Volvo XC40 - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 04 Aug 2022 16:19:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 418km রেঞ্জ সহ লঞ্চ হলো এই ব্যাটারি চালিত গাড়িটি, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন https://www.91mobiles.com/bengali/418km-range-electric-car-volvo-xc40-recharge-launched-in-india-price-features/ https://www.91mobiles.com/bengali/418km-range-electric-car-volvo-xc40-recharge-launched-in-india-price-features/#respond Thu, 28 Jul 2022 16:17:04 +0000 https://www.91mobiles.com/bengali/?p=29437 Volvo XC40 রিচার্জ গাড়ির স্পেসিফিকেশন

The post 418km রেঞ্জ সহ লঞ্চ হলো এই ব্যাটারি চালিত গাড়িটি, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
Volvo ভারতে Volvo XC40 Recharge নামের premium electric SUV লঞ্চ করে দিয়েছে। এই গাড়িটির আকর্ষণীয় বিষয় হলো এই গাড়িটি ভারতে অ্যাসেম্বেল হওয়া প্রথম লাক্সারি EV। এরআগে ভারতে লঞ্চ হওয়া কোনো EV গাড়িকে ভারতে অ্যাসেম্বেল করা হয়নি। মঙ্গলবার লঞ্চ হওয়ায় পরে বুধবার এটির বুকিংয়ের 2 ঘণ্টার মধ্যে কোম্পানির সমস্ত 150 ইউনিট বিক্রি হয়ে গেছে। এছাড়া আপনাদের বলে দিই যে ভলভো XC40 রিচি গাড়িটিকে গত বছর ভারতে দেখানো হয়ে ছিল। এই আর্টিকেলে Volvo XC40 Recharge (ভলভো XC40 রিচার্জ) ইলেকট্রিক SUV-এর দাম এবং ফিচার ডিটেইলসে জানানো হবে।

Volvo XC40-এর দাম

Volvo XC40 Recharge premium electric SUV গাড়িটিকে 55.90 লাখ টাকা (ex-showroom) দামে পেশ করা হয়েছে। দামের দিক থেকে এই গাড়িটি XC40 Recharge নিজের পেট্রোল ICE-সঞ্চালিত গাড়ির থেকে 11.40 টাকা বেশি। এই ভলভো ইলেকট্রিক গাড়িটি 27 জুলাই থেকে 50,000 টাকা টোকেন মানির বিনিময়ে বুকিংয়ের জন্য ভলভো ইন্ডিয়ার ওয়েবসাইটে অর্ডারের জন্য উপলদ্ধ হয়েছিল।

ভলভো XC40 রিচার্জ গাড়িটিকে টুইন মোটর পায়ার্ট্রন রূপে পেশ করা হয়েছে। এই গাড়িটিকে শুধুমাত্র আল্টিমেট ট্রিম স্তরে উপলদ্ধ করানো হবে। এরসাথে এই গাড়িটিকে ক্রিস্টাল হোয়াইট, ফোজার্ড ব্লু, অনিক্স ব্ল্যাক, সেজ গ্রিন এবং থান্ডার গ্রে কালার অপশনে পেশ করা হয়েছে। এছাড়াও কোম্পানি XC40 রিচার্জ গাড়িটিকে চারকোল কানেক্ট সাবাল টেক্সটাইল ইন্টেরিয়র স্কিমেও পেশ করবে

পাওয়া যাবে তিন বছরের ওয়ারেন্টি

এই ভলভো গাড়িতে তিন বছরের ওয়ারেন্টি, তিন বছরের ভলভো সার্ভিস প্যাকেজ, তিন বছরের রোড সাইড সার্ভিস, আট বছরের ব‍্যাটারি ওয়ারেন্টি এবং ডিজিট্যাল পরিষেবা‌র জন্য চার বছরের মেম্বারশিপ পাওয়া যাবে। এর সাথেই এই গাড়িতে থার্ড পার্টির 11KW ওয়াল বক্স চার্জার‌ও প্রদান করা হচ্ছে।

এই গাড়ি গুলির সাথে হতে চলেছে প্রতিযোগিতা

XC40 রিচার্জ গাড়িটি সুইডেনের গাড়ি নির্মাতা কোম্পানি ভলভোর একটি লাক্সারি গাড়ি, এই গাড়িটির সাথে ভারতীয় বাজারে Kia EV6, BMW i4 এবং ছোটো মিনি কুপার SE-এর সাথে প্রতিযোগিতা হতে চলেছে।

ফিচার এবং স্পেসিফিকেশন

ডিজাইন: XC40 অসাধারণ লুকের একটি SUV এবং গাড়িটির ইলেকট্রিক ভার্সনটি পেট্রোল ভার্সনের থেকে আলাদা নয়। সুইডেনের গাড়ি নির্মাতা কোম্পানি LED হেডলাইটে থরের হাতুড়ির মতো ফ্রন্ট সিগনেচার ডিআর‌এল বজায় রেখেছে এবং স্ট‍্যাক্ড রেয়ার LED লাইটিং সিস্টেম‌ও দেওয়া হয়েছে এই গাড়িতে। এছাড়া গাড়িতে ব্ল্যাক-আউট গ্রিল এবং 19-ইঞ্চির ডুয়াল টোন অ্যালয়ের একটি নতুন সেট দেওয়া হয়েছে, যা এই গাড়িটিকে নিজের গ‍্যাসোলিন সিবলিঙের থেকে ভিন্ন করে তোলে। XC40 রিচার্জ পেট্রোল XC40-এর থেকে 15MM লম্বা এবং ব্যাটারি প্যাকে নজর দিলে 175MM-তে সেট হয় না। বুটের ক্ষমতা 452 লিটার এবং ইলেকট্রিক পাওয়ারট্রেন ‘ফ্রকের’ অনুযায়ী 31 লিটার স্থানের জন্যেও জায়গা প্রদান করে।

ফিচার: এই গাড়িতে প্যানোরোমিক সানরুফ, ওয়ারলেস ফোন চার্জিং, লেভেল 2 অটোনোমাস ড্রাইভিংয়ের সাথে সেন্সর বেস্ড ADAS টেকনিকের একটি সম্পূর্ণ সুট, কানেক্টেড কার টেক, ড্রাইভার সাইড মেমোরি সহ পাওয়ার ফ্রন্ট সিট এবং একটি প্রিমিয়াম হারমান কার্ডান সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে।

স্পেসিফিকেশন: ভলভো XC40 রিচার্জ গাড়িতে 78kWh ব্যাটারি প্যাক সহ টুইন মোটর পাওয়ার্ট্রেন দেওয়া হয়েছে। এই গাড়িটির ব্যাটারি প্যাক 150kW ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে গাড়িটি শুধুমাত্র 33 মিনিটে 10 থেকে 80% পর্যন্ত চার্জ হয়ে যায়। একটি অধিক পারম্পরিক 50kW ফাস্ট চার্জার ভলভোর এই গাড়িটিকে 2.5 ঘণ্টায় 100% চার্জ করতে সক্ষম। পাওয়ার্ট্রেন 480bhp-এর পিক পাওয়ার এবং 660Nm পিক টর্কের ফলে এই XC40 রিচার্জটি 4.9 সেকেন্ডে 0 থেকে 100 কিমি যেতে পারে। XC40 রিচার্জের টুইন মোটর সেটআপ AWD সেটআপকে সক্ষম করে তোলে। XC40 রিচার্জ গাড়িটিকে ফুল চার্জ করলে 418km-এর দাবি করা হয়েছে, ARAI-সার্টিফিকেশন এই রেঞ্জ পোস্ট করেছে।

রেঞ্জ এবং টপ স্পিড : ভলভো XC40 রিচার্জ গাড়িটিকে কোম্পানির হেসাকোট সেন্টারে স্বদেশী রূপে অ্যাসেম্বেল করা হচ্ছে। XC40 রিচার্জ এস‌ইউভি গাড়ির উপভোক্তাকে 418 কিমি দাবি করা রেঞ্জ প্রদান করবে এবং গাড়িটি 150kW ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ইলেকট্রিক এস‌ইউভি গাড়িটি 4.9 সেকেন্ডে 0 থেকে 100 কিমি প্রতি ঘণ্টায় চলতে সক্ষম এবং গাহিটির টপ স্পিড প্রতি ঘণ্টায় 180 কিমি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post 418km রেঞ্জ সহ লঞ্চ হলো এই ব্যাটারি চালিত গাড়িটি, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/418km-range-electric-car-volvo-xc40-recharge-launched-in-india-price-features/feed/ 0