Vivo Y18e - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 08 May 2024 04:42:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 8 হাজার টাকা বাজেটে কোন ফোনটি ভালো? দেখে নিন Vivo Y18 এবং Vivo Y18e ফোনের তুলনা https://www.91mobiles.com/bengali/best-phone-in-budget-8000-mobile-comparison-vivo-y18-and-y18e-in-bengali/ https://www.91mobiles.com/bengali/best-phone-in-budget-8000-mobile-comparison-vivo-y18-and-y18e-in-bengali/#respond Wed, 08 May 2024 04:42:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49230 Vivo Y18 এবং Vivo Y18e ফোনের তুলনা

The post 8 হাজার টাকা বাজেটে কোন ফোনটি ভালো? দেখে নিন Vivo Y18 এবং Vivo Y18e ফোনের তুলনা first appeared on 91Mobiles Bengali.

]]>
8 হাজার টাকার রেঞ্জে যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য ভিভো দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে 8GB RAM (4GB+4GB) এবং 5,000mAh Battery সহ Vivo Y18 এবং Vivo Y18e স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোন অনেকটা একইরকম হলেও ফোনদুটির কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। নিচে Vivo Y18 এবং Vivo Y18e ফোনের তুলনা করে দেখানো হল, যা পড়ে ইউজাররা বুঝতে পারবেন কোন ফোনটি কেনা উচিৎ।

দামের তুলনা

Vivo Y18e ফোনের দাম

  • 4GB RAM + 64GB Storage = ₹7,999

ভারতে Vivo Y18e ফোনটি ভারতে সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB RAM এবং 64GB Storage সহ এই ফোনটির দাম 7,999 টাকা রাখা হয়েছে। এই সস্তা ভিভো ফোনটি Space Black এবং Gem Green কালারে সেল করা হবে।

Vivo Y18 ফোনের দাম

  • 4GB RAM + 64GB Storage = ₹8,999
  • 4GB RAM + 128GB Storage = ₹9,999

ভারতে Vivo Y18 ফোনটির দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 8,999 টাকা রাখা হয়েছে। একইভাবে 4GB RAM + 128GB স্টোরেজ সহ এই ফোনের টপ মডেল 9,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি স্পেস ব্ল্যাক এবং জেম গ্রীন কালারে সেল করা হয়।

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন Vivo Y18 Vivo Y18e
ডিসপ্লে 6.56″ HD+ 90Hz Display 6.56″ HD+ 90Hz Display
প্রসেসর MediaTek Helio G85 MediaTek Helio G85
ব্যাক ক্যামেরা 13MP + 0.08MP 50MP + 0.08MP
ফ্রন্ট ক্যামেরা 5MP Selfie Camera 8MP Selfie Camera
স্টোরেজ 4GB RAM + 64GB Storage 4GB RAM + 128GB Storage
ব্যাটারি 15W 5,000mAh Battery 15W 5,000mAh Battery

 

ক্যামেরার তুলনা

ফটোগ্রাফির জন্য Vivo Y18e ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/3.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Vivo Y18 ফোনের ব্যাক প্যানেলেও ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি ক্যামেরা এবং f/3.0 অ্যাপার্চারযুক্ত 0.08MP সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ডিসপ্লের তুলনা

Vivo Y18e ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ স্ক্রিন রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে এবং 528 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এই স্ক্রিনে 70% NTSC Color Saturation এবং 269PPI Pixel Density দেওয়া হয়েছে।

Vivo Y18 ফোনে 6.56-ইঞ্চির এলসিডি HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 1612×720 পিক্সেল রেজোলিউশন, 269ppi পিক্সেল ডেনসিটি, 90Hz রিফ্রেশ রেট, 840 নিটস ব্রাইটনেস, 83% NTSC কালার গামুট, TUV রীনল্যান্ড সার্টিফিকেশন এবং ওয়াটার ড্রপ নচ ডিজাইন রয়েছে।

স্টোরেজের তুলনা

Vivo Y18e ফোনটি 4GB RAM সহ পেশ করা হয়েছে। এতে 4GB extended RAM ফিচার রয়েছে, যার সাহায্যে এই ফোনে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি LPDDR4X RAM + eMMC 5.1 ROM টেকনোলজিতে কাজ করে। এই ফোনে 64GB Storage রয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

Vivo Y18 ফোনটিতে 4GB RAM এবং 4GB Extended RAM যোগ করা হয়েছে। ফলে এই ফোনে মোট 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 64GB ও 128GB স্টোরেজ সহ দুটো অপশনে পেশ করা হয়েছে। এই ফোনটি LPDDR4X RAM + eMMC 5.1 ROM টেকনোলজিতে কাজ করে এবং মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

প্রসেসরের তুলনা

Vivo Y18 এবং Vivo Y18e ফোনদুটি পারফরমেন্সের দিক থেকে অনেকটাই এক রকম। এই দুটি ফোন Android 14 অপারেটিং সিস্টেম এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 12 ন্যানোমিটার প্রসেসে তৈরি MediaTek Helio G85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত দুটি এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর রয়েছে।

ব্যাটারির তুলনা

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y18 এবং Vivo Y18e উভয় ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ফুল চার্জ করার পর এই দুটি ফোনেই 6.8 ঘন্টা পর্যন্ত PUBG খেলা যায়। 4G Network এ এই ফোনদুটি 21 দিন পর্যন্ত স্ট্যান্ড বাই দিতে সক্ষম। ক্মপানির বক্তব্য অনুযায়ী Vivo Y18e ফনিত 100% চার্জ হতে 139 মিনিট সময় লাগে এবং Vivo Y18 ফোনটি 145 মিনিটে 100% চার্জ হয়ে যায়।

সিকিউরিটির তুলনা

ফোন আনলক এবং সিকিউরিটির জন্য Vivo Y18 ফোনে Side-mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এর সঙ্গেই Face Unlock ফিচার রয়েছে। অন্যদিকে Vivo Y18e ফোনে কোনোরকম ফিজিক্যাল সেন্সর যোগ করা হয়নি। সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে শুধুমাত্র ফেস আনলক ফিচার রয়েছে। এছাড়া এই দুটি ফোনেই IP54 রেটিং যোগ করা হয়েছে।

Vivo Y18 এবং Vivo Y18e ফোনের পার্থক্য

এই দুটি ফোনের দামে মাত্র 1 হাজার টাকার পার্থক্য রয়েছে। লুক ও ডিজাইনের দিক থেকে এই দুটি ফোন অনেকটাই এক। ফোনদুটির প্রসেসর ও ব্যাটারিও একইরকম। তবে Vivo Y18 ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা 13 মেগাপিক্সেলের তুলনায় যথেষ্ট অ্যাডভান্স। Vivo Y18 ফোনে শক্তিশালী সিকিউরিটির জন্য ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। এইসব ফিচারের কারণেই দামের তফাৎ রয়েছে। যারা বেশি ফিচার চান তাদের 1000 টাকা বেশি খরচ করতেই হবে।

The post 8 হাজার টাকা বাজেটে কোন ফোনটি ভালো? দেখে নিন Vivo Y18 এবং Vivo Y18e ফোনের তুলনা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/best-phone-in-budget-8000-mobile-comparison-vivo-y18-and-y18e-in-bengali/feed/ 0
মাত্র 7999 টাকা দামে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Vivo Y18e, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 8GB RAM এর ক্ষমতা https://www.91mobiles.com/bengali/phone-under-8000-vivo-y18e-launched-in-india-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/phone-under-8000-vivo-y18e-launched-in-india-price-and-specifications-details-in-bengali/#respond Fri, 03 May 2024 16:59:33 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49162 ভারতে লঞ্চ হল Vivo Y18e

The post মাত্র 7999 টাকা দামে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Vivo Y18e, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 8GB RAM এর ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো ভারতের বাজারে সস্তা স্মার্টফোন প্রেমীদের জন্য Vivo Y18 এবং Vivo Y18e নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে Vivo Y18 ফোনটির দাম মাত্র 8,999 টাকা থেকে শুরু হয়। এই পোস্টে বাজেট ক্যাটাগরির Vivo Y18e ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Vivo Y18e ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y18e ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ স্ক্রিন রয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশ রেটে কাজ করে এবং 528 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড ওএস এবং ফান টাচ ওএস 14.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.0 গিগা হার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Vivo Y18e ফোনটি 4GB RAM সহ পেশ করা হয়েছে। এতে 4GB extended RAM ফিচার রয়েছে, যার সাহায্যে এই ফোনে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি LPDDR4X RAM + eMMC 5.1 ROM টেকনোলজিতে কাজ করে। এছাড়া মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/3.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y18e ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে কোনো ফিজিক্যাল সেন্সরের বদলে শুধুমাত্র ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এতে Bluetooth 5.0 রয়েছে।

Vivo Y18e ফোনের দাম

ভারতে Vivo Y18e ফোনটি ভারতে সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 4GB RAM এবং 64GB Storage সহ এই ফোনটির দাম 7,999 টাকা রাখা হয়েছে। এই সস্তা ভিভো ফোনটি Space Black এবং Gem Green কালারে সেল করা হবে।

The post মাত্র 7999 টাকা দামে লঞ্চ হল সস্তা স্মার্টফোন Vivo Y18e, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 8GB RAM এর ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/phone-under-8000-vivo-y18e-launched-in-india-price-and-specifications-details-in-bengali/feed/ 0
লঞ্চ হল নতুন সস্তা স্মার্টফোন Vivo Y18e, দেখে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম https://www.91mobiles.com/bengali/cheap-smartphone-vivo-y18e-official-in-india-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/cheap-smartphone-vivo-y18e-official-in-india-details-in-bengali/#respond Mon, 29 Apr 2024 13:43:48 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49053 ভারতে লঞ্চ হল Vivo Y18e

The post লঞ্চ হল নতুন সস্তা স্মার্টফোন Vivo Y18e, দেখে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
গত সপ্তাহে আমরা এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে জানিয়েছিলাম ভিভো ভারতে তাদের ‘ওয়াই’ সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Vivo Y18 এবং Vivo Y18e স্মার্টফোন লঞ্চ করবে। আজ এর মধ্যে Vivo Y18e ফোনটির প্রোডাক্ট পেজ ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ করে দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ্যে এসে গেছে।

Vivo Y18e ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y18e ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি স্ক্রিন রয়েছে। এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশ রেট ও 528 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএস 14.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Vivo Y18e ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে 4GB এক্সটেন্ডেড RAM ফিচার রয়েছে, যার সাহায্যে ফোনের RAM 8GB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি LPDDR4X RAM + eMMC 5.1 ROM টেকনোলজিতে কাজ করে। এছাড়া এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/3.0 অ্যাপার্চারযুক্ত 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Vivo Y18e ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y18e ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনটিতে IP54 রেটিং রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে শুধুমাত্র ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। এতে Bluetooth 5.0 দেওয়া হয়েছে।

Vivo Y18e ফোনের দাম

কোম্পানির পক্ষ থেকে আপাতত এই ফোনের দাম সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়েছি এই ফোনটি সিঙ্গেল স্টোরেজ অপশনেই সেল করা হবে। এই সস্তা ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং সোর্স অনুযায়ী এই ফোনের দাম 7,999 টাকা হবে।

The post লঞ্চ হল নতুন সস্তা স্মার্টফোন Vivo Y18e, দেখে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/cheap-smartphone-vivo-y18e-official-in-india-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই জানুন Vivo Y18e ফোনের দাম এবং স্পেসিফিকেশন, মাত্র 7999 টাকা দামে হবে লঞ্চ https://www.91mobiles.com/bengali/vivo-y18-and-vivo-y18e-launch-in-india-soon-know-price-and-specifications-details-exclusive-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y18-and-vivo-y18e-launch-in-india-soon-know-price-and-specifications-details-exclusive-in-bengali/#respond Fri, 26 Apr 2024 16:28:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=48937 শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo Y18e স্মার্টফোন

The post লঞ্চের আগেই জানুন Vivo Y18e ফোনের দাম এবং স্পেসিফিকেশন, মাত্র 7999 টাকা দামে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo ভারতে তাদের Y সিরিজ লঞ্চ করতে চলেছে। আমরা সোর্স থেকে জানতে পেরেছি আগামী দিনে দুটি ফোন Vivo Y18 এবং Vivo Y18e নামে ভারতে লঞ্চ করা হবে। ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ হওয়ার আগেই আমরা এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে এক্সক্লুসিভলি জানতে পেরেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y18e ফোনের ডিটেইলস সম্পর্কে।

Vivo Y18e এর দাম

টিপস্টার সুধাংশু থেকে আপকামিং Vivo ফোন সম্পর্কে আমরা জানতে পেরেছি। তথ্য অনুযায়ী কোম্পানি Vivo Y18e ফোনটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করবে। এই ফোনে 4জিবি RAM সহ 64জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। সোর্স অনুযায়ী Vivo Y18e ফোনের দাম 7,999 টাকা রাখা হয়েছে।

Vivo Y18e এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: সোর্স অনুযায়ী Vivo Y18e স্মার্টফোনে এলসিডি প্যানেল দিয়ে তৈরি 6.56 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এতে 90হার্টজ রিফ্রেশ রেট এবং 528নিটস ব্রাইটনেস যোগ করা হবে।
  • প্রসেসর: Vivo Y18e স্মার্টফোন অ্যান্ড্রয়েড ওএস সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হ্যালিও জি85 অক্টাকোর প্রসেসর সহ 2.0গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করবে।
  • মেমরি: সোর্স অনুযায়ী Vivo Y18e স্মার্টফোনে 4জিবি RAM সহ লঞ্চ করা হবে। এতে 4জিবি এক্সন্টেডেড RAM ফিচার রয়েছে যা ফিজিক্যাল RAM-এর সহযোগিতায় 8জিবি RAM দেওয়া হবে। এই ফোনে 1টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে।
  • ক্যামেরা: Vivo Y18e ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। এই ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হবে। ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেল সেলফি সেন্সর যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y18e স্মার্টফোনে 5,000এমএএচ ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।
  • অন্যান্য: Vivo Y18e স্মার্টফোনে IP54 রেটিং সহ পেশ করা হবে। সিকিউরিটির জন্য এই ফোনে কোন ফিজিক্যাল সেন্সর দেওয়া হবে না এবং এই ফোনে ফেস আনলক ফিচারই দেওয়া হবে। সোর্স অনুযায়ী Vivo Y18e ফোনটি 8.39mm মোটা এবং 185g ওজন হবে।

The post লঞ্চের আগেই জানুন Vivo Y18e ফোনের দাম এবং স্পেসিফিকেশন, মাত্র 7999 টাকা দামে হবে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y18-and-vivo-y18e-launch-in-india-soon-know-price-and-specifications-details-exclusive-in-bengali/feed/ 0
শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo Y18e স্মার্টফোন, বিআইএস সাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/vivo-y18e-smartphone-bis-certification-listing-india-launch-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y18e-smartphone-bis-certification-listing-india-launch-soon-details-in-bengali/#respond Sat, 09 Mar 2024 04:02:44 +0000 https://www.91mobiles.com/bengali/?p=47110 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে Vivo Y18e

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo Y18e স্মার্টফোন, বিআইএস সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
আগামী কিছু দিনের মধ্যে ভিভো তাদের Y সিরিজের নতুন ফোন লঞ্চ করতে পারে। কোম্পানি এই সিরিজে Vivo Y18e ফোনটি লঞ্চের প্রস্ততি নিচ্ছে। ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) ওয়েবসাইটে লিস্টেড হতে দেখার পর থেকে এই ফোনটি লঞ্চের খবর আরও জোরালো হয়ে উঠেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও এই ফোনটি সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে BIS সাইটে লিস্টেড হওয়ার ফলে এই ফোনটির ভারতে লঞ্চ প্রায় কনফার্ম হয়ে গেছে।
এই লিস্টিং সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Vivo Y18e এর BIS লিস্টিং

  • আসন্ন Vivo Y18e স্মার্টফোনটি BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে V2350 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • মডেল নম্বর ছাড়া BIS প্ল্যাটফর্মে অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। তবে এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই ভারতে এই মোবাইলটি লঞ্চ করা হতে পারে।
  • জানিয়ে রাখি এই ডিভাইসটি এর আগে ব্লুটুথ এসআইজি সাইটেও এই একই মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল।
  • মোবাইলে কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.0 দেওয়া হবে বলে জানা গিয়েছিল।
  • দুটি সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের পর এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে ঘোষণা করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

 

Vivo V30 এর স্পেসিফিকেশন

ল্যেক দিন আগেই ভিভো ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Vivo V30 লঞ্চ করেছিল। এই সিরিজে Vivo V30 এবং Vivo V30 Pro ফোন লঞ্চ করা হয়েছিল। এর মধ্যে ভ্যানিলা মডেল Vivo V30 সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

  • ডিসপ্লে: Vivo V30 ফোনে 6.78 ইঞ্চির এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রীন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, এইচডিআর 10 প্লাস, 120Hz রিফ্রেশ রেট এবং 2800 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট রয়েছে। হিটিং ইস্যু থেকে বাঁচার জন্য এই ফোনে অল্ট্রা স্মার্ট কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
  • মেমরি: ডেটা স্টোর করার জন্য এই মোবাইলে 12জিবি পর্যন্ত র‍্যাম এবং 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও এই ডিভাইসে 12জিবি পর্যন্ত র‍্যাম এক্সপ্যানশন পাওয়া যায়, যার সাহায্যে এই ফোনে 24জিবি পর্যন্ত র‍্যাম উপভোগ করা যায়।
  • ক্যামেরা: Vivo V30 5G ডিভাইসে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট এবং অরা লাইট ফিচার সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে AF এবং AI ফিচার সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V30 ফোনে ব্র্যান্ড 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দিয়েছে।
  • অপারেটিং সিস্টেম: Vivo V30 ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 এ কাজ করে।

The post শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Vivo Y18e স্মার্টফোন, বিআইএস সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y18e-smartphone-bis-certification-listing-india-launch-soon-details-in-bengali/feed/ 0
কম দামে শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo Y18, Y18e, Y03 ফোন, ব্লুটুথ এসআইজি সাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/vivo-y18-y18e-y03-bluetooth-sig-certification-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y18-y18e-y03-bluetooth-sig-certification-listing-details-in-bengali/#respond Sat, 03 Feb 2024 06:09:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=46160 লিক হল Vivo Y18, Y18e, Y03 ফোনের ডিটেইলস

The post কম দামে শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo Y18, Y18e, Y03 ফোন, ব্লুটুথ এসআইজি সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো বিগত বেশ কিছু সময় ধরে তাদের Y-সিরিজের পরিধি বিস্তার করার পরিকল্পনা করছে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে Vivo Y18, Vivo Y18e এবং Vivo Y03 ফোনগুলি বাজারে লঞ্চ করা হতে পারে। অফিসিয়াল ঘোষণার আগেই এই তিনটি ফোন ব্লুটুথ এসআইজি সাইটে দেখা গেছে। সবচেয়ে বড় কথা এই ফোনগুলি কম দামে ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।

Vivo Y18, Y18e, Y03 ফোনের ব্লুটুথ এসআইজি লিস্টিং

  • নিচে শেয়ার করা ইমেজে দেখা যাচ্ছে ভিভোর এই তিনটি ফোন লিস্টিঙে নাম এবং মডেল নাম্বার সহ তালিকাভুক্ত করা হয়েছে।
  • Vivo Y18 ফোনের মডেল নাম্বার V2333 দেখা গেছে।
  • Vivo Y18e ফোনটি সাইটে V2350 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • সিরিজের তৃতীয় ফোন Vivo Y03 এর মডেল নাম্বার V2332 বলা হয়েছে।
  • এই তিনটি ফোনেই ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি থাকবে বলে জানানো হয়েছে।
  • এছাড়া এই প্ল্যাটফর্মে ফোনগুলির অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি।

Vivo Y200 5G এর স্পেসিফিকেশন

ভিভো সম্প্রতি ভারতে Y-সিরিজের অধীনে Vivo Y200 5G ফোনটিকে 256জিবি স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে, এই ফোনের স্পেসিফিকেশন নিচে জানানো হল।

  • ডিসপ্লে: এই ফোনে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
  • প্রসেসর: Vivo Y200 5G ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 1 অক্টাকোর প্রসেসরে কাজ করে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 8GB virtual RAM যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে Smart Aura Light সহ ওআইএস সাপোর্টেড ও এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,800 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফান টাচ ওএস রয়েছে।

The post কম দামে শীঘ্রই লঞ্চ হতে পারে Vivo Y18, Y18e, Y03 ফোন, ব্লুটুথ এসআইজি সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y18-y18e-y03-bluetooth-sig-certification-listing-details-in-bengali/feed/ 0