Vivo Y100t 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 23 Feb 2024 13:52:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 12GB RAM এবং 120W Charging সহ লঞ্চ হল Vivo 5G Phone, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/vivo-5g-phone-with-12-gb-ram-smartphone-y100t-launched-know-price-and-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-5g-phone-with-12-gb-ram-smartphone-y100t-launched-know-price-and-specifications-in-bengali/#respond Fri, 23 Feb 2024 13:52:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46615 চীনে লঞ্চ হল Vivo Y100t 5G

The post 12GB RAM এবং 120W Charging সহ লঞ্চ হল Vivo 5G Phone, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো তাদের ‘ওয়াই’ সিরিজের অধীনে চীনে একটি নতুন স্মার্টফোন ভিভো ওয়াই100টি 5জি লঞ্চ করেছে। এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আজ এই ফোনের দামও জানানো হল। ভিভো ওয়াই100টি 5জি ফোনটিতে 64MP ক্যামেরা, 12GB র‍্যাম এবং MediaTek Dimensity 8200 প্রসেসরের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে।

Vivo Y100t 5G এর দাম

ভিভো ওয়াই100টি 5জি ফোনটি চীনে তিনটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ রয়েছে এবং এরদাম 1499 ইউয়ান অর্থাৎ প্রায় 17,500 টাকা। এইভাবে দ্বিতীয় ভেরিয়েন্টটিতে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম 1699 ইউয়ান অর্থাৎ প্রায় 19,900 টাকা রাখা হয়েছে। Vivo Y100t 5G ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেলের দাম 1899 ইউয়ান অর্থাৎ প্রায় 22,500 টাকা।

Vivo Y100t 5G এর ফটো

Vivo Y100t 5G এর স্পেসিফিকেশন

স্ক্রিন: Vivo Y100t 5G ফোনে 2388 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.64 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল স্ক্রীনটি এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: এই ফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 অক্টা-কোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালি-জি610 জিপিইউ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y100t 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ওআইইএস এবং অ্যান্টি-শেক ফিচার সহ এফ/1.79 অ্যাপারচারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ব্লার লেন্স যোগ করা হয়েছে। এছাড়া এই ভিভো ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y100t 5G ফোনটিতে 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিকে দ্রুত চার্জ করার জন্য এই স্মার্টফোনটি 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

The post 12GB RAM এবং 120W Charging সহ লঞ্চ হল Vivo 5G Phone, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-5g-phone-with-12-gb-ram-smartphone-y100t-launched-know-price-and-specifications-in-bengali/feed/ 0
চীনে লঞ্চ হল Vivo Y100t 5G, রয়েছে 120Hz ডিসপ্লে এবং 120W চার্জিং https://www.91mobiles.com/bengali/vivo-y100t-launched-in-china-know-specification-price-sale-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y100t-launched-in-china-know-specification-price-sale-details-in-bengali/#respond Mon, 19 Feb 2024 10:54:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46462 চীনে লঞ্চ করা হয়েছে Vivo Y100t 5G

The post চীনে লঞ্চ হল Vivo Y100t 5G, রয়েছে 120Hz ডিসপ্লে এবং 120W চার্জিং first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো চীনে তাদের Y100সিরিজের অধীনে নতুন ফোন লঞ্চ করেছে। এই সিরিজের এর আগে Vivo Y100 বং Y100i লঞ্চের পর এবার কোম্পানির পক্ষ থেকে Vivo Y100t পেশ করা হয়েছে। এই দুটি ফোন গত বছর লঞ্চ করা হয়েছিল। এই ফোনদুটিতে যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 চিপসেট রয়েছে। এবার নতুন Y100t ফোনে ডায়মেনসিটি 8200 প্রসেসর যোগ করা হয়েছে, ফলে এই ফোনটি আরও শক্তিশালী পারফরমেন্স দিতে সক্ষম হবে।

Vivo Y100t এর দাম

এখনও পর্যন্ত Vivo Y100t ফোনের দাম জানানো হয়নি। আগামী 23 ফেব্রুয়ারি থেকে চীনে ভিভো চায়নার ওয়েবসাইট, JD.com এবং Tmall এর মাধ্যমে এই ফোনের প্রিসেল শুরু হবে এবং এই দিনই ফোনটির দাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি সাদা এবং নীল রঙে সেল করা হবে।

Vivo Y100t এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y100t 5G ফোনে 6.64-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনশন 8200 চিপসেট যোগ করা হয়েছে। এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন এবং অরিজিন অএসের সঠিক ভার্সন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
  • স্টোরেজ: এতে 8GB/12GB RAM, 8GB virtual RAM এবং 256GB/512GB ইন বিল্ট স্টোরেজ রয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য OIS ফিচারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে এনএফসি, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হয়েছে। এই ফোনের ডায়মেনশন 164.58 x 75.8 x 8.79 এমএম এবং ওজন 200 গ্রাম।

জানিয়ে রাখি Y100t ফোনটি চীনের মার্কেটে উপস্থিত iQOO Z8x এর একটি রূপান্তরিত ভার্সন, যা গত বছর চীনে স্ন্যাপড্রাগন 782G প্রসেসর সহ পেশ করা হয়েছিল। শুধুমাত্র প্রসেসর ছাড়া উভয় ফোনের সমস্ত স্পেসিফিকেশন একই রকম। এই নতুন ভিভো ফোনটি অন্যান্য ইছু বাজারে Vivo Y100 GT নামে পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

The post চীনে লঞ্চ হল Vivo Y100t 5G, রয়েছে 120Hz ডিসপ্লে এবং 120W চার্জিং first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y100t-launched-in-china-know-specification-price-sale-details-in-bengali/feed/ 0