Vivo Y25s - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 08 Dec 2020 13:15:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 অনেক চমক নিয়ে মার্কেটে এল সস্তা 5G স্মার্টফোন Vivo Y25s, জেনে নিন দাম https://www.91mobiles.com/bengali/vivo-y52s-launched-in-china-with-8gb-ram-know-price-specification/ https://www.91mobiles.com/bengali/vivo-y52s-launched-in-china-with-8gb-ram-know-price-specification/#respond Tue, 08 Dec 2020 13:15:09 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13470 চীনে লঞ্চ হল Vivo Y25s 

The post অনেক চমক নিয়ে মার্কেটে এল সস্তা 5G স্মার্টফোন Vivo Y25s, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
স্মার্টফোন মার্কেটের ক্রমবর্ধমান পরিবর্তন ও গ্ৰাহকদের চাহিদার খেয়াল রেখে ভিভো একটি নতুন 5জি স্মার্টফোন পেশ করেছে। এই নতুন ফোনটি কোম্পানি Vivo Y25s নামে লঞ্চ করেছে। আপাতত এই ফোনটি কোম্পানির ঘরোয়া মার্কেট অর্থাৎ চীনে পেশ করা হয়েছে এবং আশা করা হচ্ছে শীঘ্রই ফোনটি ভারতেও আনা হবে, যদিও এবিষয়ে অফিসিয়ালি কিছুই ঘোষণা করা হয়নি। চলুন জেনে নেওয়া যাক Vivo Y25s এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।

আরও পড়ুন: Exclusive: ভারতে শুরু হল Samsung এর সবচেয়ে পাতলা স্মার্টফোন Galaxy F62 এর প্রোডাকশন, শীঘ্রই হবে লঞ্চ

Vivo Y25s এর দাম

কোম্পানি তাদের নতুন Vivo Y25s ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট CNY 1,598 (প্রায় 18,100 টাকা) দামে লঞ্চ করেছে। এক‌ইভাবে ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 1,798 (প্রায় 20,300 টাকা)। ফোনটি চীনে JD.com এ আগে থেকেই প্রি-অর্ডার করা যাচ্ছে। সবার আগে Plafuldroid ওয়েবসাইট এই খবর দিয়েছে। কোম্পানি এই ফোনটি Monet, Coral Sea ও Titanium Grey কালার ভেরিয়েন্টে আগামী 12 ডিসেম্বর থেকে সেল করবে।

Vivo Y25s এর স্পেসিফিকেশন

কোম্পানি তাদের নতুন Vivo Y25s ফোনটি 20.1:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে এবং এতে 1080 × 2408 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.58 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 720 SoC তে রান করে। Vivo Y25s ফোনটি 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: Vivo Y30 এখন আরও শক্তিশালী, কোম্পানি লঞ্চ করল 6GB র‍্যাম ভেরিয়েন্ট

ফোটোগ্রাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo Y25s এ 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসেবে এতে 5G, 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ 5.1, GPS / A-GPS, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হয়েছে। এছাড়া Vivo Y25s এ এক্সেলেরোমিটার, ম‍্যাগনেটোমিটারসহ অন‍্যান‍্য সেন্সর রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে। Vivo Y25s এর ডায়মেনশন 164.15 × 75.35 × 8.40 এম‌এম ও ওজন 185.5 গ্ৰাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

The post অনেক চমক নিয়ে মার্কেটে এল সস্তা 5G স্মার্টফোন Vivo Y25s, জেনে নিন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y52s-launched-in-china-with-8gb-ram-know-price-specification/feed/ 0