WhatsApp Tips & Tricks - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Thu, 13 Sep 2018 07:26:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 জিওফোনে শুরু হল হোয়াটস‌অ্যাপ, জেনে নিন কিভাবে করবেন ইনস্টল https://www.91mobiles.com/bengali/jiophone-how-to-install-whatsapp-in-bengali/ https://www.91mobiles.com/bengali/jiophone-how-to-install-whatsapp-in-bengali/#respond Tue, 11 Sep 2018 10:23:10 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=811 জিওফোন এই মুহূর্তে সবচেয়ে বেশি বিক্রি হ‌ওয়া 4জি ফিচার ফোন। রিলায়েন্স জিও যখন তাদের এই ফিচার ফোন লঞ্চ করে তখন ফোনের দোকানগুলির সামনে ফোনটি কেনার জন্য লম্বা লাইন পড়ত। কোম্পানি গত মাসে জিওফোন 2 পেশ করে দিয়েছে। জিওফোন 2 এর সঙ্গে কোম্পানি জানিয়েছিল খুব তাড়াতাড়ি জিওফোনেও অন‍্যান‍্য স্মার্টফোনের মতোই হোয়াটস‌অ্যাপ চালানো যাবে। আজ ইউজারদের উপহারস্বরূপ […]

The post জিওফোনে শুরু হল হোয়াটস‌অ্যাপ, জেনে নিন কিভাবে করবেন ইনস্টল first appeared on 91Mobiles Bengali.

]]>
জিওফোন এই মুহূর্তে সবচেয়ে বেশি বিক্রি হ‌ওয়া 4জি ফিচার ফোন। রিলায়েন্স জিও যখন তাদের এই ফিচার ফোন লঞ্চ করে তখন ফোনের দোকানগুলির সামনে ফোনটি কেনার জন্য লম্বা লাইন পড়ত। কোম্পানি গত মাসে জিওফোন 2 পেশ করে দিয়েছে। জিওফোন 2 এর সঙ্গে কোম্পানি জানিয়েছিল খুব তাড়াতাড়ি জিওফোনেও অন‍্যান‍্য স্মার্টফোনের মতোই হোয়াটস‌অ্যাপ চালানো যাবে। আজ ইউজারদের উপহারস্বরূপ জিওফোনে হোয়াটস‌অ্যাপ জারি করে দিয়েছে।

জিওর পক্ষ থেকে সমস্ত জিওফোনে হোয়াটস‌অ্যাপ সাপোর্ট জারি করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন জিওফোন ইউজাররাও তাদের ফিচার ফোনে হোয়াটস‌অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং তাদের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের চ‍্যাট করতে পারবেন। জিওফোনে হোয়াটস‌অ্যাপের মাধ্যমে চ‍্যাটিঙের সঙ্গে সঙ্গে ইমেজ ও ভিডিও শেয়ার করা যাবে। প্রসঙ্গত হোয়াটস‌অ্যাপের তরফ থেকে আইওএস ও অ্যান্ড্রয়েডের সঙ্গেপর এখন কাইওএস অপারেটিং সিস্টেমেও অ্যাপের নতুন ভার্সন পেশ করা হয়েছে এবং জিওফোন‌ও কাইওএস অপারেটিং সিস্টেমে রান করে।

জিওফোনে হোয়াটস‌অ্যাপ চালানোর জন্য

জিওফোনে জিও অ্যাপ স্টোর ওপেন করুন

জিও স্টোরে সোশ্যাল ক‍্যাটাগরিতে হোয়াটস‌অ্যাপ দেখা যাবে, সেখানে ইনস্টল বাটনে ক্লিক করুন

হোয়াটস‌অ্যাপ ডাউনলোড হ‌ওয়ার পর এতে নিজের ফোন নাম্বার এবং ওটিপি দেওয়ার পর হোয়াটস‌অ্যাপ অ্যাক্টিভ হয়ে যাবে

হোয়াটস‌অ্যাপ অ্যাক্টিভেট হ‌ওয়ার পর জিওফোন থেকেও হোয়াটস‌অ্যাপের সম্পূর্ণ সুবিধা উপভোগ করা যাবে এবং বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের সঙ্গে চ‍্যাট করা যাবে।

জিওর পক্ষ থেকে জিওফোনে হোয়াটস‌অ্যাপের আপডেট দেওয়া শুরু হয়ে গেছে তবে পুরো দেশে আপডেট হতে এর 10 দিন লাগবে। অর্থাৎ এখন যদি জিও অ্যাপ স্টোরে হোয়াটস‌অ্যাপ না পাওয়া যায় তবে 20শে সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই পাওয়া যাবে।

The post জিওফোনে শুরু হল হোয়াটস‌অ্যাপ, জেনে নিন কিভাবে করবেন ইনস্টল first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/jiophone-how-to-install-whatsapp-in-bengali/feed/ 0
হোয়াটস‌অ্যাপ থেকে করা যাবে গ্ৰুপ ভিডিও কল, একসঙ্গে করা যাবে 4 জনের সঙ্গে ভিডিও চ‍্যাট, জেনে নিন সম্পূর্ণ প্রসেস https://www.91mobiles.com/bengali/whatsapp-group-video-call-live-in-india-how-to-make-group-video-call-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-group-video-call-live-in-india-how-to-make-group-video-call-in-bengali/#respond Tue, 31 Jul 2018 12:01:50 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=585 আজ ভারতের প্রায় সমস্ত স্মার্টফোনেই হোয়াটস‌অ্যাপ চলে। প্রায় সব মানুষ তাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়দের সঙ্গে হোয়াটস‌অ্যাপ মারফত চ‍্যাট করে থাকে। মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে অ্যাপটি আজকাল অফিসিয়াল কাজেও ব‍্যবহৃত হয়ে থাকে। টেক্সট ম‍্যাসেজ ও ভয়েস ম‍্যাসেজ থেকে শুরু করে আজ হোয়াটস‌অ্যাপ ইউজাররা ভিডিও কলের ব‍্যবহারেও অভ‍্যস্ত হয়ে উঠেছে। কমবয়সী তরুণ-তরুণীদের সঙ্গে গৃহবধূরাও দূরে থাকা আত্মীয়দের সঙ্গে […]

The post হোয়াটস‌অ্যাপ থেকে করা যাবে গ্ৰুপ ভিডিও কল, একসঙ্গে করা যাবে 4 জনের সঙ্গে ভিডিও চ‍্যাট, জেনে নিন সম্পূর্ণ প্রসেস first appeared on 91Mobiles Bengali.

]]>
আজ ভারতের প্রায় সমস্ত স্মার্টফোনেই হোয়াটস‌অ্যাপ চলে। প্রায় সব মানুষ তাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়দের সঙ্গে হোয়াটস‌অ্যাপ মারফত চ‍্যাট করে থাকে। মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে অ্যাপটি আজকাল অফিসিয়াল কাজেও ব‍্যবহৃত হয়ে থাকে। টেক্সট ম‍্যাসেজ ও ভয়েস ম‍্যাসেজ থেকে শুরু করে আজ হোয়াটস‌অ্যাপ ইউজাররা ভিডিও কলের ব‍্যবহারেও অভ‍্যস্ত হয়ে উঠেছে। কমবয়সী তরুণ-তরুণীদের সঙ্গে গৃহবধূরাও দূরে থাকা আত্মীয়দের সঙ্গে ভিডিও কলে মেতে উঠেছে। স্মার্টফোন ইউজাররা হোয়াটস‌অ্যাপ যত পছন্দ করে হোয়াটস‌অ্যাপ‌ও নিজের ইউজারদের ততটাই খেয়াল রাখে। বেশ কিছু অসাধারণ ফিচার আনার পর হোয়াটস‌অ্যাপ দেশে নতুন ফিচার সেল‌আউট করা হয়েছে যার সাহায্যে এক সঙ্গে 4 জনের সঙ্গে ভিডিও চ‍্যাট করা যাবে।

আজ ভারতে হোয়াটস‌অ্যাপের পক্ষ থেকে গ্ৰুপ ভিডিও কলের ফিচার সেল‌আউট করা হয়েছে। এখনও পর্যন্ত একবারে এক জন ব‍্যাক্তির সঙ্গে ভিডিও কল করা যেত, এখন এই নতুন ফিচারে এক সঙ্গে 4 জনের সঙ্গে গ্ৰুপ ভিডিও কল করা যাবে। এই আপডেট আজ থেকে পুরো দেশে জারি করা হয়েছে। কোম্পানি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও অ্যাপেল আইওএস উভয়ের জন্য পেশ করা হয়েছে যা আগামী কিছু দিনের মধ্যে সব সার্কেলে উপলব্ধ হয়ে যাবে।

হোয়াটস‌অ্যাপের এই নতুন ফিচারের সাহায‍্যে গ্ৰুপ ভিডিও কলের সঙ্গে গ্ৰুপ ভয়েস কল‌ও করা যাবে। অর্থাৎ এক সঙ্গে 4 জনের সঙ্গে কথাও বলা যাবে। হোয়াটস‌অ্যাপের এই নতুন ফিচারের জন্য কোনো দাম দিতে হবে না, আগের মতোই এই সার্ভিস গুলিও ইন্টারনেট ডেটার ওপর ভিত্তি করে চলবে।

কিভাবে করবেন গ্ৰুপ ভিডিও কল
1. হোয়াটস‌অ্যাপের এই সার্ভিসগুলি পেতে সবচেয়ে আগে অ্যাপ আপডেট করুন।

2. হোয়াটস‌অ্যাপ আপডেট হয়ে যাওয়ার পর যে 4 জনকে আপনি কল করতে চান তাদের মধ্যে যে একটি কন্ট‍্যাক্ট সিলেক্ট করুন।

3. ভিডিও কল শুরু হয়ে যাওয়ার পর যাকে কল করেছেন তার স্ক্রিনে ডানদিকে ওপরের কোণায় “অ্যাড মোর” অপশন দেখা যাবে।

4. অ্যাড মোরে ক্লিক করলে হোয়াটস‌অ্যাপ কন্ট‍্যাক্ট লিস্ট খুলে যাবে।

5. দ্বিতীয় যে ব‍্যাক্তিকে কল করতে চান তার নামে ক্লিক করলে সে ভিডিও কলে জুড়ে যাবে।

6. চতুর্থ ব‍্যাক্তিকে জুড়তে এক‌ই ভাবে অ্যাড মোর করে তাকে অ্যাড করতে হবে।

যে ব‍্যাক্তি প্রথম কল করেছিলেন শুধু তিনি নন, বরং কলে যুক্ত যে কোনো ব‍্যাক্তি অ্যাড মোর করতে পারেন। যখন এক এক করে ব‍্যাক্তিকে যোগ করা হবে ফোনের স্ক্রিন নিজের থেকে 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। কোনো ব‍্যাক্তি ভিডিও কল রিসিভ না করলে বাকিদের কল কোনোরকম অসুবিধা ছাড়াই চলতে থাকবে। যদি একজন একটি ভিডিও কলে থাকার সময় অন্য কেউ তাকে ভিডিও কল করে তবে সেই দ্বিতীয় ভিডিও কল রিসিভ করা যাবে না।

হোয়াটস‌অ্যাপ এই নতুন ফিচার আজ‌ই ভারতসহ সমগ্ৰ বিশ্বে সেল‌আউট করা হয়েছে। হতে পারে কোনো কারণে আপনার ফোনে এই আপডেট আসতে দু-একদিন দেরি হতে পারে।

The post হোয়াটস‌অ্যাপ থেকে করা যাবে গ্ৰুপ ভিডিও কল, একসঙ্গে করা যাবে 4 জনের সঙ্গে ভিডিও চ‍্যাট, জেনে নিন সম্পূর্ণ প্রসেস first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-group-video-call-live-in-india-how-to-make-group-video-call-in-bengali/feed/ 0
হোয়াটস‌অ্যাপ গ্রুপ অ্যাডমিনের ওপর কোনো জোকস বানানো যাবে না, হোয়াটস‌অ্যাপ দিল এই বিশেষ ক্ষমতা https://www.91mobiles.com/bengali/whatsapp-new-features-for-groups-updated-in-india-whatsapp-group-admin-rights-in-bengali/ https://www.91mobiles.com/bengali/whatsapp-new-features-for-groups-updated-in-india-whatsapp-group-admin-rights-in-bengali/#respond Fri, 18 May 2018 09:38:58 +0000 https://hub.91mobiles.com/bengali/?p=153 ভারতে সবচেয়ে বেশী ব‍্যবহৃত ইন্স্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ হোয়াটস‌অ্যাপ তাদের ইউজারদের বিশেষ খেয়াল রাখে। চ‍্যাটিং ও অন‍্যান‍্য ফিচার যাতে আর‌ও আকর্ষক ও উন্নত হয়ে ওঠে তাই প্রায়‌ই হোয়াটস‌অ্যাপ নতুন নতুন আপডেট নিয়ে আসে। এইবার “গ্রুপ সেটিংস” একটু বদল এনে নতুন আপডেট আনা হয়েছে। এই নতুন আপডেটে শুধুমাত্র গ্রুপ ইন্টারফেস উন্নত হয়নি বরং গ্রুপ অ্যাডমিনের হাতে নতুন […]

The post হোয়াটস‌অ্যাপ গ্রুপ অ্যাডমিনের ওপর কোনো জোকস বানানো যাবে না, হোয়াটস‌অ্যাপ দিল এই বিশেষ ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.

]]>
ভারতে সবচেয়ে বেশী ব‍্যবহৃত ইন্স্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ হোয়াটস‌অ্যাপ তাদের ইউজারদের বিশেষ খেয়াল রাখে। চ‍্যাটিং ও অন‍্যান‍্য ফিচার যাতে আর‌ও আকর্ষক ও উন্নত হয়ে ওঠে তাই প্রায়‌ই হোয়াটস‌অ্যাপ নতুন নতুন আপডেট নিয়ে আসে। এইবার “গ্রুপ সেটিংস” একটু বদল এনে নতুন আপডেট আনা হয়েছে। এই নতুন আপডেটে শুধুমাত্র গ্রুপ ইন্টারফেস উন্নত হয়নি বরং গ্রুপ অ্যাডমিনের হাতে নতুন কিছু ক্ষমতা এসেছে। হোয়াটস‌অ্যাপের তরফ থেকে এই আপডেট অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ক্ষেত্রে প্রযোজ্য, যা পুরো দেশে পাওয়া যাচ্ছে। জেনে নেওয়া যাক হোয়াটস‌অ্যাপের এই নতুন আপডেট সম্পর্কে।

গ্রুপ ডেসক্রিপশন –
হোয়াটস‌অ্যাপ গ্রুপের নাম তো সবাই রাখে। প্রত‍্যেকে “ফ্রেন্ডস ফরেভার” বা “সুইট ফ‍্যামিলি” এমন কোনো না কোনো গ্রুপে যুক্ত থাকে। আবার কিছু গ্রুপ এমন‌ও হয় যার নাম কারুর সামনে বলা যায় না। নতুন আপডেটে প্রতিটি গ্রুপকে নতুন পরিচয় দেওয়া হয়েছে। এখন নামের সাথে ডেসক্রিপশন‌ও যোগ করা যাবে। ডেসক্রিপশনে গ্রুপ বানানোর কারণ, গ্রুপের নিয়ম ইত‍্যাদি লেখা যাবে। যখন‌ই কোনো নতুন মেম্বারকে জয়েন করা হবে সবার ওপরে এই ডেসক্রিপশন পাবে।

অ্যাডমিন কনট্রোল –
হোয়াটস‌অ্যাপ গ্রুপ অ্যাডমিনের ওপর প্রায়‌ই জোকস লেখা হয়ে থাকে। বন্ধুদের বা পারিবারিক গ্রুপ হলে তো কোনো কথাই নেই। কেউ কখন‌ও গ্রুপ ফোটো পাল্টে দেয় আবার কেউ ইচ্ছে মত নাম পাল্টে দেয়। নতুন আপডেটের পর অ্যাডমিন চাইলে মেম্বারদের এইসব গ্রুপ ইনফো চেঞ্জ করা থেকে আটকাতে পারবে। একমাত্র অ্যাডমিন সিদ্ধান্ত নিতে পারবে যে কে এইসব বদল করতে পারবে আর কে পারবে না।

গ্রুপ ক‍্যাচ আপ –
আপনি কাজে ব‍্যস্ত আছেন অথচ গ্রুপে আড্ডা চলছে। যতক্ষণে আপনি কাজ শেষ করে আসবেন ততক্ষণে অনেক আনরিড ম‍্যাসেজ জমে যাবে। তখন বেকার ম‍্যাসেজ পড়তেও সময় নষ্ট করতে হয়। নতুন আপডেটের পর আপনার যে ম‍্যাসেজে কেউ রিপ্লাই করেছে বা আপনাকে উল্লেখ করেছে তা আলাদাভাবে দেখিয়ে দেবে। গ্রুপ ওপেন করলে ওপরে ডানদিকে @ চিহ্ন দেখাবে এবং এতে ক্লিক করলে সেইসব ম‍্যাসেজ পড়া যাবে।

পার্টিসিপেন্ট সার্চ –
গ্রুপের লম্বা লিস্ট থেকে কোনো একজন মেম্বারকে খুজে বের করতে এই ফিচার সাহায‍্য করবে। গ্রুপ ইনফো থেকে খুব সহজে যে কোনো মেম্বারকে খুজে পাওয়া যাবে। কোনো মেম্বারকে অ্যাডমিন বানাতে বা অ্যাডমিনকে পদ থেকে সরাতে এই ফিচার সাহায‍্য করবে।

The post হোয়াটস‌অ্যাপ গ্রুপ অ্যাডমিনের ওপর কোনো জোকস বানানো যাবে না, হোয়াটস‌অ্যাপ দিল এই বিশেষ ক্ষমতা first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/whatsapp-new-features-for-groups-updated-in-india-whatsapp-group-admin-rights-in-bengali/feed/ 0