Vivo Y28e 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 27 Jan 2025 04:05:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 এখন 10 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাবে Vivo Y28e 5G, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/5g-phone-under-10000-vivo-y28e-price-cut-in-india-know-new-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/5g-phone-under-10000-vivo-y28e-price-cut-in-india-know-new-price-in-bengali/#respond Mon, 27 Jan 2025 04:05:41 +0000 https://www.91mobiles.com/bengali/?p=60924 কমে গেল Vivo Y28e 5G ফোনের দাম

The post এখন 10 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাবে Vivo Y28e 5G, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
যারা সস্তা ফোনে 5G ইন্টারনেট চালাতে পছন্দ করেন তাদের জন্য টেক কোম্পানি ভিভো তাদের লো বাজেট স্মার্টফোন Vivo Y28e ফোনের দাম কমিয়ে দিয়েছে। Vivo Y28e 5G ফোনটি গত বছর MediaTek Dimensity 6100 প্রসেসরের সাথে লঞ্চ করা হয়েছিল। এছাড়াও এই ফোনে AI ডুয়াল ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি রয়েছে। দাম কমানোর ফলে এই ফোনের ডা, এখন মাত্র 10 হাজার টাকার চেয়েও কম দামে কেনা যাবে।

Vivo Y28e 5G ফোনের দাম

পুরনো দাম

  • 4GB RAM + 64GB Storage – ₹10,999
  • 4GB RAM + 128GB Storage – ₹11,999

নতুন দাম

  • 4GB RAM + 64GB Storage – ₹9,999
  • 4GB RAM + 128GB Storage – ₹10,999

Vivo Y29e 5G ফোনের দাম 500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। দাম কমানোর ফলে এই ফোনটি Best Phone Under 10,000 লিস্টে স্থান করে নিয়েছে। বর্তমানে এই ফোনের 64GB স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা এবং 128GB মেমরি মডেল 10,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

ভিভো ইন্ডিয়া ওয়েবসাইটে Vivo Y28e 5G ফোনটির দামে স্টুডেন্ট অফারও দেওয়া হচ্ছে। এই অফারে ছাত্ররা ফোনটির দামে এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট পাবেন। এর জন্য পড়ুয়াদের ওয়েবসাইটে তাদের স্টুডেন্ট ডিটেইলস সাবমিট করতে হবে।

Vivo Y28e 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.56″ 90Hz Display
  • MediaTek Dimensity 6100 SoC
  • 4GB RAM + 128GB Storage
  • 13MP Rear Camera
  • 5MP Front Camera
  • 15W 5,000mAh Battery

ডিসপ্লে

Vivo Y28e 5G ফোনে 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ স্টাইলের এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 840nits ব্রাইটনেসে কাজ করে। এছাড়াও এই স্ক্রিনে Global DC Dimming এবং Low Blue Light সার্টিফিকেশন রয়েছে।

পারফরমেন্স

Vivo Y28e 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6100 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ

Vivo Y28e 5G ফোনে 4GB RAM এর সঙ্গে 4GB extended RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 64GB ও 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং মেমরি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Vivo Y28e 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP প্রাইমারি এবং এফ/3.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 0.08MP সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y28e 5G ফোনে Smart Charging Engine 2.0 সহ 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার

Vivo Y28e 5G ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP6X এবং IPX4 রেটিং রয়েছে। এই ফোনে FM রেডিও, 150% Volume Boost এবং Split-Screen এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5GHz Wi-Fi, Bluetooth 5.4 এবং USB 2.0 এর পাশাপাশি OTG ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটি 8 5G Bands সাপোর্ট করে।

The post এখন 10 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাবে Vivo Y28e 5G, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/5g-phone-under-10000-vivo-y28e-price-cut-in-india-know-new-price-in-bengali/feed/ 0
BIS এবং Bluetooth SIG-তে তালিকাভুক্ত হল Vivo T3 Lite 5G, Y28s 5G এবং Y28e 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-t3-lite-5g-y28s-5g-y28e-5g-bis-bluetooth-sig-certification-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-t3-lite-5g-y28s-5g-y28e-5g-bis-bluetooth-sig-certification-details-in-bengali/#respond Sun, 02 Jun 2024 04:03:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=50498 শীঘ্রই লঞ্চ হবে Vivo T3 Lite 5G স্মার্টফোন

The post BIS এবং Bluetooth SIG-তে তালিকাভুক্ত হল Vivo T3 Lite 5G, Y28s 5G এবং Y28e 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo তাদের T এবং Y সিরিজের স্মার্টফোন প্রোডাক্ট প্রসারিত করার কাজ করছে। কোম্পানির তিনটি ফোন একই সাথে ব্লুটুথ SIG এবং ভারতের BIS ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি Vivo T3 Lite 5G, Vivo Y28s 5G এবং Vivo Y28e 5G নামে লঞ্চ হতে পারে।

Vivo ফোনগুলির BIS এবং Bluetooth SIG লিস্টিং

  • Bluetooth SIG তালিকা থেকে Vivo T3 Lite 5G, Vivo Y28s 5G এবং Vivo Y28e 5G-এর নাম নিশ্চিত হয়েছে৷ এর সাথে মডেল নম্বরও প্রকাশ করা হয়েছে।
  • তালিকাটিতে Vivo T3 Lite 5G মডেল নম্বর V2356, Vivo Y28s 5G মডেল নম্বর V2346 ও V2351 এবং Vivo Y28e 5G-এর মডেল নম্বর V2307 সহ তালিকাভুক্ত হয়েছে।
  • এই সমস্ত স্মার্টফোন BIS সার্টিফিকেশন এও তালিকাভুক্ত হয়েছে। Vivo Y28s 5G-এর ভারতীয় ভেরিয়েন্টের মডেল নম্বর V2351 রয়েছে, কারণ এটিই BIS-এ উপস্থিত হয়েছে। অন্যান্য মডেল নম্বর আন্তর্জাতিক মার্কেটের জন্য হতে পারে।
  • মনে রাখবেন যে মডেল নম্বর এবং নাম ছাড়া, তালিকায় অন্য কোন স্পেসিফিকেশনের ডিটেইলস নেই।

Vivo T3 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

Vivo গত মার্চ মাসে Vivo T3 5G ফোন লঞ্চ করেছে। এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নিচে জানানো হল।

  • ডিসপ্লে: Vivo T3 5G ফোনে একটি 6.67-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই ফোনের পিক্সেল রেজলিউশন 2400 x 1080 এবং 120Hz রিফ্রেশরেট রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে Octa core MediaTek Dimension 7200 চিপসেট ইনস্টল করা আছে।
  • স্টোরেজ: এই ফোনটি দুটি স্টোরেজ অপশনে আসে। একটি 8GB LPDDR4X RAM + 128GB স্টোরেজ এবং অন্যটি 8GB RAM + 256GB UFS2.2 ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এর সাথে 8GB টার্বো সাপোর্ট সহ 16GB পর্যন্ত RAM পাওয়া যায়।
  • ক্যামেরা: এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। যেটিতে OIS সহ একটি 50-মেগাপিক্সেল Sony IMX 882 প্রাইমারি লেন্স, 2-মেগাপিক্সেল ক্যামেরা লেন্স এবং একটি ফ্লিকার সেন্সর ইনস্টল করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল লেন্স দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: Vivo T3 5G ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে। যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

The post BIS এবং Bluetooth SIG-তে তালিকাভুক্ত হল Vivo T3 Lite 5G, Y28s 5G এবং Y28e 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t3-lite-5g-y28s-5g-y28e-5g-bis-bluetooth-sig-certification-details-in-bengali/feed/ 0