Vivo Y19 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 18 Jul 2023 08:07:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে লঞ্চ হল Vivo Y19, এতে আছে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী, 4 জিবি র‍্যাম ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা, দাম মাত্র 13,990 টাকা https://www.91mobiles.com/bengali/vivo-y19-launched-in-india-4gb-ram-triple-rear-camera-5000mah-battery-specs-price-rs-13990-sale-offline-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y19-launched-in-india-4gb-ram-triple-rear-camera-5000mah-battery-specs-price-rs-13990-sale-offline-in-bengali/#respond Tue, 19 Nov 2019 12:45:45 +0000 https://www.91mobiles.com/bengali/?p=9221 ভারতে লঞ্চ হল Vivo Y19 

The post ভারতে লঞ্চ হল Vivo Y19, এতে আছে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী, 4 জিবি র‍্যাম ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা, দাম মাত্র 13,990 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগে আমরা Vivo এর নতুন স্মার্টফোন Vivo Y19 সম্পর্কে একটি রিপোর্ট পেশ করেছিলাম, যেখানে ফোনটির ফুল স্পেসিফিকেশন থেকে শুরু করে ফোনটির দাম পর্যন্ত জানা গেছিল। এবার এই ফোনটি ভারতীয় মার্কেটে ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। ইতিমধ্যে ফোনটি দেশের অফলাইন মার্কেট এবং রিটেইল স্টোরে সেল করা হচ্ছে এবং এই ফোনটি 13,990 টাকার বিনিময়ে কেনা যাবে।

আরও পড়ুন : ঘুমানোর সময় বিস্ফোরণ ঘটে ফিটনেস ব‍্যান্ডে, ঝলসে গেল ইউজারের হাত

Vivo Y19 লুক

লুকের দিক থেকে এই ফোনটি অনেকটা কয়েক দিন আগে আমাজন ইন্ডিয়াতে লিস্টেড হ‌ওয়া ভিভো ইউ সিরিজের আগামী স্মার্টফোন Vivo U20 এর মতো দেখতে। এই ফোনটি বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপর দিকে “ভি” শেপের নচ দেওয়া হয়েছে। ডিসপ্লের তিনদিক বেজল লেস, তবে নিচের দিকে হালকা বডি পার্ট আছে। Vivo Y19 এর ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যা ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। এই ক‍্যামেরা সেট‌আপে তিনটি ক‍্যামেরা সেন্সর ও একটি ফ্ল‍্যাশ লাইট আছে। এই সেট‌আপের নিচে “AI Triple Camera” লেখা আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং নিচের বাঁদিকে Vivo এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে।

Vivo Y19 স্পেসিফিকেশন

এই ফোনটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ হ‍্যালো ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 3ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। Vivo Y19 অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ 9.2 ওএসের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটে রান করে। ভারতে এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ লঞ্চ করা হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন : সস্তা হয়ে গেল Nokia 6.2 স্মার্টফোন, জেনে নিন নতুন দাম

ফোটোগ্ৰাফির জন্য Vivo Y19 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এক‌ই ভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Y19 এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Vivo Y19 একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo Y19 এ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভারতীয় মার্কেটে Vivo Y19 ফোনটি 13,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হল Vivo Y19, এতে আছে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী, 4 জিবি র‍্যাম ও ট্রিপল রেয়ার ক‍্যামেরা, দাম মাত্র 13,990 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y19-launched-in-india-4gb-ram-triple-rear-camera-5000mah-battery-specs-price-rs-13990-sale-offline-in-bengali/feed/ 0
Exclusive : Vivo Y19 এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 13,990 টাকা https://www.91mobiles.com/bengali/vivo-y19-price-in-india-for-4gb-ram-128gb-storage-is-13990-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y19-price-in-india-for-4gb-ram-128gb-storage-is-13990-in-bengali/#respond Thu, 14 Nov 2019 12:09:56 +0000 https://www.91mobiles.com/bengali/?p=9155 ভারতে লঞ্চ হবে Vivo Y19 

The post Exclusive : Vivo Y19 এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 13,990 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের টেক কোম্পানি Vivo এই মাসে থাইল্যান্ডে তাদের Vivo Y19 লঞ্চ করেছে। এবার এই ফোনটি ভারতে লঞ্চ হ‌ওয়ার জন্য প্রস্তুত। আমরা কয়েক দিন আগে এক্সক্লুসিভ জানিয়েছিলাম এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হতে পারে। এবার আমরা আমাদের রিটেইল সোর্স থেকে জানতে পেরেছি যে Vivo Y19 ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ মডেলের দাম 13,990 টাকা হবে।

আরও পড়ুন : Jio এর 555 টাকা, Airtel এর 558 টাকা এবং Vodafone এর 569 টাকার প্ল‍্যান, জেনে নিন কোনটি কতটা লাভজনক

এছাড়া আমরা আরও জানিয়েছিলাম যে কোম্পানি তাদের Vivo Y17 ফোনটি ডিসকন্টিনিউ করতে পারে। Vivo Y19 ফোনটির যা দাম এখন সেই দামে মার্কেটে Vivo Y17 এর অপশন আছে। এই কারণেই কোম্পানি Vivo Y19 লঞ্চের পর Vivo Y17 ফোনটি ডিসকন্টিনিউ করতে পারে। এই মুহূর্তে আপাতত Vivo Y19 এর দাম ছাড়া লঞ্চ ডেট সম্পর্কিত কোনো তথ্য জানা যায়নি।

Vivo Y19 স্পেসিফিকেশন

যেহেতু ইতিমধ্যে Vivo Y19 ফোনটি বিদেশে লঞ্চ করা হয়েছে তাই ফোনটির স্পেসিফিকেশন জানা গেছে। এই ফোনে 6.53 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করেছে এবং এর নাম দেওয়া হয়েছে হ‍্যালো ডিসপ্লে। এতে 3ডি কার্ভড গ্লাস ব‍্যবহার করা হয়েছে।

আরও পড়ুন : পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে চলে এল Samsung Galaxy A51, এতে থাকবে L শেপের কোয়াড ক‍্যামেরা

Vivo Y19 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে এবং কোম্পানি এতে মিডিয়াটেক হেলিও পি65 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের। এই সেট‌আপে যে দ্বিতীয় সেন্সরটি দেওয়া হয়েছে সেটি এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের এবং এটি একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়া এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। ম‍্যাক্রো ফোটোগ্ৰাফির জন্য দেওয়া এই সেন্সরটিকে কোম্পানি একে সুপার ক্লোজআপ লেন্স নাম দেওয়া হয়েছে।

সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Y19 এ এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ডুয়েল সিমযুক্ত এই ফোনে 4জি ভোএলটিইর সঙ্গে ওয়াইফাই ও ব্লুটুথ সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে এবং এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Exclusive : Vivo Y19 এর 4 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 13,990 টাকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y19-price-in-india-for-4gb-ram-128gb-storage-is-13990-in-bengali/feed/ 0