Vivo - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 15 Oct 2026 15:44:35 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 লিক হল Vivo X500 E ফোনের স্পেসিফিকেশন, Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ গুগল প্লে কনসোলে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/vivo-x500-e-google-play-console-listing-specs-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x500-e-google-play-console-listing-specs-know-details-in-bengali/#respond Thu, 15 Oct 2026 17:19:31 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84353 প্রকাশ্যে এল Vivo X500 E ফোনের স্পেসিফিকেশন

The post লিক হল Vivo X500 E ফোনের স্পেসিফিকেশন, Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ গুগল প্লে কনসোলে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo তাদের X সিরিজের নতুন Vivo X500 E স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি Bluetooth SIG এবং Google Play Console এ ফোনটি লিস্টেড হয়েছিল। এবার আমরা X500 E ফোনটি Google Play Console এ স্পট করেছি। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফ্রন্ট ডিজাইন প্রকাশ্যে এসেছে। লিস্টিং অনুযায়ী ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর এবং 8GB RAM দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X500 E ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Vivo X500 E ফোনের স্পেসিফিকেশন (লিস্টিং)

Google Play Console লিস্টিঙে Vivo X500 E ফোনটি V2648 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এই লিস্টিঙে Qualcomm SM7750 চিপসেটের উল্লেখ রয়েছে। এটি Snapdragon 7 Gen 4 চিপসেট হতে পারে। একই প্রসেসর Vivo V80 ফোনেও ব্যাবহার করা হয়েছে।

লিস্টিং অনুযায়ী Vivo X500 E ফোনটিতে 1260 × 2750 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে। একই সঙ্গে ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনের ডিসপ্লে সাইজ এবং রিফ্রেশ রেট সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।

Vivo X500 E ফোনের ডিজাইন

Google Play Console এর মাধ্যমে প্রকাশ্যে আসা ছবিতে ফোনের ফ্রন্ট ডিজাইন দেখা গেছে। ছবি অনুযায়ী ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে এবং পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। অন্যদিকে ছবির মাধ্যমে ফোনের রেয়ার ডিজাইন, ক্যামেরা মডিউল এবং কালার অপশন সংক্রান্ত তথ্য প্রকাশ হয়নি।

লিক হল Vivo X500 E ফোনের স্পেসিফিকেশন

লিকের মাধ্যমে Vivo X500 E ফোনের ক্যামেরা এবং ব্যাটারি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 64MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনটিতে 7,500mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই সমস্ত স্পেসিফিকেশন সম্পর্কে এখনও জানানো হয়নি।

প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে আপকামিং ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি এবং পেরিস্কোপ ক্যামেরা হতে পারে। অন্যদিকে Vivo V80 ফোনটিতে 50MP ক্যামেরা এবং 7,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Vivo X500 E ফোনটিকে Vivo V80 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হতে পারে। কারণ দুটি ফোনেই Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকবে বলে জানা গেছে। তবে X500 E ফোনে 64MP পেরিস্কোপ ক্যামেরা এবং 7,500mAh ব্যাটারি দেওয়া হলে এই ফোনটির ফিচার Vivo V80 ফোনের চেয়ে আলাদা হয়ে যাবে।

বর্তমানে ভারতের বাজারে Vivo V80 ফোনটি সেল করা হয। তাই Vivo X500 E ফোনটিকে সিলেক্টেড গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ সম্পর্কে নিশ্চিত জানানো হয়নি। তাই ভবিষ্যতে এই বিষয়ে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

The post লিক হল Vivo X500 E ফোনের স্পেসিফিকেশন, Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ গুগল প্লে কনসোলে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x500-e-google-play-console-listing-specs-know-details-in-bengali/feed/ 0
লঞ্চের আগেই দুটি সার্টিফিকেশন সাইটে দেখা গেল Vivo X500E স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/vivo-x500e-google-play-console-bluetooth-sig-launch-soon-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x500e-google-play-console-bluetooth-sig-launch-soon-know-details-in-bengali/#respond Thu, 15 Oct 2026 12:50:21 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84328 সার্টিফিকেশন সাইটে স্পট হল Vivo X500E

The post লঞ্চের আগেই দুটি সার্টিফিকেশন সাইটে দেখা গেল Vivo X500E স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo তাদের X500 সিরিজের অধীনে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কারণ Bluetooth SIG সার্টিফিকেশন এবং Google Play Console Supported Devices List এ Vivo X500E ফোনটি স্পট হয়েছে। এই লিস্টিঙে ফোনটি V2656 মডেল নাম্বার সহ দেখা গেছে। অন্যদিকে Google Play Console লিস্টিঙের মাধ্যমে V2648 ডিভাইস কোড প্রকাশ্যে এসেছে। এটি সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Vivo V80 5G ফোনের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। তাই X500E ফোনটি রিব্র্যান্ডেড স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া X500 সিরিজের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Vivo X500E ফোনের সার্টিফিকেশন ডিটেইলস

Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের জন্য শীঘ্রই Vivo X500E ফোনটির লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও জানা যায়নি।

Google Play Console Supported Devices List এর মাধ্যমে ফোনের নাম Vivo X500 E হবে বলে জানা গেছে। এই লিস্টিঙে ফোনটি V2656 মডেল নাম্বার এবং V2648 ডিভাইস কোড সহ স্পট হয়েছে। রিপোর্ট অনুযায়ী এই ডিভাইস কোডটি Vivo V80 5G ফোনের সঙ্গে জড়িত। তাই কোম্পানির X500E ফোনটি কিছু বাজারে Vivo V80 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে। তবে দুটি ফোনের ফিচার একই রকম রাখা হবে না কি পরিবর্তন করা হবে সেই এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।

Vivo X500E ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo X500E ফোনটিতে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে। ফোনটিতে Snapdragon 8 সিরিজের প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 7,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত জানানো হয়নি।

ফটোগ্রাফির জন্য Vivo X500E ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী আপকামিং স্মার্টফোনের ক্যামেরা সেটআপে 1/1.28 ইঞ্চি মাপের 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং Sony IMX8 সিরিজের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা যোগ করা হতে পারে।

ডিজাইনের দিক দিয়ে আপকামিং ফোনটি Vivo X500 ফোনের চেয়ে আলাদা হতে পারে। একদিকে X500 ফোনে সার্কুলার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। অন্যদিকে X500E ফোনটিতে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল থাকতে পারে।

Vivo X500 সিরিজের গ্লোবাল লঞ্চ ডিটেইলস

সম্প্রতি চীনের বাজারে Vivo তাদের Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max স্মার্টফোনগুলি পেশ করেছে। রিপোর্ট অনুযায়ী আগামী 27 অক্টোবর এই ফোনগুলি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। অন্যদিকে কিছুদিন পর Vivo X500 FE এবং Vivo X500E স্মার্টফোন দুটি পেশ করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo X500E ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করা হয়নি। আগামী মাসে বা বছরের শেষের দিকে ফোনটি লঞ্চ করা হতে পারে।

The post লঞ্চের আগেই দুটি সার্টিফিকেশন সাইটে দেখা গেল Vivo X500E স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x500e-google-play-console-bluetooth-sig-launch-soon-know-details-in-bengali/feed/ 0
6,500mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোন 16,000 টাকার চেয়ে কম দামে কেনার সুযোগ! জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/vivo-t5-lite-5g-price-under-rs-16000-flipkart-bank-offers-6500mah-battery-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-t5-lite-5g-price-under-rs-16000-flipkart-bank-offers-6500mah-battery-know-details-in-bengali/#respond Wed, 14 Oct 2026 15:59:32 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84259 অফারে পাওয়া যাচ্ছে Vivo T5 Lite 5G

The post 6,500mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোন 16,000 টাকার চেয়ে কম দামে কেনার সুযোগ! জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
গত জুলাই মাসে Vivo তাদের Vivo T5 Lite 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনে 6,500mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে এবং MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। যারা 6,500mAh ব্যাটারি সহ T5 Lite ফোনটি কেনার কথা ভাবছেন তাদের জন্য শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটি 16,000 টাকার চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে অফারে সস্তায় পাওয়া যাবে এই বড় ব্যাটারি সহ স্মার্টফোন।

Vivo T5 Lite 5G ফোনের অফার

ফ্লিপকার্টে Vivo T5 Lite 5G ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ মডেলের এম‌আরপি 30,999 টাকা। তবে বর্তমানে এই মডেল 17,499 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এর সঙ্গে HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 1750 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ICICI বা Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলেও 1,750 টাকা ইন্সট্যান্ট ব্যাঙ্ক ডিসকাউন্ট উপভোগ করা যাবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটির দাম দেওয়া হলে 2,538 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এইসব অফারের মাধ্যমে ফোনটি 16,000 টাকার চেয়ে কম দামে কেনা যাবে।

Vivo T5 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

vivo T5 Lite 5G ফোনে 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনের পীক ব্রাইটনেস 1200nits এবং 83 শতাংশ NTSC কালার গামুট রয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে 6GB পর্যন্ত LPDDR4x RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। মেমরি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।

এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। Vivo T5 Lite 5G ফোনটি ডুয়েল সিম সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সর এবং 0.08MP সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। জলের ছিটা ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G, 4G LTE, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, Bluetooth 5.4, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে। এই ফোনটির ওজন 209 গ্ৰাম এবং থিকনেস 8.39mm।

Vivo T5 Lite 5G ফোনটি কি কেনা উচিৎ? Vivo T5 Lite 5G ফোনটিতে বড় ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, 5G কানেক্টিভিটি এবং 50MP ক্যামেরা রয়েছে। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সহ সাধারণ ব্যাবহারের জন্য একটি 5G স্মার্টফোন কিনতে চান তাঁরা এই ফোনটি কিনতে পারেন। তবে HD+ ডিসপ্লে এবং 5MP ফ্রন্ট ক্যামেরা এই ফোনের ঘাটতি। ব্যাঙ্ক অফারে 16,000 টাকার চেয়ে কম দামের এই ফোনটি সুন্দর একটি বিকল্প।

The post 6,500mAh ব্যাটারি সহ Vivo 5G স্মার্টফোন 16,000 টাকার চেয়ে কম দামে কেনার সুযোগ! জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-t5-lite-5g-price-under-rs-16000-flipkart-bank-offers-6500mah-battery-know-details-in-bengali/feed/ 0
6,500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Vivo X500 FE স্মার্টফোন, সার্টিফিকেশন ওয়েবসাইটে হল লিস্টেড https://www.91mobiles.com/bengali/vivo-x500-fe-tkdn-certification-6500mah-battery-leak-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x500-fe-tkdn-certification-6500mah-battery-leak-know-details-in-bengali/#respond Wed, 14 Oct 2026 05:38:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84226 ইন্দোনেশিয়ার সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে Vivo X500 FE

The post 6,500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Vivo X500 FE স্মার্টফোন, সার্টিফিকেশন ওয়েবসাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
Vivo X500 FE স্মার্টফোনের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। ইন্দোনেশিয়ার TKDN সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি V2653 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এই লিস্টিতে রং মাধ্যমে ফোনের মার্কেটিং নাম এবং ফিচার সম্পর্কে জানা যায়নি। জানিয়ে রাখি এর আগে GSMA এবং EEC ডেটাবেসে একই মডেলে নাম্বার দেখা গিয়েছিল। ইতিমধ্যেই কোম্পানির ফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে বলে মনে করা হচ্ছে।

Vivo X500 FE ফোনের লিস্টিং

ইন্দোনেশিয়ার TKDN সার্টিফিকেশন ওয়েবসাইটে Vivo এর প্রসঙ্গত ফোনটি V2653 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে ফোনটি 40.33 শতাংশ TKDN ভ্যালু পেয়েছে। একইসঙ্গে ফোনটিতে GSM, 4G LTE এবং 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে বলেও জানা গেছে।


TKDN লিস্টিঙে ফোনটির নাম Vivo X500 FE উল্লেখ রয়েছে। এর আগে GSMA ডেটাবেসে V2653 এবং V2654 মডেল নাম্বার Vivo X500 FE ফোনের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছিল। এরপর EEC ডেটাবেসে ফোনটি V2653 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এক‌ই মডেল নাম্বার লিস্টেড হ‌ওয়ার অর্থ হল কোম্পানি একাধিক বাজারে এই ফোনটি লঞ্চ করতে চলেছে। তবে সঠিক তথ্যের জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।

Vivo X500 FE ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo X500 FE ফোনের ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 6.31 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আপকামিং Vivo X500 FE ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে। আপাতত উপরোক্ত সমস্ত তথ্য শুধুমাত্র লিক হিসাবে মনে করা উচিৎ। তাই বর্তমানে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

কবে হবে Vivo X500 সিরিজের গ্লোবাল লঞ্চ?

গত 21 সেপ্টেম্বর চীনের বাজারে Vivo তাদের X500, X500 Pro এবং X500 Pro Max স্মার্টফোনগুলি পেশ করেছিল। এবার 27 অক্টোবর এই সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। চীনের বাজারে Vivo X500 FE ফোনটি অন্যান্য ফোনের সঙ্গে পেশ করা হয়নি। তবে বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টিঙের জন্য মনে করা হচ্ছে শীঘ্রই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে।

আপাতত Vivo X500 FE ফোনের নাম, ফিচার, দাম এবং ভারতীয় লঞ্চ সম্পর্কে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। আপকামিং Vivo X500 FE ফোনটি অসাধারণ ক্যামেরা এবং পারফরমেন্স সহ ইউজারদের কাছে আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে।

The post 6,500mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Vivo X500 FE স্মার্টফোন, সার্টিফিকেশন ওয়েবসাইটে হল লিস্টেড first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x500-fe-tkdn-certification-6500mah-battery-leak-know-details-in-bengali/feed/ 0
সার্টিফিকেশন সাইটে দেখা গেল Vivo V80 FE স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ https://www.91mobiles.com/bengali/vivo-v80-fe-certification-listing-launch-soon-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v80-fe-certification-listing-launch-soon-know-details-in-bengali/#respond Wed, 14 Oct 2026 04:37:29 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84219 সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Vivo V80 FE

The post সার্টিফিকেশন সাইটে দেখা গেল Vivo V80 FE স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
শীঘ্রই Vivo তাদের V-সিরিজের Vivo V80 FE স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। কারণ সম্প্রতি ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল নাম্বার এবং মার্কেটিং নাম জানা গেছে। লিস্টিং থেকে এখনও পর্যন্ত ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। জানিয়ে রাখি আগে থেকেই ভারতে Vivo V80 ফোনটি সেল করা হয়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V80 FE ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Vivo V80 FE ফোনের সার্টিফিকেশন লিস্টিং

টিপস্টার Anvin সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন ওয়েবসাইটে Vivo V80 FE ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিতে ফোনটি V2624 মডেল নাম্বার এবং Vivo V80 FE মার্কেটিং নাম সহ দেখা গেছে।


সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি বা চার্জিং সংক্রান্ত ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। কোম্পানি এই ফোনে কাজ করছে এবং খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে, এই লিস্টিং থেকে শুধুমাত্র এটুকুই মনে করা হচ্ছে।

Vivo V80 FE ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Vivo V80 FE ফোনের ফিচার সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে এই ফোনের আগের মডেল অর্থাৎ Vivo V70 FE ফোনটির স্পেসিফিকেশন দেখে এই আপকামিং ফোনটি সম্পর্কে ধারণা করা যায়।

Vivo V70 FE ফোনটিতে 6.83 ইঞ্চির 120Hz AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর, 7,000mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

আপকামিং Vivo V80 FE স্মার্টফোনে বড় ব্যাটারি এবং ক্যামেরা ফিচার দেওয়া হতে পারে। বর্তমান স্টোরেজ সহ বিভিন্ন কম্পোনেন্টের মূল্যবৃদ্ধির ফলে কোম্পানি এই ফোনটির দাম কম রাখার জন্য কিছু হার্ডওয়্যারের পরিবর্তন করতে পারে। তাই ব্যাটারি বা ক্যামেরা সেন্সরের ফেরবদল দেখা যেতে পারে।

ভারতের বাজারে Vivo V80 ফোনটির প্রাথমিক দাম 62,999 টাকা রাখা হতে পারে। তাই Vivo V80 FE ফোনটিতে কোম্পানির V-সিরিজের কম দামের ভালো অপশন হতে পারে। আসন্ন ফোনের দাম 45,000 টাকার থেকে 50,000 টাকার কাছাকাছি হতে পারে। তবে লঞ্চের সময় ফোনটির দাম কেমন রাখা হয় এখন সেটাই দেখার।

যারা শীঘ্রই নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo V70 FE ফোনটি দারুণ বিকল্প হয়ে উঠছে। এই ফোনটির দাম প্রায় 40,000 টাকা এবং এতে 200MP প্রাইমারি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

যারা নতুন ফোন খুঁজছেন, তারা আপকামিং Vivo V80 FE ফোনের লঞ্চ সংক্রান্ত অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

The post সার্টিফিকেশন সাইটে দেখা গেল Vivo V80 FE স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v80-fe-certification-listing-launch-soon-know-details-in-bengali/feed/ 0
শুরু হয়ে গেছে Vivo V80 এবং X Fold6 ফোনের সেল, জেনে নিন দাম, অফার এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/vivo-v80-x-fold6-sale-india-price-offers-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-v80-x-fold6-sale-india-price-offers-specifications-details-in-bengali/#respond Tue, 13 Oct 2026 16:27:40 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84201 ভারতে শুরু হয়েছে Vivo V80 এবং Vivo X Fold6 ফোনের সেল

The post শুরু হয়ে গেছে Vivo V80 এবং X Fold6 ফোনের সেল, জেনে নিন দাম, অফার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের বাজারে Vivo V80 এবং X Fold6 ফোনের সেল শুরু হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে গত সপ্তাহে এই ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। এর মধ্যে V80 ফোনটি প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে পেশ করা হয়েছে। অপরদিকে Vivo X Fold6 ফোনটি কোম্পানির প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন। এতে MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসর, 200MP ক্যামেরা এবং 6,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনদুটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo V80 এবং X Fold6 ফোনের দাম এবং অফার

ভারতে Vivo V80 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 62,999 টাকা, 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 69,999 টাকা এবং 8GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম 79,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Sunrise Anthem, Horizon Blue এবং Stellar Black কালার অপশনে বাজারে আনা হয়েছে। লঞ্চ অফারে Vivo V80 5G ফোনের দামে 10 শতাংশ ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে ফোনটিরদামে এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে।

কোম্পানির Vivo X Fold6 ফোনটি 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 2,19,999 টাকা দামে Nebula Teal ও Prism Black কালার অপশনে পেশ করা হয়েছে। অনলাইন শপিং সাইট থেকে ফোনটি কেনার সময় সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এই ফোনে 26,400 টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করা যাবে। এর সঙ্গে এক্সচেঞ্জ বোনাস‌ও থাকছে।

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজন, ফ্লিপকার্ট ও বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে উভয় স্মার্টফোন সেল করা হবে।

Vivo X Fold6 ফোনের স্পেসিফিকেশন

Vivo X Fold6 ফোনে MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 17 বেস্ড OriginOS 7 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 8.02 ইঞ্চির মেইন ডিসপ্লে এবং 6.51 ইঞ্চির কভার ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটির স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এতে LTPO টেকনোলজি, 1Hz থেকে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট রয়েছে।

ফটোগ্রাফির জন্য Vivo X Fold6 ফোনে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে OIS সাপোর্টেড 200MP Samsung HPB প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 50MP Sony LYT-602 টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের মেইন এবং কভার উভয় ডিসপ্লেতে 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Vivo X Fold6 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 80W ওয়্যার্ড FlashCharge এবং 40W ওয়্যারলেস FlashCharge ফিচার সাপোর্ট করে।

Vivo V80 ফোনের স্পেসিফিকেশন

Vivo V80 ফোনে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। স্কিন 2,750 × 1,260 পিক্সেল রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনের 5,000nits লোকাল পীক ব্রাইটনেস এবং HBM ব্রাইটনেস 1,800nits পর্যন্ত।

প্রসেসিঙের জন্য Vivo V80 ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর রয়েছে। এই ফোনটি Android 17 বেস্ড OriginOS 7 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে চার জেনারেশন অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

Vivo V80 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 7,200mAh ব্যাটারি। জানিয়ে রাখি এটি এখনও পর্যন্ত কোম্পানির V সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। এই ফোনটির ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Vivo V80 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে Zeiss দ্বারা প্রস্তুত OIS সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

যেসব ইউজাররা হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, বড় ব্যাটারি এবং Zeiss ক্যামেরা পছন্দ করেন তাদের জন্য Vivo V80 ফোনটি একটি সুন্দর বিকল্প। অপরদিকে যারা প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Vivo X Fold6 ফোনটি আদর্শ। ইউজাররা তাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন।

The post শুরু হয়ে গেছে Vivo V80 এবং X Fold6 ফোনের সেল, জেনে নিন দাম, অফার এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-v80-x-fold6-sale-india-price-offers-specifications-details-in-bengali/feed/ 0
10200mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন vivo Y600s Pro, রয়েছে AMOLED ডিসপ্লে এবং 32MP সেলফি ক্যামেরা https://www.91mobiles.com/bengali/vivo-y600s-pro-5g-smartphone-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-y600s-pro-5g-smartphone-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/#respond Mon, 12 Oct 2026 07:38:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84150 চীনে লঞ্চ হল vivo Y600s Pro 5G

The post 10200mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন vivo Y600s Pro, রয়েছে AMOLED ডিসপ্লে এবং 32MP সেলফি ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো সম্প্রতি চীনে তাদের বড় ব্যাটারি সহ স্মার্টফোন vivo Y600k Turbo লঞ্চ করেছিল। এই ফোনটিতে 9000mAh ব্যাটারি রয়েছে। এবার কোম্পানি এই সিরিজের অধীনে এর চেয়েও শক্তিশালী ব্যাটারি সহ নতুন স্মার্টফোন vivo Y600s Pro পেশ করেছে। এই ফোনে 10200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই 8GB RAM সহ 5G ফোনে MediaTek Dimensity 7300e প্রসেসর দেওয়া হয়েছে। নিচে এই ফোনটির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

শক্তিশালী ব্যাটারি

vivo Y600s Pro 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনের বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 10200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফুল চার্জে এই ফোনে গোটা দিন ভিডিও স্ক্রলিং এবং কলিং টাইম পাওয়া যাবে। এই ফোনটিতে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনে OTG রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এর ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যাবে

vivo Y600s Pro ফোনের স্পেসিফিকেশন

এই ফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি। vivo Y600s Pro 5G ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং, HDR, 1.07 বিলিয়ন কালার এবং হাই ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং স্ক্রিনের সুরক্ষার জন্য এতে গ্লাস লেয়ার দেওয়া হয়েছে।

vivo Y600s Pro 5G ফোনটি Android 16 বেস্ড Origin OS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7300e চিপসেট যোগ করা হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।

এই ফোনে LPDDR5 RAM টেকনোলজি যোগ করা হয়েছে। এর ফলে এতে স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এর সঙ্গে vivo Y600s Pro 5G ফোনে Memory Fusion ফিচার রয়েছে। এর ফিচারের মাধ্যমে এই ফোনটির 8GB Physical RAM এর সঙ্গে 8GB Virtual RAM যোগ করে মোট 16GB RAM (8GB + 8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

vivo Y600s Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং infrared সেন্সর যোগ করা হয়েছে।

vivo Y600s Pro ফোনের দাম

চীনে vivo Y600s Pro ফোনটি 8GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 256GB Storage বেস মডেলের দাম রাখা হয়েছে 2699 ইউয়ান অর্থাৎ প্রায় 39,000 টাকা। ফোনটির 8GB RAM + 512GB Storage সহ টপ মডেল 2999 ইউয়ান অর্থাৎ প্রায় 43000 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি চীনে Floating Gold, Vast Blue, Starry Purple এবং Moonlight Black কালার অপশনে সেল করা হবে।

The post 10200mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন 5G স্মার্টফোন vivo Y600s Pro, রয়েছে AMOLED ডিসপ্লে এবং 32MP সেলফি ক্যামেরা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-y600s-pro-5g-smartphone-launched-in-china-check-price-and-specifications-details-in-bengali/feed/ 0
প্রকাশ্যে এল নতুন ভিভো 5G স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল vivo T6x 5G https://www.91mobiles.com/bengali/upcoming-vivo-5g-phone-vivo-t6x-listed-on-bluetooth-sig-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/upcoming-vivo-5g-phone-vivo-t6x-listed-on-bluetooth-sig-know-details-in-bengali/#respond Thu, 08 Oct 2026 17:05:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84120 সার্টিফিকেশন সাইটে দেখা গেল vivo T6x 5G স্মার্টফোন

The post প্রকাশ্যে এল নতুন ভিভো 5G স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল vivo T6x 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মার্চ মাসে ভারতের বাজারে ভিভো তাদের vivo T5x 5G ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনে 7200mAh battery, 32MP Selfie Camera, 8GB RAM এবং Dimensity 7400 Turbo প্রসেসর দেওয়া হয়েছিল। এবার কোম্পানি এই ফোনের সাক্সেসার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি vivo T6x 5G নামে পেশ করা হবে। নিচে আপকামিং ভিভো ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

vivo T6x 5G ফোনের ডিটেইলস

Bluetooth SIG লিস্টিঙে vivo T6x 5G ফোনটি দেখা গেছে। Vivo T6x ফোনটি সার্টিফিকেশন সাইটের প্রোডাক্ট ডেটাবেসে দেখা গেছে এবং দা টেক আউটলুক ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য জানা গেছে। সার্টিফিকেশন সাইটে ফোনটি V2652 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে ফোনটি vivo T6x 5G নামে দেখা গেছে। ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সংক্রান্ত ডিটেইলস জানা যায়নি, তবে ফোনের মার্কেটিং নাম প্রকাশ্যে এসেছে।

vivo T5x 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত vivo T6x 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, তবে ফোনটি vivo T5x 5G ফোনের সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে। তাই vivo T5x 5G ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গেমিং প্রেমীদের ফোনে 4D Game Vibration এবং Game Voice Changer এর মতো ফিচার দেওয়া হবে।

vivo T5x 5G স্মার্টফোনটি নিচে পড়ে যাওয়ার পরও সুরক্ষিত রাখার জন্য MIL-STD-810h মিলিটারি গ্রেড সার্টিফিকেশন বডি দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP69+ রেটিং দেওয়া হয়েছে এবং -20 ডিগ্রী ঠাণ্ডা ও 50 ডিগ্রীর মতো গরম থেকেও ফোনটি সুরক্ষিত থাকবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে মসচার ডিটেকশন ফিচার রয়েছে, এটি ফোনটির ভিতরে ধোকা জল বাইরে বেড় করে দিতে সাহায্য করবে।

vivo T5x 5G স্মার্টফোনটিতে 1080 × 2344 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.76 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল স্টাইল সহ এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 382ppi পিক্সেল ডেনসিটি এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে ওয়েট টাচ টেকনোলোজি দেওয়া হয়েছে, এর ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য vivo T5x 5G স্মার্টফোনটিতে 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছেন ফোনটি একবার ফুল চার্জ করলে 40 ঘন্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবেন। ভিভো নতুন স্মার্টফোনটি 6 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটিতে দ্রুত চার্জ করার জন্য 44W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে vivo T5x 5G স্মার্টফোনটিতে রিভার্স চার্জিং ফিচার রয়েছে, ফলে এটি পাওয়ারব্যাঙ্কের মতো কাজ করে।

ফটোগ্রাফির জন্য vivo T5x 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনের ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সঙ্গে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। অবশেষে জানিয়ে রাখি ফোনের প্রাথমিক দাম 28,999 টাকা রাখা হয়েছে এবং এটি ফোনের 6GB RAM + 128GB Storage অপশনের দাম।

The post প্রকাশ্যে এল নতুন ভিভো 5G স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল vivo T6x 5G first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/upcoming-vivo-5g-phone-vivo-t6x-listed-on-bluetooth-sig-know-details-in-bengali/feed/ 0
ভারতে লঞ্চ হল 200MP ক্যামেরা সহ ফোল্ডেবল স্মার্টফোন vivo X Fold 6, জানুন বিস্তারিত https://www.91mobiles.com/bengali/vivo-x-fold-6-launched-in-india-check-price-features-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-x-fold-6-launched-in-india-check-price-features-and-specifications-details-in-bengali/#respond Thu, 08 Oct 2026 06:42:47 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84055 ভারতে লঞ্চ হল vivo X Fold 6

The post ভারতে লঞ্চ হল 200MP ক্যামেরা সহ ফোল্ডেবল স্মার্টফোন vivo X Fold 6, জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
ভিভো ভারতের বাজারে তাদের ফোল্ডেবল স্মার্টফোন vivo X Fold 6 লঞ্চ করে দিয়েছে। কোম্পানির vivo NEXT 2026 ইভেন্টের মঞ্চ থেকে vivo V80 এবং vivo S2 FE ফোনের সঙ্গেই vivo X Fold6 ফোনটিও পেশ করা হয়েছে। ডুয়েল ডিসপ্লে, 200MP ক্যামেরা এবং Dimensity 9500 Super Edition প্রসেসর সহ এই ফোনটি কোম্পানির সবচেয়ে অ্যাডভান্স এবং শক্তিশালী ফোল্ডেবল স্মার্টফোন।

vivo X Fold 6 ফোনের স্ক্রিন

vivo X Fold 6 ফোনটি কোম্পানির ডুয়েল ডিসপ্লে সহ স্মার্টফোন। এই ফোনে 8.02-ইঞ্চির মেইন স্ক্রিন দেওয়া হয়েছে। ফোনটি আনফোল্ড করলে 2504 × 2312 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড এই 2K+ স্ক্রিন অ্যাক্সেস করা যায়। এই স্ক্রিন AMOLED LTPO প্যানেল দিয়ে তৈরি এবং এটি Samsung M14 luminescent ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আনফোল্ড অবস্থায় এই ফোনের থিকনেস মাত্র 4.40mm।

এই ফোনটি ফোল্ড করলে 6.51-ইঞ্চির কভার স্ক্রিন পাওয়া যায়। 2528 × 1120 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড এই FHD+ স্ক্রিন AMOLED LTPO প্যানেল দিয়ে তৈরি এবং এতে BOE Q11 luminescent ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে। vivo X Fold 6 ফোনের উভয় ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits ব্রাইটনেস সাপোর্ট করে।

vivo X Fold 6 ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 17 বেস্ড OriginOS 7 Fold অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo X Fold 6 ফোনে MediaTek Dimensity 9500 Super Edition চিপসেট দেওয়া হয়েছে। 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.21GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এছাড়াও স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিং এক্সপেরিয়েন্সের জন্য এতে LPDDR5X Ultra RAM টেকনোলজি যোগ করা হয়েছে।

vivo X Fold 6 ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে f/1.68 অ্যাপার্চারযুক্ত 200MP Samsung S5KHPB প্রাইমারি OIS সেন্সর, 50MP Sony LYT602 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের উভয় স্ক্রিনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। অর্থাৎ এই মডেলটিকে ডুয়েল সেলফি ক্যামেরা স্মার্টফোন বলা যেতেই পারে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo X Fold 6 ফোনে 6900mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W FlashCharge ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 40W Wireless FlashCharge টেকনোলজি যোগ করা হয়েছে এবং এটি রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

vivo X Fold 6 ফোনে অসাধারণ গেমিং এক্সপেরিয়েন্সের জন্য V3+ Imaging চিপ রয়েছে। এক‌ইভাবে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Arm Mali-G1 Ultra GPU দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 6G Wi-Fi, Bluetooth 6.0 ও NFC এর মতো অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই ফোনে Aluminium Alloy ফ্রেম সহ বডি রয়েছে।

vivo X Fold 6 ফোনের দাম

ভারতের বাজারে vivo X Fold 6 ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 12GB RAM + 512GB Storage সহ এই ফোল্ডেবল স্মার্টফোনের দাম রাখা হয়েছে 2,19,999 টাকা। আগামী 13 অক্টোবর থেকে এই ফোনটি সেল করা হবে এবং প্রাথমিক সেলে এই ফোনের দামে 26,400 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্টের সুযোগ পাওয়া যাবে। এছাড়া এই ফোনটি 24 মাসের নো কস্ট ইএম‌আই এর মাধ্যমেও কেনা যাবে।

The post ভারতে লঞ্চ হল 200MP ক্যামেরা সহ ফোল্ডেবল স্মার্টফোন vivo X Fold 6, জানুন বিস্তারিত first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-x-fold-6-launched-in-india-check-price-features-and-specifications-details-in-bengali/feed/ 0
10000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল vivo S2 FE স্মার্টফোন, রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা এবং AMOLED ডিসপ্লে https://www.91mobiles.com/bengali/vivo-s2-fe-5g-launched-in-india-check-price-offers-and-specifications-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vivo-s2-fe-5g-launched-in-india-check-price-offers-and-specifications-details-in-bengali/#respond Thu, 08 Oct 2026 04:40:59 +0000 https://www.91mobiles.com/bengali/?p=84040 ভারতে পেশ হল vivo S2 FE

The post 10000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল vivo S2 FE স্মার্টফোন, রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা এবং AMOLED ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
গত মাসে ভিভো প্রায় সাত বছর পর ভারতের বাজারে তাদের ‘এস’ সিরিজ রিভাইভ করেছে। কোম্পানির পক্ষ থেকে vivo S2 5G স্মার্টফোন লঞ্চের মাধ্যমে এই সিরিজ পুনরায় ফিরিয়ে আনা হয়েছে। এবার এই সিরিজের নতুন vivo S2 FE 5G স্মার্টফোন দেশের বাজারে পেশ করা হয়েছে। এই ফোনটি 10000mAh ব্যাটারি সহ ভারতের বাজারে কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

10000mAh Battery সহ ভিভো স্মার্টফোন

vivo S2 FE ফোনটি 10000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। এই ফোনটি ভারতের বাজারে কোম্পানির প্রথম এত বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। এতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে একটানা 12 ঘন্টা পর্যন্ত ফোনটি ব্যাবহার করার পরও 33% ব্যাটারি বজায় থাকবে।

জানিয়ে রাখি কোম্পানির ফোনটি 7 লেয়ার ব্যাটারি প্রোটেকশন সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ভিভো ফোনটিতে Reverse চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। ফলে vivo S2 FE ফোনটি পাওয়ারব্যাঙ্কের মতো ব্যাবহার করে অন্যান্য ডিভাইস ফাস্ট চার্জ করা যাবে।

vivo S2 FE ফোনের স্পেসিফিকেশন

vivo S2 FE স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 7300e প্রসেসর দেওয়া হয়েছে। এই 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্ট চলাকালীন vivo S2 FE 5G ফোনটি 9,00,958 AnTuTu Score পেয়েছে।

vivo S2 FE 5G ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে Light-Emitting Material Q10+ টেকনোলজি ব্যাবহার করা হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 449ppi এবং 2000nits ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে Wet-Hand Touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও খুব সহজেই ফোনের স্ক্রিন ব্যাবহার করা যাবে। এই ফোনের স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং এই ডিসপ্লের সুরক্ষার জন্য এতে গ্লাস প্রোটেকশন ব্যাবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo S2 FE 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য vivo S2 FE 5G স্মার্টফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

vivo S2 FE 5G ফোনটি মিলিটারি গ্রেড বডি সহ লঞ্চ করা হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP69 রেটিং রয়েছে। এই আইপি রেটিঙের দৌলতে এই ফোনে গরম চা বা তেল পড়লেও ফোনটির কোনো ক্ষতি হবে না। কানেক্টিভিটির জন্য vivo S2 FE 5G ফোনটিতে 5GHz Wi-Fi, Bluetooth 5.4 এবং NFC ফিচার যোগ করা হয়েছে।

vivo S2 FE ফোনের দাম

ভারতের বাজারে vivo S2 FE ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই বেস ভেরিয়েন্ট 6GB RAM + 128GB Storage অপশনের দাম 38,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 8GB RAM + 128GB Storage অপশনের দাম 42,999 টাকা রাখা হয়েছে। আগামী 20 অক্টোবর থেকে vivo S2 FE 5G ফোনটি Stellar Green, Zen White এবং Titan Black কালার অপশনে সেল করা হবে।

The post 10000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল vivo S2 FE স্মার্টফোন, রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা এবং AMOLED ডিসপ্লে first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vivo-s2-fe-5g-launched-in-india-check-price-offers-and-specifications-details-in-bengali/feed/ 0