Vivo Y200 GT - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 20 May 2024 16:05:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6,000mAh ব্যাটারি এবং 12GB RAM সহ চীনে লঞ্চ হল Vivo Y200 GT এবং Y200t স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/vivo-y200-gt-y200t-smartphones-with-6000mah-battery-12gb-ram-launched-in-china-know-full-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y200-gt-y200t-smartphones-with-6000mah-battery-12gb-ram-launched-in-china-know-full-details-in-bengali/#respond Mon, 20 May 2024 16:05:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49681 চীনে লঞ্চ হল Vivo Y200 GT এবং Y200t

The post 6,000mAh ব্যাটারি এবং 12GB RAM সহ চীনে লঞ্চ হল Vivo Y200 GT এবং Y200t স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo চীনে তাদের ‘ওয়াই’ সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Vivo Y200 GT এবং Vivo Y200t স্মার্টফোন পেশ করেছে। উভয় ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ, 6,000mAh ব্যাটারি, 12GB RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি ফোন সম্পর্কে।

Vivo Y200 GT ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y200 GT ফোনে 6.78-ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 512GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: Vivo Y200 GT ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। এছাড়া সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: Vivo Y200 GT ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়েল সিম, ওয়াইফাই, ব্লুটুথ 5.4 এবং ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করা হয়েছে।

ওএস: Vivo Y200 GT ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং অরিজিন ওএস 4 সহ পেশ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 163.72 x 75.88 x 7.98 মিমি এবং ওজন 194 গ্রাম।

Vivo Y200t ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y200t ফোনে 6.72-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন FHD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর: স্মুথ পারফরমেন্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত LPDDR4x RAM এবং 512GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: Vivo Y200t ফোনে 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে 50-মেগাপিক্সেল প্রাইমারি এবং 2-মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি: এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম, 5জি, 4জি, ওয়াইফাই, ব্লুটুথ 5.2, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিমি অডিও জ্যাক দেওয়া হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: Vivo Y200t ফোনটির ডায়মেনশন 165.7 x 76 x 7.99 মিমি এবং ওজন 199 গ্রাম।

Vivo Y200t এবং Vivo Y200 GT ফোনের দাম

  • Vivo Y200t এবং Vivo Y200 GT ফোনদুটি চীনে চারটি করে স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এতে 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ যোগ করা হয়েছে।
  • Vivo Y200t ফোনের বেস মডেল 1,199 ইউয়ান অর্থাৎ প্রায় 13,807 টাকা, দ্বিতীয় মডেল 1,299 ইউয়ান অর্থাৎ প্রায় 14,958 টাকা, মিড মডেল 1,499 ইউয়ান অর্থাৎ প্রায় 17,597 টাকা এবং টপ মডেল 1,699 ইউয়ান অর্থাৎ প্রায় 19,565 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি ব্লু এবং গ্রীন কালারে সেল করা হবে।
  • Vivo Y200 GT ফোনের বেস মডেলের দাম 1,599 ইউয়ান অর্থাৎ প্রায় 18,413 টাকা, দ্বিতীয় মডেলের দাম 1,799 ইউয়ান অর্থাৎ প্রায় 20,717 টাকা, মিড মডেলের দাম 1,999 ইউয়ান অর্থাৎ প্রায় 23,020 টাকা এবং টপ মডেলের দাম 2,299 ইউয়ান অর্থাৎ প্রায় 26,474 টাকা রাখা হয়েছে। এই ফোনটি স্টর্ম এবং থান্ডার কালারে পেশ করা হয়েছে।

The post 6,000mAh ব্যাটারি এবং 12GB RAM সহ চীনে লঞ্চ হল Vivo Y200 GT এবং Y200t স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y200-gt-y200t-smartphones-with-6000mah-battery-12gb-ram-launched-in-china-know-full-details-in-bengali/feed/ 0
20 মে মার্কেটে লঞ্চ হবে Vivo Y200t এবং Vivo Y200 GT স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/20-may-vivo-y200-gt-and-y200t-launch-date-in-china-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/20-may-vivo-y200-gt-and-y200t-launch-date-in-china-details-in-bengali/#respond Fri, 10 May 2024 15:35:06 +0000 https://www.91mobiles.com/bengali/?p=49416 20 মে আসতে চলেছে Vivo Y200t এবং Vivo Y200 GT

The post 20 মে মার্কেটে লঞ্চ হবে Vivo Y200t এবং Vivo Y200 GT স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
সম্প্রতি ভিভো ঘোষণা করে জানিয়েছিল আগামী 20 মে কোম্পানি তাদের হোম মার্কেটে চীনে নতুন Vivo Y200 5G series পেশ করতে চলেছে। আজ কোম্পানি পক্ষ থেকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে এই সিরিজে Vivo Y200t এবং Vivo Y200 GT স্মার্টফোন লঞ্চ করা হবে। এই দুটি ফোনের ডিটেইলস নিচে জানানো হল।

Vivo Y200 GT (লিক)

  • ডিসপ্লে: Vivo Y200 GT ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হতে পারে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট, 1200 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এতে ওআইএস ফিচার সহ 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Vivo Y200t (লিক)

  • ডিসপ্লে: Vivo Y200t ফোনে 6.72 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: Vivo Y200t ফোনে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকতে পারে। ইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y200t ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

The post 20 মে মার্কেটে লঞ্চ হবে Vivo Y200t এবং Vivo Y200 GT স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/20-may-vivo-y200-gt-and-y200t-launch-date-in-china-details-in-bengali/feed/ 0