Vivo Y100i 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 29 Nov 2023 10:15:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 চীনে লঞ্চ হল সবচেয়ে সস্তা 12GB RAM এবং 512GB সহ স্মার্টফোন Vivo Y100i 5G, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/vivo-y100i-5g-with-cheapest-12gb-ram-and-512gb-storage-launched-in-china-know-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y100i-5g-with-cheapest-12gb-ram-and-512gb-storage-launched-in-china-know-price-in-bengali/#respond Wed, 29 Nov 2023 10:15:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45128 চীনে লঞ্চ হল Vivo Y100i 5G

The post চীনে লঞ্চ হল সবচেয়ে সস্তা 12GB RAM এবং 512GB সহ স্মার্টফোন Vivo Y100i 5G, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো তাদের Y100 সিরিজের অধীনে নতুন Vivo Y100i 5G ফোন চীনে লঞ্চ করেছে। এই ফোনটি ব্র্যান্ডের সবচেয়ে সস্তা 12GB RAM এবং 512GB সহ স্মার্টফোন হিসাবে বাজারে পেশ করা হয়েছে। এই ফোনে 5000mAh ব্যাটারি, 50MP রেয়ার ক্যামেরা, 44W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো বেশ কিছু অসাধারণ ফিচার রয়েছে। চলুন জেনে নেওয়া যাক Vivo Y100i 5G এর দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo Y100i 5G এর দাম এবং সেল

  • কোম্পানি তাদের Vivo Y100i 5G ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে 12GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করেছে।
  • ফোনটির দাম RMB 1,599 অর্থাৎ প্রায় 18,800 টাকা রাখা হয়েছে।
  • এই ফোনটি ব্ল্যাক, স্কাই ব্লু এবং পিঙ্ক কালারে সেল করা হবে।
  • jd.com এর মাধ্যমে এই ফোনটি সেল করা শুরু হয়ে গেছে। অন্যান্য রিটেইল আউটলেট এবং অফলাইন বাজারে এই ফোনটি আগামী 2 ডিসেম্বর থেকে বেচা হবে।

Vivo Y100i 5G এর স্পেসিফিকেশন

  • 6.64 ইঞ্চির এলসিডি ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর
  • 24GB পর্যন্ত RAM
  • ডুয়েল রেয়ার ক্যামেরা
  • 5000mAh ব্যাটারি
  • 44W ফাস্ট চার্জিং

ডিসপ্লে: Vivo Y100i ফোনটিতে 6.64 ইঞ্চির Full HD+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে পাঞ্চ হোল ডিজাইন, 60 হার্টস রিফ্রেশরেট এবং 93.3 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও রয়েছে।

প্রসেসর: এই ফোনে Adreno 619 জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর দেওয়া হয়েছে

স্টোরেজ: এই ফোনে 12GB RAM+512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ফোনটি 12GB virtual RAM সাপোর্ট করে ফলে এতে মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে LED ফ্ল্যাশ সহ 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Vivo Y100i 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: Vivo Y100i 5G ফোনে ডুয়েল সিম 5জি, ওয়াইফাই, ব্লুটুথ, IP54 রেটিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post চীনে লঞ্চ হল সবচেয়ে সস্তা 12GB RAM এবং 512GB সহ স্মার্টফোন Vivo Y100i 5G, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y100i-5g-with-cheapest-12gb-ram-and-512gb-storage-launched-in-china-know-price-in-bengali/feed/ 0