WhatsApp Hack - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Sat, 24 Sep 2022 07:47:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 GB WhatsApp কতটা নিরাপদ? কীভাবে ডাউনলোড করবেন? জেনে নিন ডিটেইল https://www.91mobiles.com/bengali/what-is-gb-whatsapp-how-to-download-install-and-use-gb-whatsapp-is-it-safe-know-all-in-bengali/ https://www.91mobiles.com/bengali/what-is-gb-whatsapp-how-to-download-install-and-use-gb-whatsapp-is-it-safe-know-all-in-bengali/#respond Thu, 15 Sep 2022 07:47:12 +0000 https://www.91mobiles.com/bengali/?p=32053 GB WhatsApp কিন্তু একেবারেই নিরাপদ নয়

The post GB WhatsApp কতটা নিরাপদ? কীভাবে ডাউনলোড করবেন? জেনে নিন ডিটেইল first appeared on 91Mobiles Bengali.

]]>
হোয়াটসঅ্যাপে ইউজারদের অনেক ফিচার দেওয়া হয়। পাশাপাশি কোম্পানি কিছু দিন পর পর নতুন নতুন ফিচার ও নিয়ে আসে। এই জন্যই সারা বিশ্বের হোয়াটসঅ্যাপ ইউজারদের মধ্যে মেসেজিং প্ল্যাটফর্ম হিসাবে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মেসেঞ্জার অ্যাপে ইউজারদের জন্য বেশ কিছু সিকিউরিটি ফিচার দেওয়া হয়নি। এইসব ফিচারগুলো হোয়াটসঅ্যাপের ক্লোন অ্যাপ GB WhatsApp এ উপস্থিত রয়েছে। এই পোস্টে আমি আপনাদের বলবো GB হোয়াটসঅ্যাপ কী এবং কীভাবে এটি ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি আমি আপনাদের এটাও বলব যে GB WhatsApp ব্যবহার কতটা নিরাপদ।

GB WhatsApp কি?

GB WhatsApp হল জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপ হোয়াটসঅ্যাপের একটি ক্লোন অ্যাপ, যা মূল অ্যাপের উপর ভিত্তি করে তৈরি এবং এতে অনেক আকর্ষণীয় ফিচারও রয়েছে। এই ধরনের ক্লোন করা অ্যাপ ভার্সনকে মোডেড অ্যাপও বলা হয়। এই ক্লোন অ্যাপটি অফিসিয়াল নয় তাই এটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে না। এই অ্যাপটি থার্ড পার্টি অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। তাহলে চলুন GB WhatsApp এর ফিচার গুলো জেনে নেওয়া যাক।

GB WhatsApp এর ফিচার

বড় সাইজের ফাইল পাঠান

WhatsApp-এ ইউজাররা 16MP-এর চেয়ে বড় ফাইল পাঠাতে পারেন না। এটি হোয়াটসঅ্যাপের অন্যতম সমস্যা। বড় ফাইল শেয়ার করার জন্য ইউজারদের টেলিগ্রাম ব্যবহার করতে হবে। GB WhatsApp-এর সাহায্যে ইউজাররা 100MB পর্যন্ত ফাইল পাঠাতে পারবেন।

অনলাইন এবং টাইপিং পর্যায়টি গোপন রাখা

GB WhatsApp-এ, আপনি প্রাইভেসির জন্য আরও বেশি কন্ট্রোল পাবেন। এই অ্যাপটিতে অনলাইন স্ট্যাটাস, টাইপিং স্ট্যাটাস এবং ভয়েস রেকর্ডিং স্ট্যাটাস হাইড করার অপশন রয়েছে।

Schedule ম্যাসেজ

GB WhatsApp এ ইউজাররা ম্যাসেজ শিডিউল করার জন্য একটি এডভান্স অপশন পান।

DND

আপনি যদি চান যে কিছু সময়ের জন্য আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসা বন্ধ হয়ে যাক কিন্তু ইন্টারনেট কানেকশন চালু থাক, তাহলে আপনি GB WhatsApp এর ডু-নট-ডিস্টার্ব ফিচার ব্যবহার করতে পারেন।

ডিলিট করা ম্যাসেজ পড়ুন

ইউজাররা হোয়াটসঅ্যাপে ডিলিট করে ফেলা ম্যাসেজ পড়তে পারেন না। তবে হোয়াটসঅ্যাপের ক্লোন ভার্সন GB হোয়াটসঅ্যাপে, প্রেরকের ডিলিট করা ম্যাসেজ পড়ার অপশন রয়েছে।

স্ট্যাটাস আপডেট এর অতিরিক্ত অক্ষর সীমা

GB হোয়াটসঅ্যাপে, ইউজাররা সাধারণ হোয়াটসঅ্যাপের তুলনায় স্ট্যাটাস আপডেট করার জন্য আরও বেশি ক্যারেক্টার লিমিট পান।

স্ট্যাটাস ডাউনলোড

GB হোয়াটসঅ্যাপে, ইউজাররা স্ট্যাটাসের ছবি এবং ভিডিও পোস্ট ডাউনলোড করার অপশন পান।

হাই-রেজোলিউশন ছবি পাঠান

GB হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইউজাররা হাই রেজোলিউশন যুক্ত ছবি পাঠাতে পারেন। আসল হোয়াটসঅ্যাপে ছবির সাইজ কম্প্রোমাইজ করা হয়।

ফটো গ্যালারি থেকে মিডিয়া ফাইল হাইড করুন

হোয়াটসঅ্যাপে ইউজাররা ফটো গ্যালারি থেকে মিডিয়া ফাইল ডাউনলোড করার অপশন পান না। কিন্তু এই ফিচারটি GB হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে।

কতটা নিরাপদ GB WhatsApp?

ক্লোন বা মডেম অ্যাপ সাধারণত নিরাপদ হয় না। GB হোয়াটসঅ্যাপও এর ব্যতিক্রম নয়। হোয়াটসঅ্যাপের ক্লোন এবং মোডেড অ্যাপ ইউজারদের ব্যান করার জন্য কঠোর নীতি রয়েছে। যদি GB হোয়াটসঅ্যাপের মেসেজ গুলি এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট না করা হয়, তাহলে এটি ইউজারদের পার্সোনাল সিকিউরিটির জন্য বিপজ্জনক হতে পারে। এর পাশাপাশি, GB হোয়াটসঅ্যাপে ইউজারদের কাছে বিজ্ঞাপনও পাঠানো হয়। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে তালিকাভুক্ত নয় তাই এটি ডাউনলোড করা এড়িয়ে চলা উচিত। তবুও, আপনি যদি GB হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তাহলে আমি আপনাদের জানিয়ে দেব যে কীভাবে এই অ্যাপটি ডাউনলোড কর‍তে হবে।

কিভাবে GB হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন?

স্টেপ 1: স্মার্টফোনের ব্রাউজারে যান এবং GB WhatsApp apk সার্চ করুন। এখানে আপনি অনেক লিঙ্ক পাবেন, আপনি ভাল রিভিউ সহ আপডেট ভার্সন ডাউনলোড করতে পারেন।

স্টেপ 2: APK ফাইলটি ডাউনলোড করার পরে, এই APK ফাইলটি ইনস্টল করুন।

স্টেপ 3: এই ফাইলটি ইনস্টল করার পরে , আপনি একটি ম্যাসেজ দেখতে পাবেন যে ফোনে সিকিউরিটি সার্টিফিকেট এর মেয়াদ শেষ হয়ে গেছে। অ্যাপ ইনস্টলেশন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

স্টেপ 4: ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে, মোবাইল নম্বর দিয়ে GB হোয়াটসঅ্যাপে সাইন ইন করুন।

GB হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ কি একই অ্যাপ?

GB হোয়াটসঅ্যাপ হল আসল হোয়াটসঅ্যাপের একটি ক্লোন। যা আসল অ্যাপের কোডের উপর ভিত্তি করে তৈরি। অর্থাৎ GB হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ দুটোই আলাদা অ্যাপ।

GB হোয়াটসঅ্যাপ নিরাপদ?

GB হোয়াটসঅ্যাপ ব্যবহার করা নিরাপদ নয়। GB হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা হয় না। তাই এটি আপনার ডেটা সিকিউরিটির জন্য বিপজ্জনক হতে পারে।

GB হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য কি হোয়াটসঅ্যাপ ব্যান করতে পারে?

হ্যাঁ, হোয়াটসঅ্যাপ-এর পলিসি অনুযায়ী তারা মডেড বা ক্লোন করা অ্যাপ ব্যবহার করা ইউজারদের তাদের প্ল্যাটফর্ম থেকে ব্যান করে দেয়। হোয়াটসঅ্যাপ যদি জানতে পারে যে আপনি GB হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, তাহলে আপনাকে তাদের প্ল্যাটফর্ম থেকে ব্যান করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post GB WhatsApp কতটা নিরাপদ? কীভাবে ডাউনলোড করবেন? জেনে নিন ডিটেইল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/what-is-gb-whatsapp-how-to-download-install-and-use-gb-whatsapp-is-it-safe-know-all-in-bengali/feed/ 0
WhatsApp এর সিকিউরিটিতে হ‍্যাকারদের হস্তক্ষেপ, বিপদের মুখে ইউজারদের অ্যাকাউন্ট ও ডেটা https://www.91mobiles.com/bengali/hackers-breach-whatsapp-security-whatsapp-users-account-and-data-is-in-danger/ https://www.91mobiles.com/bengali/hackers-breach-whatsapp-security-whatsapp-users-account-and-data-is-in-danger/#respond Tue, 13 Apr 2021 08:00:10 +0000 https://www.91mobiles.com/bengali/?p=15562 দেদারে চলছে হোয়াটস‌অ্যাপ হ‍্যাক

The post WhatsApp এর সিকিউরিটিতে হ‍্যাকারদের হস্তক্ষেপ, বিপদের মুখে ইউজারদের অ্যাকাউন্ট ও ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
গোটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ হোয়াটস‌অ্যাপ বর্তমানে হ‍্যাকারদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বিপদের সম্মুখীন হয়ে পড়েছে ইউজারদের পার্সোনাল ডেটা। খবর পাওয়া গেছে WhatsApp এ একটি সিকিউরিটি ঘাটতির কারণে ইউজারদের অজ্ঞাতসারে তাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যেতে পারে। হ‍্যাকাররা ইউজারদের ফোন নাম্বার ও অন‍্যান‍্য প্রয়োজনীয় তথ্য ছাড়াই তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে। এত খারাপের মধ্যে সামান্য একটু ভালো দিক রয়েছে। স্বস্তির খবর হল হ‍্যাকাররা শুধুমাত্র অ্যাকাউন্ট ডিলিট করতে পারে, কোনো ডেটা চুরি করতে পারছে না।

রিপোর্ট অনুযায়ী এর ফলে ইউজারদের হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্ট পাকাপাকিভাবে ডিলিট হতে পারে। এমনকি হোয়াটস‌অ্যাপ ব‍্যবহার করার জন্য ইউজারদের নতুন অ্যাকাউন্ট পর্যন্ত ওপেন করতে হতে পারে। Forbes এর রিপোর্ট অনুযায়ী কিছু সিকিউরিটি রিসার্চার লক্ষ্য করেছেন হোয়াটস‌অ্যাপ ইউজারদের লক করা খুবই সহজ। ভুল টু ফ‍্যাক্টর অথেনটিকেশন কোড ইনপুট করে এমন করা যায়। কয়েক বার ভুল কোড দিলে অটোমেটিক্যালি হোয়াটস‌অ্যাপ 12 ঘন্টার জন্য লক হয়ে যায়। এরপর হ‍্যাকাররা হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্টে নতুন ইমেইল রেজিস্টার করে হোয়াটস‌অ্যাপ সাপোর্ট টীমে নাম্বার হারিয়ে যাওয়া বা চুরির কথা জানিয়ে অ্যাকাউন্ট ডিলিট করার রিকোয়েস্ট জানায়।

রিপোর্টে বলা হয়েছে হোয়াটস‌অ্যাপ সাপোর্ট টীম কোনো ভেরিফিকেশন ছাড়াই অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে। পুরো বিষয়টি শুনতে এত ভয়ংকর মনে হলেও বাস্তবে এটি খুব বেশি কঠিন কিন্তু নয়। একটু সহজ করে বলি? হোয়াটস‌অ্যাপের টু ফ‍্যাক্টর অথেনটিকেশন অর্থাৎ 2FA এনেবল করার জন্য ওটিপি ভেরিফিকেশন করাতে হয়। ওটিপি পাওয়ার জন্য হ‍্যাকারের হাতে আপনার ফোন যাওয়া দরকার। নয়তো ওটিপি পাওয়ার জন্য তাকে ফোন চুরি করতে হবে।

এক কথায়, শুধুমাত্র সেইসব হ‍্যাকাররাই এটা করতে পারবে যে আপনাকে ব‍্যাক্তিগতভাবে খুব কাছ থেকে চেনে। যাকে আপনি বিশ্বাস করে ফোন দেবেন তাদের মধ্যে যে কেউ আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে পারে। আবার ডেক্সটপ অ্যাপ ইউজ করেও ওটিপি পেয়ে হোয়াটস‌অ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করা সম্ভব। হোয়াটস‌অ্যাপ সিকিউরিটি ব্রিচ সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে 2FA অ্যাক্টিভ থাকা অবস্থায় ইমেইল রেজিস্ট্রেশনের বিষয়ে ইউজারদের সতর্ক থাকতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post WhatsApp এর সিকিউরিটিতে হ‍্যাকারদের হস্তক্ষেপ, বিপদের মুখে ইউজারদের অ্যাকাউন্ট ও ডেটা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/hackers-breach-whatsapp-security-whatsapp-users-account-and-data-is-in-danger/feed/ 0