Voter ID - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 08 Apr 2023 11:20:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জেনে নিন ভোটার কার্ড বৈধ কি না চেক করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-check-your-voter-id-card-valid-or-not-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-check-your-voter-id-card-valid-or-not-full-process-in-bengali/#respond Sat, 08 Apr 2023 12:00:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=38774 https://www.nvsp.in/ পোর্টাল থেকে ভোটার কার্ড বৈধ কি না চেক করা যাবে

The post জেনে নিন ভোটার কার্ড বৈধ কি না চেক করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারত হল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র যেখানে প্রতি মাসে এক বা অন্য রাজ্য ইলেকশন চলতে থাকে। ভোটার আইডি কার্ড ইলেকশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কিন্তু অনেক সময় এমনও হয় যে অনেকে ভোট দিতে কেন্দ্রে যায় এবং সেখানে তারা জানতে পারে ভোটার তালিকায় তাদের নাম নেই। আপনার ভোটার আইডি সম্পর্কে কোন সন্দেহ থাকে তাহলে আগে থেকেই চেক করে নিন আপনার ভোটার আইডি বৈধ কি না। আরও পড়ুন: জেনে নিন Passport তৈরি করার পদ্ধতি, অনলাইনেই পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন

ইলেকশন কমিশন দ্বারা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল প্রস্তুত করা হয়েছে, যেখানে আপনি কিছু তথ্য দিয়ে আপনার ভোটার আইডি কার্ডের বৈধতা সম্পর্কে জানতে পারবেন। আপনার হাতে ভোটার আইডি কার্ড না থাকলেও আপনি এটা জানতে পারবেন। হ্যাঁ আপনি আপনার নাম এবং অঞ্চলের নাম দিয়ে এটা জানতে পারবেন।

ভোটার আইডি কার্ডের বৈধতা চেক করার পদ্ধতি

ভোটার আইডির বৈধতা পরীক্ষা করতে…

1. আপনাকে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল https://www.nvsp.in/-এ যেতে হবে। এখানে বাম পাশে প্রথমে আপনি ‘সার্চ ইওর নেম ইন ইলেকট্রল রোল’ অপশনটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে একটি নতুন উইন্ডো খুলবে। অথবা আপনি এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার নাম সার্চ করতে পারেন

2. এখানে আপনার কাছে দুটি অপশন থাকবে। প্রথমটি সার্চ বাই ডিটেইলস অর্থাৎ বর্ণনা দ্বারা অনুসন্ধান এবং দ্বিতীয় সার্চ বাই এপিক নম্বর অর্থাৎ পরিচয়পত্র দ্বারা অনুসন্ধান।

3. সার্চ বাই ডিটেইলস এর মাধ্যমে সার্চ করার জন্য আপনার সামনে ভোটার আইডি না থাকলেও চলবে৷ এতে আপনার নিজের সম্পর্কে কিছু তথ্য দিতে হবে।

4. এটি খোলার পরে প্রথমে আপনার সামনে নামের অপশনটি আসবে, এখানে আপনি ভোটার আইডিতে আপনার নাম লিখুন।

5. তার নীচে বয়স বা জন্ম তারিখের একটি অপশন থাকবে। নীচে আপনার রাজ্য, জেলা এবং বিধানসভা কেন্দ্র সম্পর্কে তথ্য চাওয়া হবে। এটা দিয়েও কাজ হয়ে যাবে। কিন্তু যদি না হয় তাহলে ডান পাশে বাবার নাম ও লিঙ্গের তথ্য পাওয়া যাবে।

6. তারপর নিচের ক্যাপচা টেক্সট পূরণ করে অনুসন্ধান করে সার্চ অপশনে প্রবেশ করতে হবে। এর মাধ্যমে আপনার ভোটার আইডি, ভোট কেন্দ্র এবং পরিচয়পত্র নম্বর সহ সম্পূর্ণ তথ্য চলে আসবে।

ভোটার আইডি নম্বর দিয়ে সার্চ করুন

আপনি যদি উপরোক্ত পদ্ধতিতে ভোটার তালিকায় আপনার নাম পেতে ব্যর্থ হন, তাহলে অন্য একটি অপশনও রয়েছে, তবে এর জন্য ভোটার আইডি নম্বর প্রয়োজন যা EPIC নম্বর নামেও পরিচিত। আরও পড়ুন: ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করতে চান? জেনে নিন সহজ পদ্ধতি

1. এর জন্য কাছাকাছি আরেকটি ট্যাব দেওয়া হয়েছে সেখানে ক্লিক করতে হবে।

2. এটিতে ক্লিক করলে, কিছু অপশন আপনার সামনে উপস্থিত হবে। সেখানে প্রথমে আপনাকে আপনার পরিচয়পত্রের নম্বর লিখতে হবে যা EPIC নম্বর নামেও পরিচিত।

3. তারপরে আপনাকে নীচের রাজ্যটি বেছে নিতে হবে এবং তারপরে নীচে ক্যাপচা নম্বর লিখতে হবে এবং সার্চ করতে হবে।

এর মাধ্যমে আপনার কাছে সব তথ্য প্রকাশ হয়ে যাবে। আপনি চাইলে সম্পূর্ণ ডিটেইলস দেখতে পারেন। এর জন্য বাম পাশে দেওয়া হয়েছে ডিটেইলস দেখার অপশন। এখানে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য চলে আসবে। আরও পড়ুন: IPL 2023-এ আলোড়ন তৈরি করেছে রবি কিষানের ভোজপুরি ধারাভাষ্য, জেনে নিন ফ্রিতে দেখার উপায়

এখানে আপনার নাম, ভোটার আইডি নম্বর, পিতা বা স্বামীর নাম, বসবাসের স্থান, ভোটদানের ক্রমিক নম্বর, ভোটদানের অংশ নম্বর এবং আপনার এলাকার পোলিং অফিসারের নাম ও যোগাযোগ নম্বর সম্পর্কে তথ্য দেওয়া হবে।

রাজ্যভিত্তিক ভোটার আইডি তালিকা

প্রতিটি রাজ্যের দ্বারা আলাদা করে ভোটার তালিকাও তৈরি করা হয়েছে। আপনি যদি চান সেখান থেকেও আপনি এটি দেখতে পারেন। আরও পড়ুন: জেনে নিন বন্ধ ফেসবুক পুনরায় চালু করার পদ্ধতি

দিল্লি : https://ceodelhi.gov.in/OnlineErms/electorsearchidcard.aspx
বিহার : http://ceobihar.nic.in/searchinroll.html
ঝাড়খণ্ড : http://112.133.209.132/election/
উত্তর প্রদেশ : http://ceouttarpradesh.nic.in/
উত্তরাখণ্ড : http://ceo.uk.gov.in/
রাজস্থান : https://ceorajasthan.nic.in/
হরিয়ানা : http://ceoharyana.nic.in/
গুজরাট : https://ceo.gujarat.gov.in/Default
পাঞ্জাব : http://ceopunjab.nic.in/english/fper.aspx
মধ্য প্রদেশ : http://ceomadhyapradesh.nic.in/
ছত্তিসগড় : https://ceochhattisgarh.nic.in/en
হিমাচল প্রদেশ : https://himachal.nic.in/index.php?lang=1&dpt_id=6
মহারাষ্ট্র : https://ceo.maharashtra.gov.in/

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post জেনে নিন ভোটার কার্ড বৈধ কি না চেক করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-your-voter-id-card-valid-or-not-full-process-in-bengali/feed/ 0
মোবাইল ফোনেই ডাউনলোড করুন ডিজিটাল ভোটার কার্ড, ভোট দেওয়ার পাশাপাশি ফটো আইডিতেও কাজে আসবে, জেনে নিন কিভাবে ডাউনলোড করবেন https://www.91mobiles.com/bengali/how-to-download-e-epic-voter-id-card-on-phone-hindi/ https://www.91mobiles.com/bengali/how-to-download-e-epic-voter-id-card-on-phone-hindi/#respond Sun, 23 Jan 2022 03:00:36 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21246 মোবাইল ফোনে ডাউনলোড করুন ডিজিটাল ভোটার কার্ড

The post মোবাইল ফোনেই ডাউনলোড করুন ডিজিটাল ভোটার কার্ড, ভোট দেওয়ার পাশাপাশি ফটো আইডিতেও কাজে আসবে, জেনে নিন কিভাবে ডাউনলোড করবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
দেশে নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে, সব রাজনৈতিক দল নির্বাচনে সফল হওয়ার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ভারতের 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, যার মধ্যে আছে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, পাঞ্জাব এবং মণিপুর। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই একমাত্র সময় যখন দেশের জনগণ তাদের ভোটের শক্তি প্রয়োগ করে। কিন্তু ভোট দেওয়ার জন্য একটি ভোটার কার্ড থাকা প্রয়োজন এবং আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড হারিয়ে ফেলেন, তাহলে আমরা আপনাকে এই পোস্টে জানাবো কিভাবে ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করবেন অর্থাৎ আপনার মোবাইলে কিভাবে e-EPIC ডাউনলোড করবেন। তবে তার আগে ভোটার তালিকায় আপনার নাম আছে কি না সেটা জানার জন্য (এখানে ক্লিক করুন)

কি এই e-EPIC ভোটার কার্ড?

আপনি যদি এই নামটি প্রথমবার শুনে থাকেন, তাহলে আপনাদের জানিয়ে দি যে এটি ভোটার আইডি কার্ডের ডিজিটাল সংস্করণ যাকে বলা হয় e-EPIC, মানে Electronic Electoral Photo identity Card। এটি নির্বাচন কমিশনের দ্বারা পিডিএফ ফরম্যাটে উপলব্ধ করা হয় , যেখানে কোনও ধরনের এডিটিং করা যায় না। এই e-EPIC ভোটার কার্ড কার্ডটি ভোট দেওয়ার জন্য সম্পূর্ণরুপে বৈধ হওয়ার পাশাপাশি এটি একটি ফটো আইডি হিসাবেও ব্যবহার করা যেতে পারে।

এভাবে করুন রেজিস্টার

1. e-EPIC অর্থাৎ ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে। এর জন্য, জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল অর্থাৎ NVSP-এ যান। ওয়েবসাইট খুলতে (এখানে ক্লিক করুন)

2. এখানে আপনি e-EPIC ডাউনলোডের অপশন পাবেন, সেটি খুলুন এবং পৃষ্ঠাটি খোলার পরে, রেজিস্টার বোতামে ক্লিক করুন।

3. এখন আপনাকে e-KYC সম্পূর্ণ করতে হবে, এর জন্য মোবাইল ফোনের ক্যামেরা খুলে যাবে এবং আপনাকে আপনার মুখ ভেরিফাই করতে হবে।

4. মুখ ভেরিফাই করার পরে, আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর দিয়ে,এবং ডিটেইলস জমা দিতে হবে।

5. এরপরে আপনার নম্বরে ওটিপি আসবে, সেই নম্বরটি দেওয়ার সাথে সাথে আপনার কেওয়াইসি এবং রেজিস্ট্রেশন উভয়ই সম্পন্ন হবে।

কিভাবে e -EPIC ভোটার কার্ড ডাউনলোড করবেন

1. রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে, আবার হোম পেজে চলে যান। আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ভোটার পোর্টালে লগইন করুন।

2. এখানে আপনাকে আপনার EPIC নম্বর বা Form Reference নম্বরের জন্য জিজ্ঞাসা করা হবে, দুটির মধ্যে যে কোনও একটির ডিটেইলস দিতে হবে।

3. ডিটেইলস দেওয়ার পরে, রেজিস্ট্রার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, এটি জমা দিন।

4. একবার ওটিপি যাচাই হয়ে গেলে, e-EPIC ফাইলটি চলে আসবে, এখানে ডাউনলোড বোতামটিতে ক্লিক করলেই আপনার ডিজিটাল ভোটার কার্ডটি আপনার ফোনে সেভ হয়ে যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post মোবাইল ফোনেই ডাউনলোড করুন ডিজিটাল ভোটার কার্ড, ভোট দেওয়ার পাশাপাশি ফটো আইডিতেও কাজে আসবে, জেনে নিন কিভাবে ডাউনলোড করবেন first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-download-e-epic-voter-id-card-on-phone-hindi/feed/ 0
ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমেই চেক করুন Voter List এ নিজের নাম, এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া https://www.91mobiles.com/bengali/how-to-check-name-in-voter-list-on-mobile-in-hindi/ https://www.91mobiles.com/bengali/how-to-check-name-in-voter-list-on-mobile-in-hindi/#respond Sat, 22 Jan 2022 07:08:25 +0000 https://www.91mobiles.com/bengali/?p=21559 Voter Card Details জানার পদ্ধতি

The post ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমেই চেক করুন Voter List এ নিজের নাম, এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে আবারও বেজে উঠলো নির্বাচনের সুর। আগামী মাসে দেশের 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং রাজনৈতিক দলগুলি এর জন্য তাদের জীবন দিয়ে প্রস্তুতি নিচ্ছে। এর সাথেই দেশের ভোটাররাও তাদের ভোটের শক্তি দেখাতে প্রস্তুত। বিধানসভা নির্বাচন 2022-এর অধীনে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, পাঞ্জাব এবং মণিপুরে ফেব্রুয়ারিতে ভোট শুরু হবে। আপনিও যদি এই রাজ্যগুলির বাসিন্দা হন এবং আপনিও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন কিনা তা জানতে চান, তাহলে আমরা আপনাকে খুব সহজ উপায় বলতে চলেছি, যার মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার মোবাইলে ভোটার তালিকায় নিজের নাম এবং পরিবারের নাম‌ও দেখতে পারবেন।

ভোটার তালিকায় আপনার নাম কীভাবে পরীক্ষা করবেন?

ভোটার তালিকায় আপনার নাম পরীক্ষা করতে, প্রথমে National Voters service portal অর্থাৎ জাতীয় ভোটার পরিষেবা পোর্টালে যান। এর জন্য (এখানে ক্লিক করুন)। এখানে আপনি আপনার এলাকার ভোটার তালিকায় আপনার নাম দুটি উপায়ে চেক করতে পারবেন এবং এই পদ্ধতিগুলি হল Search by Details অর্থাৎ বিশদ দ্বারা অনুসন্ধান করুন এবং EPIC নং দ্বারা অনুসন্ধান করুন অর্থাৎ পরিচয়পত্রের নম্বর দিয়ে অনুসন্ধান করুন।

1. Search by Details এর মাধ্যমে এই পদ্ধতি অবলম্বন করে ভোটার তালিকা চেক করুন

– বিবরণ দ্বারা অনুসন্ধান করার জন‍্য আপনার অঞ্চল সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে।

– এখানে প্রথমে আপনাকে আপনার নাম, আপনার পিতা বা স্বামীর নাম, আপনার বয়স বা জন্ম তারিখ এবং লিঙ্গ দিতে হবে।

– এর পরে, আপনার এলাকার বিশদ বিবরণে প্রবেশ করার জন্য রাজ্য, জেলা এবং বিধানসভা কেন্দ্রের বিবরণ পূরণ করুন।

– সমস্ত বিবরণ পূরন করার পরে, নীচে দেওয়া ক্যাপচা কোডটি পূরণ করুন এবং ‘Search’ বোতামে ক্লিক করুন।

– ভোটার তালিকায় আপনার নাম থাকলে সমস্ত বিস্তারিত তথ্য আপনি দেখতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে ভোটার তালিকার তথ্য স্ক্রিনশট বা প্রিন্ট করতে পারবেন।

2. Search by EPIC No. এর মাধ্যমে এই পদ্ধতিতে ভোটার তালিকায় আপনার নাম চেক করুন

– এই প্রক্রিয়ার জন্য আপনার ভোটার কার্ড বা স্থায়ী EPIC নম্বর থাকা প্রয়োজন।

– উপরে দেওয়া ট্যাবে আপনার ভোটার আইডি কার্ড নম্বর লিখুন। একে EPIC নম্বরও বলা হয়।

– এর পরে, আপনি যে রাজ্যের ভোটার তার নাম অন্তর্ভুক্ত করুন।

– উভয় বিবরণ পূরন করার পরে, সেখানে দেওয়া ক্যাপচা কোডটি পূরণ করুন এবং ‘Search’ বোতামে ক্লিক করুন।

– সার্চ বাটনে চাপ দেওয়ার পর, আপনার ভোটার কার্ড নম্বর সম্পর্কিত বিশদ বিবরণ প্রকাশিত হবে। আপনি তথ্যের একটি স্ক্রিনশট বা প্রিন্ট নিতে পারবেন।

আপনি যদি ভোটার তালিকায় আপনার নাম চেক করে থাকেন বা আপনি আপনার আসল ভোটার কার্ড হারিয়ে ফেলেছেন এবং আপনার ফোনেও এর ডিজিটাল সংস্করণ ডাউনলোড করতে চান, তাহলে মোবাইল ফোনে ডিজিটাল ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন তা জানতে এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমেই চেক করুন Voter List এ নিজের নাম, এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-check-name-in-voter-list-on-mobile-in-hindi/feed/ 0