Vivo Y90 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 10 Oct 2019 11:16:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 Vivo V15 Pro, Y17 এবং Y90 এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-y17-and-y90-prices-in-india-slashed-before-diwali-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-y17-and-y90-prices-in-india-slashed-before-diwali-in-bengali/#respond Thu, 10 Oct 2019 11:16:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=8567 দাম কমল Vivo V15 Pro, Vivo Y90 এবং Vivo Y17 এর

The post Vivo V15 Pro, Y17 এবং Y90 এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
এই উৎসবের মরশুমে গ্ৰাহকদের উপহার দেওয়ার উদ্দেশ্য নিয়ে চীনের স্মার্টফোন প্রস্ততকারক কোম্পানি Vivo তাদের Vivo Y90, Vivo Y17 এবং Vivo V15 Pro এর নতুন দাম ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে এই তিনটি ফোনের দাম পাকাপাকি ভাবে কমিয়ে দেওয়া হয়েছে। কোম্পানি “Happy Diwali Dhamaka” নামে দিয়ে এই দাম কমিয়েছে, যেখানে ফোনগুলির দাম 2,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে। 

BSNL সাবস্ক্রাইবারদের জন্য সুখবর, এই প্ল‍্যানে প্রতি মাসে পাওয়া যাবে 1.5 জিবি অতিরিক্ত ডেটা

নতুন দাম

Vivo V15 Pro ফোনটি আগে 23,990 টাকা দামে বেচা হচ্ছিল। এখন প্রাইস কাটের পর এই ফোনটি 21,990 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে Vivo Y17 ফোনটি এখন 14,990 টাকার বদলে 13,990 টাকা দামে কেনা যাবে। বাজেট ক‍্যাটাগরি স্মার্টফোন Vivo Y90 স্মার্টফোনের দাম কমানোর আগে 6,990 টাকা দামে সেল করা হত। এখন প্রাইস কাটের পর ফোনটির দাম 6,490 টাকা হয়ে গেছে। কোম্পানির এই তিনটি স্মার্টফোন‌ই নতুন দামে দেশের সমস্ত অনলাইন এবং অফলাইন প্ল‍্যাটফর্মে বেচা হচ্ছে। 

Vivo V15 Pro স্পেসিফিকেশন

Vivo V15 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 1080 × 2316 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.39 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লেযুক্ত। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ফনটাচ ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। 

Reliance Jio আর থাকবে না ফ্রি, কলিঙের জন্য দিতে হবে দাম

ফোটোগ্ৰাফির জন্য Vivo V15 Pro তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 48মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গেই 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং 5 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V15 Pro তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

Vivo V15 Pro একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য Vivo V15 Pro তে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,700 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

ডিসেম্বরে লঞ্চ হবে এক সপ্তাহের ব‍্যাটারী লাইফ‌ওয়ালা স্মার্টফোন

Vivo Y90 স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Vivo Y90 ফোনটি 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.22 ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওযুক্ত ফনটাচ ওএস 4.5 এর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে প্রসেসিঙের জন্য এতে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 12 এন‌এম টেকনিকে তৈরি মিডিয়াটেক এমটি6761 হেলিও পি22 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে Vivo Y90 ফোনটি 2 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 16 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। 

Vivo Y90 এর মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে Vivo Y90 তে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন‍্য এই ফোনে 4,030 এম‌এএইচের ব‍্যাটারী আছে। 

Exclusive : এবছরের শেষে লঞ্চ হবে Realme TV, ভারতে শাওমিকে বাজিমাতের চেষ্টা

Vivo Y17 স্পেসিফিকেশন

Vivo Y17 ফোনটিতে 6.35 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। এই ফোনে 4 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের শুটার দেওয়া হয়েছে। Vivo Y17 অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে। এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Vivo V15 Pro, Y17 এবং Y90 এর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v15-pro-y17-and-y90-prices-in-india-slashed-before-diwali-in-bengali/feed/ 0
4,020 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Vivo Y90 এর ফোটো হলো লিক, আগামী সপ্তাহে হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/vivo-y90-real-image-surfaced-online-leak-to-launch-soon-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y90-real-image-surfaced-online-leak-to-launch-soon-india-in-bengali/#respond Tue, 23 Jul 2019 11:28:27 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=7447 ভারতে লঞ্চ হবে Vivo Y90

The post 4,020 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Vivo Y90 এর ফোটো হলো লিক, আগামী সপ্তাহে হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
আমাদের পক্ষ থেকে কয়েক দিন আগে জানানো হয়েছিল যে টেক কোম্পানি Vivo ভারতে তাদের ওয়াই সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে এবং এই উদ্দেশ্য নিয়ে কোম্পানি তাদের নতুন ডিভাইস Vivo Y90 লঞ্চ করতে চলেছে। Vivo Y90 একটি লো বাজেট স্মার্টফোন হবে যা 10,000 টাকার কম দামে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি, তবে ফোনটি সম্পর্কে একাধিক লিক প্রকাশ পেয়েছে। এবার ফোনটির অফিসিয়াল তথ্য পাওয়ার আগেই Vivo Y90 এর রিয়েল ইমেজ ইন্টারনেটে শেয়ার করা হয়েছে।

জেনে নিন FaceApp এর সত্যতা, দিতে হতে পারে বড়ো মাশুল

এম‌এসপি ওয়েবসাইট তাদের রিপোর্টে Vivo Y90 এর রিয়েল ইমেজ শেয়ার করেছে। এই রিপোর্টে Vivo Y90 এর ফোটো দেখানো হয়েছে। ওয়েবসাইটের পক্ষ থেকে দুটি ফোটো শেয়ার করা হয়েছে এবং দুটি ফোটোয় Vivo Y90 এর ফ্রন্ট ও ব‍্যাক উভয় প‍্যানেল দেখানো হয়েছে। একটি ফোটোয় ফোনটি ব্ল‍্যাক কালারের দেখানো হলেও দ্বিতীয় ফোটোয় ফোনটি গোল্ড কালারের। ফোটো দুটি দেখে মনে করা হচ্ছে ভারতে Vivo Y90 এই দুটি কালার ভেরিয়েন্টেই লঞ্চ করা হবে। লক্ষনীয় ব‍্যাপার হলো Vivo Y90 এর এই ফোটোর পেছনে “Dummy Phone” লেখা আছে।

লিক হ‌ওয়া Vivo Y90 এর এই রিয়েল ইমেজে দেখা গেছে ফোনের ব‍্যাক প‍্যানেলে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেন্সরের নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই তবে Vivo এর ব্র‍্যান্ডিং আছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপরের দিকে “ইউ” শেপের ছোট নচ আছে। ফোনটির তিনদিক বেজল লেস, তবে নিচের দিকে চ‌ওড়া বডি পার্ট আছে।

ভারতে লঞ্চ হলো Oppo K3, 8 জিবি র‍্যাম ও পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে দাম মাত্র 16,990 টাকা থেকে শুরু

Vivo Y90 স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী Vivo Y90 তে 6.22 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওযুক্ত ফনটাচ ওএস 4.5 সহ পেশ করা হয়েছে এবং এর সঙ্গে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক হেলিও পি22 চিপসেট থাকতে পারে। বলা হয়েছে Vivo Y90 2 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে এবং এর দুটি স্টোরেজ ভেরিয়েন্ট দেখা যাবে।

বলা হয়েছে Vivo Y90 16 জিবি ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হবে। ফোটোগ্ৰাফির জন্য Vivo Y90 এর ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেখা যেতে পারে এবং সেলফির জন্য এতে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট মেগাপিক্সেল থাকার সম্ভাবনা আছে। এতে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকায় মনে করা হচ্ছে এতে শুধুমাত্র ফেস আনলক ফিচার দেওয়া হবে। শোনা যাচ্ছে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,020 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

12 জিবি র‍্যামের সঙ্গে ASUS ফোন লিস্টেড হলো ওয়েবসাইটে, লঞ্চ হবে 23 জুলাই

আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের Vivo Y90 ফোনটি ভারতে লঞ্চ করে দেবে। মনে করিয়ে দিই আগেই আমরা আগেই বলেছি Vivo Y90 এর প্রাথমিক ভেরিয়েন্টের দাম 6,990 টাকা হবে এবং ফোনটি অনলাইন শপিং সাইটের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও বেচা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 4,020 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Vivo Y90 এর ফোটো হলো লিক, আগামী সপ্তাহে হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y90-real-image-surfaced-online-leak-to-launch-soon-india-in-bengali/feed/ 0