Vivo Y81 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 21 Oct 2018 08:31:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ভিভো লঞ্চ করল অত‍্যন্ত কম দামে নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন ওয়াই81আই, শুরু হয়ে গেছে প্রিঅর্ডার https://www.91mobiles.com/bengali/vivo-y81i-listed-on-malaysian-e-commerce-site-with-notch-display-feature-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y81i-listed-on-malaysian-e-commerce-site-with-notch-display-feature-specifications-price-in-bengali/#respond Tue, 16 Oct 2018 13:25:44 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2064 ভিভো লঞ্চ করল ওয়াই81 ফোনটির সস্তা মডেল

The post ভিভো লঞ্চ করল অত‍্যন্ত কম দামে নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন ওয়াই81আই, শুরু হয়ে গেছে প্রিঅর্ডার first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো আঘস্ট মাসে ভারতে কম দামের নচ ডিসপ্লে স্মার্টফোন ভিভো ওয়াই81 লঞ্চ করেছিল। দেশে এই ফোনটির 3 জিবি ও 4 জিবির দুটি ভেরিয়েন্ট সেল করা হয় যার দাম যথাক্রমে 12,999 টাকা ও 13,490 টাকা। এবার কোম্পানি এই ফোনটির আরেকটি মডেল ভিভো ওয়াই81আই নামে পেশ করেছে। ভিভো ওয়াই81আই আন্তর্জাতিক টেক জগতে লঞ্চ করে দেওয়া হয়েছে যা মালয়েশিয়ান শপিং সাইটে সেলের জন্য লিস্টেড করা হয়েছে।

ভিভো ওয়াই81আই ফোনটি কোম্পানির ওয়াই81 এর ছোট ভার্সন রূপে পেশ করা হয়েছে। এই ফোনটি মালয়েশিয়ান ই-কমার্স সাইট এলমল-এ ফোনটির ফুল ফিচার, স্পেসিফিকেশন ও দাম লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙে ফোনটির দাম 599 মালয়েশিয়ান রিঙ্গিট বলা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 10,500 টাকা। মালয়েশিয়ান শপিং সাইটে ফোনটির প্রিঅর্ডার বুকিং শুরু হয়ে গেছে যা আগামী 18শে অক্টোবর থেকে সেল শুরু হবে।

ভিভো ওয়াই81আই ফোনটির উল্লেখযোগ্য স্পেসিফিকেশন হল এই ফোনটি 1,520 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.22 ইঞ্চির এইচডি+ ফুল ভিউ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপর দিকে নচ আছে। ওয়াই81আই অ্যান্ড্রয়েড 8.1 অরিও অরিওর সঙ্গে ফনটাচ ওএস 4.0-এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যার সঙ্গে এটি মিডিয়াটেকের এমটি6761 চিপসেটে রান করে। কোম্পানি এতে 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল মেমরি দিয়েছে যা মেমরি কার্ডের সাহায্যে বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য ভিভো ওয়াই81আই এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। ভিভো তাদের ওয়াই81আই ফোনটিতে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি তবে ফোনটি আনলকিঙের জন্য ফেস আনলক ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,260 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

মালয়েশিয়ান শপিং সাইটে ভিভো ওয়াই81আই ফোনটির ব্ল‍্যাক ও রেড কালার ভেরিয়েন্টে দেখানো হয়েছে। ভিভো এই সুন্দর সস্তা নচ ডিসপ্লেওয়ালা ফোনটি কবে ভারতে লঞ্চ করবে তা এখনও অফিসিয়ালি ঘোষণা করেনি।

The post ভিভো লঞ্চ করল অত‍্যন্ত কম দামে নচ ডিসপ্লেওয়ালা স্মার্টফোন ওয়াই81আই, শুরু হয়ে গেছে প্রিঅর্ডার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y81i-listed-on-malaysian-e-commerce-site-with-notch-display-feature-specifications-price-in-bengali/feed/ 0
এক্সক্লুসিভ : ভিভো ওয়াই81 আগামী সপ্তাহে হবে ভারতে লঞ্চ, জেনে নিন দাম ও স্পেশিফিকেশন https://www.91mobiles.com/bengali/vivo-y81-feature-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y81-feature-specifications-price-in-bengali/#respond Thu, 09 Aug 2018 08:29:44 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=654 টেক কোম্পানি ভিভো গত জুন মাসে আন্তর্জাতিক মঞ্চে তাদের ওয়াই সিরিজের ওয়াই81 স্মার্টফোন লঞ্চ করেছিল। ভিভো ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করে। এবার ভিভো ফোনটি ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে। 91মোবাইলসের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি ভিভো ওয়াই81 ফোনটি আগামী সপ্তাহে ভারতে লঞ্চ করে দেবে। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এদেশে ফোনটি প্রায় 14,000 টাকা দামে লঞ্চ […]

The post এক্সক্লুসিভ : ভিভো ওয়াই81 আগামী সপ্তাহে হবে ভারতে লঞ্চ, জেনে নিন দাম ও স্পেশিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
টেক কোম্পানি ভিভো গত জুন মাসে আন্তর্জাতিক মঞ্চে তাদের ওয়াই সিরিজের ওয়াই81 স্মার্টফোন লঞ্চ করেছিল। ভিভো ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করে। এবার ভিভো ফোনটি ভারতে আনার প্রস্তুতি নিচ্ছে। 91মোবাইলসের পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানি ভিভো ওয়াই81 ফোনটি আগামী সপ্তাহে ভারতে লঞ্চ করে দেবে। সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী এদেশে ফোনটি প্রায় 14,000 টাকা দামে লঞ্চ করা হবে যা অনলাইন শপিং সাইটের সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও পাওয়া যাবে।

ভিভো ওয়াই81 সম্পর্কে আপাতত এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা করেনি। কিন্তু খবর পাওয়া গেছে ফোনটি আগামী সপ্তাহেই ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে লঞ্চ করে দেওয়া হবে। ভিভো ওয়াই81 এর ফিচার ও স্পেশিফিকেশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ফোনটি ট্রেন্ডে চলা 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে যার ওপর দিকে নচ আছে।

ভিভো81 ফোনটিতে 1440 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ভিভো ওয়াই81 অ্যান্ড্রয়েড 8 1 অরিও আধারিত ফনটাচ ওএস 4.0 এর সঙ্গে পেশ করা হয়েছে যার সঙ্গে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে।

আন্তর্জাতিক মঞ্চে কোম্পানি ভিভো ওয়াই81 ফোনটিতে 3 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল মেমরির সঙ্গে পেশ করা হয়েছে। আশা করা হচ্ছে ভারতেও ফোনটি এক‌ই স্টোরেজের সঙ্গে পেশ করা হবে। ফোটোগ্ৰাফির জন্য ভিভো ওয়াই81 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ভিভো ওয়াই81 একটি ডুয়েল সিম সাপোর্টেড 4জি স্মার্টফোন। এই ফোনে ফেস আনলক ফিচারের সঙ্গে সব বেসিক কানেক্টিভিটি ফিচার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 3,260 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভিভো ওয়াই81 ফোনটি এদেশে প্রায় 14,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। ফোনটির সঠিক দাম ও লঞ্চ ডেট জানতে এখন কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

The post এক্সক্লুসিভ : ভিভো ওয়াই81 আগামী সপ্তাহে হবে ভারতে লঞ্চ, জেনে নিন দাম ও স্পেশিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y81-feature-specifications-price-in-bengali/feed/ 0