WhatsApp Features - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sun, 22 Dec 2024 06:32:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 New Year উপলক্ষে WhatsApp নিয়ে এল নতুন ফিচার, এখন আরও উপভোগ্য হয়ে উঠবে ভিডিও কল https://www.91mobiles.com/bengali/whatsapp-introduced-a-new-set-of-stickers-calling-effects-and-more-for-limited-period-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-introduced-a-new-set-of-stickers-calling-effects-and-more-for-limited-period-know-details-in-bengali/#respond Sun, 22 Dec 2024 06:32:37 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59535 WhatsApp এর নিউ ইয়ার ফিচারের ডিটেইলস

The post New Year উপলক্ষে WhatsApp নিয়ে এল নতুন ফিচার, এখন আরও উপভোগ্য হয়ে উঠবে ভিডিও কল first appeared on 91Mobiles Bengali.

]]>
2025 সাল শুরুর আগেই মেটা অধিকৃত WhatsApp তাদের ভারতীয় ইউজারদের জন্য নতুন স্টিকার, কলিং এফেক্ট এবং অন্যান্য ফিচার পেশ করেছে। এইসব স্টিকার এবং অন্যান্য ফিচার বিশেষভাবে ইউজারদের আরও ভালো করে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য ডিজাইন করা হয়েছে। একইভাবে এই প্ল্যাটফর্মে ইউজারদের এনগেজমেন্ট এবং ওভারঅল ফেস্টিভ এক্সপেরিয়েন্স আরও বাড়িয়ে তোলা সম্ভব হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব নতুন ফিচার সম্পর্কে।

হোয়াটসঅ্যাপ স্টিকার, কলিং এফেক্ট এবং রোলআউট

  • NYE কলিং এফেক্ট: NYE কলিং এফেক্টের মাধ্যমে ইউজাররা তাদের ভিডিও কলে ফেস্টিভ ব্যাকগ্রাউন্ড, ফিল্টার এবং এফেক্ট যোগ করতে পারবেন।
  • অ্যানিমেটেড রিঅ্যাকশন: এখন থেকে ম্যাসেজে রিঅ্যাক্ট করার সময় একটি কনফেটি অ্যানিমেশন ট্রিগার হবে এবং সেন্ডার ও রিসিভার উভয়ই এটি দেখতে ও উপভোগ করতে পারবেন।
  • নতুন স্টিকার: এখন ইউজারদের জন্য অবতার স্টিকার সহ একটি নতুন নিউ ইয়ার ইভ স্টিকার প্যাক পেশ করা হয়েছে। এর ফলে শুভেচ্ছা ও খুশি শেয়ার করা আরও মজাদার হয়ে উঠবে।
  • রোলআউট: কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এইসব ফিচার সীমিত সময়ের জন্য পেশ করা হয়েছে এবং আগামী 3 জানুয়ারি পর্যন্ত ইউজাররা উপভোগ করতে পারবেন।

অন্যান্য হোয়াটসঅ্যাপ ফিচার

সম্প্রতি এই প্ল্যাটফর্মে ইউজারদের কলিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর করে তোলার জন্য বেশ কিছু আপডেট জারি করা হয়েছিল। একটি নতুন আপডেটে ইউজারদের গ্রুপ চ্যাটে কল করার সময় নির্দিষ্ট কিছু মেম্বারদের সিলেক্ট করার অপশন দেওয়া হয়েছে।

কিছু দিন আগেই ভিডিও কল আরও আকর্ষণীয় করে তোলার জন্য হোয়াটসঅ্যাপ কিছু এফেক্ট রোলআউট করেছে। এখন ইউজাররা বিভিন্ন এফেক্ট যেমন পাপি ইয়ার, আন্ডারওয়াটার থীম, কারাওকে মাইক্রোফোন প্রভৃতি ব্যাবহার করে ভিডিও কল করতে পারবেন।

এছাড়াও এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপে ডেস্কটপ ও মোবাইল উভয় প্ল্যাটফর্মে ভিডিও কল কোয়ালিটি সুন্দর করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এখন কল আরও বেশি ভালো কারণ এতে গ্রুপ ও ইন্ডিভিজুয়াল কলিঙের সময় আরও ভালো ভিডিও রেজোলিউশন পাওয়া যাবে। এর ফলে ইউজাররা আরও স্মুথ এক্সপেরিয়েন্স পাবেন।

The post New Year উপলক্ষে WhatsApp নিয়ে এল নতুন ফিচার, এখন আরও উপভোগ্য হয়ে উঠবে ভিডিও কল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-introduced-a-new-set-of-stickers-calling-effects-and-more-for-limited-period-know-details-in-bengali/feed/ 0
WhatsApp জারি করল ভয়েস ম্যাসেজের জন্য কুইক রিপ্লাই শর্টকাট, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/whatsapp-rolls-out-quick-reply-shortcut-for-voice-messages-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-rolls-out-quick-reply-shortcut-for-voice-messages-know-details-in-bengali/#respond Wed, 11 Dec 2024 12:07:39 +0000 https://www.91mobiles.com/bengali/?p=59245 ভয়েস ম্যাসেজ রিপ্লাই ফিচার আনছে WhatsApp

The post WhatsApp জারি করল ভয়েস ম্যাসেজের জন্য কুইক রিপ্লাই শর্টকাট, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
WhatsApp ইউজারদের জন্য একটি নতুন ফিচার আসতে চলেছে। এই ফিচারের সাহায্যে হোয়াটস অ্যাপ ইউজাররা দ্রুত যে কোনো ভয়েস ম্যাসেজের উত্তর দিতে পারবেন। সবচেয়ে বড় কথা নতুন আপডেটে ম্যানুয়ালি ম্যাসেজ সিলেক্ট করা বা সোয়াইপ করার প্রয়োজন পড়বে না। এবার থেকে ইউজাররা মাত্র একটি ট্যাপ করেই উত্তর রেকর্ড ও সেন্ড করতে পারবেন।

কিভাবে কাজ করে এই ফিচার?

WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী, এই নতুন ফিচার WhatsApp বিটার লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 2.24.26.6) তে রয়েছে এবং এটি Google Play Store থেকে ডাউনলোড করা যাবে। ইন্ডিভিজুয়াল ও গ্রুপ উভয় চ্যাট আরও সহজ ও এফেক্টিভ করার জন্য এই ফিচার ডিজাইন করা হয়েছে।

  • ইউজাররা কোনো ভয়েস ম্যাসেজ শুনতে শুরু করার পড় ভয়েস ম্যাসেজের পাশে একটি ডেডিকেটেড বাটন দেখা যাবে।
  • এই বাটনে ট্যাপ করলেই ইউজারদের ভয়েস ম্যাসেজ রেকর্ড শুরু হয়ে যাবে।
  • এই ফিচারের মাধ্যমে চ্যাট থেকে না বেড়িয়ে এবং ম্যানুয়ালি রেকর্ড না করেই ভয়েস ম্যাসেজের জবাব দেওয়া যাবে।
  • সেন্ড করা ম্যাসেজ সরাসরি প্রথম ম্যাসেজের সঙ্গে যুক্ত থাকে, ফলে সেটি খুঁজে পেতে কোনো সমস্যা হয় না।

কতটা উপযোগী এই ফিচার?

এই ফিচার মূলত সেইসব ইউজারদের জন্য সবচেয়ে বেশি উপযোগী হতে চলেছে যারা অনেক বেশি সংখ্যক ভয়েস ম্যাসেজ পান এবং দ্রুত সেগুলির রিপ্লাই দিতে চান। বিশেষ করে যখন একই চ্যাটের মধ্যে এক সঙ্গে অনেকগুলি ভয়েস ম্যাসেজের রিপ্লাই দিতে হয় এবং তখন প্রতিটি ম্যাসেজ আলাদা আলাদাভাবে সিলেক্ট করে তবে সেটিতে রিপ্লাই করা যায়, এই ফিচার মাঝের অনাবশ্যকীয় স্টেপ বাদ দিয়ে সরাসরি ভয়েস ম্যাসেজের রিপ্লাই দেওয়ার সুযোগ এনে দিয়েছে।

কবে পাওয়া যাবে এই ফিচার?

আপাতত এই ফিচার সীমিত বিটা টেস্টারদের জন্য জারি করা হয়েছে। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সমস্ত ইউজারদের জন্য পেশ করা হতে পারে। WhatsApp শীঘ্রই তাদের অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য একটি নতুন চ্যাট ইন্টারফেস জারি করতে চলেছে। এই আপডেট ভার্সন 2.24.25.8 এর বিটা আপডেটের মাধ্যমে জারি করা হচ্ছে। WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী এটি সীমিত ইউজারদের জন্য জারি করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে সমস্ত ইউজাররা এর অ্যাক্সেস পাবেন।

The post WhatsApp জারি করল ভয়েস ম্যাসেজের জন্য কুইক রিপ্লাই শর্টকাট, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-rolls-out-quick-reply-shortcut-for-voice-messages-know-details-in-bengali/feed/ 0
WhatsApp নিয়ে এসেছে নতুন ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার, জেনে নিন কি এই ফিচার এবং কিভাবে করবে কাজ https://www.91mobiles.com/bengali/whatsapp-voice-message-transcription-feature-know-how-it-works-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-voice-message-transcription-feature-know-how-it-works-in-bengali/#respond Sat, 23 Nov 2024 05:10:46 +0000 https://www.91mobiles.com/bengali/?p=58354 WhatsApp এ এসে গেছে নতুন ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার

The post WhatsApp নিয়ে এসেছে নতুন ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার, জেনে নিন কি এই ফিচার এবং কিভাবে করবে কাজ first appeared on 91Mobiles Bengali.

]]>
WhatsApp তাদের ইউজারদের সুবিধার জন্য একটি নতুন ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন (Voice Message transcription) ফিচার পেশ করেছে। বেশি শব্দের মধ্যে দাঁড়িয়ে যখন ভয়েস ম্যাসেজ শোনা সম্ভব হয় না বা দীর্ঘ ভয়েস ম্যাসেজ শুনতে সমস্যা হয় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ফিচার সবচেয়ে বেশি উপযোগী হবে। এই ফিচার ইউজারদের ভয়েস ম্যাসেজ টেক্সটে বদলে সহজে পড়ার সুযোগ করে দেবে। WhatsApp এর এই ফিচার ইউজারদের প্রাইভেসির প্রতি বিশেষ খেয়াল রাখবে। ভয়েস ম্যাসেজের ট্রান্সক্রিপশন ইউজারদের ডিভাইসেই তৈরি হবে। এই প্রসেসে কোনো কন্টেন্টই WhatsApp বা অন্য কোনো থার্ড পার্টির সঙ্গে শেয়ার করা হয় না। কোম্পানির পক্ষ থেকে ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার রোলআউট করা শুরু করে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ফিচার কিভাবে ব্যাবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপ ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার কি?

নাম দেখেই বোঝা যাচ্ছে হোয়াটসঅ্যাপ ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার হল এমন একটি ফিচার যা ইউজারদের ভয়েস ম্যাসেজ টেক্সটে বদলে দেবে। ভয়েস ম্যাসেজ ডাউনলোড করার পর এই প্রসেস ইউজারদের ডিভাইসেই করা হবে। এর মাধ্যমে ইউজারদের ভয়েস ম্যাসেজ শনার বদলে সেটি পড়ার সুযোগ করে দেবে। বিশেষ করে যেখানে অডিও শোনা সম্ভব নয় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ফিচার সবচেয়ে বেশি সুবিধার হবে।

এই ট্রান্সক্রিপশন ফিচার রিসিভারের ফোনে কাজ করবে। সেন্ডারের হাতে এই ফিচারের কোনো কন্ট্রোলই থাকবে না। এছাড়া এই ফিচার এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাবহার করে, যার ফলে স্পষ্ট বোঝা যায় WhatsApp বা অন্য কোনো থার্ড পার্টি ভয়েস ম্যাসেজ বা সেটির ট্রান্সক্রিপশন অ্যাক্সেস করতে পারবে না। এই ফিচার এনেবল থাকলে রিসিভারের কাছে আসা সমস্ত ভয়েস ম্যাসেজের ট্রান্সক্রিপশন দেখা যাবে।

WhatsApp ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার রোলআউট

WhatsApp এর দেওয়া ডেটা অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে গোটা বিশ্বের সমস্ত iOS এবং Android ইউজারদের জন্য ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার রোলআউট করে দেওয়া হবে। প্রথম পর্যায়ে এই ফিচার হাতে গোনা কয়েকটি ভাষা সাপোর্ট করবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে শুরুতে এই ফিচারে ইংলিশ, পর্তুগিজ, স্প্যানিশ এবং রাশিয়ান ভাষা সাপোর্ট পাওয়া যাবে। তবে এই ফিচারের বিটা ভার্সনে ইতিমধ্যে হিন্দি ভয়েস ম্যাসেজও টেক্সটে কনভার্ট করার অপশন রয়েছে। ভবিষ্যতে বিভিন্ন ভাষা এতে সাপোর্ট করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

WhatsApp ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার কিভাবে কাজ করে?

ভয়েস ম্যাসেজ টেক্সটে ট্রান্সক্রিপ্ট করার জন্য এআই এর ব্যাবহার করা হচ্ছে কি সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে এন্ড টু এন্ড এনক্রিপশন বজায় রাখার জন্য ট্রান্সক্রিপশন ডিভাইসেই করা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ অন্য কেউ ভয়েস ম্যাসেজ শুনতে পারবে না। ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার সাধারণত বন্ধ থাকবে এবং এটি ম্যানুয়ালি এনেবল করতে হবে। এটি এনেবল ও ব্যাবহার করার জন্য নিচের স্টেপগুলি ফলো করতে হবে:

স্টেপ-1: হোয়াটসঅ্যাপের সেটিংস ওপেন করে Chats অপশনে ট্যাপ করতে হবে।
স্টেপ-2: নিচে স্ক্রল করে Voice Message Transcripts টগল করতে হবে।
স্টেপ-3: এখানে বেশ কিছু ভাষা দেখা যাবে, ইউজারদের নিজেদের পছন্দের ভাষা সিলেক্ট করতে হবে।
স্টেপ-4: ফিচার এনেবল করার জন্য আবশ্যকীয় ল্যাঙ্গুয়েজ প্যাকেজ ডাউনলোড করতে হবে। এরপর Set Up Now অপশনে ট্যাপ করে প্রসেস কমপ্লিট করতে হবে।
স্টেপ-5: এই ফিচার এনেবল হয়ে যাওয়ার পর যে ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপ্ট করতে হবে সেটি হোল্ড করতে হবে এবং এরপর ‘Transcribe’ অপশনে ক্লিক করতে হবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার গ্লোবাল স্তরে রোলআউট করে দেওয়া হবে। যদি ইউজারদের সিলেক্ট করা ভাষা এবং ভয়েস ম্যাসেজের ভাষা এক না হয় সেক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট জেনারেট করতে দেরি বা ভুল হতে পারে। ভয়েস ম্যাসেজের রিড রিসিপ্ট রিসিভারের প্রাইভেসি সেটিংসের মতোই কাজ করবে।

The post WhatsApp নিয়ে এসেছে নতুন ভয়েস ম্যাসেজ ট্রান্সক্রিপশন ফিচার, জেনে নিন কি এই ফিচার এবং কিভাবে করবে কাজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-voice-message-transcription-feature-know-how-it-works-in-bengali/feed/ 0
Whatsapp-এ আসতে চলেছে ইন বিল্ট ‘সার্চ ইন ওয়েব’ ফিচার, জেনে নিন ডিটেইলস https://www.91mobiles.com/bengali/whatsapp-getting-in-built-search-on-web-feature-for-images-sent-on-the-app-know-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-getting-in-built-search-on-web-feature-for-images-sent-on-the-app-know-details-in-bengali/#respond Sat, 09 Nov 2024 06:54:23 +0000 https://www.91mobiles.com/bengali/?p=57765 WhatsApp এ আসছে reverse search image ফিচার

The post Whatsapp-এ আসতে চলেছে ইন বিল্ট ‘সার্চ ইন ওয়েব’ ফিচার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
ইন্টারনেটে রিভার্স ইমেজ সার্চ করার বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু হোয়াটসঅ্যাপের মতো ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপে এই ফিচার নেই। অথচ এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন বা বলা ভালো প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ ছবি শেয়ার হচ্ছে। তবে এবার মেটার অধীনস্থ হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি এই ফিচার যোগ করা হবে। এর সাহায্যে ইউজাররা অ্যাপ পরিবর্তন না করেই ছবির সত্যতা যাচাই করতে পারবেন। এটি ফেক নিউজ এবং গুজবের বিরুদ্ধে একটি শক্তিশালী পদক্ষেপ হতে চলেছে। WABetainfo সাইটে হোয়াটসঅ্যাপে রিভার্স ইমেজ সার্চ ফিচার দেখা গেছে।

WhatsApp এ আসছে reverse search image ফিচার

নাম দেখেই বোঝা যাচ্ছে ইউজাররা এই ফিচারের মাধ্যমে তাদের রিসিভ করা ইমেজ অনলাইন সার্চ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে কোনো ইমেজ ডাউনলোডের পর সেটিতে ট্যাপ করলে সেটি ফুল স্ক্রিন খুলে যায়, এরপর ওপরের ডানদিকের কোণায় থ্রি ডট মেনুতে ক্লিক করে ‘search on web’ নামে একটি নতুন অপশন পাওয়া যাবে। এই অপশনে টাচ করলে ছবিটি গুগলে আপলোড হয়ে যাবে এবং গুগল সমস্ত ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া সাইটে সেই ছবিটি বা সেই ছবিটির সঙ্গে মিল আছে এমন ছবি খুঁজবে।

বর্তমানে রিভার্স ইমেজ সার্চ করার একমাত্র পদ্ধতি গুগলে সার্চ। এক্ষেত্রে ইউজারদের ইমেজ ডাউনলোড করার পর সেটি আবার ম্যানুয়ালি গুগলে আপলোড করতে হয়। এবার হোয়াটসঅ্যাপে এই ফিচার যোগ হলে সমস্ত প্রসেস অত্যন্ত সহজ ও সরল হয়ে যাবে। এর ফলে ইউজাররাও কোনো ছবির সত্যতা যাচাই করার এক সহজ-সরল এবং দ্রুত মাধ্যম পাবেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে এই ফিচার অপশনাল হবে, অর্থাৎ আপলোড করা ছবি ইউজারদের নিজে থেকে যাচাই করতে হবে, হোয়াটসঅ্যাপ নিজে সেগুলি প্রসেস বা শেয়ার করবেন না।

WABetainfo এর বক্তব্য অনুযায়ী বর্তমানে বিটা টেস্টারদের জন্য ‘search on web’ ফিচার জারি করা হয়েছে এবং এটি বিল্ড নাম্বার 2.24.2313 এ দেখা গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ফিচার সাধারণ ইউজারদের জন্য পেশ করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। তবে iOS ডিভাইসেও এখনই এই ফিচার দেওয়া হবে কি না সেই বিষয়ে কিছু জানা যায়নি।

The post Whatsapp-এ আসতে চলেছে ইন বিল্ট ‘সার্চ ইন ওয়েব’ ফিচার, জেনে নিন ডিটেইলস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-getting-in-built-search-on-web-feature-for-images-sent-on-the-app-know-details-in-bengali/feed/ 0
জেনে নিন WhatsApp-এর মাধ্যমে HD কোয়ালিটির ফটো, ভিডিও পাঠানোর সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/know-how-to-send-hd-quality-photos-hd-videos-on-whatsapp-in-bengali/ https://www.91mobiles.com/bengali/know-how-to-send-hd-quality-photos-hd-videos-on-whatsapp-in-bengali/#respond Wed, 25 Sep 2024 15:03:53 +0000 https://www.91mobiles.com/bengali/?p=56431 WhatsApp-এর মাধ্যমে HD ফটো, ভিডিও পাঠানোর পদ্ধতি

The post জেনে নিন WhatsApp-এর মাধ্যমে HD কোয়ালিটির ফটো, ভিডিও পাঠানোর সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে WhatsApp সবচেয়ে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে টেক্সট, ভয়েস ম্যাসেজের পাশাপাশি ভয়েস ও ভিডিও কলও করা যায়। বর্তমানে এই অ্যাপ সবচেয়ে সহজে ছবি ও ভিডিও পাঠানোর মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তবে এর মাধ্যমে এইচডি অর্থাৎ হাই ডেফিনেশন কন্টেন্টও শেয়ার করা যায়। আগে এই প্ল্যাটফর্মের মাধ্যমে শুধুমাত্র স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফটো ও ভিডিওই পাঠানো যেত। তবে এখন এতে HD কন্টেন্ট শেয়ার করার অপশন দেওয়া হয়েছে। নিচে WhatsApp-এর মাধ্যমে HD কোয়ালিটির ফটো, ভিডিও পাঠানোর সহজ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

WhatsApp-এর মাধ্যমে HD ফটো, ভিডিও পাঠানোর পদ্ধতি

  • WhatsApp-এর মাধ্যমে HD ফটো, ভিডিও পাঠানোর জন্য প্রথমে অ্যাপটি আপডেট করে নিন।
  • এরপর অ্যাপটি ওপেন করুন এবং যাকে এইচডি ছবি পাঁঠাতে চান সেই চ্যাট বক্স ওপেন করুন।
  • এবার ফটো বা ভিডিও অ্যাক্সেস করার জন্য ক্যামেরা বা ফাইল আইকনে ট্যাপ করুন ও ফটো বা ভিডিও সিলেক্ট করুন।
  • এবার চ্যাট বক্সে ওপরের দিকে একটি এইচডি বাটন দেখা যাবে, এতে ক্লিক করে ফটোর কোয়ালিটি পরিবর্তন করা যাবে।

  • ফটো ও ভিডিওর জন্য ‘স্ট্যান্ডার্ড কোয়ালিটি’ (1,496×1,496 পিক্সেল) বা ‘এইচডি কোয়ালিটি’ (2,992×2,992 পিক্সেল) সিলেক্ট করা যাবে।

  • এর মধ্যে থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে ফাইল সেন্ড করে দিন।

  • এইচডি ফটো/ভিডিওর ক্ষেত্রে নিচের বাঁদিকের কোণায় ‘HD’ মার্ক করা থাকবে।

নোট: ডিফল্ট অপশনে হিসাবে WhatsApp এর ছবি SD কোয়ালিটিতে থাকবে, কিন্তু সেন্ড করার আগে কোয়ালিটি বদলে HD করে নেওয়া যাবে। তবে ইন্টারনেট স্পীড কম থাকলে রিসিভার সিলেক্ট করতে পারবেন HD রাখতে চান নাকি SD।

FAQs)

WhatsApp-এ HD অপশন কোথায় রয়েছে?

ছবি বা ভিডিও সিলেক্ট করার পর ওপরের দিকে এই অপশনে পাওয়া যাবে।

HD ফটোর মানে কি?

HD কথাটির ফুল ফর্ম High definition, এটি রেজলিউশনের একটি ফরম্যাট। এই ফরম্যাটের রেজোলিউশন 1280 x 720 পিক্সেল।

WhatsApp-এ HD ফটো ও ভিডিও পাঠানোর সুবিধা কি?

সাধারণত WhatsApp-এ HD ফটো ও ভিডিও পাঠানোর সময় সেগুলি কমপ্রেস করে দেওয়া হয়। ফলে কন্টেন্টের কোয়ালিটি কমে যায়, বা বলা ভালো নষ্ট হয়। তবে HD এর ক্ষেত্রে এমনটা হয় না। এই অপশনে ব্যাবহার করে পাঠানো ছবি প্রিন্ট করলে বা ভিডিও কোনো বড় স্ক্রিনে প্লে করলেও কোনো সমস্যা হয় না।

WhatsApp-এর স্ট্যাটাসে ছবি ঝাপসা হয়ে যায় কেন?

যদি ফোনের ফাইল বা মেমরি কার্ড থেকে কোনো ছবি হারিয়ে যায় বা ডিলিট হয়ে যায় তবে সেটি স্ট্যাটাসে ঝাপসা দেখায়।

The post জেনে নিন WhatsApp-এর মাধ্যমে HD কোয়ালিটির ফটো, ভিডিও পাঠানোর সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/know-how-to-send-hd-quality-photos-hd-videos-on-whatsapp-in-bengali/feed/ 0
জেনে নিন WhatsApp এ Voice Status আপলোড করার সহজ পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-upload-voice-status-on-whatsapp-know-full-process-in-bengali/ https://www.91mobiles.com/bengali/how-to-upload-voice-status-on-whatsapp-know-full-process-in-bengali/#respond Sat, 20 Jul 2024 07:22:07 +0000 https://www.91mobiles.com/bengali/?p=51972 WhatsApp এ যুক্ত হল নতুন Voice Status ফিচার

The post জেনে নিন WhatsApp এ Voice Status আপলোড করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আপনি যদি WhatsApp ব্যবহার করে থাকেন তাহলে আপনি জেনে খুশি হবেন যে এবার থেকে আপনি হোয়াটসঅ্যাপে Voice Status রেকর্ড করতে পারবেন। সম্প্রতি WhatsApp অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য Voice Status ফিচার শুরু করেছে। এই ফিচারের সাহায্যে আপনি আপনার ভয়েস Status এ আপলোড করতে পারবেন। যদিও এই ফিচারটি আগে থেকেই iOS ইউজারদের জন্য জারি করা হয়েছিল, তবে এখন কোম্পানি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্যও এই ফিচারটি পেশ করেছে।

WhatsApp এ Voice Status আপলোড করার পদ্ধতি

WhatsApp এ ভয়েস স্ট্যাটাস আপলোড করার জন্য আপনাকে নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে:

 

স্টেপ-1: প্রথমে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে WhatsApp খুলতে হবে। আপনার ফোনে যদি WhatsApp ইনস্টল না থাকে, তাহলে আপনি আপনার Android ডিভাইসের জন্য Google Play Store থেকে এটি ডাউনলোড করতে পারেন।

স্টেপ-2: তারপর আপনাকে স্ক্রিনের উপরে ‘Status’ ট্যাবে ক্লিক করতে হবে।

স্টেপ-3: তারপর আপনি Status স্ক্রিনে ‘ My Status ‘ অপশনে একটি ক্যামেরা আইকন দেখতে পাবেন। আপনাকে সেখানে ক্লিক করতে হবে।

স্টেপ-4: তারপরে আপনি Status স্ক্রিনে পৌঁছে যাবেন, যেখানে আপনি বিভিন্ন ধরণের মিডিয়া সিলেক্ট করার অপশন পাবেন।

স্টেপ-5: তারপর Voice Status রেকর্ড করার জন্য মাইক্রোফোন আইকনে হালকা ক্লিক করে ধরে রাখতে হবে। রেকর্ডিং বন্ধ করার জন্য আইকন থেকে হাত সরিয়ে নিতে হবে।

স্টেপ-6: একবার ভয়েস রেকর্ড হয়ে গেলে, আপনি যদি চান আপনার ভয়েস Status এ টেক্সট, স্টিকার অথবা ফটো যোগ করতে পারেন।

স্টেপ-7: Voice Status আপলোড করার জন্য Send আইকনে ক্লিক করতে হবে। এভাবে আপনি Voice Status আপলোড করতে পারবেন।

24 ঘন্টা পরে Status অদৃশ্য হয়ে যাবে

ভয়েস নোটগুলি শুধুমাত্র ইউজারদের প্রাইভেসি সেটিংসের মধ্যে কনফিগার করা একজন বিশেষ অডিয়েন্সের সাথে শেয়ার করা যেতে পারে। Status আপডেট হিসাবে শেয়ার করা ভয়েস নোটগুলিও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হবে। ছবি এবং ভিডিওর মত Status এর মাধ্যমে শেয়ার করা ভয়েস নোটগুলিও 24 ঘন্টা পরে উঠে যাবে। Status আপডেট হিসাবে পোস্ট করার পরেও ইউজাররা ভয়েস নোটগুলি সরিয়ে ফেলতে পারবেন।

The post জেনে নিন WhatsApp এ Voice Status আপলোড করার সহজ পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-upload-voice-status-on-whatsapp-know-full-process-in-bengali/feed/ 0
WhatsApp ইউজারদের জন্য সুখবর! এখন View Once সহ পাঠানো যাবে অডিও ম্যাসেজ https://www.91mobiles.com/bengali/whatsapp-view-once-feature-live-for-voice-messages-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-view-once-feature-live-for-voice-messages-details-in-bengali/#respond Sun, 10 Dec 2023 14:40:20 +0000 https://www.91mobiles.com/bengali/?p=45336 WhatsApp এ এল নতুন ফিচার

The post WhatsApp ইউজারদের জন্য সুখবর! এখন View Once সহ পাঠানো যাবে অডিও ম্যাসেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে বিগত বেশ কিছু সময় ধরেই ভয়েস ম্যাসেজের জন্য “ভিউ ওয়ান্স” অপশন নিয়ে কাজ চলছে। এবার কোম্পানি এই ফিচারটি অফিসিয়ালি সমস্ত ইউজারদের জন্য পেশ করে দিয়েছে। 2021 সাল থেকে এই ফিচার শুরু হয়েছিল যা এতদিন শুধুমাত্র ফটো ও ভিডিও পাঠানোর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেত এবং এটি ব্যাবহার করে কোনো ফাইল পাঠালে অপরদিকের ইউজার মাত্র একবার সেই ফাইল দেখতে পারেন। এবার থেকে ভয়েস ম্যাসেজও এমনভাবেই পাঠানো যাবে, ফলে ইউজার একবার মাত্র সেই ম্যাসেজ শুনতে পারবেন।

WhatsApp থেকে মুছে যাবে ভয়েস ম্যাসেজ

WhatsApp গ্লোবাল লেভেলে ভিউ ওয়ান্স ভয়েস ম্যাসেজ ফিচার রোলআউট করা শুরু করে দিয়েছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সমস্ত ইউজার এই ফিচার ব্যাবহার করতে পারবেন। ভিউ ওয়ান্স ফটো ও ভিডিওর মতোই এবার থেকে “ওয়ান টাইম” আইকন সহ ভয়েস ম্যাসেজ পাঠানো যাবে, যা একবারই শোনা যাবে।

কিভাবে পাঠাবেন Whatsapp disappearing voice messages

  • এই ফিচার ডিস্যাপিয়ারিং ফটো ও ভিডিও পাঠানোর মতোই। শুধুমাত্র অ্যাপ ওপেন করে যে কোনো চ্যাটে যেতে হবে ও ভয়েস ম্যাসেজ পাঠানোর জন্য মাইক্রোফোন বাটনে ট্যাপ করতে হবে।
  • ম্যাসেজ রেকর্ড করে পাঠানোর আগে ওপরে “1” আইকনে ট্যাপ করুন। এরপর ম্যাসেজ ভিউ ওয়ান্স হিসাবে চলে যাবে।

  • যে ম্যাসেজ পাবেন সে এটি ওপেন করতে পারবেন এবং একবারই এই ম্যাসেজ শুনতে পারবেন। এরপর সেই ভয়েস ম্যাসেজ চ্যাট থেকে মুছে যাবে। তবে এরপরেও চ্যাটে দেখা যাবে একটি ভিউ ওয়ান্স ভয়েস ম্যাসেজ পাঠানো হয়েছিল।
  • এক্সট্রা সিকিউরিটি হিসাবে এই ফিচার শুধুমাত্র মোবাইলেই কাজ করবে। জানিয়ে রাখি ডেস্কটপ ভার্সনে ভিউ ওয়ান্স ফটো ও ভিডিও ফাইলও ওপেন করা যায় না।

এতদিন হোয়াটসঅ্যাপ তাদের অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় বিটা অ্যাপে এই ফিচার টেস্ট করছিল। যেসব ইউজাররা বিটা টেস্টিং করেন শুধুমাত্র তাঁরাই এতদিন এটি উপভোগ করেছেন। যেহেতু সবে মাত্র রোলআউট শুরু হয়েছে তাই সমস্ত ইউজারদের এই ফিচার পেতে বেশ কিছু সময় লাগতে পারে। এই ফিচার পেয়ে গেলে ওপরে বলা পদ্ধতি মেনে ভিউ ওয়ান্স ভয়েস ম্যাসেজ পাঠানো যাবে।

তবে জানিয়ে রাখি অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিন রেকর্ডার ব্যাবহার করে ভিউ ওয়ান্স ভয়েস ম্যাসেজ রেকর্ড করে রাখা যাবে। তাই এই ফিচার এলেও গোপনীয়তা বজায় রাখার জন্য কোনো অ্যাপের ওপর নির্ভর না হয়ে নিজেদের সতর্কতা নিজেদের হাতে রাখাই ভালো।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post WhatsApp ইউজারদের জন্য সুখবর! এখন View Once সহ পাঠানো যাবে অডিও ম্যাসেজ first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-view-once-feature-live-for-voice-messages-details-in-bengali/feed/ 0
WhatsApp অ্যাকাউন্ট হয়ে যাবে আরও সেফ, লঞ্চ হতে পারে এই নতুন ফিচার https://www.91mobiles.com/bengali/whatsapp-email-verification-roll-out-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-email-verification-roll-out-soon-details-in-bengali/#respond Sun, 12 Nov 2023 15:54:57 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44816 WhatsApp এ আসছে নতুন ফিচার

The post WhatsApp অ্যাকাউন্ট হয়ে যাবে আরও সেফ, লঞ্চ হতে পারে এই নতুন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
WhatsApp তাদের ইউজারদের প্রাইভেসি সেফ রাখার জন্য নতুন নতুন পরীক্ষা করতে থাকে। ইউজারদের সিকিউরিটির জন্য আগে থেকেই কোম্পানি এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যাবহার করছে। এছাড়া খবর পাওয়া যাচ্ছে কিছু বিটা ইউজারদের তাদের ইমেইল আইডি ব্যাবহার করে অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলা হচ্ছে। আরও পড়ুন: আপনার স্মার্টফোন ক্ত পুরনো? দেখে নিন জানার 6টি সহজ পদ্ধতি

ইমেইলের মাধ্যমে ভেরিফাই হবে WhatsApp

ইমেইল ভেরিফিকেশন সম্পর্কে প্রথমদিকের খবর অনুযায়ী কোম্পানির নির্দিষ্ট টীম এই বিষয়ে কাজ করছে। নতুন ভেরিফিকেশন পদ্ধতি চালু করে কোম্পানি তাদের ইউজারদের অ্যাকাউন্টের সুরক্ষা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছে। এর ফলে যে কোনো ইউজারদের অ্যাকাউন্ট হ্যাক করা আরও কঠিন হয়ে যাবে।

এখনও পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম না করা হলেও আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফিচার সমস্ত ইউজারদের জন্য রোলআউট করে দেওয়া হবে। এই ভেরিফিকেশন প্রসেস যথেষ্ট সিম্পল হবে বলে মনে করা হচ্ছে। WhatsApp এ ইমেইল আইডি ইনপুট করে ভেরিফিকেশন কোডের জন্য অপেক্ষা করতে হবে। আরও পড়ুন: iPhone 14 এর মতো ফ্ল্যাট ডিসপ্লে থাকবে iPhone SE 4 ফোনে, জেনে নিন বিস্তারিত

ব্যান হল WhatsApp অ্যাকাউন্ট

জানিয়ে রাখি WhatsApp গত সেপ্টেম্বর মাসে 71.1 লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। জানিয়ে রাখি এই প্রথম ইউজারদের ব্যান করা হল এমন নয়। রিপোর্টে বলা হয়েছে 1 সেপ্টেম্বর 2023 থেকে 30 সেপ্টেম্বর 2023 এর মধ্যে 71,11,000 অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। এর মধ্যে 25,71,000 অ্যাকাউন্টের ইউজারদের পক্ষ থেকে কোনো রিপোর্ট করার আগেই প্রোঅ্যাক্টিভলি ব্যান করে দেওয়া হয়েছে।

এছাড়া ইউজার সেফটি রিপোর্ট মেনে ইউজারদের করা অভিযোগের ভিত্তিতে তাদের ওপর কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই ডিটেইলস জানানো হয়েছে। WhatsApp তাদের লেটেস্ট রিপোর্টে জানিয়েছে তাঁরা সেপ্টেম্বর মাসে অ্যাকাউন্ট সাপোর্ট (1031), ব্যান অ্যাপিল (7396), অন্যান্য সাপোর্ট (1518), প্রোডাক্ট সাপোর্ট (370) এবং সিকিউরিটি (127) সম্পর্কে মোট 10,442 ইউজার রিপোর্ট জমা পড়েছে। এই রিপোর্টের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও পড়ুন: চীনের টেলিকম সাইটে লিস্টেড হল Vivo Y36m, জেনে গেল ডিজাইন, দাম এবং সেল ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post WhatsApp অ্যাকাউন্ট হয়ে যাবে আরও সেফ, লঞ্চ হতে পারে এই নতুন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-email-verification-roll-out-soon-details-in-bengali/feed/ 0
WhatsApp New Update: এখন থেকে চ্যাটে ম্যাসেজ সার্চ করা আরও সহজ! আসতে চলেছে নতুন ফিচার https://www.91mobiles.com/bengali/whatsapp-search-messages-by-date-feature-roll-out-soon-details-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-search-messages-by-date-feature-roll-out-soon-details-in-bengali/#respond Sat, 11 Nov 2023 10:21:38 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44764 WhatsApp আনছে নতুন সার্চ অপশন

The post WhatsApp New Update: এখন থেকে চ্যাটে ম্যাসেজ সার্চ করা আরও সহজ! আসতে চলেছে নতুন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
WhatsApp তাদের ইউজারদের চ্যাটিং এক্সপেরিয়েন্স সহজ আর আকর্ষণীয় করে তোলার জন্য প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে। এই উদ্দেশ্যেই কোম্পানি এবার একটি নতুন ফিচারে কাজ করছে। WhatsApp এর এই নতুন ফিচার চলে এলে যে কোনো ম্যাসেজ সেটির ডেট লিখে সার্চ করা যাবে। চ্যাটে পুরনো ম্যাসেজ সার্চ কারা সময় যাদের সমস্যা হত তাদের এই নতুন ফিচার যথেষ্ট উপযোগী হতে চলেছে। আরও পড়ুন: 50MP Camera সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung এর নতুন স্মার্টফোন, ভারতে লঞ্চ হবে Galaxy M44 5G নামে

চলছে টেস্টিং

বর্তমানে WhatsApp ওয়েবের বিটা ভার্সনে এই ফিচারের টেস্টিং চলছে। একটি এক্স পোস্টের মাধ্যমে wabetainfo এই তথ্য জানিয়েছে। এই নতুন ফিচার WhatsApp বিটা ভার্সন 2.2348.50-তে দেখা গেছে।

এছাড়া wabetainfo সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (Twitter) এ এই নতুন ফিচারের একটি স্ক্রিনশট শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে ওয়েব ভার্সনে ডেট সিলেক্ট করে ম্যাসেজ সার্চ করার অপশন পাওয়া যাচ্ছে। বিটা টেস্টিং সম্পূর্ণ হলে এই ফিচার পেশ করে দেওয়া হবে। আরও পড়ুন: আসতে চলেছে নতুন ভারতীয় স্মার্টফোন Lava Agni 2S! লিক হল ডিটেইলস

WhatsApp ইমেইল ভেরিফিকেশন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যাবহৃত ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপের মধ্যে অন্যতম WhatsApp খুব তাড়াতাড়ি ইমেইল ভেরিফিকেশনের মতো একটি নতুন সিকিউরিটি ফিচার লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই ফিচার সাধারণ ইউজারদের জন্য প্রযোজ্য না হলেও একটি নতুন রিপোর্ট অনুযায়ী কিছু বিটা ইউজার এই ফিচার পেয়েছেন। এই বছর আগস্ট মাস থেকে WhatsApp ইমেইল ভেরিফিকেশন ফিচার টেস্টিং করা হচ্ছে। এবার গোটা বিশ্বজুড়ে বড় মাত্রায় বিটা টেস্টারদের জন্য এই ফিচার জারি করা হয়েছে।

এছাড়াও WhatsApp সম্প্রতি 32জন ইউজারদের নিয়ে ভিডিও কলের অপশন রোলআউট করেছে। এই ফিচার বর্তমানে শুধুমাত্র iOS ইউজাররা উপভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই ফিচার সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। আরও পড়ুন: 12GB RAM, 512 GB স্টোরেজ এবং 108MP ক্যামেরা সহ লঞ্চ হল Honor X50i+, জেনে নিন দাম

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post WhatsApp New Update: এখন থেকে চ্যাটে ম্যাসেজ সার্চ করা আরও সহজ! আসতে চলেছে নতুন ফিচার first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-search-messages-by-date-feature-roll-out-soon-details-in-bengali/feed/ 0
WhatsApp আনতে চলেছে নতুন আপডেট, এক সঙ্গে 32 জন করতে পারবেন ভিডিও কল https://www.91mobiles.com/bengali/whatsapp-new-update-users-call-up-to-31-participants-report-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-new-update-users-call-up-to-31-participants-report-in-bengali/#respond Wed, 01 Nov 2023 17:06:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=44561 WhatsApp এর নতুন ফিচার

The post WhatsApp আনতে চলেছে নতুন আপডেট, এক সঙ্গে 32 জন করতে পারবেন ভিডিও কল first appeared on 91Mobiles Bengali.

]]>
Highlights

  • রিপোর্ট অনুযায়ী এই আপডেট iOS ইউজারদের জন্য জারি করা হয়েছে।
  • অ্যান্ড্রয়েড ইউজারদের এই ফিচারের জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে।
  • এর আগে 15 জন সদস্য এক সঙ্গে ভিডিও কল করতে পারতেন।

WhatsApp তাদের আইওএস ইউজারদের জন্য একটি নতুন আপডেট জারি করতে চলেছে। এর ফলে এই জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে গ্রুপ ভিডিও কলিং এক্সপেরিয়েন্স আরও সুন্দর হবে। মেটার অধীনস্থ এই অ্যাপ তাদের গ্রুপ ভিডিও কলের মেম্বার সংখ্যা বাড়িয়ে 32 করে দিয়েছে। এর ফলে অনেক মানুষ এক সঙ্গে ভিডিও কল করতে পারবেন। জানিয়ে রাখি এতদিন একটি গ্রুপ ভিডিও কলে সর্বোচ্চ 15 জনকে ইনভাইট করা যেত। আরও পড়ুন: কনফার্ম হল iQOO 12 এর ভারতে লঞ্চ, প্রথম পাওয়া যাবে স্ন্যাপড্রাগন 8 জেন 3

WABetaInfo এর একটি রিপোর্ট অনুযায়ী 32 জনের সঙ্গে ভিডিও কলের এই ফিচার iOS 23.22.72 ভার্সনে দেখা যেতে পারে, তবে আমরা এই ফিচার এখনও পর্যন্ত পাইনি। ফিচার ট্র্যাকারের দেওয়া নতুন তথ্য অনুযায়ী আইওএস আপডেটের জন্য নতুন WhatsApp ইনস্টল করে ইউজাররা 32 জন গ্রুপ মেম্বারদের কলে যোগ করার জন্য ইনভাইট করার ফিচার দেওয়া হবে।

এর আগের আপডেটে গ্রুপ কলের জন্য 32 জন মেম্বার সাপোর্ট করত। কিন্তু ইউজাররা শুরুতে শুধুমাত্র 15 জন মেম্বারদের সিলেক্ট করতে পারতেন। নতুন আপডেট পেলে ইউজাররা শুরুতেই 32 জন মেম্বার যোগ করতে পারবেন। ফলে গ্রুপ কল এক্সপেরিয়েন্স আরও সহজ-সরল এবং আকর্ষণীয় হয়ে উঠবে। আরও পড়ুন: 3,000 টাকা সস্তা হয়ে গেল 6,000mAh Battery এবং 12GB RAM সহ এই 5G Phone, 15 হাজার টাকার রেঞ্জে এসে গেল দাম

কিভাবে ভিডিও কলে 32 জনকে যোগ করবেন?

স্টেপ 1- প্রথমে একটি গ্রুপ চ্যাট ওপেন করুন, যেখানে ভিডিও কল করতে চাইছেন।
স্টেপ 2- এবার স্ক্রিনের ওপরের দিকে অবস্থিত ভিডিও কল বা ভয়েস কল বাটনে ট্যাপ করুন।
স্টেপ 3- এবার কনফার্ম করুন আপনি গ্রুপ কল করতে চাইছেন।
স্টেপ 4- সেই গ্রুপে যদি 32 জন বা তার কম ইউজার থাকে তবে সমস্ত অ্যাভেলেবেল ইউজারদের সঙ্গে গ্রুপ কল শুরু হয়ে যাবে।
স্টেপ 5- মনে রাখতে হবে যদি গ্রুপে 32 জনের বেশি মেম্বার থাকে তবে যে 32 জনের সঙ্গে কথা বলতে চান তাদের সিলেক্ট করতে হবে।
স্টেপ 6- মেম্বার সিলেক্ট করে ভিডিও কল বা ভয়েস কল বাটনে ট্যাপ করে কল শুরু করতে পারবেন।

জানিয়ে রাখি সম্প্রতি WhatsApp বেশ কিছু অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের জন্য সাপোর্ট বন্ধ করার ঘোষণা করেছিল। গত 24 অক্টোবর, 2023 থেকে অ্যান্ড্রয়েড 4.4 কিটক্যাট ও এর থেকে পুরনো এবং আইওএস 10 ও আইওএস 11 অপারেটিং সিস্টেম সহ ডিভাইসে এই অ্যাপ সাপোর্ট বন্ধ হয়ে গেছে। আরও পড়ুন: মাত্র 19,999 টাকার বিনিময়ে বাড়ি নিয়ে আসুন Apple iPhone 14! দীপাবলি উপলক্ষে পাওয়া যাচ্ছে অসাধারণ ডিল, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post WhatsApp আনতে চলেছে নতুন আপডেট, এক সঙ্গে 32 জন করতে পারবেন ভিডিও কল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-new-update-users-call-up-to-31-participants-report-in-bengali/feed/ 0