Vivo Y50s 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 06 Jan 2026 06:51:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 চীনের বাজারে লঞ্চ হল Vivo Y50s 5G এবং Vivo Y50e 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং Dimensity 6300 চিপ https://www.91mobiles.com/bengali/vivo-y50s-5g-vivo-y50e-5g-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y50s-5g-vivo-y50e-5g-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Tue, 06 Jan 2026 06:51:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71767 চীনে লঞ্চ হল Vivo Y50s 5G ও Vivo Y50e 5G

The post চীনের বাজারে লঞ্চ হল Vivo Y50s 5G এবং Vivo Y50e 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং Dimensity 6300 চিপ first appeared on 91Mobiles Bengali.

]]>
চাইনিজ টেক কোম্পানি Vivo চীনে তাদের Y-সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Vivo Y50s 5G এবং Vivo Y50e 5G ফোনগুলি পেশ করা হয়েছে। যেসব ইউজাররা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, ভালো পারফরমেন্স এবং 5G কানেক্টিভিটি পছন্দ করেন মূলত তাদের জন্য এই ফোনগুলি লঞ্চ করা হয়েছে। উভয় ফোনে এক ধরনের ডিজাইন এবং ফিচার রয়েছে। তবে চার্জিং স্পীড এবং স্টোরেজ অপশনের দিক থেকে ফোনদুটি আলাদা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি নতুন ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

চীনে Vivo Y50e 5G ফোনটির 6GB+128GB মডেলের দাম 1,499 ইউয়ান অর্থাৎ প্রায় 19,330 টাকা রাখা হয়েছে। এক‌ইভাবে Vivo Y50s 5G ফোনটির 6GB+256GB মডেল 1,799 ইউয়ান অর্থাৎ প্রায় 23,199 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এছাড়াও এই ফোনটির 8GB+256GB এবং 12GB+256GB ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। এই দুটি স্মার্টফোনই Diamond, Sky Blue এবং Platinum কালার অপশনে Vivo অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে সেল করা হবে।

Vivo Y50s 5G এবং Vivo Y50e 5G ফোনে 6.74-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন HD+ রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। উভয় ফোনে জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং যোগ করা হয়েছে। এই দুটি ফোনের সাইজ এবং ওজন‌ও এক‌ই রকম।

প্রসেসিঙের জন্য এই দুটি ফোনেই MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। এই চিপসেট দৈনন্দিন ব্যাবহার, সোশ্যাল মিডিয়া এবং হালকা গেমিঙের জন্য যথেষ্ট। এর মধ্যে Vivo Y50e 5G ফোনে 6GB RAM এবং 128GB eMMC 5.1 স্টোরেজ দেওয়া হয়েছে। অপরদিকে Vivo Y50s 5G কিছুটা প্রিমিয়াম অপশন হিসাবে এই ফোনে 6GB, 8GB ও 12GB RAM সহ 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ যোগ করা হয়েছে।

এই দুটি ফোনই Android 15 বেসড OriginOS 5 অপারেটিং সিস্টেমে কাজ করে। ফোনদুটির ফ্রন্ট প্যানেলে 5MP সেলফি ক্যামেরা এবং ব্যাক প্যানেলে 13MP অটোফোকাস ক্যামেরা রয়েছে, যা 1080p ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সিকিউরিটি ফিচার হিসাবে উভয় ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।

এই দুটি ফোনের ব্যাটারিই যথেষ্ট উল্লেখযোগ্য। Vivo Y50s 5G এবং Vivo Y50e 5G উভয় ফোনেই 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। তবে ফোনদুটির ফাস্ট চার্জিং ফিচারের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। Y50e 5G ফোনে 15W এবং Y50s 5G ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও দুটি ফোনই OTG রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।

কানেক্টিভিটি এবং অন্যান্য ফিচার হিসাবে উভয় ফোনে ডুয়েল সিম সাপোর্ট, 5G, Wi-Fi, Bluetooth 5.4, মাল্টি-সিস্টেম GPS, USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক এবং ইনফ্রারেড রিমোট কন্ট্রোলের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার যোগ করা হয়েছে।

যেসব ইউজাররা বেসিক 5G স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Vivo Y50e 5G ফোনটি ভালো অপশন। এই ফোনে বড় ব্যাটারি ও স্টেবল পারফরমেন্স রয়েছে, তবে ফাস্ট চার্জিং ফিচার তেমন উল্লেখযোগ্য নয়। যারা বেশি স্টোরেজ এবং ফাস্ট চার্জিং ফিচার প্রয়োজন তাদের Vivo Y50s 5G ফোনটি পছন্দ হবে।

বাজারে উপস্থিত Redmi Note 14 5G, Realme 15T ও Moto G85 ফোনগুলির সঙ্গে Vivo Y50s 5G এবং Y50e 5G ফোনদুটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। যারা দীর্ঘ ব্যাটারি লাইফ ও সাধারণ 5G স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Vivo Y50e 5G ফোনটি সেরা বিকল্প। এছাড়া যারা ফাস্ট চার্জিং ফিচার, বেশি স্টোরেজ এবং অপেক্ষাকৃত ভালো পারফরমেন্স সহ স্মার্টফোনের খোঁজ করছেন তাঁরা Vivo Y50s 5G ফোনটি কিনতে পারেন।

The post চীনের বাজারে লঞ্চ হল Vivo Y50s 5G এবং Vivo Y50e 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং Dimensity 6300 চিপ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y50s-5g-vivo-y50e-5g-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
Google Play Console সাইটে স্পট হল Vivo Y50e 5G এবং Vivo Y50s 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-y50e-y50s-5g-google-play-console-supported-devices-list-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y50e-y50s-5g-google-play-console-supported-devices-list-know-details-in-bengali/#respond Thu, 18 Dec 2025 09:57:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=71016 সার্টিফিকেশন সাইটে দেখা গেল Vivo Y50e 5G এবং Vivo Y50s 5G

The post Google Play Console সাইটে স্পট হল Vivo Y50e 5G এবং Vivo Y50s 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo এর Y-সিরিজ সম্পর্কে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। Google Play Console Supported Devices List এ এই সিরিজের Vivo Y50e 5G এবং Vivo Y50s 5G ফোনদুটি দেখা গেছে। একইসঙ্গে 3C সার্টিফিকেশন সাইটে কোম্পানির আরও একটি নতুন 5G ফোন লিস্টেড হয়েছে। এখনও পর্যন্ত এই ফোনের নাম জানানো হয়নি। অর্থাৎ কোম্পানি খুব তাড়াতাড়ি এই সিরিজে নতুন মডেলের সংখ্যা বাড়াতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y50e 5G এবং Vivo Y50s 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

গুগল প্লে কনসোল সাপোর্টেড ডিভাইস লিস্টিং অনুযায়ী Vivo Y50e 5G এবং Vivo Y50s 5G ফোনদুটি V2443A মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই ফোনটি 2025 সালের জুলাই মাসে গ্লোবাল লঞ্চ হওয়া Vivo Y50 5G ফোনটির সঙ্গে যোগ থাকতে পারে।

সিরিজের আপকামিং ফোনগুলি Vivo Y50i, Vivo Y50m এবং Vivo G3 5G ফোনের রি-ব্র্যান্ড ভার্সন হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়নি, তবে Google Play Console লিস্টিঙের জন্য শীঘ্রই Vivo Y50e 5G এবং Vivo Y50s 5G ফোনগুলি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

উপরোক্ত মডেল ছাড়াও Vivo এর আরও একটি নতুন মডেল V2531A মডেল নাম্বার সহ দেখা গেছে। এটি চীনের 3C সার্টিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। এই ফোনটি 2025011606834402 সার্টিফিকেট নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এটি 5G ডিজিটাল ফোন হিসাবে লঞ্চ করা হয়েছে।

এই ফোনটি 44W ওয়ার্ড চার্জিং ফিচার সহ লিস্টেড হয়েছে। 3C ডেটাবেসে চার্জিং অ্যাডপ্টার V4440L0A0-CN এবং V4440L0E0-CN মডেল নাম্বার সহ দেখা গেছে। পরবর্তী সময়ে Vivo তাদের ফোনটি আলাদা আলাদা বাজারে লঞ্চ করতে পারে।

যারা কম দামে 5G কানেক্টিভিটি ও ভালো পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, আসন্ন Vivo Y50e 5G এবং Vivo Y50s 5G ফোনগুলি মূলত সেইসব ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করা হতে পারে। এই আপকমিং স্মার্টফোনগুলি Redmi 14C, realme Narzo 80 Lite এবং Moto G45 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা আগামী কয়েক মাসের মধ্যে Vivo ব্র্যান্ডের নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Vivo Y50e 5G ও Vivo Y50s 5G ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট প্রকাশ্যে এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

(সোর্স)

The post Google Play Console সাইটে স্পট হল Vivo Y50e 5G এবং Vivo Y50s 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y50e-y50s-5g-google-play-console-supported-devices-list-know-details-in-bengali/feed/ 0