Vivo Y21 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 29 Sep 2022 06:27:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দেখে নিন দশ হাজার টাকার কম বাজেটে Vivo-এর সেরা স্মার্টফোনগুলির তালিকা https://www.91mobiles.com/bengali/vivo-best-smartphones-under-rs-10000-list-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-best-smartphones-under-rs-10000-list-in-bengali/#respond Tue, 27 Sep 2022 06:18:02 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32382 9,499 টাকায় পেয়ে যাবেন Vivo Y15s স্মার্টফোনটি

The post দেখে নিন দশ হাজার টাকার কম বাজেটে Vivo-এর সেরা স্মার্টফোনগুলির তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোনের মার্কেটে কোম্পানিগুলো একে অপরকে টক্কর দিতে প্রায়শই নতুন নতুন অফার নিয়ে আসে। শুধু তাই নয় স্মার্টফোন কোম্পানিগুলো বিভিন্ন রেঞ্জের মোবাইল ইউজারদের পছন্দ ও প্রয়োজন এর কথা মাথায় রেখে বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করে। আজকের এই পোস্টে আমি আপনাদের স্মার্টফোন ব্র্যান্ড Vivo এর এন্ট্রি লেভেল স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য জানাবো। এই পোস্টে আমি আপনাদের Vivo এর দশ হাজার টাকার কম বাজেটে উপলব্ধ স্মার্টফোনগুলির সম্পর্কে জানাবো। এই স্মার্টফোনগুলি বাজেট সেগমেন্টে HD ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ক্যামেরা এবং শক্তিশালী ব্যাটারির মতো অনেক ফিচার সহ পেশ করা হয়েছে।

Vivo Best Smartphones Under Rs 10000

  • Vivo Y16
  • Vivo Y15s
  • Vivo Y01
  • Vivo Y91 1816
  • Vivo Y21
  • Vivo Y15C

Vivo Y16

লেটেস্ট Vivo V16 স্মার্টফোনটি ভারতে 9,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে। Vivo-এর এই ফোনে একটি 6.51-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এর সাথে এই ফোনটিতে MediaTek Helio P35 প্রসেসর, 5000mAh শক্তিশালী ব্যাটারি এবং 10W ফাস্ট চার্জিং সহ Android 12 OS সাপোর্টের সাথে পেশ করা হয়েছে। এই Vivo ফোনটিতে একটি 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সাথে এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা 13MP এবং সেকেন্ডারি ক্যামেরা 2MP। কানেক্টিভিটির জন্য এই ফোনটিতে 4G, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, GPS, USB টাইপ-সি পোর্ট রয়েছে।

Vivo Y15s

Vivo Y15s স্মার্টফোনটি ইউনিক মিস্টিক ব্লু রঙে আসে। এই ফোনটি দশ হাজার টাকার কম দামে কেনা যাবে। Vivo-এর এই বাজেট স্মার্টফোনটি 3GB RAM, 32GB স্টোরেজ এবং 13MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ পেশ করা হয়েছে। এই Vivo ফোনটিতে একটি 8MP সেলফি ক্যামেরা রয়েছে। এই ফোনে LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। Vivo-এর এই ফোনটির দাম 9,499 টাকা।

Vivo Y01

Vivo এর বাজেট স্মার্টফোন সেগমেন্টে এই ফোনটিও বেশ জনপ্রিয়। Vivo Y01 স্মার্টফোনটি 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই Vivo স্মার্টফোনটিতে একটি 6.51 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। Vivo এর এই স্মার্টফোনটিতে শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। আপনি যদি দশ হাজার টাকার নিচে একটি Vivo স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে Vivo Y01 স্মার্টফোন আপনার জন্য সেরা অপশন হতে পারে।

Vivo Y91 1816

Vivo Y91 1816 স্মার্টফোনটি ভারতে 2019 সালে লঞ্চ হয়েছিল। Vivo এর এই স্মার্টফোনটি বাজেট সেগমেন্টের একটি ফিচার প্রুফ স্মার্টফোন। এই স্মার্টফোনে AI ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে শক্তিশালী প্রসেসর, 32GB ROM স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে ব্লুটুথ, ওয়াই-ফাই কানেক্টিভিটি দেওয়া হয়েছে। ক্যামেরা ফিচারের মধ্যে এই ফোনটিতে 13MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo Y21

Vivo Y21 স্মার্টফোনটি দশ হাজার টাকারও কম বাজেটে একটি ভাল অপশন। Vivo-এর এই বাজেট স্মার্টফোনটি Amazon থেকে 7,490 টাকার প্রারম্ভিক দামে কেনা যাবে। এই Vivo স্মার্টফোনটিতে 4.5-ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের রেজলিউশন 854×480 পিক্সেল। এর সাথে এই ফোনটিতে একটি 5MP প্রাইমারি ক্যামেরা, 2MP ফ্রন্ট ক্যামেরা, 1GB RAM, 16GB ইন্টারনাল স্টোরেজ এবং 1900 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Vivo Y15C

Vivo Y15C স্মার্টফোনটি 2022 সালে লঞ্চ হয়েছে। এই ফোনে 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট রয়েছে। এই Vivo ফোনটিতে একটি 6.51 ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে। Vivo Y15C স্মার্টফোনে 13MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ পেশ করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি 8MP সেলফি ক্যামেরা রয়েছে। Vivo-এর এই ফোনটি মাত্র 9,499 টাকায় কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দেখে নিন দশ হাজার টাকার কম বাজেটে Vivo-এর সেরা স্মার্টফোনগুলির তালিকা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-best-smartphones-under-rs-10000-list-in-bengali/feed/ 0
Vivo প্রেমীদের জন্য সুখবর, আগের থেকে আরও সস্তা হল Vivo এর 2টি শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/vivo-y21-y21e-price-cut-rs-500-sale-offer-specification/ https://www.91mobiles.com/bengali/vivo-y21-y21e-price-cut-rs-500-sale-offer-specification/#respond Wed, 04 May 2022 04:44:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25530 আগের থেকে সস্তা হল Vivo Y21 এবং Vivo Y21 স্মার্টফোন

The post Vivo প্রেমীদের জন্য সুখবর, আগের থেকে আরও সস্তা হল Vivo এর 2টি শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি Vivo কোম্পানির স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনি এটা জেনে খুশি হবেন যে Vivo কোম্পানি একসাথে তাদের দুটি স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। আসলে, কোম্পানি Vivo Y21 এবং Vivo Y21e-এর দাম কমানোর ঘোষণা করেছে।এই দুটি স্মার্টফোনই গত বছরের আগস্টে ভারতীয় মার্কেটে পেশ করা হয়েছিল। অফলাইন সোর্স থেকে 91মোবাইল এই তথ্যটি পেয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোন দুটির নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো।

Vivo Y21-এর নতুন দাম

কোম্পানি এই হ্যান্ডসেটটির দাম 500 টাকা কমিয়েছে। আগে এই ফোনের 4 GB RAM / 64 GB স্টোরেজ ভেরিয়েন্ট 13,990 টাকায় সেল হচ্ছিল। কিন্তু, এখন দাম কমানোর পরে, এই মডেলটি 13,490 টাকায় কেনা যাবে।

Vivo Y21e-এর নতুন দাম

আমরা যদি Vivo Y21e এর কথা বলি, তাহলে এর 3 GB RAM এবং 64 GB স্টোরেজ আগে যেখানে 12,990 টাকায় বিক্রি হত, এখন 500 টাকা কমানোর পরে, ফোনটি মাত্র 12,490 টাকায় কেনা যাবে।

Vivo Y21 এর স্পেসিফিকেশন

এই ফোনে একটি 6.51 ইঞ্চি HD Plus ডিসপ্লে রয়েছে। এই ফোনে MediaTek Helio P35 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে 18 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য, এই ফোনে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সরের সাথে রেয়ারে একটি 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য ফোনের ফ্রন্টে একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

Vivo Y21e এর স্পেসিফিকেশন

Vivo Y21e-এ একটি 6.51 ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে। এই Vivo Y21e Android 11 স্মার্টফোনটি OS-এ কাজ করে যা Funtouch OS 12 এর সাথে আসে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে Qualcomm-এর Snapdragon 680 চিপসেট দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y21e তে একটি 5,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

এই Vivo ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে, LED ফ্ল্যাশ সহ F/2.2 অ্যাপারচার সহ একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, সাথে F/2.4 অ্যাপারচার সহ 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। এই মোবাইল ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/1.8 অ্যাপারচার সহ 8-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo প্রেমীদের জন্য সুখবর, আগের থেকে আরও সস্তা হল Vivo এর 2টি শক্তিশালী স্মার্টফোন, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y21-y21e-price-cut-rs-500-sale-offer-specification/feed/ 0
50MP Camera আর 5GB RAM এর শক্তি‌র সাথে কম দামের Vivo Y21s হলো লঞ্চ https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-vivo-y21s-launch-price-specs-sale-offer/ https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-vivo-y21s-launch-price-specs-sale-offer/#respond Tue, 07 Sep 2021 04:24:05 +0000 https://www.91mobiles.com/bengali/?p=18340 Vivo Y21s এর স্পেসিফিকেশন্স

The post 50MP Camera আর 5GB RAM এর শক্তি‌র সাথে কম দামের Vivo Y21s হলো লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo কিছুদিন আগেই ভারতীয় বাজারে নিজের ‘ওয়াই’ সিরিজের বিস্তার করতে নতুন Vivo Y21 স্মার্টফোন লঞ্চ করেছিল যা 5,000mAh Batterty, Helio P35 Choose, 4GB+1GB RAM আর 13MP Camera এর সাথে 13,999 টাকা শুরুর দামে সেলের জন্য উপলব্ধ। আবার এখন কোম্পানি এই ফোনের আরো একটি ভার্সন Vivo Y21s নামের সাথে টেক মার্কেটে লঞ্চ করেছে। এই ফোনটি 50 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরার সাথে ইন্ডোনেশিয়ান বাজারে এন্ট্রি নিয়েছে।

Vivo Y21s স্পেসিফিকেশন্স

ভিভো নিজের এই নতুন ফোনটিকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করেছে যা 720 × 1600 পিক্সেল রেজল্যুশনের 6.51 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের স্ক্রিন এলসিডি প‍্যানেলে তৈরি যা 60হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ভিভো ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 89 শতাংশ। Vivo Y21s এর ডায়মেনশান 164.26 × 76.08 × 8মিমি আর ওজন 182 গ্রাম।

Vivo Y21s কে কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 11 ওএসে লঞ্চ করা হয়েছে যা ফানটাচ ওএস 11.1 এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন‍্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সাথে মিডিয়াটেকের হেলিয়ো জি80 চিপসেট দেওয়া আছে। এই নতুন ভিভো ফোনটি 4 জিবি র‍্যাম মেমোরিতে লঞ্চ হয়েছে যা 1 জিবি এক্সটেন্ডেড র‍্যাম‌ও সাপোর্ট করে। ফোনে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে।

ফোটোগ্রাফি সেগ্মেন্টের কথা বললে ভিভো ওয়াই21এস ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.8 অ্যাপার্চারের 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আর 2 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য Vivo Y21s ফোনটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Vivo Y21s একটি ডুয়াল সিম ফোন যা ডুয়াল 4জি ভোএলটিই সাপোর্ট করে। 3.5মিমি জ‍্যাক আর বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথে সিকিউরিটি‌র জন্য যেখানে এই নতুন ভিভো মোবাইলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনটি 18ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত 5,000এম‌এএইচের ব‍্যাটারী সাপোর্ট করে।

Vivo Y21s এর দাম

ভিভো নিজের এই নতুন মোবাইল ফোনটিকে আপাতত ইন্ডোনেশিয়াতে লঞ্চ করেছে যেখানে এটি 4জিবি র‍্যাম + 128জিবির স্টোরেজের সাথে IDR 2,799,000 এ এন্ট্রি নিয়েছে। এটি ভারতীয় কারেন্সি অনুযায়ী 14,000 টাকা প্রায়। ইন্ডোনেশিয়ান মার্কেটে ভিভো ওয়াই21এসকে Pearl White আর Midnight Blue কালারে লঞ্চ করা হয়েছে। আবার Vivo Y21s এর ইন্ডিয়া লঞ্চের তথ্য এখনো জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 50MP Camera আর 5GB RAM এর শক্তি‌র সাথে কম দামের Vivo Y21s হলো লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/50mp-camera-phone-vivo-y21s-launch-price-specs-sale-offer/feed/ 0