Vivo Y11d 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Fri, 06 Feb 2026 11:27:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6,500mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ফিচার সহ মালয়েশিয়াতে লঞ্চ হল Vivo Y11d 4G স্মার্টফোন, জেনে নিন ফিচার ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-y11d-4g-launched-in-malaysia-check-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y11d-4g-launched-in-malaysia-check-features-and-specifications-details-in-bengali/#respond Fri, 06 Feb 2026 14:15:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=73189 মালয়েশিয়ার বাজারে লঞ্চ হল Vivo Y11d 4G

The post 6,500mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ফিচার সহ মালয়েশিয়াতে লঞ্চ হল Vivo Y11d 4G স্মার্টফোন, জেনে নিন ফিচার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
মালয়েশিয়ার বাজারে Vivo বাজেট রেঞ্জে তাদের Vivo Y11d 4G স্মার্টফোনটি লঞ্চ করেছে। গতকাল Vivo Y05 4G স্মার্টফোনটি পেশ করা হয়েছিল। নতুন স্মার্টফোনটিতে Unisoc T7225 প্রসেসর, 6,500mAh BlueVolt ব্যাটারি, 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y11d 4G স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।

Vivo Y11d 4G স্মার্টফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। একই স্ক্রিন সাইজ Vivo Y05 4G ফোনটিতেও রয়েছে।

Vivo Y11d 4G স্মার্টফোনটি Unisoc T7225 প্রসেসর এবং দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 4GB RAM সহ 4GB ভার্চুয়াল RAM এবং 6GB RAM সহ 6GB এক্সন্টেডেড RAM সাপোর্ট করে। অর্থাৎ মোট 12GB RAM পাওয়া যাবে। একইসঙ্গে স্টোরেজের জন্য 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়া স্মার্টফোনটি OriginOS 6 সহ লঞ্চ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo Y11d 4G স্মার্টফোনের রেয়ার প্যানেলে 50MP Ultra-Clear প্রাইমারি ক্যামেরা এবং 0.08MP সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y11d 4G স্মার্টফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh এর বড় BlueVolt ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP65 রেটিং এবং SGS 5-Star Overall Unit সার্টিফিকেশন রয়েছে।

কানেক্টিভিটির জন্য Vivo Y11d 4G স্মার্টফোনটিতে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট এবং ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 4G LTE, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, USB 2.0 এবং GPS মতো ফিচার দেওয়া হয়েছে। তবে এতে NFC সাপোর্ট দেওয়া হয়নি। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

এখনও পর্যন্ত Vivo এর মালয়েশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে Vivo Y11d 4G স্মার্টফোনটির দাম লিস্টেড করা হয়নি। এটি প্রোডাক্ট পেজে আউট অফ স্টক লেখা রয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে কনফার্ম জানানো হয়েছে 2026 সালের 14 ফেব্রুয়ারি এই বিষয়ে ঘোষণা করা হবে। এই স্মার্টফোনটি ব্ল্যাক এবং প্ল্যাটিনাম কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

যারা মালয়েশিয়ার ইউজার এবং সস্তা 4G স্মার্টফোন কিনতে চাইছেন, তাদের জন্য Vivo Y11d 4G স্মার্টফোনটি ভালো অপশন হবে। তবে অফিসিয়াল দাম জানানোর পরই ফোনটি সেল করা হবে। আপাতত এই বিষয়ে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

The post 6,500mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ফিচার সহ মালয়েশিয়াতে লঞ্চ হল Vivo Y11d 4G স্মার্টফোন, জেনে নিন ফিচার ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y11d-4g-launched-in-malaysia-check-features-and-specifications-details-in-bengali/feed/ 0