Vivo Y35m - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 22 May 2023 06:48:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 শীঘ্রই লঞ্চ হবে Vivo Y35m+ স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/vivo-y35m-plus-5g-price-specifications-sale-date-leaked-on-china-telecom-listing-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y35m-plus-5g-price-specifications-sale-date-leaked-on-china-telecom-listing-details-in-bengali/#respond Mon, 22 May 2023 04:00:27 +0000 https://www.91mobiles.com/bengali/?p=40368 Vivo Y35m+ ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে

The post শীঘ্রই লঞ্চ হবে Vivo Y35m+ স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • এই ফোনটি প্রথমে চীনে সেল হবে।
  • এই ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে মার্কেটে আসবে।
  • ভারতে Vivo Y35m+ 5G ফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা খুব কম।

Vivo জানুয়ারী মাসে টেক প্ল্যাটফর্মে Y35m স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এবার এই সিরিজের নতুন Vivo Y35m+ 5G ফোনটিও লঞ্চের জন্য প্রস্তুত। এই স্মার্টফোনটি চায়না টেলিকম ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে, যেখানে Vivo Y36M+ এর দাম, ফটো এবং স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন: শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে Realme C53, তার আগেই লিক হল ফোনের রেন্ডার এবং স্পেসিফিকেশন

Vivo Y35M+ ফোনের লঞ্চ এবং সেল ডেট

কোম্পানি এখনও অফিসিয়ালি এই ফোনটির লঞ্চ সংক্রান্ত কোনও তথ্য দেয়নি। এই রিপোর্টটি লেখার সময়েও এই মোবাইলটি Vivo চায়নার অফিসিয়াল ওয়েবসাইটেও লাইভ ছিল না। তবে অন্যদিকে এই স্মার্টফোনটি V2279A মডেল নম্বর সহ চায়না টেলিকমে তালিকাভুক্ত হয়েছে। যেখানে বলা হয়েছে যে 25 মে থেকে চীনে Vivo Y35m+ ফোনটির সেল শুরু হবে। অর্থাৎ এই ফোনটি 1-2 দিনের মধ্যেই অফিসিয়ালি লঞ্চ হতে পারে।

Vivo Y35m+ ফোনটির দাম

এই Vivo ফোনটি টেলিকম সাইটের তালিকায় দুটি মেমরি ভেরিয়েন্ট সহ উপস্থিত হয়েছে। এই ফোনের বেস মডেলটিতে 8GB RAM + 128GB স্টোরেজ রয়েছে এবং বড় ভেরিয়েন্টটি 8GB RAM + 256GB স্টোরেজ সাপোর্ট করে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে CNY 1599 এবং CNY 1799 বলা হয়েছে, যা ভারতীয় মূল্য অনুসারে 18,900 টাকা এবং 20,900 টাকার কাছাকাছি হবে। এই ফোনটি Star Ring Black এবং Ripple Green কালারে অপশনে সামনে এসেছে। আরও পড়ুন: জেনে নিন Google Play Store ID তৈরি করার সহজ পদ্ধতি

Vivo Y35M+ ফোনের স্পেসিফিকেশন

  • চায়না টেলিকমের তালিকা অনুসারে এই Vivo Y35m+ ফোনটি একটি 5G ফোন হবে, যেখানে প্রসেসিংয়ের জন্য MediaTek প্রসেসর দেওয়া হবে।
  • এই চিপসেটের মডেলটি এখনও প্রকাশ করা হয়নি তবে অনুমান করা হচ্ছে যে এটি Dimensity 700 চিপসেট বা Dimensity 6020 চিপসেট হবে।
  • Vivo Y35m+ স্মার্টফোনে 6.64-ইঞ্চি FullHD+ স্ক্রিন থাকবে।
  • ওয়েবসাইট অনুসারে এই মোবাইলটি OLED প্যানেল ডিসপ্লে সহ লঞ্চ করা হবে যা ওয়াটারড্রপ নচ স্টাইলের হবে।
  • ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা দেখা যাবে।
  • সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য Vivo Y35M+ ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এই Vivo ফোনে 5,000 mAh ব্যাটারি দেওয়া যেতে পারে।
  • Vivo Y35m+ 5G ফোনটি 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ লঞ্চ করা হয়েছে।
  • এই ফোনে Android 13 বেসড Origin OS UI দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই লঞ্চ হবে Vivo Y35m+ স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y35m-plus-5g-price-specifications-sale-date-leaked-on-china-telecom-listing-details-in-bengali/feed/ 0
আরেকটি লো বাজেট মোবাইল পেশ করতে চলেছে Vivo, কোম্পানির ‘Y’ সিরিজে Vivo Y35M নামে লঞ্চ হবে ফোনটি https://www.91mobiles.com/bengali/vivo-y35m-smartphone-specifications-leaked-might-launch-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y35m-smartphone-specifications-leaked-might-launch-soon-details-in-bengali/#respond Tue, 27 Dec 2022 06:20:34 +0000 https://www.91mobiles.com/bengali/?p=35188 17 হাজার টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হতে পারে Vivo Y35m মোবাইলটি

The post আরেকটি লো বাজেট মোবাইল পেশ করতে চলেছে Vivo, কোম্পানির ‘Y’ সিরিজে Vivo Y35M নামে লঞ্চ হবে ফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় মোবাইল মার্কেটে বেশ জনপ্রিয় Vivo মোবাইল ফোন।কোম্পানি লো বাজেটের সেগমেন্টেও একটি শক্তিশালী জায়গা তৈরি করছে এবং কোম্পানির ‘Y সিরিজ’ এন্ট্রি লেভেল ডিভাইস থেকে হাই মিডবাজেট পর্যন্ত স্মার্টফোন লঞ্চ করে থাকে। কোম্পানি এই সিরিজে আরেকটি নতুন স্মার্টফোন যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে যা Vivo Y35m নামে লঞ্চ হতে পারে। এই মোবাইল ফোনটি সার্টিফিকেশন সাইটেও সার্টিফাইড হয়েছে, যেখানে অনেক গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশিত হয়েছে। আরও পড়ুন: 631km রেঞ্জ সহ লঞ্চ হবে Hyundai Ioniq 5, মাত্র 18 মিনিটে হবে 80 শতাংশ চার্জ 

Vivo Y35m স্মার্টফোনটি Product library of China telecom এ দেখা গেছে, যেখানে এটি মডেল নম্বর V2230A সহ তালিকাভুক্ত করা হয়েছে।তালিকা থেকে এই ফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশনের পাশাপাশি সম্ভাব্য দামের তালিকা সম্পর্কেও জানা গেছে। চীনের টেলিকম তালিকা অনুসারে, এই Vivo মোবাইলটি মিড বাজেটে লঞ্চ করা হবে এবং 17 হাজার থেকে এর দাম শুরু হবে।

Vivo Y35M এর সম্ভাব্য দাম

Vivo Y35M চারটি ভেরিয়েন্টে মার্কেটে প্রবেশ করতে পারে। এর মধ্যে 4GB RAM + 128GB স্টোরেজ, 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনগুলির দাম যথাক্রমে 1499 ইউয়ান (প্রায় 17,800 টাকা), 1599 ইউয়ান (প্রায় 18,900 টাকা), 1699 ইউয়ান (প্রায় 20,000 টাকা) এবং 1799 ইউয়ান (প্রায় 21,300 টাকা) হতে পারে। আরও পড়ুন: অবসান হতে চলেছে Mirzapur Season 3 রিলিজের অপেক্ষার, সামনে এল বড় তথ্য 

Vivo Y35m স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • 6.51″ HD+ ডিসপ্লে 
  • 8GB RAM + 256GB স্টোরেজ 
  • MediaTek Dimensity 700 চিপসেট 
  • 18W 5,000mAh ব্যাটারি 

Vivo Y35M সম্পর্কে বলা হয়েছে যে এই মোবাইল ফোনটি 720 x 1600 পিক্সেল রেজলিউশন এবং 6.51-ইঞ্চি HD+ ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে, যা একটি IPS LCD প্যানেলে তৈরি করা হবে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি Obsidian Black, Dawn Gold, Starry Night Black, Starlight Orange এবং Ice Cloud Blue রঙের কালার অপশনে লঞ্চ করা হবে।

এই Vivo মোবাইলটি নতুন Android 13 OS-এ লঞ্চ হবে এবং MediaTek Dimensity 700 চিপসেটে চলবে। এই প্রসেসরটি 5G কানেকশন সাপোর্ট করে। সার্টিফিকেশন অনুযায়ী, Vivo Y35m ফোনটি 8GB RAM মেমরিতে লঞ্চ করা হবে যার সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনে ভার্চুয়াল র‍্যাম টেকনোলজিও দেখা যাবে। আরও পড়ুন: এই দিনে ভারতে লঞ্চ হতে চলেছে OnePlus 11 5G স্মার্টফোন, কোম্পানির তরফে অফিসিয়ালি জানানো হয়েছে লঞ্চ ডিটেইলস 

ফটোগ্রাফির জন্য, Vivo Y35M ফোনের ব্যাক প্যানেলে 13-মেগাপিক্সেল + 2-মেগাপিক্সেল ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে। ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেখা যাবে। এই ফোনে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এই ফোনের ডায়মেনশন 164.05 x 75.6 x 8.15 mm এবং ওজন 185 গ্রাম বলা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post আরেকটি লো বাজেট মোবাইল পেশ করতে চলেছে Vivo, কোম্পানির ‘Y’ সিরিজে Vivo Y35M নামে লঞ্চ হবে ফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y35m-smartphone-specifications-leaked-might-launch-soon-details-in-bengali/feed/ 0