Vivo Y55 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 05 May 2022 10:55:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 12GB RAM এবং 50MP ক্যামেরা সহ মার্কেটে এন্ট্রি নিল Vivo Y55 4G ফোন, জেনে নিন সম্পূর্ণ ফিচার https://www.91mobiles.com/bengali/8gb-ram-50mp-camera-phone-vivo-y55-4g-price-specs-feature-sale/ https://www.91mobiles.com/bengali/8gb-ram-50mp-camera-phone-vivo-y55-4g-price-specs-feature-sale/#respond Wed, 04 May 2022 02:48:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=25520 ভিয়েতনামে লঞ্চ হল Vivo Y55 4G স্মার্টফোন

The post 12GB RAM এবং 50MP ক্যামেরা সহ মার্কেটে এন্ট্রি নিল Vivo Y55 4G ফোন, জেনে নিন সম্পূর্ণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo কোম্পানি টেক মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়িয়ে আরেকটি নতুন স্মার্টফোন Vivo Y55 4G লঞ্চ করেছে। এই মোবাইল ফোনটি ভিয়েতনামে লঞ্চ করা হয়েছে যা 6.44-ইঞ্চি AMOLED ডিসপ্লে, 8GB RAM, Snapdragon 680 চিপসেট, 50MP ক্যামেরা, 44W ফাস্ট চার্জিং এবং 5,000mAh ব্যাটারি পাওয়ার সাপোর্ট করে। Vivo Y55 4G ফোনটি ভিয়েতনামে 6,990,000 VND দামে অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 23,000 টাকায় সেল হবে। এই পোস্টে আপনাদের Vivo Y55 4G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পর্কে বিস্তারিত জানাবো।

Vivo Y55 4G

Vivo Y55 4G ফোনটি 6.44-ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে, যা ওয়াটারড্রপ নচ ডিজাইনে তৈরি। এই ফোনের স্ক্রিন 408ppi, 180Hz টাচ স্যাম্পলিং রেট এবং DCI-P3 কালার গামুট সাপোর্ট করে। এই Vivo ফোনটির পুরুত্ব মাত্র 8.42 mm এবং ওজন মাত্র 182 গ্রাম। Vivo Y55 4G ফোনটি Snow White এবং Black Star রঙে ভিয়েতনামে লঞ্চ হয়েছে।

Vivo Y55 4G ফোনটি Android এর লেটেস্ট OS Android 12-এ লঞ্চ করা হয়েছে যা FuntouchOS 12-এর সাথে কাজ করে। প্রসেসিংয়ের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 680 চিপসেট দেওয়া হয়েছে। Vivo Y55 4G ফোনটি ভিয়েতনামে 8 GB RAM মেমরিতে লঞ্চ হয়েছে, যা 4 GB এক্সটেনডেড RAM সাপোর্ট করে। অর্থাৎ এই ফোনে আপনারা 12 জিবি RAM এর সাপোর্ট পাবেন। Vivo Y55 4G স্মার্টফোনে 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

Vivo Y55 4G ফোন ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, এছাড়াও একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই Vivo মোবাইল ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।

Vivo Y55 4G হল একটি ডুয়াল সিম ফোন যা 3.5mm জ্যাক, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ সহ অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে৷ সিকিউরিটির জন্য, এই ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এই স্মার্টফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করেছে যে Vivo Y55 4G ফোনটি সিঙ্গেল চার্জে 18 ঘন্টা YouTube এবং 10 ঘন্টা PUBG ব্যাক আপ দেয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 12GB RAM এবং 50MP ক্যামেরা সহ মার্কেটে এন্ট্রি নিল Vivo Y55 4G ফোন, জেনে নিন সম্পূর্ণ ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/8gb-ram-50mp-camera-phone-vivo-y55-4g-price-specs-feature-sale/feed/ 0