WiFi Calling - 91Mobiles Bengali https://www.91mobiles.com/bengali Tech and Mobile News in Bengali| Latest Gadget Reviews | প্রযুক্তি সংবাদ Wed, 31 Aug 2022 15:02:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 ‘No Network’ এও ফোন থেকে করা যাবে কল, জেনে নিন দারুণ ট্রিক https://www.91mobiles.com/bengali/how-to-enable-vowifi-calling-on-reliance-jio-airtel-vodafone-idea-mobile-number/ https://www.91mobiles.com/bengali/how-to-enable-vowifi-calling-on-reliance-jio-airtel-vodafone-idea-mobile-number/#respond Sat, 20 Aug 2022 14:55:49 +0000 https://www.91mobiles.com/bengali/?p=30447 5G in India খুব শীঘ্রই বাস্তব হতে চলেছে। 5G Service শুরু হতেই 5G Network এ সুপার ফাস্ট পাওয়া যাবে 5G Internet, এমনটাই স্বপ্ন দেখাচ্ছে Jio, Airtel এবং Vi। যদিও অন্যদিকে মোবাইল ইউজার বলছে যে 5 জি সার্ভিস আসার আগে 4 জি নেটওয়ার্ক পরিসেবা ঠিক করা হোক। আসলে বেশিরভাগ ক্ষেত্রে নেটওয়ার্ক কভারেজ কম পাওয়া যায় যার […]

The post ‘No Network’ এও ফোন থেকে করা যাবে কল, জেনে নিন দারুণ ট্রিক first appeared on 91Mobiles Bengali.

]]>
5G in India খুব শীঘ্রই বাস্তব হতে চলেছে। 5G Service শুরু হতেই 5G Network এ সুপার ফাস্ট পাওয়া যাবে 5G Internet, এমনটাই স্বপ্ন দেখাচ্ছে Jio, Airtel এবং Vi। যদিও অন্যদিকে মোবাইল ইউজার বলছে যে 5 জি সার্ভিস আসার আগে 4 জি নেটওয়ার্ক পরিসেবা ঠিক করা হোক। আসলে বেশিরভাগ ক্ষেত্রে নেটওয়ার্ক কভারেজ কম পাওয়া যায় যার জন্য ইন্টারনেট স্লো হয়। এর জন্যই ভারতীয় মোবাইল ইউজাররা ক্ষুদ্ধ। কিন্তু আপনি কি জানেন এই No Network এ আপনি আপনার ফোন থেকে কল করতে পারবেন। এই আর্টিকেলে আমরা আপনাকে এমনই একটি ফিচার সম্পর্কে জানাবো।

ফোনে নেটওয়ার্ক না থাকলে বা কম থাকলে সেলুলোর সার্ভিস কমজোর হয়ে পরে কিন্তু এই পরিস্থিতিতে ভয়েস কল করতে বা রিসিভ করার জন্য যে টেকনিকের উদ্ভাবন করা হয়েছে সেটির নাম হলো VoWiFi মানে WiFi Calling। এখানে VoWiFi এর মানে হলো ভয়েস ওভার ওয়াইফাই। Reliance Jio, Airtel এবং Vodafone Idea তিনটি টেলিকম কোম্পানি তাদের উপভোক্তাদের জন্য এই সার্ভিসটি দেশে রোলআউট করে দিয়েছে, যেটির জন্য মোবাইল ইউজাররা খারাপ নেটওয়ার্কে বিনা খরচায় সহজেই ভয়েস কলিং করতে পারবে।

ওয়াইফাই কলিং কী?

ওয়াইফাই কলিং মানে VoWiFi মানে (WiFi = ওয়ারলেস ফিডেলিটি)। সাধারণ ভাবে নিজের ফোন থেকে যখন কোনো নম্বরে ফোন করা হয় বা রিসিভ করা হয় তখন সেলুলোর নেটওয়ার্কের দ্বারা হয়ে থাকে। VoLTE মানে ভয়েস ওভার এলটিই (LTE = এবং লং টাইম এভুলিউশন) এক পা এগিয়ে এই টেকনিকে এই রকম কলিং ওয়াইফাই নেটওয়ার্ক এর দ্বারা হয়। মানে মোবাইলে যদি সিগন্যাল না থাকে তো তাহলেই ওয়াইফাই কানেকশনের দ্বারা কল করা যেতে পারে। এটির জন্য টেলিকম সার্ভিস অ্যাক্টিভেট হওয়ার সাথে মোবাইল ফোনে ওয়াইফাই কলিং এনাবেল হওয়া প্রয়োজন।

এভাবে চালু করুন আপনাকে ফোনে ওয়াইফাই কলিং

1. অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন দুটিতেই VoWiFi অ্যাক্টিভেট করার জন্য ফোনে সেটিংস যান এবং কানেকশনের অপশনটি দেখুন।

2. এখানে Wi-Fi calling এর অপশন থাকবে,সেটি এনাবেল করে দিন।

3. এই সেটিংস এনাবেল করার পর মোবাইল ফোনে মজুত যেকোনো ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্ট করুন।

4. এখানে VoLTE এবং VoWiFi যদি দুটি অপশনই থাকে তাহলে দুটি অপশনই অন করে দিন, ভালো হবে।

5. এখন যখন আপনি নরমাল কল করবেন যদি সিঙ্গেল নেটওয়ার্ক থাকে তাহলে মোবাইল নেটওয়ার্ক নিজে থেকে ওয়াইফাই তে চলবে এবং কল VoWiFi তে চলতে থাকবে।

নোট: সব ব্র্যান্ডের স্মার্টফোনে VoWiFi এনাবেল করার অপশন আলাদা আলাদা হতে পারে। এরজন্য সেটিংস খুলে সোজা ওয়াইফাই কলিং সার্চ করে নিতে হবে এতে সময় এবং স্টেপ দুটোই বাচবে।

My Jio App, Airtel Thanks App এবং VI App থেকেও হবে VoWiFi অন

যদি মোবাইল ফোন থেকে সেটিংস বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তাহলে টেলিকম কোম্পানি ইউজারদের ওয়াইফাই কলিং অন করার অন্য অপশনও আছে। এর জন্য আপনি যেই কোম্পানির সিম ব্যাবহার করেন ওই কোম্পানির মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। রিলায়েন্স জিও ইউজাররা My Jio App, এয়ারটেল উপভোক্তারা Airtel Thanks App এবং ভোডাফোন আইডিয়া গ্রাহক VI App এর দ্বারা আপনার ফোনে VoWiFi অন করতে পারেন। এখানে শুধু আপনার মোবাইল ফোনের ব্র্যান্ড এবং মডেল নম্বর দিতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post ‘No Network’ এও ফোন থেকে করা যাবে কল, জেনে নিন দারুণ ট্রিক first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-enable-vowifi-calling-on-reliance-jio-airtel-vodafone-idea-mobile-number/feed/ 0
Jio, Airtel এবং Vi ইউজাররা নেটওয়ার্ক না থাকলেও করতে পারবেন কল, দিতে হবে না কোনো অতিরিক্ত দাম, জেনে নিন পদ্ধতি https://www.91mobiles.com/bengali/how-to-enable-wifi-calling-on-reliance-jio-airtel-vodafone-idea/ https://www.91mobiles.com/bengali/how-to-enable-wifi-calling-on-reliance-jio-airtel-vodafone-idea/#respond Thu, 18 Mar 2021 09:00:35 +0000 https://www.91mobiles.com/bengali/?p=14950 ওয়াইফাই কলিং করার পদ্ধতি

The post Jio, Airtel এবং Vi ইউজাররা নেটওয়ার্ক না থাকলেও করতে পারবেন কল, দিতে হবে না কোনো অতিরিক্ত দাম, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
আজকের দিনে দাঁড়িয়ে ভারতের টেলিকম সেক্টরে রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া শুধুমাত্র এই তিনটি কোম্পানি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য একদিকে যেমন কোম্পানিগুলি তাদের বর্তমান ইউজারদের সব সময় খুশি করার চেষ্টা করে তেমনই আবার আকর্ষণীয় অফারের মাধ্যমে নতুন ইউজারদের নিজেদের নেট‌ওয়ার্কে আনার কোনো সুযোগ ছাড়তে চায় না। প্রত‍্যেকটি কোম্পানিই বলে থাকে তাদের নেটওয়ার্ক সবচেয়ে স্ট্রং, তবু ব‍্যাক‌আপ প্ল‍্যান হিসেবে প্রত‍্যেকে এমন একটি ব‍্যাবস্থা রেখেছে যার সাহায্যে ফোনে নেটওয়ার্ক না থাকলেওভয়েস কল করা যাবে। অর্থাৎ ফোন থেকে কোনো রকম নেটওয়ার্ক সিগন্যাল ছাড়াই করা যাবে কল, আজ আমরা এর পদ্ধতি নিয়েই কথা বলব।

ফোনে নেটওয়ার্ক না থাকলে সেলুলার সার্ভিস দুর্বল হয়ে পড়ে। এই ধরনের পরিস্থিতিতে ভয়েস কল করা বা রিসিভ করার জন্য যে টেকনোলজি ব‍্যবহার করা হয় তার নাম VoWiFi অর্থাৎ ওয়াইফাই কলিং। VoWiFi কথাটির আক্ষরিক অর্থ ভয়েস ওভার ওয়াইফাই। রিলায়েন্স জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া তিনটি টেলিকম কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য গোটা দেশে এই পরিষেবা সেল‌আউট করে রেখেছে। এর সাহায্যে মোবাইল ইউজাররা কোনো অতিরিক্ত খরচ ছাড়া খারাপ নেটওয়ার্ক বা এই ধরনের পরিস্থিতিতে ভয়েস কল করতে পারবেন।

ওয়াইফাই কলিং কি?

ওয়াইফাই কলিং টেকনোলজির টেকনিক্যাল নাম VoWiFi অর্থাৎ ভয়েস ওভার ওয়াইফাই (WiFi = ওয়‍্যারলেস ফিউলিটি)। সাধারণত যখন ফোন থেকে কোনো নাম্বারে কল করা হয় বা রিসিভ করা হয় তখন সেলুলার নেটওয়ার্ক ব‍্যবহার করা হয়। VoLTE (LTE = লং টার্ম এভোলিউশন) এর চেয়ে এক কদম এগিয়ে। এতে ইন্টারনেট ব‍্যবহার করা হয়। অন‍্যদিকে VoWiFi এর ক্ষেত্রে সিম নেটওয়ার্কের‌ই প্রয়োজন পড়ে না। অর্থাৎ ফোনে সিগন্যাল না থাকলেও ওয়াইফাই কানেকশনের মাধ্যমে কল কানেক্ট করা যায়। এর জন্য টেলিকম সার্ভিস অ্যাক্টিভেট হ‌ওয়ার পাশাপাশি ফোনে ওয়াইফাই কলিং এনেবল থাকা প্রয়োজন।

কিভাবে চালু করবেন ফোনে ওয়াইফাই কলিং?

1. অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ফোনে ওয়াইফাই কলিং চালু করার জন্য ফোনের সেটিংস মেনুতে যান এবং কানেকশন অপশন দেখুন।

2. এখানে Wi-Fi Calling এর অপশন থাকবে, সেটি এনেবল করুন।

3. এই সেটিংস এনেবল করার পর মোবাইল ফোনটি যে কোনো ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করুন।

4. এখানে যদি VoWiFi এবং VoLTE উভয় অপশন থেকে থাকে তবে আরও ভালো পরিষেবা পাওয়ার জন্য দুটিই অন করুন।

5. এরপর থেকে কাউকে ভয়েস কল করা বা রিসিভ করার সময় নেটওয়ার্ক সিগন্যাল যদি দুর্বল থাকে সেক্ষেত্রে ফোনটি নিজে থেকেই মোবাইল নেটওয়ার্ক থেকে সুইচ হয়ে ওয়াইফাইতে চলে যাবে এবং VoWiFi এর সাহায্যে কল হবে।

NOTE: বিভিন্ন কোম্পানির স্মার্টফোনে VoWiFi এনেবল করার অপশন আলাদা আলাদা হতে পারে। সবচেয়ে ভালো হয় যদি সেটিংস ওপেন করে ‘ওয়াইফাই কলিং’ টাইপ করে সার্চ করা হয়, এক্ষেত্রে সময় ও স্টেপস উভয়ই বেঁচে যাবে।

My Jio App, Airtel Thanks App এবং VI App থেকেও অন করা যায় VoWiFi

মোবাইল ফোনে সেটিংস খুঁজে পেতে অসুবিধা হতে পারে, তাই টেলিকম কোম্পানিগুলি ওয়াইফাই কলিং চালু করার জন্য ইউজারদের অন‍্য অপশন দিয়ে রেখেছে। এর জন্য আপনার ফোনে যে সিম চলছে সেই টেলিকম কোম্পানির অ্যাপ ডাউনলোড করতে হবে। রিলায়েন্স জিও ইউজাররা My Jio, এয়ারটেল ইউজাররা Airtel Thanks এবং ভোডাফোন আইডিয়া গ্ৰাহকরা VI অ্যাপের মাধ্যমে ফোনে VoWiFi অন করতে পারবেন। এক্ষেত্রে নিজের ফোনের ব্র‍্যান্ড ও মডেল সম্পর্কে জানাতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

The post Jio, Airtel এবং Vi ইউজাররা নেটওয়ার্ক না থাকলেও করতে পারবেন কল, দিতে হবে না কোনো অতিরিক্ত দাম, জেনে নিন পদ্ধতি first appeared on 91Mobiles Bengali.

]]>
https://www.91mobiles.com/bengali/how-to-enable-wifi-calling-on-reliance-jio-airtel-vodafone-idea/feed/ 0