Vivo Y91 I - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 10 Jul 2023 09:12:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দাম কমল Vivo Y95 এবং Y91 এর, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/vivo-y95-and-y91-price-drop-rs-1000-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y95-and-y91-price-drop-rs-1000-in-india-in-bengali/#respond Thu, 02 May 2019 10:06:19 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6245 দাম কমল Vivo Y91 ও Vivo Y95 এর

The post দাম কমল Vivo Y95 এবং Y91 এর, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি ভিভো তাদের দুটি স্মার্টফোনের দাম কমালো। কোম্পানি Vivo Y91 এবং Vivo Y95 এর দাম 1,000 টাকা করে কমালো। এর আগেও ফোনদুটির দাম কমানো হয়েছে। আপনি যদি নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন তবে কম দামে এই ফোন নিতে পারেন।

Google Pixel 3a ও Google Pixel 3a XL লিস্টেড হল ফ্লিপকার্টে, 8 মে ভারতে হবে লঞ্চ

Vivo Y91 ও Vivo Y95 এর দাম কমার কথা 91মোবাইলস রিটেইল স্টোর থেকে জানতে পেরেছে। Vivo Y91 এর সঙ্গে সঙ্গে Vivo Y95 এর দাম‌ও 1,000 টাকা কমানো হয়েছে। Vivo Y91 এর দাম আগেও 1,000 টাকা কমানো হয়েছিল, যার পর এই ফোনটি 9,990 টাকা দামে সেল করা হচ্ছিল। এখন আরও একবার দাম কমার পর এই ফোনটির নতুন দাম হয়েছে 8,990 টাকা। তবে Vivo Y95 এর দাম এই প্রথম বার কমানো হল। ফোনদুটি নতুন দামে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

Vivo Y95 এর ফিচার ও স্পেসিফিকেশন
Vivo Y95 এ 6.22 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেটযুক্ত এবং এই ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হবে। এতে মেমরি কার্ড সাপোর্ট করে। এছাড়া এই ফোনে ফনটাচ ওএস 4.5 এর সঙ্গে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 কাজ করে।

Vivo Y95 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর সঙ্গে সেলফির জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এই ক‍্যামেরার সঙ্গে প্রো মোড ও ফেস বিউটির মতো অপশন পাওয়া যাবে। Vivo Y95 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

শাওমি ফোন অর্ডার করেছেন? ডেলিভারি ধরে নিন ভগবানের কৃপা!

Vivo Y91 ফিচার ও স্পেসিফিকেশন
Vivo Y91 এ 6.22 ইঞ্চির ফুল ভিউ এইচডি+ ডিসপ্লে আছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটযুক্ত। এই ফোনে 2 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামযুক্ত Samsung Galaxy A70 এর সেল শুরু, জেনে নিন কিভাবে কিনবেন

এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,030 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। Vivo Y91 একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথের মতো বেসিক কানেক্টিভিটি অপশন আছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে এবং এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দাম কমল Vivo Y95 এবং Y91 এর, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y95-and-y91-price-drop-rs-1000-in-india-in-bengali/feed/ 0
ভিভো নিয়ে এলো সস্তা ওয়াটারড্রপ নচযুক্ত ফোন, স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 এর জন্য কড়া প্রতিযোগিতা https://www.91mobiles.com/bengali/vivo-y91i-with-6-22-inch-199-display-launched-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y91i-with-6-22-inch-199-display-launched-in-india-in-bengali/#respond Mon, 11 Mar 2019 06:53:28 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5626 ভিভো লঞ্চ করল ওয়াই91 আই

The post ভিভো নিয়ে এলো সস্তা ওয়াটারড্রপ নচযুক্ত ফোন, স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 এর জন্য কড়া প্রতিযোগিতা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো অফিসিয়ালি নতুন ওয়াই91 আই স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। ফোনটি এই মুহূর্তে ভারতে অফলাইন স্টোরে 7,990 টাকার প্রাথমিক দামে সেল করা হচ্ছে। যদিও 91মোবাইলসের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে এক্সক্লুসিভ জানিয়ে দেওয়া হয়েছিল ভিভো ওয়াই91 আইয়ের দাম কত হবে। এই ফোনটি ওয়াটারড্রপ নচ ও ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির আগে কোম্পানি জানুয়ারিতে ভিভো ওয়াই91 লঞ্চ করেছে, যার দাম 10,990 টাকা।

12 জিবি র‍্যাম ও স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটের সঙ্গে 18 মার্চ লঞ্চ হবে ব্ল‍্যাক শার্ক 2, গেমিং লাভারদের অপেক্ষা হতে চলেছে শেষ

দাম ও সেল
কোম্পানি ওয়াই91 আই ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। ফোনটির 2 জিবি র‍্যাম ও 16 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 7,990 টাকা এবং 2 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,490 টাকা রাখা হয়েছে। ফোনটি ফিউশন ব্ল‍্যাক ও ওশিয়ন ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অফলাইন স্টোরে বিক্রি করা হচ্ছে। ফোনটির অনলাইন সেল সম্পর্কে কিছু বলা হয়নি।

প্রসঙ্গত ভিভো ওয়াই91 আই এর আগে বেশ কিছু মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনে “ইউ” শেপের ওয়াটারড্রপ নচের সঙ্গে ফুল ভিউ ডিসপ্লেসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 3ডি মাইক্রো-আর্ক ডিজাইনে তৈরি করা হয়েছে যা একে আকর্ষণীয় লুকের সঙ্গে সঙ্গে মজবুতিও দেয়। এতে 1520 × 720 পিক্সেল রেজলিউশনের 6.2 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে।

বিএস‌এন‌এল দিচ্ছে 25 শতাংশ ক‍্যাশব‍্যাক, জেনে নিন কিভাবে পাবেন

ওয়াই91 আই ভারতে 2 জিবি র‍্যামের সঙ্গে 16 জিবি ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে অক্টাকোর মিডিয়াটেক হেলিও পি22 (এমটি6762আর) এস‌ওসি দেওয়া হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কোম্পানির ইউজার ইন্টারফেস ফনটাচ ওএসে কাজ করে। এর ব‍্যবহার আরও সহজ বানানোর জন্য কোম্পানি এতে “জোবি” এআই যোগ করেছে।

ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ওয়াই91 আই একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে কোম্পানি এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দিয়েছে।

6 ক‍্যামেরা ও 8 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল অনার ম‍্যাজিক 2 3ডি স্মার্টফোন, জেনে নিন এই দারুণ ফোনটির ফিচার

প্রসঙ্গত কয়েক দিন আগে ভিভো চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে একটি পোস্টের মাধ্যমে এক্স27 লঞ্চের কথা জানায়। ভিভো তাদের পোস্টে একটি ইমেজ টিজার জারি করে যেখানে বলা হয় এক্স27 মার্চের 19 তারিখ টেক মঞ্চে লঞ্চ করা হবে। ভিভো এই দিন চীনে একটি ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি এক্স27 লঞ্চ করবে। ভিভো এক্স27 এই মুহূর্তে শুধুমাত্র চীনেই লঞ্চ করা হবে। গ্লোবাল মঞ্চে ফোনটি কবে পেশ করা হবে সেবিষয়ে কোম্পানির পক্ষ থেকে কিছু বলা হয়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ভিভো নিয়ে এলো সস্তা ওয়াটারড্রপ নচযুক্ত ফোন, স‍্যামসাং গ‍্যালাক্সি এম10 এর জন্য কড়া প্রতিযোগিতা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y91i-with-6-22-inch-199-display-launched-in-india-in-bengali/feed/ 0