Vivo Y50 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 17 Jul 2025 08:43:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 6000mAh ব্যাটারি, 12GB RAM, 6.74 ইঞ্চির ডিসপ্লে সহ চীনে লঞ্চ হল Vivo Y50 5G এবং Y50m 5G স্মার্টফোন https://www.91mobiles.com/bengali/vivo-y50-5g-and-y50m-5g-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y50-5g-and-y50m-5g-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Thu, 17 Jul 2025 08:43:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66066 চীনে লঞ্চ হল Vivo Y50 5G এবং Vivo Y50m 5G স্মার্টফোন

The post 6000mAh ব্যাটারি, 12GB RAM, 6.74 ইঞ্চির ডিসপ্লে সহ চীনে লঞ্চ হল Vivo Y50 5G এবং Y50m 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo তাদের হোম মার্কেট চীনে Vivo Y50 5G এবং Vivo Y50m 5G নামের দুটি নতুন 5G স্মার্টফোন পেশ করেছে। সম্প্রতি চীনের China Telecom ওয়েবসাইটে এই ফোনদুটি দেখা গিয়েছিল। এবার ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালি এই ফোনগুলি লিস্টেড করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি স্টোরেজ টেকনোলজি এবং ভেরিয়েন্ট ছাড়া অন্যান্য স্পেসিফিকেশনের দিক থেকে Y50 5G এবং Y50m 5G ফোনগুলি প্র্যয় একই রকম। নিচে ফোনদুটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo Y50 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y50 5G ফোনে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1600 × 720 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 GPU রয়েছে।
  • স্টোরেজ: Vivo Y50 5G ফোনে 4GB/128GB, 6GB/128GB, 8GB/256GB, 12GB/256GB UFS 2.2 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। একইভাবে ফোনটিতে সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 44W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
  • সফটওয়্যার: Vivo Y50 5G ফোনটি Android 15 বেসড OriginOS 5 অপারেটিং সিস্টেমে কাজ করে।
  • অন্যান্য ফিচার: সিকিউরিটি ফিচার হিসাবে Vivo Y50 5G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

Vivo Y50m 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo Y50m 5G ফোনের হার্ডওয়্যার এবং ডিজাইনও অনেকটা Y50 5G ফোনের মতোই। এই ফোনে 6.74-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে।
  • প্রসেসর: 2.4GHz ক্লক স্পীডযুক্ত Dimensity 6300 প্রসেসর এবং Mali-G57 GPU সহ এই ফোনটি Android 15 বেসড OriginOS 5 অপারেটিং সিস্টেমে কাজ করে।
  • স্টোরেজ: Vivo Y50m 5G ফোনে 6GB/128GB, 8GB/256GB, 12GB/256GB eMMC 5.1 স্টোরেজ টেকনোলজি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Vivo Y50m 5G ফোনে 44W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার সাপোর্টেড 6000mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য ফিচার: সিকিউরিটির জন্য Vivo Y50m 5G ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Vivo Y50 5G এবং Vivo Y50m 5G ফোনের দাম এবং সেল

  • Vivo Y50 5G 4GB + 128GB বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 1199 অর্থাৎ প্রায় 13,800 টাকা।
  • এই ফোনের 6GB + 128GB মডেলের দাম CNY 1499 (প্রায় 17,300 টাকা), 8GB + 256GB মডেলের দাম CNY 1999 (প্রায় 23,000 টাকা) এবং 12GB + 256GB মডেলের দাম CNY 2299 (প্রায় 26,500 টাকা) রাখা হয়েছে।
  • অন্যদিকে Vivo Y50m 5G ফোনটির 6GB + 128GB বেস মডেল CNY 1499 (প্রায় 17,300 টাকা) দামে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB + 256GB ও 12GB + 256GB মডেলের দাম যথাক্রমে CNY 1999 (প্রায় 23,000 টাকা) এবং CNY 2299 (প্রায় 26,500 টাকা) রাখা হয়েছে।
  • এই ফোনদুটি ডায়মন্ড ব্ল্যাক, অ্যাজিয়োর এবং প্লাটিনাম কালার অপশনে পেশ করা হয়েছে।
  • শীঘ্রই চীনে Vivo Y50 5G এবং Vivo Y50m 5G ফোনের সেল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

The post 6000mAh ব্যাটারি, 12GB RAM, 6.74 ইঞ্চির ডিসপ্লে সহ চীনে লঞ্চ হল Vivo Y50 5G এবং Y50m 5G স্মার্টফোন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y50-5g-and-y50m-5g-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
6000mAh ব্যাটারি, 12GB RAM সহ সাইটে লিস্টেড হল Vivo Y50 5G এবং Y50m 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-y50-5g-and-y50m-5g-listed-on-china-telecom-website-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y50-5g-and-y50m-5g-listed-on-china-telecom-website-know-details-in-bengali/#respond Wed, 16 Jul 2025 13:49:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=66020 শীঘ্রই পেশ হতে পারে Vivo Y50 5G এবং Y50m 5G

The post 6000mAh ব্যাটারি, 12GB RAM সহ সাইটে লিস্টেড হল Vivo Y50 5G এবং Y50m 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই Vivo তাদের Y-সিরিজের অধীনে নতুন Vivo Y50 5G এবং Vivo Y50m 5G ফোনদুটি লঞ্চ করা হতে পারে। China Telecom ওয়েবসাইটে ফোনদুটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, ডিজাইন এবং সেল ডিটেইলস সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি ফোনগুলিতে প্রায় একইরকম স্পেসিফিকেশন যোগ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y50 5G এবং Vivo Y50m 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।

Vivo Y50 5G এবং Y50m 5G এর স্পেসিফিকেশন

চীনের টেলিকম সাইটে Vivo Y50 5G ফোনটি V2443A মডেল নাম্বার এবং Vivo Y50m 5G ফোনটি V2443BA মডেল নাম্বার সহ দেখা গেছে।

  • ডিসপ্লে: ফোনদুটিতে 6.74 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। এই Vivo Y50m 5G ফোনের স্ক্রিনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে।
  • প্রসেসর: লিস্টিং অনুযায়ী ফোনদুটিতে MediaTek Dimensity 6300 (MT6835T) প্রসেসর দেওয়া হবে। তবে ফোনদুটি Android 15 সহ লঞ্চ করা হতে পারে।
  • RAM ও স্টোরেজ: ফোনদুটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এতে 4GB RAM+128GB স্টোরেজ, 6GB RAM+128GB স্টোরেজ, 8GB RAM+256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: Vivo Y50 5G এবং Vivo Y50m 5G ফোনদুটিতে 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে 5MP সেলফি ক্যামেরা যোগ করা হবে।
  • ব্যাটারি এবং চার্জিং: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনদুটিতে 6000mAh বড় ব্যাটারি এবং USB Type-C চার্জিং ফিচার দেওয়া হবে।

Vivo Y50 5G এবং Y50m 5G এর ডিজাইন

Vivo Y50 5G এবং Vivo Y50m 5G ফোনদুটিতে ফ্ল্যাট ডিসপ্লে, ফ্ল্যাট ব্যাক এবং সাইড প্যানেল থাকবে। ফোনের ফ্রন্টে অত্যন্ত পাতলা বেজাল সহ ওয়াটারড্রপ নচ স্ক্রিন দেওয়া হবে। ব্যাক প্যানেলের উপরের বাঁদিকে ভার্টিক্যালি রেক্টেঙ্গুলার ক্যামেরা মডিউল রয়েছে। এই মডিউলে দুটি ক্যামেরা সেন্সর, একটি LED লাইট রিং এবং দুটি আলাদা আলাদা LED ফ্ল্যাশ যোগ করা হবে। তবে ব্যাক প্যানেলে ভার্টিক্যাল ফার্মে Vivo ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। ফোনের বাঁদিকে ডুয়েল সিম কার্ড স্লট এবং ডানদিকে ভলিউম রকার ও পাওয়া বাটন রয়েছে। এছাড়া Vivo Y50m 5G ফোনের সাইজ 167.30 x 76.95 x 8.19mm এবং ওজন 204 গ্রাম হবে বলে জানা গেছে।

Vivo Y50 5G এবং Y50m 5G এর সম্ভাব্য লঞ্চ ডেট ও দাম

চীনের টেলিকম ওয়েবসাইট অনুযায়ী খুব তাড়াতাড়ি Vivo Y50 5G এবং Y50m 5G ফোনদুটি বাজারে পেশ করা হতে পারে। এই ফোনগুলি Platinum, Azure এবং Diamond Black এর মতো তিনটি কালার অপশনে CNY 1299 (প্রায় 15,000 টাকা) দামে পেশ করা হতে পারে।

The post 6000mAh ব্যাটারি, 12GB RAM সহ সাইটে লিস্টেড হল Vivo Y50 5G এবং Y50m 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y50-5g-and-y50m-5g-listed-on-china-telecom-website-know-details-in-bengali/feed/ 0