Vivo Y51 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 07 Dec 2020 14:55:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভারতে লঞ্চ হল 8GB RAM যুক্ত Vivo Y51, জেনে নিন দাম ও ফিচার https://www.91mobiles.com/bengali/vivo-y51-launched-in-india-with-8gb-ram-5000mah-battery-price-features-specifications/ https://www.91mobiles.com/bengali/vivo-y51-launched-in-india-with-8gb-ram-5000mah-battery-price-features-specifications/#respond Mon, 07 Dec 2020 09:44:46 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13455 ভারতে লঞ্চ হল Vivo Y51 

The post ভারতে লঞ্চ হল 8GB RAM যুক্ত Vivo Y51, জেনে নিন দাম ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
দীর্ঘদিন ধরেই খবর পাওয়া যাচ্ছে ভিভো ভারতে তাদের ‘ওয়াই’ সিরিজের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। আজ অফিসিয়ালি কোম্পানি তাদের Vivo Y51 ফোনটি ভারতে পেশ করে দিয়েছে। গত সপ্তাহেই এই ফোনটি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ করা হয় এবং এরপর ধরেই নেওয়া হয় যে শীঘ্রই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ফোনটি পেশ করা হবে। Vivo Y51 ফোনটিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেট, 5,000 এম‌এএইচের ব‍্যাটারীসহ আরও আকর্ষণীয় ফিচার যোগ করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে।

আরও পড়ুন: দাম কমে গেছে 8GB RAM ও 6টি ক‍্যামেরাওয়ালা OPPO F17 Pro এর দাম, জেনে নিন নতুন দাম

ডিসপ্লে ও ডিজাইন

লুক ও ডিজাইনের দিক থেকে Vivo Y51 ফোনটি আনেকটাই Vivo Y20 ফোনটির মতো দেখতে। ভিভোর এই নতুন ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2408 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.58 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস করা হয়েছে এবং নিচের দিকে হাল্কা বডি পার্ট রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ডিসপ্লে ক্ষতিকর ব্লু লাঈট ফিল্টার করতে সক্ষম।

হার্ডওয়্যার

Vivo Y51 ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা ফানটাচ ওএসে কাজ করে। এক‌ইভাবে প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেট যোগ করা হয়েছে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে। ইন্দোনেশিয়াতে Vivo Y51 ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজসহ পেশ করা হয়েছে। তবে এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: 6GB RAM ও Exynos 9825 SoC এর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল Samsung Galaxy F62, শীঘ্রই হবে লঞ্চ

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Vivo Y51 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের একটি তৃতীয় সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের একটি ক‍্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।

ব‍্যাটারী ও কানেক্টিভিটি

Vivo Y51 ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি বিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী যোগ করা হয়েছে।

আরও পড়ুন: এই মাসেই ভারতে লঞ্চ হতে পারে সস্তা Nokia 3.4 স্মার্টফোন, পারবে কি চীনা কোম্পানিকে টেক্কা দিতে?

দাম ও সেল

কোম্পানি নতুন Vivo Y51 ফোনটি Titanium Sapphire ও Crystal Symphony কালার অপশনে পেশ করেছে। একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা এই ফোনটির দাম রাখা হয়েছে 17,990 টাকা। ফোনটি অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্ম থেকে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভারতে লঞ্চ হল 8GB RAM যুক্ত Vivo Y51, জেনে নিন দাম ও ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y51-launched-in-india-with-8gb-ram-5000mah-battery-price-features-specifications/feed/ 0
শীঘ্রই ভারতে আসছে 48MP ক‍্যামেরাযুক্ত Vivo Y51, দাম হবে 20,000 টাকার কম https://www.91mobiles.com/bengali/vivo-y51-tipped-to-launch-in-india-soon-price-under-rs-20000/ https://www.91mobiles.com/bengali/vivo-y51-tipped-to-launch-in-india-soon-price-under-rs-20000/#respond Wed, 02 Dec 2020 11:18:03 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=13393 ভারতে আসছে Vivo Y51 

The post শীঘ্রই ভারতে আসছে 48MP ক‍্যামেরাযুক্ত Vivo Y51, দাম হবে 20,000 টাকার কম first appeared on 91Mobiles Bengali.

]]>
এই বছর সেপ্টেম্বর মাসে প্রতিবেশী দেশ পাকিস্তানের মার্কেটে Vivo Y51 (2020) লঞ্চ করা হয়েছিল। কিছু দিন আগের একটি রিপোর্ট অনুযায়ী এই ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হতে পারে। কয়েক দিন আগে Vivo Y51 (2020) ফোনটি ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ড (BIS) সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছিল। এবার টেক ওয়েবসাইট MySmartPrice জানিয়েছে যে ভিভো ভারতে Vivo S1 Pro ফোনটি রিপ্লেস করে পেশ করবে। কোম্পানির এই এস1 প্রো ফোনটি জানুয়ারি মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল।

আরও পড়ুন: Micromax এর স্বীকারোক্তি: In Note 1 সম্পূর্ণভাবে ‘Made In India’ নয়, ফোন প্রস্ততিতে আছে চীনের হাত

Vivo Y51 (2020) ফোনটি ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ড (BIS) সার্টিফিকেশন সাইটে Vivo V2030 মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। তবে এই মডেল নাম্বারটি যে Vivo Y51 (2020) ফোনটির‌ই সেটি কিন্তু নিশ্চিত নয়। তবে ইন্দোনেশিয়ার সার্টিফিকেশন সাইটেও একটি ফোন এই এক‌ই মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে এবং এখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এটিই Vivo Y51 (2020) স্মার্টফোন।

Vivo Y51

কোম্পানির পক্ষ থেকে Vivo Y51 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.38 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। ফোনটির তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে বডি পার্ট আছে। কোম্পানি তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করেছে।

আরও পড়ুন: OnePlus 9 ও OnePlus 9 Pro এর সঙ্গে লঞ্চ হবে OnePlus 9E স্মার্টফোন, দাম হবে সবচেয়ে কম

Vivo Y51 অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা ফনটাচ ওএস 10 এ কাজ করে। প্রসেসিঙের জন্য অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্রাফির জন্য Vivo Y51 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স আছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: Vodafone Idea দাম বাড়ালো তাদের দুটি প্ল‍্যানের, জেনে নিন নতুন দাম

Vivo Y51 ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। Vivo Y51 ফোনটি Mystic Black, Jazzy Blue ও Dreamy White কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে PKR 36,999 টাকা অর্থাৎ ভারতীয় দরে প্রায় 16,300 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post শীঘ্রই ভারতে আসছে 48MP ক‍্যামেরাযুক্ত Vivo Y51, দাম হবে 20,000 টাকার কম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y51-tipped-to-launch-in-india-soon-price-under-rs-20000/feed/ 0
4GB RAM, 4500 mAh ব‍্যাটারী ও 48MP কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo Y51 https://www.91mobiles.com/bengali/vivo-y51-launched-with-4gb-ram-48mp-quad-camera-4500mah-battery/ https://www.91mobiles.com/bengali/vivo-y51-launched-with-4gb-ram-48mp-quad-camera-4500mah-battery/#respond Wed, 16 Sep 2020 17:05:15 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=12370 লঞ্চ হল Vivo Y51 

The post 4GB RAM, 4500 mAh ব‍্যাটারী ও 48MP কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo Y51 first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো গত জুম মাসে ভারতীয় মার্কেটে তাদের ‘ওয়াই’ সিরিজে নতুন Vivo Y50 ফোনটি লঞ্চ করা হয়েছিল যা মিড বাজেট সেগমেন্টে সেল করা হচ্ছে। এই ফোনটি 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে 17,990 টাকা দামে সেল করা হয়। এবার কোম্পানি এই সিরিজেই আরও একটি নতুন স্মার্টফোন Vivo Y51 লঞ্চ করেছে। এই সুন্দর স্পেসিফিকেশনযুক্ত ফোনটিও মিড বাজেট ক‍্যাটাগরিতে পেশ করা হয়েছে।

আরও পড়ুন: 8GB RAM এর সঙ্গে আসছে POCO X3, 19,999 টাকা দামে 22 সেপ্টেম্বর হতে পারে লঞ্চ

Vivo Y51

কোম্পানির পক্ষ থেকে Vivo Y51 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2340 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.38 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। ফোনটির তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে বডি পার্ট আছে। কোম্পানি তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করেছে।

Vivo Y51 অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা ফনটাচ ওএস 10 এ কাজ করে। প্রসেসিঙের জন্য অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেট দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: Jio Vs Airtel Vs Vodafone Idea: 100GB পর্যন্ত ডেটা ও ফ্রি ভয়েস কলযুক্ত কোন প্ল‍্যান বেস্ট?

ফোটোগ্রাফির জন্য Vivo Y51 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স আছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Vivo Y51 ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। Vivo Y51 ফোনটি Mystic Black, Jazzy Blue ও Dreamy White কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে PKR 36,999 টাকা অর্থাৎ ভারতীয় দরে প্রায় 16,300 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 4GB RAM, 4500 mAh ব‍্যাটারী ও 48MP কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo Y51 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y51-launched-with-4gb-ram-48mp-quad-camera-4500mah-battery/feed/ 0