Vivo Y12s - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 17 Nov 2020 16:44:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 5000mAh ব‍্যাটারী ও 4GB RAM এর সঙ্গে লঞ্চ হল সস্তা Vivo Y12s স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/vivo-y12s-launched-with-5000mah-battery-specs-price-sale/ https://www.91mobiles.com/bengali/vivo-y12s-launched-with-5000mah-battery-specs-price-sale/#respond Tue, 17 Nov 2020 11:44:30 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13292 লঞ্চ হল Vivo Y12s 

The post 5000mAh ব‍্যাটারী ও 4GB RAM এর সঙ্গে লঞ্চ হল সস্তা Vivo Y12s স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
আমরা প্রায় দুই মাস আগে জানিয়ে দিয়েছিলাম টেক কোম্পানি ভিভো তাদের ‘ওয়াই’ সিরিজের নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা Vivo Y12s নামে পেশ করা হবে। কয়েক দিন আগে গুগল প্লে কনসোলেও ফোনটি দেখা গেছে এবং এখানে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়। বিভিন্ন লিকের পর এবার কোম্পানি তাদের এই নতুন ফোনটি অফিসিয়ালি মার্কেটে লঞ্চ করে দিয়েছে। কোম্পানি তাদের Vivo Y12s ফোনটি লো বাজেটে পেশ করেছে।

আপাতত Vivo Y12s ফোনটি কোম্পানির পক্ষ থেকে হংকং ও ভিয়েতনামের মার্কেটে পেশ করা হয়েছে যা আগামী দিনে ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে লঞ্চ করা হবে। হংকংয়ে ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে, অন‍্যদিকে ভিয়েতনামের মার্কেটে কোম্পানি Vivo Y12s এর 4 জিবি র‍্যাম ভেরিয়েন্ট পেশ করেছে। হংকংয়ে ফোনটি HK$ 1,098 দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 10,500 টাকার কাছাকাছি। টেক মার্কেটে ফোনটি Phantom Black ও Glacier Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Vivo Y12s

কোম্পানির পক্ষ থেকে Vivo Y12s ফোনটি ‘ইউ’ শেপের নচের সঙ্গে ওয়াটারড্রপ নচ ডিসপ্লেসহ লঞ্চ করা হয়েছে। ফোনের স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। Vivo Y12s ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 720 × 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফনটাচ ওএস 11 এ কাজ করে। এছাড়া Vivo Y12s অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। হংকংয়ে লঞ্চ করা Vivo Y12s এ 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং ভিয়েতনামে ফোনটিতে 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি যোগ করা হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo Y12s এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর আছে। এছাড়া সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। Vivo Y12s একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক ও অন‍্যান‍্য বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

ভিয়েতনামের মার্কেটে Vivo Y12s ফোনটি 42,90,000 Dong দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দর 13,500 টাকার কাছাকাছি। ভারতে ফোনটির কোন র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করা হবে সেবিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি। মনে করা হচ্ছে ভারতে ফোনটি আন্তর্জাতিক মার্কেটের চেয়েও সস্তা দামে পেশ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post 5000mAh ব‍্যাটারী ও 4GB RAM এর সঙ্গে লঞ্চ হল সস্তা Vivo Y12s স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y12s-launched-with-5000mah-battery-specs-price-sale/feed/ 0
3GB RAM এর সঙ্গে এল ভিভোর সস্তা স্মার্টফোন Vivo Y12s, লঞ্চ করা হবে লো বাজেটে https://www.91mobiles.com/bengali/vivo-y12s-google-play-console-listing-3-gb-ram-helio-p35-soc-launch-soon/ https://www.91mobiles.com/bengali/vivo-y12s-google-play-console-listing-3-gb-ram-helio-p35-soc-launch-soon/#respond Thu, 24 Sep 2020 09:42:55 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12531 আসতে চলেছে Vivo Y12s

The post 3GB RAM এর সঙ্গে এল ভিভোর সস্তা স্মার্টফোন Vivo Y12s, লঞ্চ করা হবে লো বাজেটে first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি ভিভো সম্পর্কে কানাঘুষো চলছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি টেক জগতে তাদের ‘ওয়াই’ সিরিজের একটি নতুন স্মার্টফোন Vivo Y12s নামে পেশ করবে। এবার কোম্পানির ঘোষণার আগেই ফোনটি গুগল প্লে কনসোলে লিস্টেড হয়ে গেছে। এই লিস্টিং থেকে Vivo Y12s এর ফোটোর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। এছাড়া ফোনটির লুক ও ডিজাইন তো দেখা গেছেই।

আরও পড়ুন: লঞ্চ হল Samsung Galaxy S20 FE, এই দুর্দান্ত ফোনে আছে 8GB RAM, 32MP সেলফি ক‍্যামেরা ও 4500mAh ব‍্যাটারী

আমরা গুগল প্লে কনসোলে Vivo Y12s ফোনটি স্পট করেছি। ওয়েবসাইটে নতুন ভিভো স্মার্টফোন V2026 মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে এবং মনে করা হচ্ছে এই ফোনটিই Vivo Y12s নামে লঞ্চ করা হবে। লিস্টিঙের ফোটো দেখে বোঝা গেছে ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনটির ডিসপ্লের দুই সাইড বেজল লেস হবে এবং নিচের দিকে চিন পার্ট থাকবে। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং এর বাঁদিকের প‍্যানেলেও একটি বাটন দেখা গেছে, মনে করা হচ্ছে এটি গুগল অ্যাসিসট‍্যান্টের শর্টকাট কী।

Vivo Y12s এর এই লিস্টিং অনুযায়ী ফোনটি 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। ফোনটির স্ক্রিন সাইজ এখনও পর্যন্ত জানা যায়নি তবে এই ডিসপ্লে 300DPI সাপোর্টেড হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করবে বলে জানা গেছে। লিস্টিঙে আরও বলা হয়েছে এই ফোনটি 3 জিবি র‍্যাম ও PowerVR GE8329 GPU এর সঙ্গে পেশ করা হবে।

আরও পড়ুন: 30 সেপ্টেম্বর Xiaomi লঞ্চ করবে মি 10টি সিরিজ, লঞ্চ হতে পারে Mi 10T, Mi 10T Lite ও Mi 10T Pro

Vivo Y12

কোম্পানির পক্ষ থেকে Vivo Y12 এ 6.35 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক এমটি6762 হেলিও পি22 চিপসেটে রান করে। Vivo Y12 একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। মার্কেটে এই ফোনটি 3 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিসহ10,990 টাকা দামে সেল করা হয়।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির রেয়ার ক‍্যামেরা সেট‌আপে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও Vivo Y12 এর ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও 2 মেগাপিক্সেলের তৃতীয় একটি সেন্সর আছে। সেলফির জন্য Vivo Y12 এর ফ্রন্ট প‍্যানেলে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এই ফোনের ব‍্যাক প‍্যানেলে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। এই ফোনটি রিভার্স চার্জিং ফিচারযুক্ত অর্থাৎ ওটিজি ব‍্যবহার করে এই ফোনের সাহায্যে অন্য ফোন চার্জ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

The post 3GB RAM এর সঙ্গে এল ভিভোর সস্তা স্মার্টফোন Vivo Y12s, লঞ্চ করা হবে লো বাজেটে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y12s-google-play-console-listing-3-gb-ram-helio-p35-soc-launch-soon/feed/ 0