সের জন্য PowerVR GE8320 GPU সমর্থন করে। Android Go-এর কারণে স্টোরেজ এবং ইন্টারনেট খরচ কম করার জন্য এই ফোনে Google Go অ্যাপ ব্যবহার করা যাবে।

এই Vivo মোবাইলটিকে 2GB RAM এবং 3GB RAM মেমরির সাথে পেশ করা হয়েছে, এর সাথেই 32GB ইন্টারনাল স্টোরেজ সমর্থন করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। Vivo Y01 স্মার্টফোনটি ফোটোগ্রাফির জন্য সিঙ্গেল রেয়ার এবং সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা সমর্থন করে। ফোনের পিছনের প্যানেলে F/2.0 অ্যাপার্চার সহ 8-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, এই Vivo ফোনের সামনের প্যানেলে F/2.2 অ্যাপার্চার যুক্ত একটি 5-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এখানে বলে রাখি যে বিভিন্ন বাজারে এই ফোনটি 13MP রিয়ার ক্যামেরা সহ পাওয়া যেতে পারে।

5000mah battery vivo mobile phone Vivo Y01 Launched Price Specs Sale Offer

vivo Y01 একটি ডুয়াল সিম ফোন হ‌ওয়ার সাথেই 4G LTE সমর্থন করে। 3.5mm জ্যাক এবং OTG এর সাথে ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে। সিকিউরিটি‌র জন্য যেখানে এই Vivo মোবাইলের সাইড প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমবেডেড পাওয়ার বাটন দেওয়া হয়েছে, সেই সঙ্গে এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। একইভাবে, পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y01-ফোনে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, এই ব‍্যাটারিটি 10W ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post লো-বাজেটে লঞ্চ হলো ভিভোর নতুন মোবাইল VIVO Y01, পাওয়া যাবে 13MP Camera এবং 5,000mAh Battery first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5000mah-battery-vivo-mobile-phone-vivo-y01-launched-price-specs-sale-offer/feed/ 0
5,000mAh ব‍্যাটারি, 3GB RAM এবং প্রায় 8,500 টাকা দামে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo এর সবচেয়ে সস্তা স্মার্টফোন Vivo Y01 https://www.91mobiles.com/bengali/vivo-y01-full-specs-price-leaked-before-launch/ https://www.91mobiles.com/bengali/vivo-y01-full-specs-price-leaked-before-launch/#respond Thu, 06 Jan 2022 14:14:01 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21141 Vivo Y01 স্মার্টফোনে‌র লিক রিপোর্ট

The post 5,000mAh ব‍্যাটারি, 3GB RAM এবং প্রায় 8,500 টাকা দামে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo এর সবচেয়ে সস্তা স্মার্টফোন Vivo Y01 first appeared on 91Mobiles Bengali.

]]>
VIVO-এর সম্পর্কে শোনা যাচ্ছে যে কোম্পানি একটি নতুন কম বাজেটের ডিভাইস নিয়ে কাজ করছে এবং এই স্মার্টফোনটি‌কে ‘Y’ সিরিজে পেশ করা হবে। এই নতুন Vivo ফোনটিকে Vivo Y01 নামে লঞ্চ করা হবে এবং এই স্মার্টফোনটি সর্বপ্রথম ইউরোপীয় বাজারে প্রবেশ করবে। যদিও কোম্পানি এখনও এই Vivo মোবাইল সম্পর্কে কোনও অফিসিয়াল তথ্য দেয়নি, তবে সাম্প্রতিক একটি লিকে, ফোন লঞ্চের আগেই Vivo Y01 এর অনেক গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং দামের সম্পর্কে তথ্য জানা গেছে।

Vivo Y01

Vivo Y01 স্মার্টফোনে‌র সম্পর্কে বলা হচ্ছে যে কোম্পানি খুব শীঘ্রই এই স্মার্টফোনটি লঞ্চ করবে। লিক অনুযায়ী এই Vivo ফোনটির দাম প্রায় 100 ইউরো হতে চলেছে, যা ভারতীয় মুদ্রা অনুযায়ী প্রায় 8,500 টাকা। ফোনের বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলা হলে লিক অনুযায়ী Vivo Y01-স্মার্টফোনে একটি 6.51-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনটি LCD প্যানেলে নির্মিত হবে এবং এটি 60Hz রিফ্রেশরেটে কাজ করবে।

Vivo Y01-এর সম্পর্কে লিকে বলা হয়েছে যে এই স্মার্টফোনটিকে Android 11-এর ‘Go’ এডিশনে লঞ্চ করা হবে যা Funtouch OS 11.1-এর সাথে কাজ করবে। অ্যান্ড্রয়েড গো-এর কারণে এই ফোনে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যাবে, যা কম র‌্যাম এবং স্টোরেজেও দ্রুত কাজ করবে এবং ইন্টারনেট খরচও কম করবে।

ভিভোর এই নতুন মোবাইল ফোনে প্রসেসর কী থাকবে, এই তথ্য এখনও স্পষ্ট নয়, তবে লিক অনুসারে, এই ভিভো ফোনটিকে 3 জিবি র‌্যাম মেমরির সাথে টেক বাজারে লঞ্চ করা হবে যা 32 জিবি ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। একইভাবে, পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y01-স্মার্টফোনে 5,000 mAh ব্যাটারি দেওয়ার কথা সামনে এসেছে, যা 10W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।

ফোটোগ্রাফি সেগমেন্টের কথা বলা হলে Vivo Y01-এ ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া যেতে পারে। এই ক্যামেরা সেটআপে, LED ফ্ল্যাশ সহ 13-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেখা যাবে। একইভাবে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, Vivo Y01-এ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়ার কথা বলা হয়েছে। তবে কোম্পানির ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে, যে ফোনটির প্রধান স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেটের জন্য।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 5,000mAh ব‍্যাটারি, 3GB RAM এবং প্রায় 8,500 টাকা দামে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Vivo এর সবচেয়ে সস্তা স্মার্টফোন Vivo Y01 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y01-full-specs-price-leaked-before-launch/feed/ 0