vivo Y6k 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 18 Aug 2026 15:46:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 প্রকাশ্যে এল নতুন vivo Y6k 5G স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/vivo-y6k-details-leaked-on-google-play-console-supported-devices-list-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y6k-details-leaked-on-google-play-console-supported-devices-list-know-details-in-bengali/#respond Wed, 19 Aug 2026 02:31:19 +0000 https://www.91mobiles.com/bengali/?p=81839 সার্টিফিকেশন সাইটে দেখা গেল vivo Y6k 5G

The post প্রকাশ্যে এল নতুন vivo Y6k 5G স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো তাদের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির ফোনটি ‘Y’ সিরিজের অধীনে পেশ করা হবে। গত মাসে এই সিরিজে vivo Y6, vivo Y6c, vivo Y6e এবং vivo Y6t কোনগুলি চীনের বাজারে লঞ্চ করা হয়েছে। এবার আপকামিং ফোনটি Vivo Y6k নামে পেশ করা হবে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ভিভো রং আসন্ন ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে গুগল প্লে কনসোল লিস্টিঙে ফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ দেখা গেছে।

vivo Y6k ফোনের ডিটেইলস

আমরা টেক আউটলুক ওয়েবসাইটের মাধ্যমে vivo Y6k ফোনের সম্পর্কে জানতে পেরেছি। গুগল প্লে কনসোল লিস্টিঙে ফোনটি V2542A মডেল নাম্বার সহ স্পট হয়েছে। অন্যদিকে ফোনটির কোডনেম PD2542 হবে বলে জানা গেছে। প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী vivo Y6k ফোনটি সম্পূর্ণ নতুন নয়, বরং এটি চীনের বাজারে উপস্থিত vivo Y60 ফোনটির রিব্রান্ডেড ভার্সন হতে পারে।

vivo Y6k ফোনের স্পেসিফিকেশন 

আসন্ন vivo Y6k ফোনটি vivo Y60 ফোনের রিব্রান্ডেড মডেল হলে, উভয় ফোনের স্পেসিফিকেশন একই রকম রাখা হতে পারে। vivo Y60 ফোনটি 2.2GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ vivo Y6k ফোনটিতে একই ক্লক স্পীডযুক্ত Snapdragon প্রসেসর থাকতে পারে। এই প্রসেসর সহ vivo Y6k ফোনটি সস্তা 5G স্মার্টফোন হিসাবে পেশ করা হবে।

কোম্পানির vivo Y6k 5G ফোনটি LPDDR4X RAM সহ লঞ্চ করা হতে পারে, ফলে স্মুথ এবং ফাস্ট মাল্টিটাস্কিং উপভোগ করা যাবে। গ্লোবাল বাজারে কম দামের 5G ফোনটি 6GB RAM সহ পেশ করা হতে পারে। এতে Memory Fusion টেকনোলজি দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করতে পারে এবং গ্ৰাফিক্সের জন্য ফোনে Adreno 613 জিপিইউ থাকতে পারে।

vivo Y6k 5G ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই এলসিডি প্যানেল দিয়ে তৈরি ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1200nits পিক ব্রাইটনেস থাকতে পারে। আগের vivo Y60 ফোনের মতো আপকামিং ফোনটিতেও টিইউভি লো ব্লু লাইট, আই প্রোটেকশন মোড় এবং অ্যান্টি গ্লেয়ার পেপার কোটিঙের মতো ফিচার যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বড় 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটিতে 15W ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
vivo Y6k 5G ফোনটিতে বেসিক কানেক্টিভিটি ফিচার সহ IR ব্লাস্টার থাকতে পারে। একইভাবে ডিউরেবিলিটির জন্য ফোনটি SGS 5-স্টার ড্রপ রেজিস্টেন্স বডি ও IP65 রেটিং সহ পেশ করা হতে পারে।

The post প্রকাশ্যে এল নতুন vivo Y6k 5G স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y6k-details-leaked-on-google-play-console-supported-devices-list-know-details-in-bengali/feed/ 0