Vivo Y95 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Mon, 10 Jul 2023 09:12:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 দাম কমল Vivo Y95 এবং Y91 এর, জেনে নিন নতুন দাম https://www.91mobiles.com/bengali/vivo-y95-and-y91-price-drop-rs-1000-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y95-and-y91-price-drop-rs-1000-in-india-in-bengali/#respond Thu, 02 May 2019 10:06:19 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=6245 দাম কমল Vivo Y91 ও Vivo Y95 এর

The post দাম কমল Vivo Y95 এবং Y91 এর, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি ভিভো তাদের দুটি স্মার্টফোনের দাম কমালো। কোম্পানি Vivo Y91 এবং Vivo Y95 এর দাম 1,000 টাকা করে কমালো। এর আগেও ফোনদুটির দাম কমানো হয়েছে। আপনি যদি নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন তবে কম দামে এই ফোন নিতে পারেন।

Google Pixel 3a ও Google Pixel 3a XL লিস্টেড হল ফ্লিপকার্টে, 8 মে ভারতে হবে লঞ্চ

Vivo Y91 ও Vivo Y95 এর দাম কমার কথা 91মোবাইলস রিটেইল স্টোর থেকে জানতে পেরেছে। Vivo Y91 এর সঙ্গে সঙ্গে Vivo Y95 এর দাম‌ও 1,000 টাকা কমানো হয়েছে। Vivo Y91 এর দাম আগেও 1,000 টাকা কমানো হয়েছিল, যার পর এই ফোনটি 9,990 টাকা দামে সেল করা হচ্ছিল। এখন আরও একবার দাম কমার পর এই ফোনটির নতুন দাম হয়েছে 8,990 টাকা। তবে Vivo Y95 এর দাম এই প্রথম বার কমানো হল। ফোনদুটি নতুন দামে অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

Vivo Y95 এর ফিচার ও স্পেসিফিকেশন
Vivo Y95 এ 6.22 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেটযুক্ত এবং এই ফোনে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হবে। এতে মেমরি কার্ড সাপোর্ট করে। এছাড়া এই ফোনে ফনটাচ ওএস 4.5 এর সঙ্গে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 কাজ করে।

Vivo Y95 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর সঙ্গে সেলফির জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। এই ক‍্যামেরার সঙ্গে প্রো মোড ও ফেস বিউটির মতো অপশন পাওয়া যাবে। Vivo Y95 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

শাওমি ফোন অর্ডার করেছেন? ডেলিভারি ধরে নিন ভগবানের কৃপা!

Vivo Y91 ফিচার ও স্পেসিফিকেশন
Vivo Y91 এ 6.22 ইঞ্চির ফুল ভিউ এইচডি+ ডিসপ্লে আছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটযুক্ত। এই ফোনে 2 জিবি র‍্যাম ও 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

4,500 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামযুক্ত Samsung Galaxy A70 এর সেল শুরু, জেনে নিন কিভাবে কিনবেন

এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,030 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। Vivo Y91 একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথের মতো বেসিক কানেক্টিভিটি অপশন আছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে এবং এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post দাম কমল Vivo Y95 এবং Y91 এর, জেনে নিন নতুন দাম first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y95-and-y91-price-drop-rs-1000-in-india-in-bengali/feed/ 0
20 এমপি সেলফি, হ‍্যালো নচ, 4 জিবি র‍্যাম ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল ভিভো ওয়াই95 https://www.91mobiles.com/bengali/vivo-y95-launched-in-india-price-specifications-and-features-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y95-launched-in-india-price-specifications-and-features-in-bengali/#respond Mon, 26 Nov 2018 15:19:31 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=3113 ভিভো ভারতে লঞ্চ করল ভিভো ওয়াই95

The post 20 এমপি সেলফি, হ‍্যালো নচ, 4 জিবি র‍্যাম ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল ভিভো ওয়াই95 first appeared on 91Mobiles Bengali.

]]>
কিছু দিন আগেই 91মোবাইলস জানিয়েছিল চীনা স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি ভিভো ভারতীয় বাজারে তাদের নতুন ফোন ভিভো ওয়াই95 পেশ করবে ও গতকাল কোম্পানি ফোনটি পেশ করে দিয়েছে। কম দামে এই ফোনটি হ‍্যালো নচ ফিচারযুক্ত যার সূচনা কোম্পানি তাদের ফ্ল‍্যাগশিপ ফোন ভিভো ভি11 এর মাধ্যমে করে। ভারতে ভিভো ওয়াই95 এর দাম 16,990 টাকা রাখা হয়েছে এবং ফোনটি কোম্পানির সমস্ত অফলাইন রিটেইল স্টোরে পাওয়া যাবে।

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পর আসতে চলেছে ইন ডিসপ্লে সেলফি ক‍্যামেরা, ডিসেম্বরে লঞ্চ হবে হুয়াইয়ের এই বিশেষ ফোন

ভিভো ওয়াই95 এর স্পেসিফিকেশন
ভিভো ওয়াই95 এ 6.22 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন রেজলিউশন 1520 × 720 পিক্সেল। কোম্পানি এতে ফুল ভিউ ইনসেল ডিসপ্লের ব‍্যবহার করেছে। 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এই ফোনে ডিসপ্লের ওপর দিকে ছোট নচ দেওয়া হয়েছে এবং কোম্পানি এর নাম হ‍্যালো নচ রেখেছে। এই নচেই সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

কোয়ালকম স্ন‍্যাপড্রাগন চিপসেটযুক্ত এই ফোনে অক্টাকোর (2 × 1.95 গিগাহার্টসের কর্টেক্স এ53 ও 6 × 1.45 গিগাহার্টসের কর্টেক্স এ53) প্রসেসর দেওয়া হয়েছে। এটি কোয়ালকমের নতুন প্রসেসর তবে দামের তুলনায় তেমন বিশেষ কিছু নয়। এই দামে 600 সিরিজের চিপসেট পাওয়া যায় যা অনেক বেশি অ্যাডভান্স। কোম্পানি এতে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। এই ফোনে মেমরি কার্ড সাপোর্ট করে।

8 জিবি র‍্যামসহ আসুসের সবথেকে শক্তিশালী ফোন 29 নভেম্বর ভারতে লঞ্চ হবে

এই ফোনটি ফনটাচ ওএস 4.5 এর সঙ্গে কাজ করে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওযুক্ত। ভিভো ওয়াই95 এ 4জি ভোএলটিইর সঙ্গে ডুয়েল সিম সাপোর্ট করে। ফোটোগ্ৰাফির জন্য ভিভো ওয়াই95 এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 20 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। ক‍্যামেরার সঙ্গে এতে প্রো মোড ও ফেস বিউটি অপশন পাওয়া যাবে।

ভিভো ওয়াই95 এ 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। তবে এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। এই ফোনে ইউএসবি পোর্ট 2.0 আছে। ফোনটি স্ট্ররী ব্ল‍্যাক ও নেলিউলা পার্পল কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে।

নোকিয়া 5 ক‍্যামেরা তো স‍্যামসা্ং আনতে চলেছে 6 ক‍্যামেরা ফোন,গ‍্যালাক্সি এস10 হতে পারে সেই প্রথম ডিভাইস

সেলস প‍্যাক
ভিভো ওয়াই95 এর সেলস প‍্যাকে ফোনের সঙ্গে ইউএসবি কেবল, পাওয়ার সকেট, সিম ইজেক্টার, প্রোটেক্টিং কেস ও স্ক্রিন প্রটেক্টর পাওয়া যাবে।

The post 20 এমপি সেলফি, হ‍্যালো নচ, 4 জিবি র‍্যাম ও ডুয়েল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল ভিভো ওয়াই95 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y95-launched-in-india-price-specifications-and-features-in-bengali/feed/ 0
4,030 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল হ‍্যালো নচ ডিসপ্লেওয়ালা ভিভো ওয়াই95 https://www.91mobiles.com/bengali/vivo-y95-launched-halo-notch-4gb-ram-feature-specifications-price-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y95-launched-halo-notch-4gb-ram-feature-specifications-price-in-bengali/#respond Tue, 13 Nov 2018 14:04:53 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2815 ভিভো লঞ্চ করল ভিভো ওয়াই95

The post 4,030 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল হ‍্যালো নচ ডিসপ্লেওয়ালা ভিভো ওয়াই95 first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো সম্পর্কে বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে কোম্পানি তাদের ওয়াই সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে এতে ওয়াই95 ফোনটি লঞ্চ করবে। বিভিন্ন লিকে ফোনটির স্পেসিফিকেশন, ডিজাইন ও ফিচার সম্পর্কে বলা হচ্ছে। গতকাল চীনা বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ফোনটি লিস্টেড হতে দেখা যায় এবং আজ কোম্পানি অফিসিয়ালি ফোনটির ওপর থেকে পর্দা তুলে নেয়। ভিভোর পক্ষ থেকে ওয়াই95 টেক মঞ্চে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে।

শাওমির আগে কি ওয়ানপ্লাস পেশ করবে 5জি ফোন?

ভিভো ওয়াই95 “ভি” শেপের হ‍্যালো নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। ভিভোর এই নতুন ফোন 1,520 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.22 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে যা 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। ওয়াই95 অ্যান্ড্রয়েড 8.1 অরিও ও ফনটাচ 4.5 ওএসের সঙ্গে পেশ করা হয়েছে যা 1.9 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে।

কোম্পানির পক্ষ থেকে ওয়াই95 ফোনটিতে 4 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এতে 64 জিবি ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ওয়াই95 ডুয়েল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

জিও টিভি ও জিও সিনেমা আর ফ্রি থাকবে না, করাতে হবে আলাদা রিচার্জ

ভিভো ওয়াই95 একটি ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ওটিজি সাপোর্টের সঙ্গে 4,030 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ভিভো ওয়াই95 আপাতত ফিলিপাইনসে লঞ্চ করা হয়েছে যা আগামী দিনে অন‍্যান‍্য বাজারে লঞ্চ করা হবে। ফিলিপাইনসে ফোনটির দাম 13,999 পেসো রাখা হয়েছে যার ভারতীয় দাম প্রায় 19,000 টাকার সমান।

The post 4,030 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল হ‍্যালো নচ ডিসপ্লেওয়ালা ভিভো ওয়াই95 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y95-launched-halo-notch-4gb-ram-feature-specifications-price-in-bengali/feed/ 0
এক্সক্লুসিভ : 14,990 টাকা দামে লঞ্চ হবে 4 জিবি র‍্যাম ও হ‍্যালো নচ ডিসপ্লেওয়ালা ভিভো ওয়াই95 https://www.91mobiles.com/bengali/vivo-y95-to-launch-at-rs14990-price-specifications-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y95-to-launch-at-rs14990-price-specifications-in-bengali/#respond Thu, 08 Nov 2018 09:44:04 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2716 ভিভো ওয়াই95 এর দাম রাখা হবে 14,990 টাকা

The post এক্সক্লুসিভ : 14,990 টাকা দামে লঞ্চ হবে 4 জিবি র‍্যাম ও হ‍্যালো নচ ডিসপ্লেওয়ালা ভিভো ওয়াই95 first appeared on 91Mobiles Bengali.

]]>
91মোবাইলস 2 সপ্তাহ আগেই খবর দিয়েছিল যে ভিভো ইন্ডিয়া খুব তাড়াতাড়ি ভারতে তাদের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই95 লঞ্চ করবে। আমরা খবরে আরও বলেছিলাম যে এই ফোনটিতে “ভি” শেপের হ‍্যালো নচ ডিসপ্লের ডিজাইন থাকবে এবং কোম্পানি ওয়াই95 ফোনটি মূলত অফলাইন মার্কেট ও রিটেইল স্টোরে সেল করার জন্য এদেশে লঞ্চ করবে। আজ আরও এক্সক্লুসিভ ভাবে জানা গেছে ভিভো ওয়াই95 ভারতে 14,990 টাকা দামে লঞ্চ করা হবে।

এক্সক্লুসিভ : 14,990 টাকা দামে লঞ্চ হবে 4 জিবি র‍্যাম ও হ‍্যালো নচ ডিসপ্লেওয়ালা ভিভো ওয়াই95

রিটেইল মার্কেটের কিছু সূত্র থেকে জানা গেছে ভিভো ওয়াই95 খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভো ওয়াই95 14,990 টাকা দামে লঞ্চ করা হবে। ফোনটি অফলাইন বাজারে লঞ্চ করা হবে যা আগামী কিছু দিনের মধ্যে রিটেইল স্টোরে সেল করা হবে। এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এর হ‍্যালো নচ ডিসপ্লে। অর্থাৎ ভিভো ওয়াই95 এ বেজল লেস স্ক্রিনের ওপর দিকে ছোট ভি শেপের নচ দেখা যাবে এবং এর মধ্যেই সেলফি ক‍্যামেরা থাকবে।

ভিভো ওয়াই95 এর ফিচার ও স্পেসিফিকেশন হল এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে 6.22 ইঞ্চির বড় ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। ফোনটি অ্যান্ড্রয়েড অরিওসহ পেশ করা হবে যা মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করবে।ভিভো এই ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করবে। এই ফোনে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেখা যাবে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স‍্যামসাঙের দীপাবলির উপহার : 5,000 টাকা পর্যন্ত কমল ফোনের দাম, জেনে নিন কোন কোন ফোনের দাম কমেছে

ওয়াই95 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হবে। এতে এল‌ইডি ফ্ল্যাশযুক্ত 13 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেট‌‌আপ থাকবে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যাবে। ভিভো এই ফোনে এআই টেকনোলজি ব‍্যবহার করবে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে এতে বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,260 এম‌এএইচ ব‍্যাটারী দেখা যেতে পারে।

The post এক্সক্লুসিভ : 14,990 টাকা দামে লঞ্চ হবে 4 জিবি র‍্যাম ও হ‍্যালো নচ ডিসপ্লেওয়ালা ভিভো ওয়াই95 first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y95-to-launch-at-rs14990-price-specifications-in-bengali/feed/ 0
এক্সক্লুসিভ : 15,000 টাকা বাজেটে ভিভো লঞ্চ করবে ওয়াই95, এতে থাকবে হ‍্যালো নচ স্ক্রিন https://www.91mobiles.com/bengali/vivo-going-to-launch-y83-successor-y95-in-india-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-going-to-launch-y83-successor-y95-in-india-in-bengali/#respond Sat, 27 Oct 2018 08:20:19 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=2302 খুব তাড়াতাড়ি ভারতের রিটেইল বাজারে লঞ্চ হবে ভিভো ওয়

The post এক্সক্লুসিভ : 15,000 টাকা বাজেটে ভিভো লঞ্চ করবে ওয়াই95, এতে থাকবে হ‍্যালো নচ স্ক্রিন first appeared on 91Mobiles Bengali.

]]>
মে মাসে ভিভো ভারতীয় বাজারে ওয়াই83 মডেল পেশ করে এবং এরই সঙ্গে কোম্পানি কম রেঞ্জে নচ ডিসপ্লের সূচনা করে। এরপর এই ফোনটির আপগ্ৰেডেড মডেল ওয়াই83 প্রো লঞ্চ করা হয় এবং এর তথ্য 91মোবাইলস আগেই শেয়ার করেছে। এখন আরও একবার 91মোবাইলসের হাতে ভিভোর নতুন ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আছে। ভিভো খুব তাড়াতাড়ি ভারতীয় বাজারে ওয়াই83 প্রোর আপগ্ৰেডেড ভার্সন ওয়াই95 পেশ করতে চলেছে। শোনা যাচ্ছে ফোনটি দীপাবলির আগেই এদেশে চলে আসবে।

91মোবাইলসের কাছে রিটেইল স্টোরের দেওয়া তথ্য অনুযায়ী ভিভো খুব তাড়াতাড়ি ওয়াই95 লঞ্চ করবে এবং এই ফোনটি রিটেইল স্টোরে পাওয়া যাবে। কোম্পানি কিছু দিনের মধ্যেই ফোনটি লঞ্চ করতে চলেছে। যতদূর শোনা যাচ্ছে ফোনটি 15,000 টাকা বাজেটের মধ্যে লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা না গেলেও যেহেতু এটি ওয়াই83 প্রোর আপগ্ৰেডেড ভার্সন তাই আশা করাই যায় এতে নচের সঙ্গে বড় স্ক্রিন দেখা যাবে। সবচেয়ে বড় কথা কোম্পানি এই ফোনটির হাত ধরে কম রেঞ্জে হ‍্যালো নচের প্রচলন করতে পারে।

ভিভো ওয়াই83 প্রোর স্পেসিফিকেশন হল ফোনটি 6.22 ইঞ্চির 2.0 ফুল ভিউ স্ক্রিনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোটোগ্ৰাফির জন্য এতে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এছাড়া সেলফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে যার ব‍্যবহার ভিডিও কল ও কনফারেন্সের জন‍্য‌ও করা যাবে।

ভিভো ওয়াই83 প্রোতে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে মেমরি কার্ড স্লট আছে এবং এতে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। ফোনটি মিডিয়াটেক হেলিও পি22 চিপসেটে রান করে এবং এতে ফনটাচ ওএস আছে যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওযুক্ত। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,260 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

The post এক্সক্লুসিভ : 15,000 টাকা বাজেটে ভিভো লঞ্চ করবে ওয়াই95, এতে থাকবে হ‍্যালো নচ স্ক্রিন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-going-to-launch-y83-successor-y95-in-india-in-bengali/feed/ 0