Vodafone 4G - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Tue, 23 Jul 2019 12:40:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জিওকে টক্কর দিতে ভোডাফোনের নতুন চাল, পুরোনো প্ল‍্যানেই পাওয়া যাবে বেশি ডেটা https://www.91mobiles.com/bengali/jio-effect-vodafone-rs-509-prepaid-pack-revised-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jio-effect-vodafone-rs-509-prepaid-pack-revised-in-bengali/#respond Wed, 27 Feb 2019 16:54:19 +0000 https://www.91mobiles.com/hub/bengali/?p=5461 ভোডাফোন আপডেট করল তাদের 509 টাকার প্রিপেইড প্ল‍্যান

The post জিওকে টক্কর দিতে ভোডাফোনের নতুন চাল, পুরোনো প্ল‍্যানেই পাওয়া যাবে বেশি ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতীয় টেলিকম মার্কেটের কম দামে বেশি বেনিফিট দেওয়ার দৌড়ে অংশগ্রহণ করে ভোডাফোন তাদের নতুন প্রিপেইড প্ল‍্যান পেশ করেছে। এই প্ল‍্যানটি মূলত রিলায়েন্স জিওর প্ল‍্যানকে টক্কর দেওয়ার জন্য বানানো হয়েছে। ভোডাফোন দীর্ঘদিন ধরেই পুরোনো ও নতুন প্ল‍্যানে পরিবর্তন ঘটিয়ে গ্ৰাহকদের আকর্ষণ করার চেষ্টা করছে। এবার ভোডাফোন তাদের 509 টাকার প্রিপেইড প্ল‍্যানে পরিবর্তন করেছে।

কাল লঞ্চ হবে 48 এমপি ক‍্যামেরাওয়ালা রেডমি নোট 7 ও নোট 7 প্রো, জেনে নিন কিভাবে দেখবেন লাইভ লঞ্চ ইভেন্ট

টেলিকমটকের তথ্য অনুযায়ী পরিবর্তনের পর এই প্ল‍্যানে 90 দিনের জন্য প্রতিদিন 1.5 জিবি করে ডেটা পাওয়া যাবে। এর সঙ্গে 509 টাকার রিচার্জ করলে প্রতিদিন 100টি ফ্রি এস‌এম‌এস ও আনলিমিটেড ভয়েস কল‌ও পাওয়া যাবে। এর আগে এই প্ল‍্যানে প্রতিদিন 1.4 জিবি ডেটা পাওয়া যেত।

এই প্ল‍্যানটির ভ‍্যালিডিটি 90 দিন। এই প্ল‍্যানের সঙ্গে ভোডাফোন প্লে অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এর সাহায্যে ইউজার লাইভ টিভি শো ও সিনেমা উপভোগ করতে পারবেন। এছাড়া এই প্ল‍্যানে গ্ৰাহক আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কলের সুবিধা পাবেন।

2,000 কম দামে পাওয়া যাবে শাওমি রেডমি নোট 6 প্রো, জেনে নিন কিভাবে কিনবেন

প্রসঙ্গত কোম্পানি এই মাসেই 119 টাকার প্রিপেইড প্ল‍্যান পেশ করেছে যার ভ‍্যালিডিটি 28 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 1 জিবি 4জি ডেটা পাওয়া যায়। অর্থাৎ 28 দিনে মোট 28 জিবি 4জি ডেটা উপভোগ করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জিওকে টক্কর দিতে ভোডাফোনের নতুন চাল, পুরোনো প্ল‍্যানেই পাওয়া যাবে বেশি ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jio-effect-vodafone-rs-509-prepaid-pack-revised-in-bengali/feed/ 0
ভোডাফোন এনেছে 569 টাকায় 84 দিনের একটি প্ল্যান যা দেবে 252 জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল, জিও ও এয়ারটেলের সঙ্গে সরাসরি টক্কর https://www.91mobiles.com/bengali/vodafone-india-offer-3gb-daily-data-rs569-and-2gb-daily-data-rs511-84days-in-bengali/ https://www.91mobiles.com/bengali/vodafone-india-offer-3gb-daily-data-rs569-and-2gb-daily-data-rs511-84days-in-bengali/#respond Thu, 21 Jun 2018 08:28:04 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=381 ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এয়ারটেল দুদিন আগে 168 দিনের ভ‍্যালিডিটির নতুন প্ল্যান পেশ করেছে যা আনলিমিটেড কলের সঙ্গে 10 জিবি ডেটা দেয়। এই প্রতিযোগিতায় নিজের জায়গা বজায় রাখতে ভোডাফোন দুটি দুর্দান্ত প্ল‍্যান লঞ্চ করেছে। ভোডাফোন রিলায়েন্স জিও ও এয়ারটেলকে টক্কর দিয়ে 511 টাকা ও 569 টাকার দুটি প্ল্যান পেশ করেছে যা লম্বা সময়ের জন্য […]

The post ভোডাফোন এনেছে 569 টাকায় 84 দিনের একটি প্ল্যান যা দেবে 252 জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল, জিও ও এয়ারটেলের সঙ্গে সরাসরি টক্কর first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি এয়ারটেল দুদিন আগে 168 দিনের ভ‍্যালিডিটির নতুন প্ল্যান পেশ করেছে যা আনলিমিটেড কলের সঙ্গে 10 জিবি ডেটা দেয়। এই প্রতিযোগিতায় নিজের জায়গা বজায় রাখতে ভোডাফোন দুটি দুর্দান্ত প্ল‍্যান লঞ্চ করেছে। ভোডাফোন রিলায়েন্স জিও ও এয়ারটেলকে টক্কর দিয়ে 511 টাকা ও 569 টাকার দুটি প্ল্যান পেশ করেছে যা লম্বা সময়ের জন্য অনেক বেনিফিট দেয়।

ভোডাফোন 569 টাকার প্ল্যান :
ভোডাফোনের 569 টাকার প্ল‍্যানটি একটি 84 দিনের প্ল‍্যান। এই প্ল‍্যানে কাস্টমাররা প্রতিদিন 3 জিবি 4জি ডেটা পাওয়া যায়। প্রতিদিন 3 জিবি করে 84 দিনে মোট 252 জিবি ডেটা পাওয়া যাবে। প্রতিদিন 3জিবি করে ডেটার সঙ্গে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সুবিধা পাওয়া যাবে। এছাড়া 84 দিনের জন্য প্রতিদিন 100টি করে এস‌এম‌এসের সুবিধা আছে।

ভোডাফোন 511 টাকার প্ল্যান :
ভোডাফোন এই প্ল‍্যানটিও 84 দিনের ভ‍্যালিডিটিসহ লঞ্চ করেছে। এই ভোডাফোনের ইউজারদের এই প্ল‍্যানে প্রতিদিন 2 জিবি করে 4জি ডেটা দেওয়া হবে। এই হিসেবে 84 দিনে মোট 168 জিবি 4জি ডেটা পাওয়া যাবে। এছাড়া এই প্ল‍্যানেও আনলিমিটেড ভয়েস কল ও 100টি করে এস‌এম‌এস পাওয়া যাবে।

ভোডাফোনের পক্ষ থেকে প্ল‍্যানদুটি এই মুহূর্তে গোটা দেশে উপলব্ধ নয়। কোম্পানি কিছু নির্দিষ্ট সার্কেলে লঞ্চ করা হয়েছে। ভোডাফোন অ্যাপের সাহায্যে জানা যাবে কোন কোন এলাকায় এই প্ল‍্যানদুটি পাওয়া যাবে।

The post ভোডাফোন এনেছে 569 টাকায় 84 দিনের একটি প্ল্যান যা দেবে 252 জিবি ডেটার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল, জিও ও এয়ারটেলের সঙ্গে সরাসরি টক্কর first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/vodafone-india-offer-3gb-daily-data-rs569-and-2gb-daily-data-rs511-84days-in-bengali/feed/ 0