Vivo Y15s (2021) - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 24 Nov 2021 08:25:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Helio P35 চিপসেট, 5,000mAh ব‍্যাটারি ও 13MP ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo Y15A https://www.91mobiles.com/bengali/vivo-y15a-launched-with-helio-p35-soc-5000mah-battery-and-13mp-camera/ https://www.91mobiles.com/bengali/vivo-y15a-launched-with-helio-p35-soc-5000mah-battery-and-13mp-camera/#respond Sun, 14 Nov 2021 01:18:50 +0000 https://www.91mobiles.com/bengali/?p=19522 লঞ্চ হল Vivo Y15A ও Vivo Y15s (2021)

The post Helio P35 চিপসেট, 5,000mAh ব‍্যাটারি ও 13MP ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo Y15A first appeared on 91Mobiles Bengali.

]]>
চাইনিজ স্মার্টফোন কোম্পানি Vivo চুপিসারে ফিলিপিন্সের মার্কেটে তাদের ‘ওয়াই’ সিরিজের বাজেট স্মার্টফোন Vivo Y15A লঞ্চ করেছে। এক‌ই সঙ্গে কোম্পানি কয়েক দিন আগে সিঙ্গাপুরের মার্কেটে লঞ্চ করা Vivo Y15s (2021) ফোনটি ইন্দোনেশিয়ায় পেশ করেছে। Vivo Y15A ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, Helio P35 চিপসেট ও 5,000mAh ব‍্যাটারিসহ লঞ্চ করা হয়েছে। জানিয়ে রাখি কোম্পানির আরেকটি উল্লেখযোগ্য স্মার্টফোন Vivo Y15s (2021) এর ফিচার ও স্পেসিফিকেশন অনেকটাই Vivo Y15A এর মতো। এই পোস্টে আমরা Vivo Y15A ও Vivo Y15s (2021) এর সমস্ত ডিটেইলস সম্পর্কে আলোচনা করব।

Vivo Y15A এবং Vivo Y15s (2021) এর স্পেসিফিকেশন

Vivo Y15A ফোনটির ডায়মেনশন 163.96 x 75.2 x 8.28mm এবং ওজন 178.9 গ্ৰাম। এতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.51-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমযুক্ত FunTouch OS 11.1 এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি মিডিয়াটেকের Helio P35 চিপসেটে রান করে। এতে 4GB RAM ও 64GB স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Vivo Y15A ফোনটি একটি 4G VoLTE সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। কানেক্টিভিটির জন্য এতে 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, microSD স্লট, microUSB পোর্ট ও 3.5mm অডিও জ‍্যাক আছে। সিকিউরিটি ফিচার হিসেবে এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 10W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব‍্যাটারি যোগ করা হয়েছে।

Vivo Y15s (2021) ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন Vivo Y15A ফোনটির মতোই। তবে এতে 3GB RAM ও 32GB স্টোরেজ আছে। এছাড়া এই ফোনটি Android Go edition এ কাজ করে।

Vivo Y15A ও Vivo Y15s (2021) এর দাম

Vivo Y15A ফোনটি 4GB র‍্যাম ও 64GB স্টোরেজসহ ফিলিপিন্সের মার্কেটে 7,999 PHP অর্থাৎ প্রায় 11,900 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এক‌ইভাবে Vivo Y15s (2021) ফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে 3GB র‍্যাম ও 32GB স্টোরেজসহ পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1,899,000 IDR অর্থাৎ প্রায় 9,900 টাকা। এই দুটি ফোন‌ই মিস্টিক ব্লু ও ওয়াটার গ্ৰিন কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Helio P35 চিপসেট, 5,000mAh ব‍্যাটারি ও 13MP ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo Y15A first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y15a-launched-with-helio-p35-soc-5000mah-battery-and-13mp-camera/feed/ 0