Vivo Y77 5G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 12 Jul 2022 07:53:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 4500mAh ব্যাটারি এবং 50MP সহ লঞ্চ হল Vivo Y77 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/vivo-y77-5g-smartphone-launched-with-4500mah-battery-and-50mp/ https://www.91mobiles.com/bengali/vivo-y77-5g-smartphone-launched-with-4500mah-battery-and-50mp/#respond Mon, 11 Jul 2022 04:44:24 +0000 https://www.91mobiles.com/bengali/?p=28237 চীনে লঞ্চ হল Vivo Y77 5G স্মার্টফোন

The post 4500mAh ব্যাটারি এবং 50MP সহ লঞ্চ হল Vivo Y77 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo তাদের হোম মার্কেট চীনে নতুন Y-সিরিজ স্মার্টফোন – Vivo Y77 5G লঞ্চ করেছে। চীনে লঞ্চ হওয়া Vivo Y77 5G স্মার্টফোনটি কোম্পানি একটি ভিন্ন প্রসেসরের সাথে পেশ করেছে। কোম্পানিটি কিছুদিন আগে মালয়েশিয়ায় এই ফোনটি ভিন্ন প্রসেসরের সাথে লঞ্চ করেছিল। Vivo-এর এই লেটেস্ট মিড-রেঞ্জ স্মার্টফোনটি চীনে MediaTek Dimensity 930 প্রসেসর এবং 4500mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। এর সাথে ফোনের অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই ফোনটি 50MP ক্যামেরা সেটআপ, 120Hz ডিসপ্লে, 80W ফাস্ট চার্জিং সহ আনা হয়েছে। এই পোস্টে আমি আপনাদের Vivo Y77 5G স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো ।

Vivo Y77 5G এর দাম

Vivo Y77 5G স্মার্টফোনটি চারটি কনফিগারেশনের সাথে পেশ করা হয়েছে – 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ, এবং 12GB RAM + 256GB স্টোরেজ।

এই Vivo স্মার্টফোনটি বর্তমানে শুধুমাত্র চীনে লঞ্চ করা হয়েছে। কোম্পানি এই মুহুর্তে ফোনটি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করার বিষয়ে কোনও তথ্য শেয়ার করেনি।

Vivo Y77 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার

Vivo Y77 5G স্মার্টফোনে একটি 6.64-ইঞ্চি ফুল HD + LCD ডিসপ্লে থাকবে, যার রেজলিউশন 2388×1080 পিক্সেল, কনট্রাস্ট রেশিও 1500:1 এবং রিফ্রেশরেট 120Hz। এর সাথে এই ফোনের ডিসপ্লের মধ্যে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। Vivo এর এই স্মার্টফোনটিতে MediaTek-এর Octa Core Dimensity 930 প্রসেসর এবং IMG BXM GPU দেওয়া হয়েছে। এই Vivo ফোনটি 12GB পর্যন্ত LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS2.2 স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনটি Android 12 ভিত্তিক OriginOS-এ রান করে।

Vivo Y-সিরিজের স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে। এর সাথে ফোনটিতে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই Vivo স্মার্টফোনটি 4500mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে একটি টাইপ-সি পোর্ট, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি 3.5 mm অডিও জ্যাক সাপোর্ট দেওয়া হয়েছে।

Vivo Y77 5G স্মার্টফোনটি – কালো, নীল এবং গোলাপী এই তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে। এই Vivo ফোনে ডুয়াল সিম, 5G, WiFi, ব্লুটুথ 5.3, GPS, Glonass, Galileo, এবং Beidou কানেক্টিভিটির সাপোর্ট দেওয়া রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 4500mAh ব্যাটারি এবং 50MP সহ লঞ্চ হল Vivo Y77 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y77-5g-smartphone-launched-with-4500mah-battery-and-50mp/feed/ 0
80W ফাস্ট চার্জিং এবং 50MP ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে Vivo-এর এই শক্তিশালী স্মার্টফোনটি https://www.91mobiles.com/bengali/80w-fast-charging-and-50mp-camera-upcoming-vivo-phone-launch-soon/ https://www.91mobiles.com/bengali/80w-fast-charging-and-50mp-camera-upcoming-vivo-phone-launch-soon/#respond Wed, 15 Jun 2022 07:40:09 +0000 https://www.91mobiles.com/bengali/?p=27316 চীনে জুলাই মাসে লঞ্চ হতে পারে Vivo এর আসন্ন V2219A স্মার্টফোন

The post 80W ফাস্ট চার্জিং এবং 50MP ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে Vivo-এর এই শক্তিশালী স্মার্টফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo শীঘ্রই Vivo Y77 সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই আসন্ন Vivo স্মার্টফোনটিকে মডেল নম্বর V2219A সহ চীনা সার্টিফিকেশন প্ল্যাটফর্ম TENAA তে তালিকাভুক্ত করা হয়েছে। তবে Vivo এর এই ফোনটি মার্কেটে কি নামে আসবে সেটা এখনও স্পষ্ট নয়। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী এটি Vivo এর X সিরিজ এর স্মার্টফোন হতে পারে। তবে, টিপস্টার Blad is Panda এর দাবি অনুযায়ী এই Vivo স্মার্টফোনটি Y-সিরিজ এর স্মার্টফোন হতে পারে।

শীঘ্রই লঞ্চ হবে Vivo Y77 সিরিজ

টিপস্টারের দাবি অনুযায়ী মডেল নম্বর V2219A স্মার্টফোনটি Vivo Y77 সিরিজের অধীনে লঞ্চ করা হতে পারে। টিপস্টার এটাও বলেছে যে এই Vivo এর এই স্মার্টফোনটি Y-সিরিজের প্রথম স্মার্টফোন হবে, যা 80W ফাস্ট চার্জিং সহ দেওয়া যেতে পারে। এছাড়াও ভারতীয় টিপস্টার পারস গুগলানি এই ফোন লঞ্চের তথ্য শেয়ার করেছেন। তিনি বলেছেন যে Vivo এর এই ফোনটি প্রথম চীনে জুলাই মাসে লঞ্চ হতে পারে। Vivo এর Y77 5G সিরিজের আসন্ন স্মার্টফোনটি MediaTek এর Dimensity 8100 চিপসেট এবং 80W চার্জিং সহ দেওয়া যেতে পারে। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন Vivo Y77 5G এবং Vivo Y77 Pro 5G লঞ্চ হতে পারে।

Vivo V2219A স্মার্টফোনের স্পেসিফিকেশন

আসন্ন Vivo V2219A স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই ফোনটিতে একটি 6.67-ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে। এর সাথে এই ফোনে 2.2GHz অক্টা কোর প্রসেসর এবং MediaTek এর Dimensity 8100 SoC চিপসেট দেওয়া যেতে পারে।

এই Vivo ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে। তবে এই ফোনে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হবে না। এই Vivo ফোনটি Android 12 OS-এ চলবে।

এই ফোনে থাকবে ক্যামেরা ফিচার

Vivo এর আসন্ন V2219A স্মার্টফোনটি একটি 4,380mAh ডুয়াল সেল ব্যাটারি দ্বারা চালিত হবে। এই ফোনটিতে 80W ফাস্ট চার্জিং দেওয়া হবে। এর সাথে ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোনের ব্যাকে 50MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। Vivo-এর এই ফোনটি কালো এবং সাদা এই দুটি রঙের কালার অপশনে পেশ করা হবে৷

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 80W ফাস্ট চার্জিং এবং 50MP ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে Vivo-এর এই শক্তিশালী স্মার্টফোনটি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/80w-fast-charging-and-50mp-camera-upcoming-vivo-phone-launch-soon/feed/ 0